শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ শ্রীলঙ্কার মাটিতে বেশ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে লঙ্কানদের ৩৩৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর বোলারদের নৈপুণ্যে ১৪৬ রানের বড় জয় পেয়েছে যুবা টাইগাররা। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। বাকী দুই ম্যাচের একটিতে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে যুবা টাইগাররা। আজ কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে যুবা টাইগাররা, যা বিদেশের মাটিতে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ওয়ানডেতে বাংলাদেশ যুবাদের সর্বোচ্চ পুঁজি ছিল ৩৪০ রান। ২০১৯ সালের সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জায়গা দখল করলো আয়ারল্যান্ড

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জায়গা দখল করলো আয়ারল্যান্ড আইসিসি নারী টি-টোয়েন্টি দলের বার্ষিক র‍্যাংকিং আপডেট প্রকাশ করেছে শুক্রবার। যেখানে বড় উত্থান ঘটেছে থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের, আর বাংলাদেশ পিছিয়ে পড়েছে একধাপ। বাংলাদেশকে পেছনে ফেলে আয়ারল্যান্ড উঠে এসেছে নবম স্থানে। আইসিসির আপডেট অনুযায়ী, দুই দলের রেটিং পয়েন্টের পার্থক্য খুব বেশি না হলেও আয়ারল্যান্ড সামান্য ব্যবধানে এগিয়ে থেকে স্থান দখল করে নেয়। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০। আইসিসির এই আপডেটে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাচগুলোর ওপর ৫০ শতাংশ ও এর পরের ম্যাচগুলোর ওপর ১০০ শতাংশ হিসাব করা হয়েছে। এই সময়কালে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স ছিল কিছুটা ওঠানামার মধ্যে, যার প্রভাব সরাসরি র‍্যাংকিংয়ে পড়েছে। ওয়ানডেতেও বাংলাদেশ ৭ থেকে ৮-এ নেমে গেছে। এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান দল থাইল্যান্ড দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছে, যা ভবিষ্যতে শীর্ষ দশে প্রবেশের জন্য তাদের অবস্থানকে আরও মজবুত করেছে। র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে আগের মতোই অস্ট্রেলিয়া, যারা ২৯৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে এবং দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে রয়েছে। শীর্ষ আট দলে কোনো অবস্থান পরিবর্তন হয়নি, তবে নিউজিল্যান্ড ২ পয়েন্ট বৃদ্ধি করে ২৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের (২৬০) খুব কাছাকাছি চলে এসেছে। এছাড়া চারটি দল – মেক্সিকো, চেক প্রজাতন্ত্র, ওমান ও ঘানা – প্রয়োজনীয় সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় র‍্যাংকিং তালিকা থেকে বাদ পড়েছে। ওয়ানডে স্ট্যাটাসের ক্ষেত্রে ইউএই (ইউএই) জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের পরিবর্তে। নতুন চক্রে (২০২৫-২০২৯) পাঁচটি সহযোগী দেশ ওয়ানডে মর্যাদা পেয়েছে—থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস এবং ইউএই।

নিজ জেলা-বিভাগে কাজ না করলে ক্রিকেট বোর্ডে আসার দরকার নেই: তামিম

নিজ জেলা-বিভাগে কাজ না করলে ক্রিকেট বোর্ডে আসার দরকার নেই: তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের ক্রিকেট কাঠামো ও নেতৃত্ব প্রসঙ্গে স্পষ্ট অবস্থান নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।  তার মতে, যে কেউ নিজের জেলা বা বিভাগীয় ক্রিকেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ, তার বোর্ডে আসা উচিত নয়। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির এক আলোচনা অনুষ্ঠানে তামিম বলেন, “আমার অনুরোধ থাকবে—ক্রিকেট বোঝেন, এমন লোককেই কাউন্সিলর করা হোক। যাদের স্বপ্ন আছে—জেলার ক্রিকেট, দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। তারা যেন বোর্ডের দায়িত্বে আসেন। ” “বোর্ডে এসে নিজের জেলা ভুলে যাওয়া ঠিক নয়” তামিম অতীতে দেখা বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “অনেক সময় দেখা যায় কেউ জেলা বা বিভাগ থেকে বিসিবিতে আসেন, তারপর পরিচালক হন। কিন্তু পরে নিজ জেলা বা অঞ্চলের কথা ভুলে যান। এটা মোটেও কাম্য নয়। বরং নেতৃত্ব মানেই হচ্ছে নিজের ঘরের উন্নয়নে অবদান রাখা। ” “বরিশালেও মানসম্পন্ন ক্রিকেট লিগ নেই” আঞ্চলিক ক্রিকেট কাঠামোর দুর্বলতার কথাও অকপটে বলেন দেশসেরা এই ওপেনার। “কয়েকদিন আগে বরিশালে গিয়েছিলাম। দেখলাম, সেখানেও ভালো মানের একটি লিগ পর্যন্ত হয় না। অথচ আমরা বলি, ক্রিকেট আমাদের সবচেয়ে বড় খেলা!” তিনি মনে করেন, শীর্ষ নেতৃত্বে আসার আগে স্থানীয় পর্যায়ের কার্যক্রমকে শক্ত ভিত্তিতে দাঁড় করানো জরুরি। “ঘরোয়া উন্নয়ন ছাড়া বোর্ডে দায়িত্ব অযৌক্তিক” তামিম ইকবালের ভাষায়— “ক্রিকেট যদি দেশের সবচেয়ে বড় খেলা হয়, তাহলে নিজের জেলা বা বিভাগের ক্রিকেট উন্নত না করে বোর্ডে আসার কোনও প্রয়োজন নেই। আগে ঘরের কাজ ঠিক করতে হবে, তারপর জাতীয় দায়িত্ব নিতে হবে। ”

বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এবার সিরিজটির সূচিও ঘোষণা করা হলো। আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। দুটি ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯ টায়। এদিকে, মে মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। সূচির পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

ইংল্যান্ডে নারী ফুটবলে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করছে এফএ

ইংল্যান্ডে নারী ফুটবলে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করছে এফএ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আগামী মৌসুম থেকে নারী ফুটবলে ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নীতি আগামী ১ জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ইএসপিএন। শুধু জৈবিক নারীদেরই আইনত নারী হিসেবে স্বীকৃতি দিয়ে ব্রিটেনের সুপ্রিম কোর্টে একটি আইন পাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ। এক বিবৃতিতে এফএ জানায়, আইন, বিজ্ঞান বা স্থানীয় ফুটবলের জন্য এই নীতি পরিবর্তিত হলে আমরা এই বিষয়ে আবারো পর্যালোচনা করব। সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা নারী ফুটবলে ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করছি। চলতি মৌসুমে ইংল্যান্ডে প্রায় ২০ জন ট্রান্স নারী স্থানীয় লিগে খেলছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, নারীদের খেলায় জৈবিক পার্থক্য রাখার পাশাপাশি আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং সিরিজের দল ঘোষণা বাংলাদেশের তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আসন্ন সিরিজটি সামনে রেখে বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি। আজ ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলের আছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হবে, আর চারদিনের ম্যাচ দুটি চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী ১২ মে রাজশাহীতে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ১৪ ও ১৬ মে পরের দুটি ম্যাচ একই ভেন্যুতে হবে। ওয়ানডে সিরিজ শেষে আগামী ২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ হবে ২৭ মে ঢাকায়। বাংলাদেশ ইমার্জিং দল: জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলি, প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জাম পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল।

শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করলো ভারত

শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করলো ভারত এবার পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে ভারত। পহেলগামে হামলার পর ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয় নরেন্দ্র মোদী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ এখন থেকে ভারতে দেখা যাবে শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল।  পাকিস্তানি তারকাকে আর্থিক ক্ষতির মুখে ফেলতেই এমন পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির নীতিনির্ধারণী মহলের ধারণা, চ্যানেল নিষিদ্ধ করায় ভারত থেকে কেউ শহিদ আফ্রিদির ভিডিও দেখতে পারবেন না। এতে আফ্রিদির চ্যানেলের ভিউ অনেক কমে যাবে। সেক্ষেত্রে আয়েও ধস নামবে। একই ঘটনার জেরে এর আগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল ভারত সরকার। এসব চ্যানেলের বিরুদ্ধে মিথ্যা-বিভ্রান্তিকর এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ছিল দেশটির। প্রথম দফায় নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে চারটি ছিল ক্রিকেটারদের, যাদের সবাই সাবেক তারকা। যাদের চ্যানেল নিষিদ্ধ হয়েছিল, তারা হলেন- কিংবদন্তি বোলার শোয়েব আখতার, সাবেক অধিনায়ক বাসিত আলি ও রশিদ লতিফ এবং ফাস্ট বোলার তানভীর আহমেদ। ওই তালিকায় শহিদ আফ্রিদির চ্যানেলের নাম রাখা হয়নি। পরে ভারতীয়দের কেউ কেউ এই অলরাউন্ডারের চ্যানেলও নিষিদ্ধের দাবি তোলে। এরপরই সরকারের এমন উদ্যোগ। এর আগে পহেলগামে সন্ত্রাসী হামলা ভারতীয় সেনাবাহিনীর ব্যর্থতা আর অযোগ্যতার কারণেই হয়েছে বলে মন্তব্য করেন শহিদ আফ্রিদি। পাকিস্তানি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘ভারতে যদি কোনো বাজি ফাটে, তাহলে দোষটা পাকিস্তানের ওপর বর্তাবে। কাশ্মীরে ৮ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও যদি সেখানে এমন কোনো হামলার ঘটনা ঘটে, তবে এটা স্পষ্ট যে ভারতীয় সেনাবাহিনী অযোগ্য। ভারতীয় সেনাবাহিনী কাউকে নিরাপত্তা দিতে পারে না।’ শহিদ আফ্রিদি আরও বলেন, ‘এক ঘণ্টা ধরে পহেলগামে জঙ্গিরা মানুষ মারলো। ৮ লাখ ভারতীয় সৈন্যের মধ্যে একজনকেও দেখা গেলো না সেই সময়ে! কিন্তু ওরা পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে।’ সাবেক পাক অলরাউন্ডারের মতে, পহেলগাম কাণ্ড পুরোটাই সাজানো। তিনি বলেন, ‘ভারত নিজেরাই সন্ত্রাসবাদ চালাচ্ছে। নিজের লোকদের নিজেরাই খুন করছে এবং পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে। কোনো দেশ বা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আমরা সব সময় শান্তির পক্ষে। শান্তি প্রতিষ্ঠা করতে শেখায় ইসলাম। আমরা ভারতের সঙ্গে সব সময় সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে এসেছি।’

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। আসরটিকে সামনে রেখে সাতটি ভেন্যু ও ফাইনালের তারিখ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  আজ লর্ডসে আয়োজিত এক অনুষ্ঠানে ভেন্যুর নাম ঘোষণা করা হয়। লর্ডস ছাড়াও ভেন্যুর তালিকায় রয়েছে এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। আগামী বছরের ১২ জুন থেকে শুরু হবে মেয়েদের এই বিশ্বকাপ। লর্ডসে অনুষ্ঠিতব্য জমকালো ফাইনালের আগে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্টের বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে জানানো হয়েছে। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১২টি দল। এরই মধ্যে আয়োজক ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী বছর অনুষ্ঠিতব্য বাছাই পর্ব থেকে। ১২টি দলকে দুইটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ড খেলা হবে, এরপর নকআউট পর্ব ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

২০২৬ বিশ্বকাপের লাল জার্সি ঘিরে বিতর্কে উত্তাল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের লাল জার্সি ঘিরে বিতর্কে উত্তাল ব্রাজিল ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি স্কেচ ফাঁস হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্ক কেবল মাঠের খেলা নিয়েই নয়—তা ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনেও।  বিখ্যাত ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনস’ প্রথম খবরটি প্রকাশ করে, যেখানে দাবি করা হয়—পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল ঐতিহ্যবাহী নীল অ্যাওয়ে জার্সির পরিবর্তে পরতে পারে একটি লাল জার্সি, যার ডিজাইনে থাকবে কালো রঙের ছোঁয়া। ১৯১৭ থেকে ১৯১৯ সালের মধ্যে জাতীয় দল যে লাল জার্সি পরত, এই নতুন ডিজাইনটি তারই একটি আধুনিক রূপ বলে ধারণা করা হচ্ছে। সমালোচনার ঝড়, নানান প্রশ্ন ডিজাইনটি সামনে আসতেই তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই এমন পরিবর্তনকে ব্রাজিলীয় ফুটবলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন। কারও কারও দৃষ্টিতে এটি নিছক ‘অপ্রয়োজনীয় রঙের রাজনীতি’। রাজনৈতিক ব্যাখ্যায় রঙ পায় বিতর্ক বিতর্কটি নতুন মাত্রা পায় যখন ব্রাজিলের রাজনৈতিক মহলেও তা নিয়ে প্রতিক্রিয়া আসতে শুরু করে। সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো-সমর্থক ও ডানপন্থি রাজনৈতিক গোষ্ঠীগুলো জার্সির লাল রঙকে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার বামপন্থী রাজনৈতিক দর্শনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। তাদের ভাষায়, “আমাদের পতাকা কখনো লাল হবে না!” ডানপন্থি সংসদ সদস্য জে ত্রোভাও এমনকি একটি বিলও প্রস্তাব করেছেন, যেখানে বলা হয়েছে—ব্রাজিলকে প্রতিনিধিত্বকারী যেকোনো প্রতীক বা পোশাকে কেবল জাতীয় পতাকার রঙ—সবুজ, হলুদ, নীল এবং সাদা—ব্যবহার করা যাবে। সিবিএফ-এর ব্যাখ্যা ও প্রতিক্রিয়া সামগ্রিক প্রতিক্রিয়ার মুখে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, ফাঁস হওয়া ডিজাইনটি কোনোভাবেই চূড়ান্ত নয়; এটি একটি প্রাথমিক খসড়া মাত্র। নাইকি-এর সঙ্গে চূড়ান্ত আলোচনার পরেই নতুন জার্সির বিষয়টি নিশ্চিত করা হবে। একবার হয়েছিল ব্যতিক্রমও ২০২৩ সালে ব্রাজিল একটি প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে কালো জার্সি পরে মাঠে নেমেছিল। সেটি ছিল বর্ণবাদের বিরুদ্ধে একটি প্রতীকী বার্তা, এবং তা এককালীন ব্যতিক্রম হিসেবেই দেখা হয়েছিল। কিন্তু এবার লাল জার্সি আনার বিষয়টি যদি সত্যি হয়, তাহলে সেটি হবে স্থায়ী দ্বিতীয় কিট হিসেবে ব্যবহারের লক্ষ্যে—এবং সেখানেই মূলত সমস্যা দেখছে অনেকেই।

রেফারিকে বরফ ছুঁড়ে ছয় ম্যাচ নিষিদ্ধ রুডিগার

রেফারিকে বরফ ছুঁড়ে ছয় ম্যাচ নিষিদ্ধ রুডিগার রিয়াল মাদ্রিদের জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। মাঠ ও মাঠের বাইরে কঠিন বাস্তবতার সম্মুখীন লস ব্ল্যাঙ্কসরা। তারা চ্যাম্পিয়নস লিগেরে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে বিধ্বস্ত হয়ে বাদ পড়ে। এরপর শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে হেরে বসে। এই ম্যাচের অন্তিম মুহুর্তে একটা সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির দিকে তেড়ে যেতে চান রিয়ালের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। বেঞ্চের বাকিরা মিলে তাঁকে থামায়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইফ) এমন আচরণের জন্য জার্মান ডিফেন্ডারকে ৬ ম্যাচ নিষিদ্ধ করেছে। আরএফইফের আচরণবিধির ১০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞার খড়গও আসতে পারত রুডিগারের উপর। একই ঘটনায় প্রতিক্রিয়া দেখানো লুকাস ভাসকেসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড ব্যালিংহ্যামের লাল কার্ড প্রত্যাহার করে নিয়েছে আরএফইফ। রেফারি রিকার্দো দে বুরহোসের তার রিপোর্টে লিখেন, “বদলি খেলোয়াড় রুডিগার ১২০তম মিনিটে টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুড়ে মারার কারণে লাল কার্ড দেখেন। তাকে শান্ত করতে দলের কোচিং স্টাফের অনেক সদস্যকে হস্তক্ষেপ করতে হয়, কারণ তিনি আগ্রাসী মনোভাব দেখিয়েছিলেন।”