নাচোলে উচ্চমূল্যের চিতল-কার্প মিশ্র চাষ বিষয়ে মাঠ দিবস

নাচোলে উচ্চমূল্যের চিতল-কার্প মিশ্র চাষ বিষয়ে মাঠ দিবস নাচোল উপজেলার বাঁশবাড়ীতে উচ্চমূল্যের চিতল-কার্প মিশ্র চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির গোবরাতলা ইউনিটের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রয়াসের কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।মাঠ দিবসে উপস্থিত ছিলেন- প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আরএমটিপি প্রকল্পের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাফি, সহকারী কৃষি কর্মকর্তা মো. সিফাত আলী, সফল খামারি মো. জিয়ারুল ইসলামসহ অন্যরা। উচ্চমূল্যের চিতল-কার্প মিশ্র চাষ বিষয়ে মৎস্যচাষিদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়।
নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বাজার সংযোগ কর্মশালা

নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বাজার সংযোগ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মল্লিকপুর বাজারে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা সহকারী মৎস্য অফিসার আনোয়ার আলী। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। বাজার সংযোগ কর্মশালায় ফরোয়ার্ড লিংকেজ (মাছ উৎপাদন থেকে আহরণের পূর্ব পর্যন্ত) এবং ব্যাকোয়ার্ড লিংকেজ মাছ আহরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রানিসম্পদ কর্মকর্তা ডা রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-১১ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, অফিসার শাহরিয়ার শিমুল ও জামাল উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা সিফাত উল্লাহসহ অন্যরা। এসময় মাছের আড়ৎদার, মাছচাষি, মাছ বিক্রেতা, ফড়িয়া, মহাজন, পোনা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
নাচোলে ভ্রাম্যমান আদলতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নাচোলে ভ্রাম্যমান আদলতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নাচোলে ভেজাল ও অস্বাস্থ্যর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে বিশাল হোটেল, ইসলামী হোটেল ও রাজফুড ক্যাসেলকে ১০হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা। এছাড়াও নাচোল মধ্য বাজারে আরো ২টি ছোট খাবারের দোকানকে ১হাজার ৫’শত টাকা করে জরিমানা করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্ব্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া দাদের জরিমানা করেন। ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।
নাচোলে স্মার্টকার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু

নাচোলে স্মার্টকার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের দুটি পয়েন্টে স্মার্টকার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এবার ৫৪০ টাকায় মিলছে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি। বুধবার সকাল ৮টার দিকে কসবা ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। বুধবার দেওয়া হয় ১, ২ ও ৩নং ওয়ার্ডের কার্ডধারীদের। বাজারমূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে আনন্দ দেখা গেছে নিম্নআয়ের মানুষদের চোখেমুখে। এছাড়া তেল, চিনি, মসুর ডাল ও চাল একসাথে পেয়েও খুশি হয়েছেন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা। আজ বৃহস্পতিবার টিসিবির পণ্য বিক্রি হবে বাকি ৬টি ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে। টিসিবির পণ্য নিতে আসা কসবা ইউনিয়নের আঝইর গ্রামের আব্দুল জব্বার বলেন, এভাবে প্রতিবার যদি একসঙ্গে টিসিবি পণ্য পাই তাহলে খুব ভালো হয়। একই গ্রামের আইয়ুব আলী বলেন, আগের দুই-একবার তেল ছিল না তাই নিতে আসিনি। এবার এসেছি। টিসিবির ডিলার মেসার্স নাহার ট্রেডার্সের মুসলিম উদ্দিন বলেন, সকাল থেকে টিসিবির পণ্য নিতে কার্ডধারীরা আসছে এবং পণ্য নিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, কসবা ইউনিয়নে ১ হাজার ২০ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। কসবা ইউনিয়ন পরিষদে কর্মরত আহসান হাবিব বলেন, কসবা ইউনিয়নের টিসিবির ফ্যামিলি কার্ডগুলো জমা নেয়ার পর আবারো তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তবে স্মার্ট মোবাইলে স্ক্যান হওয়ার পরে ওই নাম্বারে ওটিপি কোড যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
বাল্যবিয়ে প্রতিরোধে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের লাল কার্ড প্রদর্শন

বাল্যবিয়ে প্রতিরোধে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের লাল কার্ড প্রদর্শন বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ে শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার মুন্দিখোর হিন্দুপাড়া ও রাইপাড়া, কালইর পাথরঘাটা ও তেঁতুলতলা গ্রামে এই মতবিনিময় সভার আয়োজন করে রেডিও মহানন্দা। এসময় উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫ নাচোলের হিসাব রক্ষক হাফিজুর রহমান, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, ফিল্ড অফিসার শাহিন আলম, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। প্রসঙ্গত, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় রেডিও মহানন্দায় ১১ টি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এর আগে গতকালও গোমস্তাপুর উপজেলার চৌডালা সাহেব গ্রাম, হাউসনগর, বোয়ালিয়ার ঘাটনগর ও কাওয়াভাসা গ্রামের শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আয়োজনে সহায়তা করেছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৪ চৌডালার ব্যবস্থাপক গোলাম মোস্তফা। এসময় শ্রোতাক্লাবের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন।
নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত নাচোলে আই.এস.সি দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দিবাগত রাতে পৌর এলাকার ইসলামপুর ব্যান্ডমিন্টন কোটে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের উপদেষ্ঠা রহমত আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ি ও নওগাঁ জেলার নিয়াতপুরসহ বিভিন্ন উপজেলার ২৪টি ব্যান্ডমিন্টন দল অংশগ্রহন করে। প্রায় রাত্রি ৩টা পর্যন্ত এ খেলা চলে। এটুর্নামেন্টে শিবগঞ্জ উপজেলার সাদি ব্যান্ডমিন্টন একাডেমী বিজয়ী হয়। যৌথভাবে রানার আপ হয় রহনপুর ব্রডব্যান্ড দল ও দিগন্ত ব্যডব্যান্ড দল। বিজয়ী দলকে চ্যাম্পিয়ান ট্রফি ও নগদ ১০হাজার টাকা ও রানা আপ রহনপুর ব্রডব্যান্ড দলকে ট্রফি ও ৭হাজার টাকা এবং দিগন্ত ব্রডব্যান্ড দলকে ট্রফি ও ৩হাজার টাকা প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন উপদেষ্ঠা তোহিদুল ইসলাম তুষার, কুরবান আলী, মোঃ রহমত আলী, ইসলামপুর স্পোটিং ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন পিয়ার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ। খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সাইদুর রহমান, মোঃ এজাবুল হক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোখলেসুর রহমান টুকু, সমাজসেবক আলিমুজ্জামান বুলবুল ও নাচোল প্রেসক্লাবের সভাপিত অলিউল হক ডলার প্রমূখ। উপদেষ্টা রহমত আলী আরো জানান, এই ক্লাবের মাধ্যমে সামাজিক কার্যক্রমে(মৃত বাড়িতে ও ইফতারির সময়) আমাদের নিজস্ব ডেকোটরের মালামাল বিনামূলে সরবরাহ করা হয়। এছাড়া যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলা ব্যবস্থা করা হয়। তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সংক্রিয় ভূমিকা পালন করে।
নাচোলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কম্বল বিতরণ

নাচোলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নাচোল উপজেলা শাখার উদ্যোগে ডাকবাংলো চত্বরে সোমবার বিকেল সাড়ে ৪টায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতারণকালে উপস্থিত ছিলেন- নাচোল পৌর জামায়াতের আমির মো. মনিরুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহিদুর রহমান।
নাচোলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নাচোলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক নীলুফা সরকার। এসময় কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, নাচোল পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, বাংলাদেশ উপজেলা শিক্ষক সমিতির নাচোল উপজেলা শাখার সভাপতি তাজাম্মুল হক ও সাধারণ সম্পাদক আমির উদ্দীন, সাবেক সভাপতি আব্দুর রহিম ও জহিরুদ্দীন, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুল হকসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন ব্যাডমিন্টন, ভলিবল (একক ও দ্বৈত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এবছর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, উচ্চ ও দীর্ঘলম্ফ, চাকতি ও গোলক নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে বালক ও বালিকা (বড়দের), বালক-বালিকা (ছোটদের) মাধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নাচোলে নিরাপদ খাদ্য দিবস পালিত

নাচোলে নিরাপদ খাদ্য দিবস পালিত ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই আলোচনা সভার আয়োজন করে। রবিবার সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম। তিনি তার বক্তব্যে বলেন, আমরা প্রত্যেকটা জিনিসের একটা স্টান্ডার্ড মেইনটেইন করে চলি। আমাদের প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্টান্ডার্ড ফলো করে থাকি। তার মধ্যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে খাবার। জীবনে বেঁচে থাকার জন্য আমাদের খাবার গ্রহণ করতে হয়। যে জিনিসটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দরকার সেটা হচ্ছে খাবার। তাই আমাদের সবাইকে নিরাপদ খাবার খেতে হবে। কেন না, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপদ খাবার। বর্তমানে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখানে আমরা স্টান্ডার্ডটা মেনে চলছিনা। অথচা, খাবারগুলো খাচ্ছি তার একটা নিয়ম মেনে খাওয়া উচিত। তিনি আরো বলেন, আমাদের যেকোন খাবার খাওয়ার জন্য বীজ থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত কাজটি নিরাপদ উপায়ে করতে হবে। এখানে আপনারা যে কীটনাশক ব্যবহার করবেন সেটা যেন পরিমিত পরিমাণে ব্যবহার করা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর। সভা সঞ্চালনা করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক শাহাদাৎ হোসন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রয়াসের ইউনিট-১৫’র ব্যবস্থাপক কাওসার আলী, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও মো. সিফাত উল্লাহ, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। সভায় নিরাপদ খাদ্য বিষয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আই.এস.সি দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিবাগত রাতে পৌর এলাকার ইসলামপুর ব্যান্ডমিন্টন কোটে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের উপদেষ্ঠা রহমত আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ি ও নওগাঁ জেলার নিয়াতপুরসহ বিভিন্ন উপজেলার ২৪টি ব্যান্ডমিন্টন দল অংশগ্রহন করে। প্রায় রাত্রি ৩টা পর্যন্ত এ খেলা চলে। এ টুর্নামেন্টে শিবগঞ্জ উপজেলার সাদি ব্যান্ডমিন্টন একাডেমী বিজয়ী হয়। যৌথভাবে রানার আপ হয় রহনপুর ব্রডব্যান্ড দল ও দিগন্ত ব্যডব্যান্ড দল। বিজয়ী দলকে চ্যাম্পিয়ান ট্রফি ও নগদ ১০ হাজার টাকা ও রানা আপ রহনপুর ব্রডব্যান্ড দলকে ট্রফি ও ৭হাজার টাকা এবং দিগন্ত ব্রডব্যান্ড দলকে ট্রফি ও ৩হাজার টাকা প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন উপদেষ্ঠা তোহিদুল ইসলাম তুষার, কুরবান আলী, রহমত আলী, ইসলামপুর স্পোটিং ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন পিয়ার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ। খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান, এজাবুল হক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোখলেসুর রহমান টুকু, সমাজসেবক আলিমুজ্জামান বুলবুল ও নাচোল প্রেসক্লাবের সভাপিত অলিউল হক ডলার প্রমূখ। উপদেষ্টা রহমত আলী আরো জানান, এই ক্লাবের মাধ্যমে সামাজিক কার্যক্রমে (মৃত বাড়িতে ও ইফতারির সময়) আমাদের নিজস্ব ডেকোটরের মালামাল বিনামূলে সরবরাহ করা হয়। এছাড়া যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলা ব্যবস্থা করা হয়। তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সংক্রিয় ভ’মিকা পালন করে।