শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কানসাট আমবাজারসহ বিভিন্ন সড়কের যানজট, অবৈধ স্থাপনা, পানি নিস্কাশন, মাদক-বাল্যবিয়ে, চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।

টানা ১১ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর, দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দুশতাধিক ভারতীয় ট্রাক

টানা ১১ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর, দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দুশতাধিক ভারতীয় ট্রাক পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম টানা ১০দিন এবং বিপরীতে ভারতের মোহদিপুর স্থবন্দরের সার্ভার জটিলতায় অনর্ধিারিত আরও একদিন বন্ধ থাকার পর আজ থেকে পূণরায় চালু হয়েছে। সকাল থেকেই আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ শুরু করে। দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দু’শতাধিক ভারতীয় ট্রাক। বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, সোনামসজিদের বিপরীতে ভারতের মালদহ জেলার মোহদিপুর বন্দওে সার্ভার আপগ্রেডেশনের কাজ চলায় ভারতীয়রা গতকাল বন্দর খোলা থাকলেও কোন গাড়ী দিতে পারে নি। তিনি আরও বলেন, গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ১০দিন বন্ধের পর গতকাল যথারীতি বন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম চালু হবার কথা ছিল। সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতে অনলাইনে সেন্ট্রাল সার্ভার আপডেপের কাজ চলায় গত রোববার আমদানী রপ্তানী কার্যক্রম চালু হয় নি। কাজ শেষে সোমবার (১৬জুন) থেকে সোনামসজিদ ও বিপরীতে ভারতের মোহদিপুর বন্দরের আমদানী রপ্তানী সংক্রান্ত সকল কার্যক্রম চালু হয়েছে। পাথর,খইল ও ভুষি (পোল্ট্রি,পশু ও মাছের খাবার), জিরা, গুড়সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। বিকেল ৩টা পর্যন্ত দুশতাধিক ভারতীয় ট্রাক প্রবেশ করেছে। দীর্ঘ টানা ছুটির পর কয়েকদিনের মধ্যেই বন্দরের কার্যক্রমে ঢিলেভাব কমে ব্যস্ততা বাড়বে বলেও আশা করেন তিনি।

ভারতের সার্ভার জটিলতায় চালু হয়নি সোনামসজিদ স্থলবন্দর

সার্ভার জটিলতায় চালু হয়নি সোনামসজিদ স্থলবন্দর ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম টানা ১০দিন বন্ধের পর আজ চালু হবার কথা থাকলেও বিপরীতে ভারতের মোহদিপুর স্থবন্দরের সার্ভার জটিলতায় তা চালু হয় নি। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমদানী পণ্যবাহী কোন ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে নি। বাংলাদেশ থেকেও কোন রপ্তানী পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করে নি সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, ভারতে অনলাইনে সেন্ট্রাল সার্ভার আপডেপের কাজ চলছে। কাজ শেষে আগামীকাল থেকে সোনামসজিদ ও বিপরীতে ভারতের মোহদিপুর বন্দরের আমদানী রপ্তানী সংক্রান্ত সকল কার্যক্রম চালু হবে বলে সংশ্লিস্ট ভারতীয় পক্ষ থেকে জানানো হয়েছে। অপরদিকে ঈদ উপলক্ষে টানা ১১দিন বন্ধের পর রহনপুর রেলবন্দরে ভারত থেকে ৪২টি ওয়াগন বোঝাই আমদানীকৃত পাথরবাহী একটি ট্রেন আজ বিকাল সাড়ে ৫টার দিকে রহনপুরে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে রেলবন্দর সূত্র। রহনপুর রেলষ্টেশন মাষ্টার মামুনুর রশিদ জানান, ঈদ উপলক্ষে টানা ১১দিন বন্ধের পর আজ যথারীতি বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এদিকে সোনমসজিদ ইমি্েরগ্রশন অফিসার জামিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে বন্দরের কার্যক্রম টানা ১০ দিন বন্ধ থাকলেও ঈদের দিন সহ যথারীতি প্রতিদিন চালু রয়েছে ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার এক আসামিকে বগুড়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. আমিরুল ইসলাম (২৪) একটি হত্যা মামলার ৫নং আসামি। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-১২ বগুড়া যৌথ অভিযান চালায়। গ্রেপ্তার আমিরুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. আব্দুর রাকিবের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, গত ৮ জুন পূর্ব শত্রুতার জেরে কামালপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মাসুদ রানার (৪১) ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় এজাহারনামীয় আসামিরা। আশঙ্কাজনক অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদেরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব। এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা এলাকায় হত্যা মামলার ৫নং পলাতক আসামি আমিরুল ইসলাম অবস্থান করছে। এমন খবর পেয়ে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার যৌথ আভিযানিক দল সান্তাহার রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রেলস্টেশন ওভারব্রিজের নিচ হতে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। হত্যা চেষ্টা মামলার ২ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড় এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার ২ ও ৩ নং আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর মিরাটুলি গ্রামের মো. একরামুল হকের ছেলে হত্যা চেষ্টা মামলার ২ নম্বর আসামি মো. রাশিদুল (২৮) ও মো. আলেকের ছেলে একই মামলার ৩নং আসামি মো. রিংকু (২৪)। গত ১৩ জুন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল এই অভিযান চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা অন্য আসামিদের সঙ্গে নিয়ে বাদিনীর ছেলে মো. রানা বাবু (২৮)কে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে বাদিনী ও স্থানীয় লোকজন রানা বাবুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য প্ররণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

চাঁপাইনবাবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন শিবগঞ্জ উপজেলায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজাদের ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে এক কৃষিজীবী নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপরটোলা গ্রামের সিদ্দিক আলী বিশ^াস ওরফে গুদর হাজীর ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের অপর আপন ভাতিজা এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য সুজন আলী ওরফে সবুজ। তিনি একই গ্রামের হজরত আলী কালুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে ধোপপুকুর গ্রামে ঘটনাটি ঘটে। জমি নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আরাফাতের দুই ছেলে আনাস ও আব্বাসের ছুরিকাঘাতে পেটের দু’দিকে জখম হন নজরুল। অপরদিকে গলায় চাচাতো ভাইদের ছুরিকাঘাতে আহত হন সুজন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। ওসি আরও বলেন, সম্প্রতি ওই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে মীমাংসা বৈঠক হয়েছিল বলে শোনা গেছে। ঘটনার পূর্বমূহুর্তে কিছু হয়েছিল কিনা সে বিষয়টি সহ পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে ক্রয়-বিক্রয়কালে ৫৩ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কাঁচাবাজার এলাকায় মো. রবিউল ইসলাম রবুর বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৫৩ গ্রাম হেরোইনসহ রবিউল ওরফে রবুর স্ত্রী ছবি বেগম ও মৃত রাব্বুলের ছেলে মো. রনিকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শিবগঞ্জে গৃহবধুর ঝুল*ন্ত ম*র*দেহ উদ্ধার

শিবগঞ্জে গৃহবধুর ঝুল*ন্ত ম*র*দেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে মমতাজ মহল সাথী নামে ৩ বছরের এক শিশু সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চককীর্তি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল সকাল ১১টার দিকে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের (আড়া) সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বানীয়রা। দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় বাড়িতে সাথীর স্বামী,সন্তান বা স্বামীর পরিবারের কোন সদস্য ছিল না। ঘটনার পর সন্তান নিয়ে স্বামী পালিয়ে গেছে বলে শোনা গেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পারিবারির কলহের জেরে সাথী আত্মহত্যা করে থাকতে পারেন। আবার এ ঘটনায় সাথী ও তাঁর স্বামীর পরিবারের বিরুদ্ধে সাথীকে নির্যতন করে হত্যার অভিযোগও উঠেছে। তবে মরদেহে বাহ্যিক তেমন কোন আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সাথীর মৃত্যুর কারণ নিশ্চত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান বলেন, সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তবে তাঁর মৃুত্যর কারণ নিশ্চিত হওয়া যায় নি।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র‌্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র‌্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১ শিবগঞ্জ উপজেলা সীমান্তে এবং গোমস্তাপুর উপজেলায় বিজিবি এবং র‌্যাবের ২টি পৃথক অভিযানে ২৪১ বোতল ফেনসিডিলসহ এক বাক্তি আটক এবং ২টি মোটরসাইকেল জব্দ হয়েছে। শিবগঞ্জে বিজিবি’র অভিযানে অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকিয়ে পাচারকালে ১৪১ বোতল ফেনসিডিল জব্দ হয়। ঈদ উপলক্ষে মাদক পাচার সম্ভবনার গোয়েন্দা তথ্যে অভিযানটি চালানো হয়। এদিকে গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে মাসুদ রানা নামে এক ব্যাক্তি মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিরয়িা বলেন, আজ সকাল সোয়া ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের টাপ্পুর গ্রামে পাকা সড়কের উপর কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি টহলদল যানবাহন তল্লাশী শুরু করে। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০/১ এস হতে বাংলাদেশের প্রায় ১ কিলোমিটার ভেতরে ওই গ্রামে তল্লাশী চলাকালে একটি মোটরসাইকেল আরোহি দুই ব্যাক্তি তল্লাশীর মুখে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে থেকে ও সীট কভারের নীচ থেকে ১৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এদিকে, র‌্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুরের চর উদয়ননগর টোলঘর এলাকার সড়কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হন মাসুদ রানা। এসব ঘটনায় শিবগঞ্জ এবং গোমস্তাপুর থানায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আম আড়ৎদারদের অহেতুক ও অযৌক্তিক কমিশন বর্জন: শিবগঞ্জে আম চাষীদের নিয়ে কৃষক সমিতি গঠন

আম আড়ৎদারদের অহেতুক ও অযৌক্তিক কমিশন বর্জন: শিবগঞ্জে আম চাষীদের নিয়ে কৃষক সমিতি গঠন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসাটের আম আড়ৎদারগণ অহেতুক ও অযুক্তিক কমিশন আদায়ের প্রতিবাদে মতবিনিময় সভা ও কৃষক সমিতি গঠন করা হয়েছে। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী মাহমুদ মিঞার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী। সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আম ব্যবসায়ী ফরহাদ হোসেন রুবেল, মাওলানা কয়েস উদ্দিন, জামাল উদ্দিন জেম, আল আমিন, ফজলুর রহমান, শামিম চৌধুরী, সাবেক ওয়ার্ড সদস্য নেফাউর রহমান, সেরাজুল ইসলাম ও আব্দুল লতিব, মাওলানা রেজাউল করিম, একরামুল হক সহ বিভিন্ন ইউনিয়নের আম চাষীগণ। সভায়, কানসাট আম বাজারে চলমান আম ক্রয়-বিক্রয়ে জটিলতা বিষয়ে আলোচনা করা হয়। চলমান কানসাট আম বাজারে কেজি দরে আম ক্রয়-বিক্রয় ও আড়ৎদারগণের বেধে দেয়া কেজি প্রতি ৩ টাকা কমিশন বর্জন সহ সঠিক নিয়মে আম ক্রয়-বিক্রয়ে সিদ্ধান্ত নিতে আম চাষীদের নিয়ে কৃষক সংগঠন করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।আলোচনা সভা শেষে আম চাষীদের নিয়ে কৃষক সমিতি গঠন করা হয়।

শিবগঞ্জে নদীতে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার

শিবগঞ্জে নদীতে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে থেকে আসাবুল নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের মৃত আকবর আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত গতকাল রাত ৮টার দিকে শিবগঞ্জের কানসাট ঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহে বাহ্যিক তেমন কোন আঘাতের চিহ্ন মেলে নি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, আসাবুল গতকাল সকাল থেকে নিখোঁজ ছিলেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ,পানিতে ডুবে তাঁর মৃুত্য হয়েছে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে; মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে তার মৃত্যুর কারণ বেরিয়ে আসবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।