তানোরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

তানোরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক রাজশাহীর তানোর চান্দুরিয়া ইউনিয়নের আরাজি এক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি গোদাগাড়ীর কসিয়া এলাকার মৃত আফসর আলীর ছেলে নাইমুল। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে গা ঢাকা দিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আরাজি এক্তারপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। এসময় মাদক আইনে একটি মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত নাইমুলকে আটক করা হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র‌্যাব।

তানোরে নেশাকারক ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তানোরে নেশাকারক ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীর তানোরে ৮০ পিস নেশাকারক ট্যাবলেটসহ মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে তানোর থানার জামিন সিদাইর স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে আটক করা হয়। আটক ব্যক্তি একই এলাকার মৃত ইমরান মন্ডলের ছেলে। আটকের সময় মনিরুলের দেহ তল্লাশি করে ৮০ পিস নেশাকারক ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়। ধৃত মনিরুল ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাপেন্টাডল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করছিল। এ ঘটনায় তানোর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তানোরে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২

তানোরে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২ রাজশাহীর তানোর উপজেলার হাটদহ এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- একই উপজেলার গাকরন্দ্র গ্রামের আবছার আলীর ছেলে রবিউল ইসলাম ও রায়তানবর্ষ এলাকার মোহাম্মদ নওশাদের ছেলে রুবেল আলী। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় মোটরসাইকেলসহ তাদের দেহ তল্লাশী করে মোট ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ও ৬০ পিস ইয়াবা জব্দ করে। এ ঘটনায় তানোর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।