শিবগঞ্জে বন্যার্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

শিবগঞ্জে বন্যার্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে চর পাঁকা এলাকায় উপজেলা প্রশাসনের এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বিভিন্ন ভাতাভোগীদের ভাতার নগদ টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেনÍ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যরা। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় বানভাসীদের মধ্যে চাল ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

শিবগঞ্জে বন্যাদূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শিবগঞ্জে বন্যাদূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শিবগঞ্জ উপজেলার বন্যাদূর্গত ৪টি ইউনিয়নের ১২শত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। ইউনিয়নগুলো হচ্ছে উজিরপুর, পাঁকা, দূর্লভপুর ও মনাকষা। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকা নিয়ে পানিবন্দী এলাকার মানুষের দোড়গোড়ায় গিয়ে খাবার প্যাকেট বিতরণ করা হয়। সমিতির সাধারণ সম্পাদক এড. দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার দিনব্যাপী পর্যায়ক্রমে উজিরপুর, পাঁকার বোগলাউড়ি, নিশিপাড়া, কদমতলী, দূর্লভপুরের পিয়ালিমারি ও মনাকষার হাঙ্গামী গ্রামে ত্রাণ হিসেবে খাবার প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার তেল, আধা কেজি গুড় ও খাবার স্যালাইন। তিনি বলেন, পানি কমলেও পদ্মা’র বন্যায় এখনও পনিবন্দী রয়েছেন দূর্গম চরাঞ্চলের অনেক মানুষ। তাঁদের হাতে কাজ নেই। অনেকে খাবার সংকটেও রয়েছেন। এ অবস্থায় সমিতির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আগামীকাল সদর উপজেলার দূর্গত নারায়নপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হবে। সমিতি জেলাবাসীর বিপদে পাশে থাকার এ ধারা অব্যহত রাখবে বলেও জানান এড. দেলোয়ার। ত্রাণ বিতরণে অংশ নেন, সমিতির দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, সমাজেসবো সম্পাদক আনারুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলাশহরের শিবতলা চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সভাপতি বাসুদেব নন্দী, ইসকন প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক নরোত্তম দাস। অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের ওপর বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জয়কুমার দাস। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। পরে দুপুর ১২টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। এসময় মন্দির থেকে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ নানান বাদ্যযন্ত্র সহকারে অংশ নেন। অনেকের হাতেই শোভা পাচ্ছিল শ্রীকৃষ্ণের প্রতিকৃতি। কেউ কেউ আবার এসেছিলেন রাধা-কৃষ্ণের বেশে। তবে শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। শেষে বিভিন্ন সাজে সজ্জিত শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় শোভাযাত্রাটি শিবগঞ্জ শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে শুরু হয়ে রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। আলোচনায় অংশগ্রহণ করেন— শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলী, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী গৌর কৃষ্ণ পাল, যুগ্ম আহ্বায়ক সুশান্ত সাহা রাজু ও সদস্য সচিব আশীষ কুমার বাড়ালা। এ সময় যুগ্ম সদস্য সচিব সঞ্জয় কুমার দাস, ডা. তড়িৎ কুমার সাহা, বিদ্যুৎ পালসহ শিবগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। নাচোল: নাচোল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।। আজ সকালে নাচোল বাজার কেন্দ্রীয় মন্দিরে শুভজন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দিবসটি উপলক্ষে পথ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু; গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শোকের ছায়া

মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু; গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শোকের ছায়া গত ২১ জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় দগ্ধ হয়ে ২৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সিনিয়র শিক্ষিকা মাহফুজা খাতুন মারা গেছেন – ইন্না লিল্øাহি অইন্না ইলাহি রাজিউন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার ন্যাশনাল ইনিষ্টিটিউট অফ বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে নওশিন, মা, ১ ভাই ও ৩ বোনসহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতা শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দামুদিয়াড় গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর অব. ওয়ারেন্ট অফিসার মৃত মহসিন আলী। মাহফুজার মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে এসে পৌঁছুলে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গ্রামে রয়েছে মাহফুজার ২ চাচা, ৩ ফুপু সহ বহু নিকটাত্মীয়। শিবগঞ্জে বসবাসকারী মাহফুজার চাচা পুলিশের অব.উপ-পরিদর্শক(এসআই) আলাউদ্দিন আলী বলেন, মাহফুজার পিতা বিমান বাহিনী থেকে অবসরের পর ২০১৩ সালের দিকে মারা যান। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পরিবারটির সাথে গ্রামের স্বজনদের যোগাযোগ ভাল ছিল। তবে তিনি মারা যাবার পরও তাঁর সন্তানেরা গ্রামে যোগাযোগ রাখতেন। তিন বছর পূর্বে মাহফুজা শেষবার গ্রামে আসে। মাফুজার নানার বাড়িও দাদার বাড়ির পাশের গ্রাম বাবুপুরে। সেখানে তাঁর মামা,খালা সহ স্বজনরা রয়েছে। মাহফুজার চাচা আরও বলেন, মাহফুজার দূর্ঘটনার পর গ্রামের স্বজনরা নিয়মিত তাঁর অবস্থার খোঁজ রাখতেন। মাহফুজার পিতা ঢাকার বাউনিয়া এলাকায় একটি বাড়ি নির্মাণ করেন। তবে মাহফুজা একমাত্র সন্তান ¯œাতক উত্তীর্ণ মেয়ে ওশিনকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। মাহফুজার বড় বোন মাকসুদা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, মাইলস্টোনে নিহত শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমের সাথে একই কক্ষে শিশুদের রক্ষা করতে গিয়ে ৩৫-৪০ শতাংশ দগ্ধ হন। প্রথমে তাঁকে সিএমএইচ ও পরে বার্ন ইনিষ্টিটিউটে নেয়া হয়। আশা ছিল সে হয়ত বেঁচে যাবে। কিন্তু বাঁচল না।তাঁকে ঢাকায় দাফনের সিদ্ধান্ত হয়েছে। মাহফুজার ছোন বোন ইতি খাতুন বলেন, শিশুদের জীবন বাঁচাতেই অন্য ২ শিক্ষকের মত দগ্ধ হয় মাহফুজা। সে ঢাকা জজকোর্টে আইনজীবী হিসাবেও তালিকাভূক্ত ছিল। সূযোগ পেলেই আদালতেও কাজ করত।

শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউপির চন্ডিপুর এলাকার সানুর মোড়ে বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশন-বিসিএফ’এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ ও মেডিসিন চিকিৎসা প্রদান করা হয়। আজ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩০০ রোগীকে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ, ঔষধ প্রদান ও ৩০ জনের ফ্রি কান পরীক্ষা করা হয় । একই সাথে ৫০ জন রোগীকে মেডিসিন চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রকোশলী রবিউল আউয়াল। এসময় কলেজ শিক্ষক শফিকুল ইসলাম বাদল, সমাজসেবক জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বন্যায় ১৯০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত; গবাদিপশু নিয়ে বিপাকে মানুষ আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে

বন্যায় ১৯০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত; গবাদিপশু নিয়ে বিপাকে মানুষ আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পানি এরই মধ্যে সতর্ক লেভেলে পৌঁছেছে। গতকাল বিকেল ৩টায় পদ্মা নদীর পানি পাঁকা পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পদ্মায় পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের ১ হাজার ৮৮২ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয়েছেন হাজার হাজার পরিবার। চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান বন্ধ হয়ে গেছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী। এ অবস্থায় আগামীতে পানি বৃদ্ধির কারণে আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পদ্মা পাড়ের প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী জানান, সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। অন্যদিকে জেলা শিক্ষা অফিসার আবদুল মতিন জানিয়েছেন, বন্যার কারণে শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের ৯টি স্কুলে পাঠদান বন্ধ রাখা হয়েছে। চরাঞ্চলের কৃষকরা বলেন, প্রতিদিন পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে ভয়াবহ হারে। এতে করে নিম্নাঞ্চলের কৃষকের আবাদিজমি পানিতে নিমজ্জিত হচ্ছে। ফলে আউশ, রোপা আমন, কলা, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। তবে কৃষি বিভাগ বলছে— নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে শিবগঞ্জ উপজেলায় ৪ হাজার ৯২৬ কৃষকের রোপা আউশ ১২৭২ হেক্টর, ৫২ হেক্টর সবজি, ১৩ হেক্টর হলুদ ও ৫ হেক্টর কলা ক্ষেত নিমজ্জিত হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বন্যার পানিতে ১৩৫ হেক্টর সম্পূর্ণ, ৪০৫ হেক্টর আংশিক আক্রান্ত হয়েছে। তিনি জানান, ৩ হাজার ১৫ জন কৃষকের ৫০৪ হেক্টর ধান, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। তবে আক্রান্ত ফসলের মাঠ থেকে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না বলেও জানান এই দুই কৃষি কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান, উজানের ঢলে সপ্তাহ ধরে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৩ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ৭ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। বর্তমানে পদ্মা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার, মহানন্দা ৮৩ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ১.৬৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৭০ মিটার; যা গতকাল সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১.৭৩ মিটার। অন্যদিকে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৬৫ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭২ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৭৬ মিটার; যা গতকাল সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৯.৮৬ মিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।

বন্যাকবলিত এলাকায় চাল ও শুকনো খাবার বিতরণ

নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় চাল ও শুকনো খাবার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন নারায়ণপুর ইউনিয়নে বন্যাকবলিত এলাকায় ১৫০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে। আলাতুলিতে বিতরণ করা হয়েছে ১৫ কেজি করে চাল। এছাড়া নারায়ণপুরে ৩ হাজার ও আলাতুলি ইউনিয়নে ২ হাজার খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। বুধবার নারায়ণপুর ইউনিয়নে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ শেষে ফেরার পথে মুঠোফোনে এই তথ্য জানান সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল ইসলাম। বিতরণকালে উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে আলাতুলী ইউনিয়নের বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মধ্যে ১৫ কেজি করে জিআর চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। বিতরণে উপস্থিত ছিলেন— প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জাব্বার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জেরাউল হোসেন, ট্যাগ অফিসার মো. ফয়সাল ইকবাল, ওয়ার্ড সদস্য মো. মেসবাহুল হকসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে বাড়তেই আছে নদীর পানি; আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে

চাঁপাইনবাবগঞ্জে বাড়তেই আছে নদীর পানি; আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পানি এরই মধ্যে সতর্ক লেভেলে পৌঁছেছে। বুধবার বিকেল ৩টায় পদ্মা নদীর পানি পাঁকা পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পদ্মায় পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের ১ হাজার ৮৮২ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয়েছেন হাজার হাজার পরিবার। চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান বন্ধ হয়ে গেছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী। এ অবস্থায় আগামীতে পানি বৃদ্ধির কারণে আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পদ্মা পাড়ের প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী গৌড় বাংলাকে জানান, সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। অন্যদিকে জেলা শিক্ষা অফিসার আবদুল মতিন জানিয়েছেন, বন্যার কারণে শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের ৯টি স্কুলে পাঠদান বন্ধ রাখা হয়েছে। চরাঞ্চলের কৃষকরা বলেন, প্রতিদিন পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে ভয়াবহ হারে। এতে করে নিম্নাঞ্চলের কৃষকের আবাদিজমি পানিতে নিমজ্জিত হচ্ছে। ফলে আউশ, রোপা আমন, কলা, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। তবে কৃষি বিভাগ বলছে— নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে শিবগঞ্জ উপজেলায় ৪ হাজার ৯২৬ কৃষকের রোপা আউশ ১২৭২ হেক্টর, ৫২ হেক্টর সবজি, ১৩ হেক্টর হলুদ ও ৫ হেক্টর কলা ক্ষেত নিমজ্জিত হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বন্যার পানিতে ১৩৫ হেক্টর সম্পূর্ণ, ৪০৫ হেক্টর আংশিক আক্রান্ত হয়েছে। তিনি জানান, ৩ হাজার ১৫ জন কৃষকের ৫০৪ হেক্টর ধান, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। তবে আক্রান্ত ফসলের মাঠ থেকে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না বলেও জানান এই দুই কৃষি কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান, উজানের ঢলে সপ্তাহ ধরে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৩ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ৭ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। বর্তমানে পদ্মা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার, মহানন্দা ৮৩ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ১.৬৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৭০ মিটার; যা বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১.৭৩ মিটার। অন্যদিকে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৬৫ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭২ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৭৬ মিটার; যা বুধবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৯.৮৬ মিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।

শিবগঞ্জে সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

শিবগঞ্জে সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে শিবগঞ্জে। আজ দুপুরে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসূচির আয়োজন করে শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে ও বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি একেএস রোকন, শিবগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ফরহাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ইমরান আলি, বাংলাদেশ প্রেসক্লাবের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেতাউর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক ফয়সাল আজম অপু, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, সদস্য শহিদুল ইসলাম রনি, সুজনের শিবগঞ্জ পৌর কমিটির সহ-সম্পাদক মাসুম বাঙ্গালী, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, ডা. মুরাদ ও শ্রমিক ফেডারেশন নেতা আল আমিনসহ অন্যরা। বক্তারা বলেন, প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এটি শুধুমাত্র একজন সাংবাদিককে হত্যা নয় বরং পুরো গণমাধ্যমের উপর আঘাতের শামিল। নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলার কারণে আজ তাদের গলা কেটে হত্যা করা হচ্ছে। কিন্তু গলা কেটে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না বলে হুশিয়ারি দেন বক্তারা। শিগগির সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তুহিন হত্যার বিচার নিষ্পত্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

শিবগঞ্জে রাস্তার দু’ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ

শিবগঞ্জে রাস্তার দু’ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে শিবগঞ্জে সড়কের দুই ধারে ৩ হাজার বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নের পুঁটিমারি বিলে সড়কের দুই ধারে এসব ফুল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও প্রাকৃতিক সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন সড়কের দুই ধারে বহুবর্ষজীবী ফুল গাছের চারা রোপণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে পুঁটিমারি বিলে সড়কের দুই ধারে বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া ফুল গাছের চারা করা হয়। তিনি আরও বলেন, একবার লাগানোর পর বহু বছর ধরে বাঁচে ও প্রতি বছর ফুল দেয় এসব গাছ। এ ধরণের গাছের চারা সাধারণত বীজ, কাটিং, বা অন্যান্য পদ্ধতি দ্বারা বংশবৃদ্ধি হয়ে থাকে। প্রাকৃতিক শোভা বাড়ানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহ বৃদ্ধিতে ফুল গাছের চারা রোপণের মূল উদ্দেশ্য বলে জানান ইউএনও। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বিএমডিএ শিবগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মূলক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।