ফুটবলে নতুন ইতিহাস: সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও

ফুটবলে নতুন ইতিহাস: সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও ছোট্ট ক্যারিবীয় দ্বীপ কুরাসাও লিখে ফেলল ইতিহাস। স্টিভ ম্যাকলারেনের জামাইকার সঙ্গে ড্র করেই তারা হয়ে গেল বিশ্বকাপে ওঠা সবচেয়ে ছোট দেশ। আগে এই রেকর্ড ছিল আইসল্যান্ডের, যারা খেলেছিল ২০১৮ বিশ্বকাপে। কিন্তু কুরাসাওয়ের তুলনায় তাদের দেশ অনেক বড়। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যা কুরাসাওয়ের (যা কেমব্রিজ বা হাডার্সফিল্ডের সমান)। আর আয়তন মাত্র ১৭১ বর্গমাইল। ম্যান দ্বীপের চেয়েও ছোট। জামাইকার কোচ হিসেবে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক ইংল্যান্ড ম্যানেজার স্টিভ ম্যাকলারেন। ঘরের মাঠ কিংস্টনে জিতলেই ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে উঠত জামাইকা। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য ড্র। ইনজুরি টাইমে পাওয়া পেনাল্টিটিও ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। অন্যদিকে, ব্যক্তিগত কারণে মাঠে উপস্থিত না থাকলেও কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট বয়সের দিক থেকে নতুন রেকর্ড গড়েছেন। ৭৮ বছর বয়সে তিনি হবেন বিশ্বকাপের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কোচ। এর আগে এই রেকর্ড ছিল গ্রিসের দায়িত্ব নেওয়া অটো রেহাগেলের। যার বয়স ছিল ২০১০ সালে ৭১। ভেনেজুয়েলা উপকূল থেকে মাত্র ৩৭ মাইল দূরের এই দ্বীপটি ২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে যাওয়ার পর নেদারল্যান্ডস রাজ্যের অধীন একটি পৃথক দেশ হয়। মাত্র এক দশক আগেও ফিফা র্যাঙ্কিংয়ে তারা ছিল ১৫০ নম্বরে; এখন তারা উঠে এসেছে ৮২-তে। ৪৮ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপের বর্ধিত ফরম্যাট এবং আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জন; সব মিলিয়ে কুরাসাওয়ের জন্য পথটা অনেকটাই সহজ হয়েছে। কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডানের সঙ্গে তারা হয়ে গেল আগামী বিশ্বকাপের চতুর্থ নবাগত দল। ম্যাচের আগে কুরাসাওয়ের মিডফিল্ডার জুনিনহো বাকুনা (হাডার্সফিল্ড, রেঞ্জার্স ও বার্মিংহামের সাবেক খেলোয়াড়) অভিভূত হয়ে বলেছিলেন, “এটা অবিশ্বাস্য। কুরাসাওয়ের জন্য সবচেয়ে বড় অর্জনের একটি। কয়েক বছর আগেও এমন কিছু কল্পনাই করা যেত না। দলের অংশ হতে পারাটাই নিজের জন্য এক বিশাল স্বপ্নপূরণ হবে।” ১০টি ম্যাচে সাত জয় ও অপরাজিত অবস্থায় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।
শততম টেস্টে ফিফটি মুশফিকের

শততম টেস্টে ফিফটি মুশফিকের মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আজ বিশেষ এক দিন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নেমেছেন তিনি। আর এমন দিনে এরই মধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ব্যাট হাতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রান। মুশফিক ৫৩ আর মুমিনুল ৬২ রানে অপরাজিত আছেন। এর আগে শেরে বাংলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরও একবার ওপেনিংয়ে ভালো শুরু করেন সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়। সিলেটে আগের টেস্টে ওপেনিং জুটিতে ১৬৮ রান তুলেছিলেন দুইজন। এবারও ওপেনিং জুটিতে ভরসা দিয়েছেন জয়-সাদমান। টেস্টের প্রথম দিনে প্রথম ঘণ্টা দারুণভাবে পার করেন তারা। জুটিতে পঞ্চাশও পার করেন। তবে ঘণ্টা পেরোতেই এই জুটিটা ভেঙে দেন অ্যান্ডি ম্যাকব্রাইন। সাদমানের প্যাডে বল লাগলে শুরুতে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে জেতে আয়ারল্যান্ড। ৩৫ করে ফেরেন সাদমান। ৫১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার জয়। তিনিও সেট হয়ে আউট হন। মিডঅফে ক্যাচ দিয়ে ফেরেন ৩৪ রান করে। এরপর বেশি দেরি করেননি নাজমুল হোসেন শান্তও। বাংলাদেশ অধিনায়ক ম্যাকব্রাইনকে ছক্কা হাঁকিয়েছিলেন। পরের বলেই ব্যাট-প্যাডের বিশাল ফাঁক গলে বোল্ড হয়ে ফেরেন ৮ রান করে। একশর আগে (৯৫ রানে) ৩ উইকেট হারানোর পর মুশফিকুর রহিম আর মুমিনুল হকের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩ উইকেটে ১৯২ রান নিয়ে প্রথম দিনের চা-বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পরই ফিফটি তুলে নেন মুশফিক। মুমিনুল আগেই পেয়েছেন হাফসেঞ্চুরি।
উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের জয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে পরাজিত করেছে। বাংলাদেশের দাপুটে জয়ের আগে শুরুতে লড়াইটা দারুণ করেছে উগান্ডা। তবে প্রথমার্ধে ঠিকই এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। আফ্রিকান চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৪-১২ ব্যবধানে এগিয়ে। বিরতির পর অবশ্য উগান্ডাকে লড়াইয়ের সুযোগ দেয়নি বাংলাদেশ। ফলই তার প্রমাণ। দ্বিতীয়ার্ধে উগান্ডার ১০ পয়েন্টের বিপরীতে ২৮ পয়েন্ট নিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে প্রতিপক্ষকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। দুই অর্ধে দুইবার উগান্ডাকে অলআউট করেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশেল স্মৃতি আক্তার। প্রথম বিশ্বকাপ খেলতে নামা স্মৃতি জানিয়েছেন, পরের ম্যাচগুলো জিততে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচ যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাআল্লাহ হবে। এটা আমার প্রথম বিশ্বকাপ। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অনেক আনন্দ লাগছে। সবাই মিলে বাংলাদেশকে কিছু পদক জয় এনে দেব ইনশাল্লাহ।’ আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জার্মানি।
বাংলাদেশ-ভারত ম্যাচে থাকছেন সেই ‘বিতর্কিত’ রেফারি

বাংলাদেশ-ভারত ম্যাচে থাকছেন সেই ‘বিতর্কিত’ রেফারি গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর থেকেই ক্ষোভে ফুটছিল বাংলাদেশি সমর্থকরা। ম্যাচের একদম শেষ মুহূর্তে স্পষ্ট পেনাল্টি না দেওয়ায় রেফারির সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক। ভারত–বাংলাদেশ হাইভোল্টেজ লড়াইয়ে সেই ‘বিতর্কিত’ রেফারির হাতেই উঠছে বাঁশি! আজকের ম্যাচ পরিচালনা করবেন ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড পোস্তানিস। ২০১৪ সাল থেকে তিনি ফিফা রেফারি, আর ২০২৫ সালে ফিলিপাইনের ব্যাজধারীদের মধ্যে সবচেয়ে সিনিয়র পোস্তানিসই। তার সঙ্গে দুই সহকারীও ফিলিপাইনের, নানোলা ক্রিজমার্ক (ফিফায় ২০১৭ থেকে) এবং লাচিচা জিওভানি (২০১৮ থেকে)। উল্লেখযোগ্য বিষয়, সিঙ্গাপুরের সেই বিতর্কিত ম্যাচেও ছিলেন এই তিনজনই। সেই ম্যাচের ৯৩তম মিনিটে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডি-বক্সের ভেতর পিছন দিক থেকে স্লাইডিং ট্যাকেল করেন সিঙ্গাপুরের ইরফান নাজিব। কিন্তু পরিষ্কার ফাউলের পরও পোস্তানিস পেনাল্টির বাঁশি বাজাননি। সিদ্ধান্তের সেই ভুল বাংলাদেশের জন্য হয়ে ওঠে নিয়তির আঘাত, আর সমর্থকদের জন্য ক্ষোভের বিস্ফোরণ। তা না হলে যে পাল্টে যেত ম্যাচের ফল। ম্যাচ পরিচালনার মান নিশ্চিত করতে রেফারিদের ওপর থাকেন এক জন অ্যাসেসর। বাংলাদেশ–ভারত ম্যাচে অ্যাসেসর হিসেবে এসেছেন জর্ডানের নাসের মোস্তফা, যিনি সাবেক ফিফা রেফারি। পুরো ম্যাচ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ম্যাচ কমিশনার সি থু উইন (মিয়ানমার)। দক্ষিণ এশিয়া থেকেও রয়েছেন একজন কর্মকর্তা, চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কাশুন লাকমাল। ১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ–নেপাল ম্যাচও পরিচালনা করেছিলেন তিনি।
ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা

ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা নেপালের বিপক্ষে অবিশ্যাস্য বাইসাইকেল কিক আর ‘পানেনকা’ পেনাল্টির পরও শেষ পর্যন্ত জয় পায়নি দল। সে সময় হতাশার কথা জানালেও পেশাদার ফুটবলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভালই জানেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিয়ম রক্ষার মর্যাদার লড়াইয়ে ম্যাচের আগে অনুশীলনে সোমবার নিজেদের ঝালিয়ে নিয়েছে দুদলই। জামাল-তারিক কাজির পর হামজা-জায়ান-শমিতদের আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। বদলে যাওয়া ফুটবলে উচ্ছ্বাসিত ভক্তদের চাঙ্গা রাখার দায়িত্বও যে তারকা ফুটবলারদের তা আবারও দেখালেন হামজা। সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে স্ট্যাটাস দেন হামজা। পোস্টে তিনি লেখেন, ‘বড় ম্যাচের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। আপনাদের সবাইকে দেখার জন্য আর আপনাদের উচ্ছ্বাস অনুভব করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ইনশাআল্লাহ।’ দর্শকদের কাছ আজ স্টেডিয়ামের গ্যালারিতে যা দেখতে চেয়েছেন হামজা তা যে তিনি দেখবেন এ নিয়ে তেমন কোন সন্দেহ নেই। কারণ ছয় মিনিটে যে বিক্রি হয়ে গিয়েছে জাতীয় স্টেডিয়ামের সব টিকিট।
বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের

বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের শেষ পর্যন্ত সব গুঞ্জনের অবসান ঘটালেন তামিম ইকবাল নিজেই। এবারকার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলবেন না। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল খেলোয়াড় নিলাম (প্লেয়ার্স ড্রাফট) থেকে নিজের নাম তুলে নেওয়ার অনুরোধও তামিম জানিয়ে দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে। এই প্রসঙ্গে ক্রিকবাজকে তামিম বলেন, হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। ড্রাফট থেকে আমার নাম বাদ দেওয়ার অনুরোধ করেছি।’ ২০১২ সালে বিপিএল যাত্রা শুরুর পর থেকে প্রতিটি আসরেই মাঠে দেখা গেছে তামিমকে। এমনকি শেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুলেছিলেন এবং শিরোপাও জিতিয়েছেন। তবে এবার পরিস্থিতি বদলে গেছে। বোর্ড নির্বাচনের সাম্প্রতিক উত্তাপ, ফিসনেট ইস্যু এবং বরিশাল ফ্র্যাঞ্চাইজি না থাকা- সবকিছু মিলিয়ে তার বিপিএলে অংশগ্রহণ ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, এবারের বিপিএলে তাকে দেখা যাচ্ছে না। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে দাঁড়ান তামিম ইকবাল। সেই ঘটনার পর থেকেই দেশের এই তারকা ওপেনারের ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।
রাজস্থানের কোচ হয়েই আইপিএলে ফিরছেন সাঙ্গাকারা

রাজস্থানের কোচ হয়েই আইপিএলে ফিরছেন সাঙ্গাকারা আবারও রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন কুমার সাঙ্গাকারা। তিনি আগের মতোই ক্রিকেট পরিচালকের ভূমিকায়ও কাজ চালিয়ে যাবেন। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত রয়্যালসের প্রধান কোচ ছিলেন সাঙ্গাকারা। তার অধীনে দল ২০২২ সালে ফাইনালে ওঠে এবং ২০২৪ আইপিএলে পৌঁছেছিল প্লে-অফে। গত মৌসুমে (আইপিএল ২০২৫) প্রধান কোচের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। সাঙ্গাকারার প্রত্যাবর্তন প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজির প্রধান মালিক মনোজ বাদালে বলেন, ‘এই মুহূর্তে দলের যে ধরনের নেতৃত্ব দরকার, সাঙ্গাকারার অভিজ্ঞতা, স্কোয়াডের সঙ্গে তার পরিচয়, এবং রয়্যালসের সংস্কৃতি সম্পর্কে গভীর বোঝাপড়াই আমাদের জন্য স্থিতি ও ধারাবাহিকতা নিশ্চিত করবে। তিনি সবসময় আমাদের পূর্ণ আস্থার জায়গা ছিলেন।’ তিনি আরও যোগ করেন, ‘তার স্বচ্ছতা, শান্ত স্বভাব এবং ক্রিকেট–বুদ্ধিমত্তা দলকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।’ এদিকে, বিক্রম রাঠোরকে পদোন্নতি দিয়ে লিড অ্যাসিস্ট্যান্ট কোচ করা হয়েছে। বোলিং কোচ হিসেবে আগের মতোই দায়িত্বে থাকছেন শেন বন্ড। সহকারী কোচ হিসেবে ফিরছেন ট্রেভর পেনি এবং পারফরম্যান্স কোচ হিসেবে থাকছেন সিদ লাহিড়ি।
‘একশটা টেস্টই যেন শেষ না হয়’

‘একশটা টেস্টই যেন শেষ না হয়’ যে ক্ষণটার জন্য অপেক্ষা ছিল, যে সময়টার জন্য প্রতীক্ষা ছিল তার খুব কাছাকাছি ক্রিকেটাঙ্গন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম যিনি টেস্ট ক্রিকেটের তিন অঙ্কে পৌঁছতে যাচ্ছেন। ১৯ নভেম্বর ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। এই টেস্টেই শততম টেস্টে মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর। সময় তাই যত ঘনিয়ে আসছে ততই মুশফিকুরকে ঘিরে বাড়ছে উচ্ছ্বাস, উন্মাদনা ও রোমাঞ্চ। যা ছুঁয়ে যাচ্ছেন মুশফিকুরের কোচদেরও। যাদের সঙ্গে ক্যারিয়ারের বিভিন্ন সময় কাজ করেছেন, তাদের সবার চাওয়া মাইলফলক ছোঁয়া এই সময়টা তিনি উপভোগ করুক প্রাণ খুলে। নিজের আনন্দে খেলুক। শুধু তা-ই নয়, একশ টেস্টেই যেন থমকে না যায় মুশফিকুর ব্যাট। অন্তত এক-দুই বছর তাকে টেস্ট অঙ্গনে দেখতে চান প্রত্যেকে। কোচ, বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগ ‘‘আমাদের দেশে যারা টেস্ট খেলে তাদের টেস্টের সংখ্যা কম। এটা যদি ইংল্যান্ড হইতো বা অস্ট্রেলিয়াতে হতো বা ভারতেরও হতো, ওর যতদিন ধরে আন্তর্জাতিক ক্যারিয়ার, এতদিনে দেড়শ টেস্ট খেলে ফেলতো। সেই হিসাবে ইদানিং আমাদের একটু টেস্ট সংখ্যা বেড়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে। আগে তো অনেক কম হইতো। সেখান থেকে একশটা টেস্ট খেলা মানে বিশাল কিছু।’’ ‘‘ওর সফরটা দেখেন আপনি। শুধু একশ টেস্ট বলবেন…ও কতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এমন না যে অযথাই খেলছে। আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু আপনার পারফর্ম করে খেলতে হয়। আপনি পারফর্ম ছাড়া থাকলে আপনাকে কিন্তু খেলাবে না।’’ ‘‘মুশফিকুরকে তার পারফরম্যান্সটা ধরে রাখতে হয়েছে। আমাদের দেশের প্রথম একজন যে একশ টেস্ট খেলতে যাচ্ছে। এজন্য ও নিজেকে প্রস্তুত রেখেছে। ওই ক্ষুধাটা তার ছিল। ওই জেদটা তার ছিল। আমি আশা করব, যদি দলের চাহিদা থাকে এবং তারও খেলার ইচ্ছা তাহলে যেন আরো খেলা চালিয়ে যায়। আরো বেশিদিন মাঠে থাকে। মানে একশটা টেস্ট যেন শেষ না হয়।’’ মিজানুর রহমান বাবুল কোচ, বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগ ‘‘মুশফিকুরকে শুভকামনা। একজন পারফেক্ট ব্যাটসম্যান। একজন পারফেক্ট স্পোর্টসম্যান। যাকে আপনি অনুসরণ করলে, যাকে আপনি মেনে চললে, আদর্শ ভাবলে ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন। বাংলাদেশের ক্রিকেট যেভাবে চলে, যে ধাঁচে এগিয়ে যায় সেখানে একজনের ক্যারিয়ার শীর্ষ পর্যায়ে ২০ বছর টিকে থাকা মুশকিল। মুশফিকুর প্রমাণ করেছে যদি আপনার নিবেদন থাকে, ভালো করার ইচ্ছা থাকে তাহলে আপনি পারবেন।’’ ‘‘ব্যাটসম্যান মুশফিকুর সব সময়ই বাংলাদেশ দলের সেরা। মিডল অর্ডারে লম্বা সময় বাংলাদেশকে সার্ভ করেছে। দেখুন তাকে চ্যালেঞ্জ করে কেউ তাকে রিপ্লেস করতে পারেনি। পারফর্ম করেই সে টিকে আছে এবং খেলে যাচ্ছে। আমি চাই সে সেই ধারাবাহিকতাই ধরে রাখুক। এখনো ফিট আছে। অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করছে। খেলার প্রতি ভালোবাসা না থাকলে এটা হয় না।’’ ‘‘শততম টেস্টটায় সেঞ্চুরি লাগবেই, এমনটাই নয়। হলে ভালো। না হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। থামলে হবে না। ওর অভিজ্ঞতাটা এই দলের প্রয়োজন এখন। যতদিন খেলতে মন চায় খেলুক। ও তো পারফর্ম না করে আর খেলবে না। তরুণ একজন ক্রিকেটার যদি তার ডেডিকেশন সম্পর্কে জানতে পারে সেটাই হবে বড় পাওয়া।’’
ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে

ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে আরলিং হালান্ড যেন নিজেই ইতিহাস লিখে চলেছেন। দুই মিনিটের ব্যবধানে তার দুর্দান্ত দুই গোল ইতালিকে সান সিরোতে ৪-১ ব্যবধানে হারিয়ে নরওয়েকে নিয়ে গেল ১৯৯৮ সালের পর তাদের প্রথম বিশ্বকাপে। ম্যানচেস্টার সিটির এই সুপারস্টারের গ্রুপপর্বে গোলসংখ্যা দাঁড়াল ১৬। যা পোল্যান্ডের রবার্ট লেভানদোভস্কির রেকর্ডের সমান। ‘গ্রুপ–আই’ থেকে স্বয়ংক্রিয়ভাবে কোয়ালিফাই করতে নরওয়ের সামনে ছিল শুধু গণিতের হিসাব মেলানোর অপেক্ষা। তাদের বাদ দিতে ইতালির দরকার ছিল অবাস্তব এক নয় গোলের ব্যবধান। যা মাঠে সম্ভব হয়নি। তাই দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরতে যাচ্ছে নরওয়ে। আত্মবিশ্বাসও আকাশছোঁয়া। গত জুনে ইতালিকে ৩–০ গোলে হারানো ম্যাচটাই শেষ পর্যন্ত লুচিয়ানো স্পালেত্তির চাকরি শেষ করে দেয়। তার উত্তরসূরি জেনারো গাত্তুসো এবার প্লে-অফের প্রস্তুতি নেবেন। গাত্তুসো তার সেরা খেলোয়াড়দেরই দলে ফেরান। মোলদোভার বিপক্ষে খেলা দলে কেবল জিয়ানলুকা মানচিনি টিকে থাকেন। অন্যদিকে নরওয়ের একমাত্র পরিবর্তন, এস্তোনিয়ার বিপক্ষে খেলা অস্কার ববের জায়গায় নামেন ক্রিস্টিয়ান থরস্টভেট। প্রথমার্ধজুড়ে ইতালি ছিল আধিপত্যে। ফেদেরিকো দিমারকোর ভলিটি সামান্য বাইরে গেলে ১১তম মিনিটে আলো ছড়ান মাত্র ২০ বছর বয়সী ফ্রানচেস্কো পিও এসপোসিতো। দুর্দান্ত টার্ন আর নিখুঁত ফিনিশ আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটাকে আরও উজ্জ্বল করে তোলেন তিনি। এরপর এসপোসিতো আরেকটি হেড বাইরে পাঠালেও দুই দলই তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। মাঝপথে রেফারির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে গাত্তুসো কার্ডও দেখেন। বিরতির পর যেন নতুন উদ্যমে মাঠে নামে নরওয়ে। আলেকজান্ডার সর্লোথের শট বার ঘেঁষে বেরিয়ে যায়। এরপর চুলের অনন্য সাজে পরিচিত জুলিয়ান রাইয়েরসনও লক্ষ্যভেদ করতে পারেননি।
পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলংকা

পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলংকা দীর্ঘ ছয় বছর পর পাকিস্তান সফরে রয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। এই সফরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলংকা। তারই ধারাবাহিকতায় রাওয়ালপিন্ডিতে আজ পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ৩য় ওডিআই ম্যাচটি শুরু হয়েছে বিকেল সাড়ে ৩টায়। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে তাদের বোলাররা শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়েছেন। পাক বোলারদের পরিকল্পনা ভেস্তে দিয়ে শ্রীলঙ্কার দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছেন। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে শ্রীলংকা।