শিবগঞ্জে কবরস্থান থেকে ১টি বন্দুক, গুলি ও ২টি ম্যাগজিন জব্দ

শিবগঞ্জে কবরস্থান থেকে ১টি বন্দুক, গুলি ও ২টি ম্যাগজিন জব্দ শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের একটি কবরস্থানে অভিযান চালিয়ে একটি দেশী বন্দুক, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব| তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি| র্যাব জানায়, গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে ওই কবরস্থানে তল্লাশী করে একটি সন্দেহজনক কাপড়ের বাজার করা ব্যাগ পাওয়া যায়| ওই ব্যাগ তল্লাশি করে ওইসব অস্ত্র উদ্ধার হয়| দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে| এ ঘটনায় গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে|
শিবগঞ্জে রাতের আঁধারে ৪৬টি আমগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

শিবগঞ্জে রাতের আঁধারে ৪৬টি আমগাছ কেটে দিলো দুর্বৃত্তরা শিবগঞ্জে ৪৬টি আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা| গতকাল রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় এই আমগাছ নিধনের ঘটনা ঘটে| স্থানীয়রা জানায়, গোপালনগর মাঠে আমিনুল ইসলামের ‘বারি-৪’ জাতের ৪৬টি আমগাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে| গাছগুলোতে থোকায় থোকায় আম ধরেছিল| এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাগানটির মালিক| ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন| তবে ব্যক্তিগত শত্রুতার জের থাকতে পারে বলে ধারণা করছেন| তিনি বলেন, গাছের সঙ্গে এমন শত্রুতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়| তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান| শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে এভাবে গাছ কেটে ফেলা সম্পূর্ণ অন্যায়| দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি| এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে|
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা কামাল উদ্দিন, মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররমসহ অন্যরা| এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা| এছাড়াও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সভায় অংশগ্রহণ করেন| সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| এ বিষয়ে সতর্ক থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়| এছাড়া বিভিন্ন ইউনিয়নে মাদক প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নিষি&ক্রয়তা নিয়েও সমালোচনা করা হয়| মহাসড়কে টহল ও নজরদারি বাড়িয়ে এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়| উপজেলায় যেনো বাল্যবিয়ে যেনো না হয়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়| সভা থেকে জন¯^ার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিসহ সকলের সমšি^ত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়| পাশাপাশি আসন্ন সময়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমš^য় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়| সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়|
চাঁপাইনবাবগঞ্জে ইট ভাটায় ৮০০ লিটার তেল পাচারের চেষ্টা, ফিলিং ষ্টেশনকে অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে ইট ভাটায় ৮০০ লিটার তেল পাচারের চেষ্টা, ফিলিং ষ্টেশনকে অর্থদন্ড শিবগঞ্জ উপজেলা সদরের ‘মেসার্স শিবগঞ্জ ফিলিং ষ্টেশন’ নামের একটি ফিলিং ষ্টেশন থেকে প্রশাসনের বিনা অনুমতিতে ইট ভাটার জন্য ৪টি ড্রামে করে ৮০০ লিটার ডিজেল পাচার চেষ্টার দায়ে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত| গতকাল রাত ১০টার দিকে নিজ¯^ সূত্রে খবর পেয়ে ওই ফিলিং ষ্টেশনে হানা দেয় উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত| অভিযানে ভাটায় নিয়ে যাবার সময় ৪টি ড্রাম ভর্তি ৮০০ লিটার ডিজেল আটক করা হয়| এ ঘটনায় ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়| এছাড়া প্রতিষ্ঠানটিকে প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া বাল্ক আকারে বিপুল পরিমান তেল ভবিষ্যতে কাউকে সরবরাহ না করার ব্যাপারে সতর্ক করা হয়| এছাড়া তেলগুলো পূণরায় ফিলিং ষ্টেশনের রিজার্ভে রেখে দেয়া হয়| ইউএনও বলেন, ভাটা বা কোন প্রতিষ্ঠান বা কারও যদি তেল প্রয়োজন হয় তবে তা প্রশাসনকে জানালে তা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে| সত্যিকার প্রয়োজনে অবশ্যই চাহিদা পূলণের ব্যবস্থা করা হবে| কিন্তু না জানিযে এত তেল সরবরাহের সূযোগ নেই|
শিবগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

শিবগঞ্জে ইয়াবাসহ যুবক আটক শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার ব্যক্তি মনাকষা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বনকুল গ্রামের আবু বক্করের ছেলে বাবু ইসলাম। আজ সকালে র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত সোয়া ১০টার দিকে আদিনা ফজলুল হক সরকারি কলেজ গেইটের সামনের সড়কে অভিযান চালিয়ে বাবুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে বাবুর দেহ তল্লাশী করে ৭৭০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। আজ সকাল সোয়া ১১টার দিকে নিজ বাসভবনে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে,৪ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চৌকা গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,জব্দুল হক, উপজেলা মুক্তিযোদ্ধ্ াসংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ শিবগঞ্জে ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে| আজ সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এই ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম| এ সময় তিনি বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে| সঠিক সময়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সরকারের দেওয়া প্রণোদনা যথাযথভাবে কাজে লাগাতে হবে| পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুসরণ করলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে| তিনি বলেন, পতিত জমি আবাদে আনা, নতুন প্রজন্মকে কৃষিতে সম্পৃক্ত করা এবং কৃষিকে লাভজনক পেশায় রূপান্তর করা জরুরি| কৃষকের উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি| অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্যরা| উল্লেখ্য, উপজেলা কৃষি অধিদপ্তরের সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রত্যেক কৃষককে এই ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হলো|
শিবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি| আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান| তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিযান চালায় মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল| অভিযানকালে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়| তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি| তিনি আরও জানান, জব্দকৃত মোবাইল ফোনের বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা| পরে জব্দকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে| কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে| গত ৩ মাসে পৃথক অভিযানে মাদকদ্রব্য, গবাদিপশু ও অন্যান্য ভারতীয় পণ্যসহ মোট প্রায় ৪ কোটি ৫৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে| ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি|
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)| তিনি ওই গ্রামের ইয়াসিন আলীর ছেলে| গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান| মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন| আজ সকাল সাড়ে ৯টায় ধোবড়া গ্রামের সরকারি গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজার নামজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়| দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|
সোনামসজিদে ভারতীয় ট্রাকে মিললো ৬ হাজার বোতল নেশার সিরাপ

সোনামসজিদে ভারতীয় ট্রাকে মিললো ৬ হাজার বোতল নেশার সিরাপ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি| গতকাল রাত ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়| চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন| তিনি জানান, স্টোন ইয়ার্ডে পার্কিংয়ে থাকা একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের ভেতরে লুকানো অবস্থায় ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়| তবে অভিযানের সময় ট্রাকচালক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি| জব্দকৃত ট্রাক ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি|