শিবগঞ্জে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা

শিবগঞ্জে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা শিবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদৎ হোসেন, শিবগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুব আরিফ ও পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন, প্রত্যাশা-২ প্রকল্পের রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর শামসুজ্জামান, স্পেশালিষ্ট ইকোনোমিক রিইন্টিগ্রেশন হুমায়ন কবিরসহ অন্যরা। উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস প্রত্যাশা-২’ প্রকল্পের অধীনে কর্মশালাটি আয়োজন করা হয়।
শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী, তোজাম্মেল হক ওরফে তেজু নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গত ১০ বছর ধরে পলাতক ছিলেন। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস.এম শাকিল হাসান বলেন, গতকাল রাতে গাপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায় এবং ঐ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি শিবগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের চকদৌলতপুর মহল্লার ইউনুসের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ২০১৫ সালের ২০ আগষ্ট শিবগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হন তোজাম্মেল। এরপর জামিন নিয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারী আসামীর অনুপস্থিতিতেই মামলার রায়ে তার সাজা হয়। এরপর গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিবগঞ্জে উদ্যোক্তা নির্বাচনে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত

শিবগঞ্জে উদ্যোক্তা নির্বাচনে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ এর আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি আউটরিচ প্রোগ্রামে সভাপতিত্ব করেন, শিবগঞ্জ শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চাঁদ। এ সময় বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম, রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আলম বিশ্বাস, ইউনিট-৮ ব্যবস্থাপক নাইমুল ইসলাম, তরুণ উদ্যোক্তা জামিলা খাতুন। প্রোগ্রামের শুরুতে রেইজ প্রকল্প সম্পর্কে আলোচনা করেন, কেস ম্যানেজমেন্ট অফিসার রাসেল আহমেদ, লাইফস্কিল অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ মারুফ হোসেন। এ সময় প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল ও রেইজ প্রকল্পের শিক্ষনবিশ ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক সহযোগিতায় আউটরিচ প্রোগ্রামের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মরহুম সেকান্দার আলী বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। আজ সকাল সাড়ে ১০ টায় কয়লার দিয়াড় কেন্দ্রীয় গোরস্থানে নামাজে জানাজা ও গার্ড অব অনার প্রদান শেষে দাফন করা হয়। দাফনকালে বিএনপির চেয়ার পানসনের উপদেষ্টা ও শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার তরিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নাচোলের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত

নাচোলের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত নাচোল উপজেলার লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সভায় উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক সভাপতি আব্দুল জব্বার, মোজাম্মেল হক, সংরক্ষিত সদস্য রেবিনা খাতুন, কমিউনিটি ক্লিনিক সদস্য খুরশেদ আলম আব্দুল গাফফার, কাইয়ুমসহ অন্য সদস্যরা। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ কামরুন নাহার, স্বাস্থ্য সহকারী আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের যুগ্ম সমন্বয়কারী আসাদুজ্জামান, সদস্য ঈশিতা খাতুন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
শিবগঞ্জে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

শিবগঞ্জে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর জামাইপাড়ায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা তথ্য অফিস এই বৈঠকের আয়োজন করে। তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ভিডিওকলে সংযুক্ত হয়ে বক্তব্য দেন- গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। এছাড়া বক্তব্য দেনÍ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য তৌহিদা বেগম। বৈঠকে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক, নারী নির্যাতন, কন্যাশিশুর প্রতি বৈষম্য নিরসন, বৃক্ষরোপণ, পলিথিন বর্জন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করেন। বৈঠকে নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত শিবগঞ্জে চারটি উন্মুক্ত জলাশয়ে ৪৬২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় আজ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পাগলা নদী ও তাহখানার পুকুরে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেনÍ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।
শিবগঞ্জ সীমান্তবর্তী পদ্মা নদীতে যুবকের অ*র্ধগ*লিত ভাসমান ম*র*দে*হ উদ্ধার

শিবগঞ্জ সীমান্তবর্তী পদ্মা নদীতে যুবকের অ*র্ধগ*লিত ভাসমান ম*র*দে*হ উদ্ধার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বিকেলে বিজিবির দেয়া সংবাদে পাঁকা ইউনিয়নের কদমতলা সেতারাপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মরদেহে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। ২/৩ দিন পূর্বে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা আজ বিকাল পর্যন্ত মরদেহ শনাক্ত করতে পারে নি বা এব্যাপারে কোন তথ্য জানাতে পারে নি। মরদেহটি ভারত থেকে ভেসে এসেছে কিনা সেটিও নিশ্চিত নয়। ওসি আরও বলেন, মরদেহটি ময়নাতদেন্তর জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ি ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুর দেড়টার দিকে স্থানীয়দের নিকট খবর পেয়ে বিজিবি’র একটি টহলদল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩/২ এস হতে আনুমানিক ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তাদের হেফাজতে নেয়।
শিবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ২ হোটেল মালিককে জরিমানা

শিবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ২ হোটেল মালিককে জরিমানা শিবগঞ্জে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও খাদ্যদ্রব্য প্রস্তুতকরণের সাথে কর্মচারীদের অপরিচ্ছন্নতার অভিযোগে দুই হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বিকালে উপজেলার শিবগঞ্জ বাজারের মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্ট ও ফরেস্ট ক্যাফে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান বিশেষত হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এছাড়া সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। বাজার তদারকিতে সহায়তা প্রদান করে চাঁপাইনবাবগঞ্জ কনজিউমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও নিরাপত্তা দায়িত্ব পালন করেন জেলা আনসার ব্যাটালিয়ন।
শিবগঞ্জে বন্যার্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

শিবগঞ্জে বন্যার্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে চর পাঁকা এলাকায় উপজেলা প্রশাসনের এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বিভিন্ন ভাতাভোগীদের ভাতার নগদ টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেনÍ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যরা। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় বানভাসীদের মধ্যে চাল ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।