শিবগঞ্জের পাঁকায় ভিজিএফের চাল পেল ২৯৭৩ পরিবার

শিবগঞ্জের পাঁকায় ভিজিএফের চাল পেল ২৯৭৩ পরিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে ২ হাজার ৯’শ ৭৩ অসহায় দুস্থ পরিবারের মাঝে শেখ হাসিনা সরকারের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পাঁকা ইউনিয়ন পরিষদ চত্বরে এই ভিজিএফের চাল বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। প্রত্যেক পরিবারকে দেয়া হয় ১০ কেজি চাল। এ সময় উপস্থিত ছিলেন পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, প্যানেল চেয়ারম্যান দাহারুল ইসলাম কামাল, ইউনিয়ন সমাজকর্মী মামুন অর রশিদ, ইউপি সদস্য বাসেদ আলী ও রফিকুল ইসলামসহ অন্যরা।

শিবগঞ্জে ৭৩ হাজার ৮৩৫ অসহায় পরিবার পেল ভিজিএফের চাল

শিবগঞ্জে ৭৩ হাজার ৮৩৫ অসহায় পরিবার পেল ভিজিএফের চাল আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে শিবগঞ্জের ১৫টি ইউনিয়নে ৭৩ হাজার ৮শ’ ৩৫টি অসহায় পরিবার পেয়েছে  ১০ কেজি করে ভিজিএফের  চাল। আজ বিকেলে এ তথ্য জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। তিনি জানান, গত ৯ জুন থেকে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়ে চলে আজ পর্যন্ত। জনসংখ্যার ভিত্তিতে শাহাবাজপুর ইউনিয়নে ৭ হাজার ২৫৫টি পরিবার, দাইপুখুরিয়া ইউনিয়নে ৫ হাজার ৪৫৩টি, মোবারকপুর ইউনিয়নে ৪ হাজার ১২৯টি, চককীর্তি ইউনিয়নে ৫ হাজার ৫০টি, কানসাট ইউনিয়নে ৫ হাজার ৪৫৫টি, শ্যামপুর ইউনিয়নে ৫ হাজার ৫৬৯টি, বিনোদপুর ইউনিয়নে ৫ হাজার ৬৬১টি, মনাকষা ইউনিয়নে ৭ হাজার ২৫০টি, দুর্লভপুর ইউনিয়নে ৭ হাজার ৫৩৯টি, উজিরপুর ইউনিয়নে ১ হাজার ৩১৬টি, পাঁকা ইউনিয়নে ২ হাজার ৯৭৩টি, ঘোড়াপাখিয়া ইউনিয়নে ২ হাজার ৩০৬টি, ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ৩৪৪টি, নয়ালাভাঙ্গা ইউনিয়নে ৫ হাজার ৭৪৯টি, ও ছত্রাজিতপুর ইউনিয়নে ২ হাজার ৭৮৬টি পরিবার পেয়েছেন এই ভিজিএফের চাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। ভিজিএফ কার্ডপ্রতি দেয়া হয় ১০ কেজি চাল। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এছাড়া চাল বিতরণ কাজ শেষ করে সমাপ্তি প্রতিবেদন ও মাষ্টাররোল দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কার্যালয়ে প্রেরণের জন্য সকল চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।  

শিবগঞ্জে প্রাথমিকের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে মতবিনিময়

শিবগঞ্জে প্রাথমিকের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে মতবিনিময় ২০২৩-২৪ অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে শিবগঞ্জে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার মোস্তারি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অর্ফিসার ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা উজ্জল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ। এ সময় সভায় উপজেলা পর্যায়ের ৩২ জন শিক্ষিকা অংশ নেয়।

কানসাট আমবাজারে যানজট নিরসনের লক্ষে বিশেষ সভা

কানসাট আমবাজারে যানজট নিরসনের লক্ষে বিশেষ সভা শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজারে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, আম উদ্যোক্তা ইসমাইল হোসেন শামীম খান, আম উদ্যোক্তা আহসান হাবিব ও কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মূলক সহ অন্যরা। সভায় আমবাজার যানজট নিরসনসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আলোকপাত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার দায়ে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মানারুল ইসলাম নামে এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল প্রথম আদালতের বিচারক মোহা: আদীব আলী। আজ একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ দেয়া হয়। আদেশে বিচারক উল্লেখ করেন, অস্ত্র আইনের একটি ধারায় ১০ বছর ও অপর এক ধারায় ৭ বছর কারাদন্ড একটি ভোগের পর অপরটি কার্যকর হবে। মানারুল শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বাবুপুর গ্রামের মৃত ফজলু আলীর ছেলে। রাষ্টপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৪ ডিসেম্বর রাতে কানসাট বিয়েনবাজার কলককলিয়া গ্রামে সড়কের উপর অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প সদস্যরা। অভিযানে ওইসব অবৈধ অস্ত্রসহ মানারুল গ্রেপ্তার হয়। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন নাায়েব সুবেদার রবিউল ইসলাম পরদিন শিবগঞ্জ থানায় মানারুলকে একমাত্র আসামী করে মামলা করেন। ২০২১ সালের ৩১ ডিসেম্বও মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মেসবাহুল হক মানারুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল আজ মানারুলকে দন্ডিত করে মামলার রায় ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. মাহবুব আলম জুয়েল।

বিজিবির অভিযান : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন এবং ৩৭ বোতল ভারতীয় মদসহ শ্রী প্রসেনজিৎ কর্মকার (৩০) নামের একজনকে আটক করেছে বিজিবি। আটক প্রসেনজিৎ জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শ্রী দিজেন কর্মকারের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, আগ্নেয়াস্ত্রের একটি চালান আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. শাহিনুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় তল্লাশি অভিযান চালায়। এর একপর্যায়ে প্রসেনজিতের বহন করা একটি কার্টন তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ৩৭ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। ৫৯ বিজিবির অধিনায়ক আরো জানান, রহনপুর ব্যাটালিয়ন গত এক বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন আসামিসহ ২৪টি দেশী ও বিদেশী পিস্তল, ৩৭৯ রাউন্ড গুলি ও ৩৯টি ম্যাগজিন আটক করেছে।

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জে অটোচার্জার গাড়ির ধাক্কায় নাফিসা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু ওই গ্রামের টুটুল আলীর মেয়ে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি-সুন্দরপুর আঞ্চলিক সড়কের নামোসুন্দরপুর খাকরাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোমবার বিকালে নাফিসা নামোসুন্দরপুর খাকরাপাড়া এলাকায় সড়ক পার হচ্ছিল। এসময় একটি যাত্রীবাহী অটো তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে নাফিসাকে মৃত ঘোষণা করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৭০ পেয়ে জেলায় সেরা শিবগঞ্জের নাঈম

চলতি বছরের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ১২৭০ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন আবদুল্লাহ আল নাঈম। এই কৃতী শিক্ষার্থী হলেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের এমরান হোসেনের ছেলে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও পারিবারিক সূত্রে জানা যায়, নাঈম ২০২৪ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় শিবগঞ্জ ইসলামী একাডেমি থেকে অংশগ্রহণ করে। মোট ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৭০ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২১ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। নাঈম বড় হয়ে একজন প্রকৌশলী হতে চান। এজন্য সকলের দোয়াপ্রার্থী। তবে নাঈম শিবগঞ্জ ইসলামী একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করলেও নিয়মিত শিক্ষার্থী ছিল প্রাইম স্কুল অ্যান্ড কলেজের। শিক্ষার্থীর বাবা অধ্যাপক এমরান হোসেন তার সন্তানের ফলাফলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মোক্তাদির জানান, প্রাইম স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় ৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এ-প্লাস পাওয়া ৩২ জনের মধ্যে একমাত্র আবদুল্লাহ আল নাঈম ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৭০ নম্বর পেয়ে কৃতকার্য হওয়ায় আমরা গর্বিত। তার সাফল্য ও মঙ্গল কামনা করছি। শিবগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম বলেন, শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন।

সড়ক দুর্ঘটনায় শিবগঞ্জে ২টি গরুসহ প্রাণ গেল রাখালের

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ২টি পালের গরুসহ রাখাল নিহত হয়েছেন। নিহত রাখাল জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বোগলাউড়ি গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে মো. এরফান (৫৫)। গত সোমবার দিনগত রাত ১টার পর চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের নিচুধুমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, একটি পাথরভর্তি ট্রাক বেপরোয়া গতিতে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় একজন রাখাল গরুর পাল নিয়ে একই দিকে যাচ্ছিল। পথে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি রাখালসহ গরুর পালকে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে মো. এরফান নামের একজন গরুর রাখাল ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মারা যায় ২টি গরু ও আহত হয় ৪টি।