কানসাট সোলেমান ডিগ্রি কলেজে শিক্ষকদের বিদায়-সম্মাননা প্রদান

কানসাট সোলেমান ডিগ্রি কলেজে শিক্ষকদের বিদায়-সম্মাননা প্রদান শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও অবসরোত্তর এবং মরণোত্তর শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। আজ দুপুরে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মামুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও কলেজের সাবেক সভাপতি সফিকুল ইসলাম প্রমূখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে কলেজের সদ্য অবসরপ্রাপ্ত ৬ শিক্ষক, অবসরোত্তর ২৬ ও মরণোত্তর ৬ শিক্ষকদের হাতে সম্মাননা এবং উপহারসামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

শিবগঞ্জে তারুণ্যের উৎসবে যুব র‌্যালি-কর্মশালা

শিবগঞ্জে তারুণ্যের উৎসবে যুব র‌্যালি-কর্মশালা শিবগঞ্জে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক যুব সমাবেশ, র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ ও কর্মশালায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, তনয় ও শাহাদাৎ হোসেন প্রমূখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শিত হয়। অন্যদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচারানকৃত ৪১টি ভারতীয় স্মার্টফোন জব্দ শিবগঞ্জ উপজেলার মাসুদপুর ও শিংনগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পৃথক দুই অভিযানে ৪১টি অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় স্মার্টফোন জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। গতকাল বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টার দিকে পন্ডিতপাড়া ও রামনাথপুর এলাকায় অভিযান চালিয়ে লুুকিয়ে রাখা এসব ফোন জব্দ করে বিজিবি। ৫৩বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অভিযান নিশ্চিত করা হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাসুদপুর ও শিংনগর বিওপি’র দুটি পৃথক দল অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ স্মার্টফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবি’র কড়া টহল ও নজরদারি চলছে বলেও জানান অধিনায়ক।

শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক

শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক শিবগঞ্জ পৌরসভার হাজী মোড় হতে জালমাছমারী পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আজাহার আলী। আজ দুপুরে শিবগঞ্জ পৌরসভার অর্থায়নে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে দীর্ঘ ২১০ মিটারের এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতের ওপর জোর দেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জুল হোসেন ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যরা।  

শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন, ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, সাইমুম সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা। সভায় ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে নানান পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলী। এসময় তিনি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করারও সুযোগ করে দিতে হবে। পাশাপাশি স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের আশ^াস দেন তিনি।

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩০০ শীতার্ত সীমান্তবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েস প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কিরনগঞ্জ কোম্পানী কমান্ডার, চৌকা বিওপি কমান্ডার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।বিজিবি জানায়,প্রতিবছর ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবাসীদের এ ধরণের সহায়তা করা হয়। এ বছরও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

শিবগঞ্জে অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ

শিবগঞ্জে অবৈধ ভারতীয় মোবাইল ও ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা হতে চোরাইপথে আসা অবৈধ ভারতীয় ১৬টি মোবাইল ফোন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গত শনিবার দিবাগত রাত ১২টায় উপজেলার দুর্লভপুর এলাকা হতে এগুলো জব্দ করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞতিতে এই তথ্য জানিয়েছেন বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান। তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকা অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে চোরাই পথে আনা ১৬টি ভারতীয় মোবাইল ফোন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করে টহল দল।

শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ

শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ শিবগঞ্জে আলহাজ¦ কয়েস উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়-দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে অসহায়-দুস্থ ও বাক প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে এসব চেক পৌঁছে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মাসুদ রানা। এ সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে ফজিলাতুন্নেছা নেশা শিক্ষা ও চিকিৎসা সেবা, প্রতিবন্ধীসেবার মাধ্যমে প্রতিমাসে ৫’শ ও ১ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন। আজ পাঁচজনকে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।    

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় লিয়াকত আলী নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ড দিয়েছেন আদালত। আজ দুুপরে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডিত লিয়াকত আলী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোনাপাড়ার মৃত লোকমান মন্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৫ নভেম্বর নয়ালাভাঙ্গা বটতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ লিয়াকত আলীকে আটক করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার আবু তালেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আতাউর হোসেন তদন্ত শেষে লিয়াকত আলীকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দন্ড প্রদান করেন।

বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবির কার্যালয়, শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘ ও নওগাঁর নিয়ামতপুর প্রেস ক্লাবে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিসিডিবি-এমএফপির উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। জেলা শহরের স্বরূপনগরে সিসিডিবির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, সিসিডিবি-এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১০০ জন অসহায় ও প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জেন শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ পৌর মার্কেটের তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালযে কম্বল বিতরণের আয়োজন করা হয়। প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে সংগঠনের দুস্থ সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মো. আকবর হোসেন, কোষাধ্যক্ষ একরামুল রেজাসহ অন্য সদস্য্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রাণভা-ার হতে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ ৮০ জন নারী-পুরুষের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য আবু তালেব, সনজিত কুমার, সদস্য সেলিম, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, মেহেদী হাসান, সবুজ, ইলিয়াস হোসেন টুটুল।