চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়া মহল্লার মেঘু মন্ডলের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলা ছত্রাজিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন কালু (৭০) ও একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা-সুন্দরপুর গ্রামের সাইদুর রহমান ওরফে বিশু হাজির ছেলে তাসবুল আলী (৪৮)। নিহতদের মধ্যে খাইরুল ও জালাল উদ্দিন পৃথক স্থানে ধান কাটার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে তাসবুল সদর উপজেলার বারঘরিয়া লক্ষ্মীপুর এলাকায় মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে তিনটি গরুসহ মারা যান। সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান ও ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি নিহত হবার খবর নিশ্চিত করেছেন।
শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা ও পানিতে ডুবে নিহত দুজনের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম আজম, কানসাট ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মো. ইমরান আলী।
শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ শুরু

শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রামআদালত বিষয়ক সাত দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে স্থানীয় সরকার বিভাগের গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এতে প্রশিক্ষক ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও গ্রামআদালতের উপজেলা সমন্বয়ক আমিনুর রহমান। প্রথম দিনে কানসাট ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রামআদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রামআদালতের ভূমিকা আরো কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।
শিবগঞ্জে মাছের উপকরণ বিতরণ

শিবগঞ্জে মাছের উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মাছের উপকরণ বতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিল নার্সাার ও বাস্তবায়িত প্রদর্শনীর এইসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলামসহ অন্যরা। পরে কালুপুর ও বাঁশবাড়িয়া বিলে মাছের জন্য খৈল, ফিড, রেণু মাছের খাবারসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহি রেখে গেছেন। আজ বিকাল সাড়ে ৫ টায় খড়িয়াল গ্রামের ঈদগাহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) এস এম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মন্টু, গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ অনান্য মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কানসাট রাজবাড়ির ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যতিক্রমী সাইকেল র্যালি

কানসাট রাজবাড়ির ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যতিক্রমী সাইকেল র্যালি শিবগঞ্জ উপজেলার কানসাট রাজবাড়ি সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের সৃষ্টি আকর্ষণের লক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সাইকেল র্যালি বের হয়ে কানসাট রাজবাড়ি মাঠ হয়ে পুঠিমারী বিল ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সাইকেল র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এসময় তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কানসাট রাজবাড়ি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের সৃষ্টি আকর্ষণ করছি। পুরোপুরি সংস্কার হলেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে ঐতিহ্যবাহী রাজবাড়ি। সাইকেল র্যালিতে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন ও মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ মিঞাসহ অন্যরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কানসাট রাজবাড়ি এক সময় এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। কিন্তু সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি আজ ধ্বংসপ্রায়। সরকার যদি পদক্ষেপ নেয়, তাহলে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, শুধু সংরক্ষণ নয়, এই রাজবাড়িকে ঘিরে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ও পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। উপজেলাবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান শিবগঞ্জে বিভিন্ন এলাকায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ২৭ হাজার ৫’শ টাকা ও পানিতে ডুবে নিহত ২জন পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আর্থিক অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, শাহাবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজামুল হক রানা, চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া, দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম আজম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী সহ অন্যনা।
শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হক, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে সুমাইয়া খাতুন, শাহাবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজামুল হক রানা, চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া, দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী সহ উপজেলার সকল দপ্তরের অফিসারগণ। সভায় উপজেলার বিভিন্ন সড়কের যানজট, অবৈধ স্থাপনা, পানি নিস্কাসন, মাদক, বাল্য বিয়ে, চোরাচালান রোধ ও কিশোর গাং দমন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রি নিহত

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রি নিহত গোমস্তাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছে। আজ বেলা সাড়ে এগারোটার দিকে পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের একটি আমবাগানে নির্মাণাধীন ঘরে কাজ করার সময় এই ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম রহনপুর পৌর এলাকার রহমতপাড়া গ্রামের মৃত হাসেন উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, শরিফুল ইসলাম ওই গ্রামের একটি লীজ নেওয়া আমবাগানের ভিতরে নির্মাণাধীন ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে বিদ্যুত লাইনের পিলারে হাত লেগে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী চারটি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালানো সহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারককলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ সুশাসনের জন্য নাগরিক-সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধনের আয়োজন করে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধি এবং সাধারণ মানুষ কর্মসূচীতে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন। ঘন্টারও বেশি সময়ের মানববন্ধনে আয়োজকরা আগামী ৭ দিনের মধ্যে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ^াস না দিলে আগামী ১৪ মে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনে ‘বনলতা’ ট্রেন অবরোধের কর্মসূচী দেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা সুজন সভাপতি আসলাম কবীর, সম্পাদক মনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতি সভাপতি মোহাম্মদ ইসাহাক, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ,শাহ নেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা হাসপাতালের চিকিৎসক ইসমাইল হোসেন ও মাহফুজ রায়হান,জেলা বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলন আহব্বায়ক আব্দুর রাহিম,নাগরিক কমিটি যুগ্ম আহব্বায়ক আবু হেনা বাবলু, প্রবীন হিতৈষী সংঘের আফসার আলী,মর্ডান মাকেট কমিটি সভাপতি গোলাম মোস্তফা,জেলা কলেজ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ সম্পাদক বাবুল আখতার,জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ,জেলা চা দোকান মালিক সমিতি সভাপতি কামরুজ্জমান মুক্তা,সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মোখলেসুর রহমান,জেলা যুবদলের সাবেক সম্পাদক আব্দুর রহমান সহ অনেকে। বক্তরা বলেন, রাজশাহী-ঢাকা রুটে ৫টি আন্ত:নগর ট্রেন চললেও শুধু ‘বনলতা’ রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে। অথচ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে সকল ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালাানোর দাবিতে আন্দোলন করছে। অথচ দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে। আম সহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার জেলাবাসী নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানবন্ধন শেষে জেলা প্রসাসকের মাধ্যমে রেল উপদেষ্টা ও সচিব এবং সড়ক উপদেষ্টা ও সচিবকে স্¥রকলিপি দেয়া হয়। ৮দফার অন্য দাবিগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্ম আধুনিকায়ন, জেলার রহনপুর রেলওয়ে শুল্ক ষ্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা,সকল আন্ত:নগর ট্রেনের জন্য রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, সদর উপজেলার আমনুরা বাইপাস ষ্টেশনে যাত্রাবিরতি রাখা, আমনুরাকে আধুনিক জংশনে রুপান্তর এবং ঢাকা থেকে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নত করা।