নাচোলে সাওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন

নাচোলে সাওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন নাচোল উপজেলায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন হয়েছে। আজ বিকালে বৃষ্টি মাথায় নিয়ে নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি গ্রামে ফুলকুঁড়ি আদিবাসী স্মৃতি সংঘের সহযোগিতায় নাচোল শাখা জাতীয় আদিবাসী পরিষদ এ অনুষ্ঠান আয়োজন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। ফুলকুঁড়ি আদিবাসী স্মৃতি সংঘের কার্যালয়ে আদিবাসী নেতা টুনু পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুভাস চন্দ্র হেমব্রম, নরেশ হাসদা, স্মৃতি পাহান, ওয়াজেদ পারভেজ, জয়নাল আবেদীন, তরুন উরাওসহ অন্যরা। বিপুল সংখ্যক নারী-পুরষ সমাবেশে বক্তারা বলেন, ১৮৫৫ সালে বিট্রিশ সা¤্রাজ্যবাদী সরকারের শোষণের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের মাধ্যমে যে সংগ্রাম শুরু হয়েছিল তা আজও চলছে। কাজেই সংগ্রামও চলবে। বিদ্রোহের অবিসংবদিত নেতা সিধু-কানুকে স্মরণ করে বক্তরা আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ১৯৫০ সালের রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা কার্যকরের দাবি জানান। সভাশেষে র্যালী বের করা হয়।
নাচোলে ট্রেনের ধাক্কায় রংমিস্ত্রী নিহত

নাচোলে ট্রেনের ধাক্কায় রংমিস্ত্রী নিহত নাচোল উপজেলায় ট্র্রেনের ধাক্কায় শামীম হোসেন নামে এক রংমিস্ত্রী নিহত হয়েছেন। তিনি নাচোলের কসবা ইউনিয়নের কালইর রেলগেটের অদূরে কাঠালঘুন্টি রেলবাগান এলাকার আলতাফ হোসেনের ছেলে। রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে বাড়ির নিকটেই খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শামীম ঘটনাস্থলেই নিহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সদর উপজেলার আমনূরা জংশন রেলওয়ে পুলিশ জিআরপি কর্মকর্তা ও পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক-এসআই নরেশ চন্দ্র দাস বলেন, গতকাল সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, রাতে তারা একসাথেই ঘুমিয়ে ছিলেন। পরে কখন শামীম বাড়ি থেকে বের হয়ে যান তা তিনি টের পান নি। শামীমের স্ত্রী পুলিশকে আরও জানান, শামীম মাদকাসক্ত ছিলেন। জিআরপি কর্মকর্তা আরও বলেন, শামীমের মাথা ও কপালে ট্রেনের ধাক্কা লাগার মত আঘাতের চিহ্ন ছিল। বাম হাতের কব্জিতেও আঘাতের চিহ্ন ছিল। তবে তিনি ট্রেনে কাটা পড়েন নি। রেললাইন থেকে ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে যান বলে ধারণা করা হচ্ছে। জিআরপি কর্মকর্তা নরেশ বলেন, ঘটনার ব্যাপারে রাজশাহী রেলওয়ে থানায় জিডি করে ময়নাতদন্ত শেষে মরদেহ গতকাল বিকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে নিহতের ভাইয়েরা এটি দূর্ঘটনা নয় হত্যা বলে মৌখিক অভিযোগ করেছেন এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার বলেন, রাত ২টার দিকে ট্রেনের ধাক্কায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ব্যাপারে জিআরপি থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগ করা হয়েছে। আমনুরা জংশন ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, ৫৮৫ আপ ট্রেনে কেটে ১জন নিহত হন বলে তিনি শুনেছেন।
ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ

ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণ প্রদান করেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। এসময় তিনি বলেন, বর্তমানে বাজারে গরুর ফিডের মূল্য বেশি হওয়ার কারণে বাজার থেকে ফিড কিনে গরু মোটাতাজা করতে অর্থের ব্যয় বেশি হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে এবং পিকেএসএফ’র সহযোগিতায় আমাদের তৈরি পুষ্টিসম্মত গো-খাদ্য খাওয়াতে পারলে খাদ্যের খরচ কমের আসবে এবং খামারীরা লাভবান হবেন। এসব খাদ্য হলো- খড়, সুয়াবিন, গমের ভাঙ্গা, খেসাড়ি ভাঙ্গা, ডিসিপি, লবণ, চিটাগুড়, পানি। এ খাবার দিয়ে স্বল্প ব্যয়ে গাভী পালন ও গরু মোটাতাজাকরণ করা সম্ভব। প্রশিক্ষণে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সদস্যদের ব্যয় সাশ্রয়ী খাবার হাতে কলমে তৈরি করে দেখানো হয়। এসময় উপস্থিত ছিলেনÑ প্রয়াসের আরএমটিপি (ডেইরি) প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর ডা. মাহমুদুল হাসান, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক।
চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীর নেতৃত্বে আম বাগান পরিদর্শন করলেন বিদেশী রাষ্ট্রদূতরা

চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীর নেতৃত্বে আম বাগান পরিদর্শন করলেন বিদেশী রাষ্ট্রদূতরা কৃষিমন্ত্রী ড. মো. আবদুস শহীদ এমপি’র নেতৃত্বে উত্তম কৃষি চর্চা পদ্ধতি অনুসরণ করে মানসম্পন্ন আম উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা। আজ নাচোল উপজেলার কেন্দবোনা গ্রামে আম চাষি রফিকুল ইসলামের আম বাগান করেন। এসময় কৃষিমন্ত্রী বিশে^র কাছে বাংলাদেশের আমের প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আমের বাগান পরিদর্শনে এসেছেন, আমাদের আমের গুণাগুণ পর্যবেক্ষণ করলেন এবং পরে তারা নিজ নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং আশা করছি তারা বাংলাদেশ থেকে আম আমদানি করবেন। তাদের আকৃষ্ট করতেই পরিদর্শনের এই উদ্যোগ বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” শীর্ষক একটি প্রকল্পের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (জিএপি) সম্পর্কে ব্রিফিং দেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) সহযোগিতায় জিএপি- এর প্রটোকল বজায় রেখে আম চাষি এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিজয়ী মো. রফিকুল ইসলামের এক একর জমিতে বারী আম-৩ ও বারী আম-৪-এর বৈধতা পরীক্ষাও পরিচালিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে বিদেশী কূটনীতিক ও মিশন প্রধানদের আম আদানিতে আকৃষ্ট করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে। কৃষিমন্ত্রীর পাশাপাশি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং বিদেশি কূটনীতিকরা আম বাগান পরিদর্শন করেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আমরা দেশে-বিদেশে আমের ব্র্যান্ডিং করতে এসেছি। তিনি আরো বলেন, জিএপি সার্টিফিকেশন ছাড়া আমরা অন্য দেশে আম রপ্তানি করতে পারি না। ব্রুনেই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূতরা এ পরিদর্শনে অংশ নেন। উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ মু.জিয়াউর রহমান, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর পলাশ সরকারসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে ৬ জন পেলেন প্রয়াসের ‘সফল উদ্যোক্তা সম্মাননা’

চাঁপাইনবাবগঞ্জে ৬ জন পেলেন প্রয়াসের ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাহির মল্লিকপুর গ্রামের একজন উদ্যোক্তা, রুহুল আমিন। এবারই প্রথম বিফ ক্যাটেল ফ্যাটেনিং পদ্ধতিতে গরু লালন-পালন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। কোরবানি ঈদ উপলক্ষে এ পদ্ধতিতে ৭টি গরু বিক্রয়ের উপযোগী করে তোলেন। আর এসব গরু বিক্রি করে ৪ মাসে ১ লাখ ২০ হাজার টাকা লাভ করেন তিনি। আর রুহুল আমিনের মতো পরিশ্রমী ব্যক্তিদের সামনের দিকে এগিয়ে নিতে ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ দিয়েছে প্রয়াস মানবিক সোসাইটি। বুধবার (২৬ জুন) রুহুল আমিনসহ সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ৬ জনকে এ ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ দেয়া হয়। সম্মাননা অনুষ্ঠানে রুহুল আমিন এই প্রতিবেদককে জানান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে বিফ ক্যাটেল ফ্যাটেনিং পদ্ধতিতে গরু লালন-পালন শুরু করেন। আর প্রয়াস থেকে সাশ্রয়ী দামে গরুর খাবার এবং বিভিন্ন ধরনের ডাক্তারি পরামর্শ পেয়েছেন বলেও জানান তিনি। নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলী। সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আতিকুল ইসলাম, নাচোল উপজেলার সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- প্রয়াসের কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। মোট ৬ জন সফল উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়। অনুষ্ঠানে সফল উদ্যোক্তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা তাদের কাজের গতি বাড়াতে সহায়ক হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, ইউনিট-১১’র ব্যবস্থাপক আনোয়ার হোসেন, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক।
নাচোলে চুরি হওয়া রিকশা ভ্যান উদ্ধার : গ্রেপ্তার ১

নাচোলে চুরি হওয়া রিকশা ভ্যান উদ্ধার : গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে চুরি হওয়া এক প্রতিবন্ধীর রিকশা ভ্যান উদ্ধার করেছে পুলিশ। ভ্যানটি চুরি সঙ্গে জড়িত থাকার অভিযোগ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি যশোর জেলার কোতয়ালী থানার শংকরপুর গ্রামের নুর মোহাম্মদ গাজীর ছেলে মো. বাপ্পী গাজী (৩৫)। তার বর্তমান ঠিকানা রাজশাহীর তানোর উপজেলার তানোরপাড়া গ্রাম। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত ২৮ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী কলেজের সামনে নাচোল উপজেলার দোগাছী গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে প্রতিবন্ধী আব্দুর রহিম (৩২)কে চেতনা নাশক দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে। পরে তার ব্যাটারি চালিত ভ্যান গাড়িটি চুরি করে নিয়ে নিয়ে যায়। এরপর জেলা পুলিশের ঊর্ধ্ভতন কর্মকর্তাদের নিদের্শনায় গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নাচোল থানাধীন নেজামপুর বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য মো. বাপ্পী গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর রাত সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার মোহনপুর থানার আমলাইন গ্রামে অভিযান চালিয়ে প্রতিবন্ধী রহিমের চুরি যাওয়া ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়। এঘটনায় নাচোল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহা. আব্দুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইয়াসমীনকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১১ মে) বিকেল ৪টায় নাচোল উপজেলার আন্ধরাইল গ্রামের ক্লাব চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। গ্রাম মাতব্বর তাহের উদ্দিন তারার সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ নাচোল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইয়াসমীন, সাংবাদিক নুরুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী ফারুক হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ছাত্রলীগের সাবেক সভাপতি কাবুল হোসেন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করা হয়।