চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টে অংশ নিতে সপ্তাহখানেক আগেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আজ দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। মূল টুর্নামেন্ট শুরুর আগে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে পাকিস্তান। তবে সিরিজের শুরুটা ভালো করতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় স্বাগতিকরা। অপরদিকে দক্ষিণ আফ্রিকাও প্রথম ম্যাচে হেরেছে কিউইদের সঙ্গে। আজ করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে পাকিস্তান। ফাইনালে উঠতে হলে দুই দলেরই এই ম্যাচ জিততে হবে। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
চ্যাম্পিয়নস ট্রফির ফটোসেশনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

চ্যাম্পিয়নস ট্রফির ফটোসেশনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ প্রথমে উড়াল দিবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ দেশ ছাড়বে টাইগাররা। এর আগে আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অফিশিয়াল ফটোসেশনে অংশ নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আইসিসির বৈশ্বিক আসর গুলোর আগে, যে কোন দলের ফটোসেশন একটা আনুষ্ঠানিকতার অংশ। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেই চর্চার ধারাবাহিকতা ছিল না। এবার চ্যাম্পিয়নস ট্রফির প্লেন ধরার আগে বেশ ঢাকঢোল পিটিয়েই ফটোসেশন পর্ব সারল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল হবে ৯ মার্চ করাচিতে, ভারত ফাইনালে গেলে দুবাইয়ে। বাংলাদেশ মাঠে নামবে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে, দুবাইয়ে। দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, লাহোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
শিবগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শিবগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২৬ রানে কানসাট ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহবাজপুর ইউনিয়ন ক্রিকেট দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারুক আহমেসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফির দলের সঙ্গী হচ্ছেন হাসান মাহমুদ

চ্যাম্পিয়নস ট্রফির দলের সঙ্গী হচ্ছেন হাসান মাহমুদ বাংলাদেশের ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে নেই পেসার হাসান মাহমুদ। তবে প্রস্তুতির জন্য তাকে দলের সঙ্গে রাখা হচ্ছে। রাইজিংবিডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। টুর্নামেন্ট শুরু হলে হাসান আবার দেশে ফিরে আসবেন। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল হবে ৯ মার্চ করাচিতে, ভারত ফাইনালে গেলে দুবাইয়ে। বাংলাদেশ মাঠে নামবে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে, দুবাইয়ে। দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, লাহোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
বিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন

বিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন তাসকিন সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রান উৎসবের মাঝেও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ১২ দশমিক ০৪ গড়ে ২৫ উইকেট নিয়েছেন তাসকিন। এর মাধ্যমে বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙ্গেছেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে ২৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন সাকিব। এছাড়াও বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তাসকিন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছেন তিনি। শুধুমাত্র বিপিএল ইতিহাসেই নয় এমন ইনিংসের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং পারফরমেন্সে শীর্ষে তিনে জায়গা করে নিয়েছেন তাসকিন। টুর্নামেন্টের প্লে-অফে রাজশাহী উঠতে পারলে উইকেট সংখ্যাকে আরও বাড়ানোর সুযোগ পেতেন তাসকিন। ধারাবাহিকতা ধরে রেখেছেন পেসার তানজিম হাসান সাকিবও। ৯ ম্যাচে ১৮ দশমিক ১৮ গড়ে ১৬ উইকেট শিকার করে তালিকার সপ্তম স্থানে ছিলেন তিনি। ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বোলার তালিকার দশমস্থানে আছেন খুলনা টাইগার্সের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। এবারের আসরে তার সেরা পারফরমেন্স ছিল এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট। ১২ ম্যাচে ১৩ উইকেট নেন ঢাকার পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে নিজের সেরাটা দিতে না পারায় দলের ম্যাচ জয়ে অবদান রাখতে পারেননি ফিজ। ১২ ম্যাচে ৮ দশমিক ১৩ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। ব্যাটিং সহায়ক উইকেটে গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছেন তিনি। ১০ ম্যাচে ৮ দশমিক ৪২ ইকোনমি রেটে ৭ উইকেট নিয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। শ্বাসরুদ্ধকর ফাইনালে ৬ বলে ২টি ছক্কায় ১৮ রানের ক্যামিও ইনিংসে বরিশালের শিরোপা নিশ্চিত করেছেন রিশাদ। ২০১৭ সালে ইংল্যান্ডে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিলো বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসির টুর্নামেন্টে এটাই সেরা সাফল্য টাইগারদের। আগামী ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
শিরোপা জিতে পুরো দলকে আইফোন উপহার ফরচুন বরিশালের

শিরোপা জিতে পুরো দলকে আইফোন উপহার ফরচুন বরিশালের চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জিতে উচ্ছ্বসিত বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা ফরচুন গ্রুপও। তারই নমুনা দেখা গেল খেলোয়াড়দের বাড়তি বোনাসে। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন বরিশাল। খেলোয়াড়দের এই বোনাসের খবর নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরইমাঝে আইফোন ১৬ পৌঁছে দেওয়া হয়েছে। বিপিএলের একাদশ আসরে চ্যাম্পিয়ন হয়ে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার জিতেছে ফ্রাঞ্জাইজিটি। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছে তারা।
ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগং কিংসকে হায়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের শিরোপা নিজেদের ঘরে তুললো ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করে বরিশালকে ১৯৫ রানের টার্গেট দিয়েছিলো চিটাগং। চিটাগংয়ের দেয়া বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। ৪৯ বলে ৭৬ রানের জুটি গড়েন তারা। ডেভিড মালান ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও চারে নেমে হাল ধরেন কাইল মায়ার্স। ২৮ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে শেষের দিকে চাপে পড়ে বরিশাল। সেই চাপ অবশ্য সামলে নিয়েছেন রিশাদ হোসেন। তার ঝড়েই জয় পেয়েছে বরিশাল। এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খাজা নাফি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ শুরু করে চিটাগং। ৭৬ বলে ১২১ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৬৬ রানে নাফি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইমন। ৪৯ বলে ৭৮ রানের দারুণ ইনিংস খেলেছেন ইমন। বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন বিপিএলের ফাইনালে এর আগে শতরানের কোনো উদ্বোধনী জুটি ছিল না। বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ ৭৬ রানের জুটি গড়েছিলেন গত বছর, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। তিনে নেমে ঝড় তোলেন গ্রাহাম ক্লার্কও। ২৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি।নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে পেরেছে মোহাম্মদ মিঠুনের দল। বরিশালের হয়ে একটি করে উইকেট পেয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ আলি।
শিরোপার লড়াইয়ে বরিশালকে ১৯৫ রানের টার্গেট চিটাগং এর

শিরোপার লড়াইয়ে বরিশালকে ১৯৫ রানের টার্গেট চিটাগং এর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে চিটাগং কিংস। টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খাজা নাফি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ শুরু করে চিটাগং। ৭৬ বলে ১২১ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৬৬ রানে নাফি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইমন। ৪৯ বলে ৭৮ রানের দারুণ ইনিংস খেলেছেন ইমন। বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন। বিপিএলের ফাইনালে এর আগে শতরানের কোনো উদ্বোধনী জুটি ছিল না। বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ ৭৬ রানের জুটি গড়েছিলেন গত বছর, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। তিনে নেমে ঝড় তোলেন গ্রাহাম ক্লার্কও। ২৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে পেরেছে মোহাম্মদ মিঠুনের দল। বরিশালের হয়ে একটি করে উইকেট পেয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ আলি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থেকেও আকস্মিক অবসরে স্টয়নিস

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থেকেও আকস্মিক অবসরে স্টয়নিস চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে একাধিক চোটে বিপর্যস্ত অস্ট্রেলিয়া দল। এবার আকস্মিকভাবে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন দলের তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। মূলত টি-টোয়েন্টিতে বাড়তি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত তার। অস্ট্রেলিয়ার জার্সিতে ৭১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন স্টয়নিস। এর মধ্যে ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপও আছে। গত বছর পাকিস্তানের বিপক্ষে পার্থে সর্বশেষ এই ফরম্যাটে খেলতে দেখা গেছে তাকে। এই ফরম্যাটে তার রান ১৪৯৫ এবং ৪৮ উইকেট। স্টয়নিস ২০২৩ সালের বিশ্বকাপজয়ী দলেরও অংশ ছিলেন৩৫ বছর বয়সী স্টয়নিস ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া স্কোয়াডে ছিলেন। এখন তার বিকল্প খুঁজে বের করতে হবে অজি নির্বাচকদের। তার আগে অলরাউন্ডার মিচেল মার্শ ইনজুরিতে ছিটকে গেছেন। এছাড়া দলের দুই মূল পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সবমিলিয়ে অস্ট্রেলিয়াকে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সম্ভবত ৪টি পরিবর্তন আনতে হবে। তাদের বিকল্প হিসেবে স্পেন্সার জনসন, জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও শন অ্যাবটের নাম ভাবা হচ্ছে। এছাড়া অজি কিংবদন্তি রিকি পন্টিং ২৩ বছর বয়সী অলরাউন্ডার মিচ ওয়েনের নাম উল্লেখ করেছেন। তার মধ্যে অনেকেই স্টয়নিসের ছায়া দেখতে পান। স্টয়নিসের অবসরে অস্ট্রেলিয়ান প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘স্টয়নিস গত দশ বছর ধরে আমাদের ওডিআই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে শুধু ভালো খেলোয়াড়ই নয়, একজন অসাধারণ ব্যক্তিত্বও। তার ওয়ানডে ক্যারিয়ার এবং সমস্ত অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত। ’