শিবগঞ্জে বন্যার্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

শিবগঞ্জে বন্যার্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত আরো ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে চর পাঁকা এলাকায় উপজেলা প্রশাসনের এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বিভিন্ন ভাতাভোগীদের ভাতার নগদ টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেনÍ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যরা। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় বানভাসীদের মধ্যে চাল ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ভোলাহাটে উপজেলা প্রশাসনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ভোলাহাটে উপজেলা প্রশাসনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তালুকদার। সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, উপজেলা প্রকৌশলী আহরাম আলী, সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন, আম ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল রহমানসহ অন্যরা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দল এবং ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ ফুটবল দল। টুর্নামেন্টটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলার বিকাশ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান অতিথিরা। মোট আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
পদ্মার ভাঙনের শিকার পাঁচশ পরিবার

পদ্মার ভাঙনের শিকার পাঁচশ পরিবার এবারের বর্ষা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর ভাঙনে অন্তত ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরিবারগুলো বর্তমানে কষ্টে দিন পার করছে। এছাড়া সাম্প্রতিক বন্যায় ৮ থেকে ৯ হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করে। পরিবারগুলোর মধ্যে চাল-ডালসহ শুকনো খাবার বিতরণ করে প্রশাসনসহ বেসরকারি বিভিন্ন সংস্থা। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পাঁকা ইউনিয়নে ১২৫টি বাড়ি এবার পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে। এছাড়াও মসজিদসহ বিভিন্ন স্থাপনাও নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, তার ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনে এবার ইউনিয়ন পরিষদ ভবন ও বিভিন্ন স্থাপনাসহ ১৯০টি পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার। তাদের মধ্যে ৫৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, তার ইউনিয়নে পদ্মার ভাঙনে ঘরবাড়ি বিলীন হয়েছে ১৭০ পরিবারের। শত শত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে অসহায় ৬০০টি পরিবারে প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, এবারের বন্যায় পাঁকা, উজিরপুর, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের অন্তত ৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তাদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর বিওপি ক্যাম্প, আইয়ুব বিশ্বাসের ঘাট ও সদর উপজেলার পোল্লাডঙ্গা বিওপি ক্যাম্প এলাকা এবং আলাতুলি ও নারায়ণপুরসহ প্রায় ৬ কিলোমিটারজুড়ে ভাঙন চলছে। এর মধ্যে রঘুনাথপুর বিওপি ক্যাম্প ও পোল্লাডাঙ্গা বিওপি ক্যাম্প রক্ষায় জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। এছাড়াও মহানন্দা নদীর মহিপুর এলাকায় ঢান্ডপাড়া ঘাট ও দেবীনগরের হড়মা এলাকায় নদী ভাঙন চলছে বলে তিনি জানান।
ইউ-রিপোর্ট অফলাইন অ্যাপ ব্যবহার বিষয়ক ওরিয়েন্টশন

চাঁপাইনবাবগঞ্জে ইউ-রিপোর্ট অফলাইন অ্যাপ ব্যবহার বিষয়ক ওরিয়েন্টশন চাঁপাইনবাবগঞ্জে ইউ-রিপোর্ট অফলাইন অ্যাপ ব্যবহারকারীর গ্রহনযোগ্যতা পরীক্ষা বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ এর আয়োজনে আজ সকালে সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত অরিয়েন্টেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাইজ আপ ল্যাবস এর সিনিয়ন ম্যানেজার রাকিব হাসান দিপু, সফটওয়ার ডেভেলপার আনোয়ার হোসেন, ইউনিসেফ রংপুর বিভাগের প্রোগ্রাম অ্যাসোসিয়েট ফারজানা ফেরদৌসী ও ইউনিসেফ বাংলাদেশ এর ডিজিটাল এনগেজমেন্ট কনসালটেন্ট শিহাব উদ্দিন সানি। এই সময় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ এসএসবিসি প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, প্রতিনিধি আব্দুর রহিম, রেডিও মহান্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম সহ অন্যরা। ওরিয়েন্টেশনে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার মো ৩২ জন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।
ডায়রিয়ায় চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৪৩ জন

ডায়রিয়ায় চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৪৩ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ জন। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৫ জন, শিবগঞ্জে ৫ জন, গোমস্তাপুরে ৩ জন, নাচোলে ৮ জন ও ভোলাহাটে ২ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৯ জন, শিবগঞ্জ থেকে ২ জন, গোমস্তাপুর থেকে ৭ জন, নাচোল থেকে ৬ জন ও ভোলাহাট থেকে বাড়ি ফিরেছেন ৬ জন রোগী। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬ জন রোগী।
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন- ফেডারেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী, রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ড. জিয়াউল হক, জেলা সেক্রেটারি প্রফেসর মুনিমুল হক, পৌরসভা সভাপতি মো. এনায়েতুল্লাহ, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম। প্রধান অতিথির বক্তব্যে কবির হোসেন বলেন, শ্রমিক শ্রেণীর অধিকার আদায় ও তাদের কল্যাণে ট্রেড ইউনিয়নের ভূমিকা অপরিসীম। সংগঠিত শ্রমিকরাই জাতির উন্নয়ন ও শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
পানি কমেছে পদ্মা মহানন্দা পুনর্ভবায়

পানি কমেছে পদ্মা মহানন্দা পুনর্ভবায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি দ্রুত কমে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি কমেছে ১৪ সেন্টিমিটার, মহানন্দায় কমেছে ১৪ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি কমেছে ১৯ সেন্টিমিটার। আজ চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০ দশমিক ২৮ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ২০ দশমিক ১৪ মিটার। অন্যদিকে গত শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮ দশমিক ৮৯ মিটার; যা ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার কমে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭৫ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯ দশমিক ৪৮ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ১৯ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ১৯ দশমিক ২৭ মিটার। উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২ দশমিক ০৫, মহানন্দার ২০ দশমিক ৫৫ ও পুনর্ভবার ২১ দশমিক ৫৫ মিটার।
নারায়নপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ত্রাণ বিতরণ

নারায়নপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ত্রাণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার উদ্যোগে আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। সমিতির সহসভাপতি মেজর অবসরপ্রাপ্ত আমিরুল ইসলামের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল ত্রাণ সামগ্রি বিতরণ করেন। বিতরণ করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১১ রশিয়া, বাতাসী মোড়, নিশিপাড়াসহ বন্যা কবলিত কয়েকটি এলাকায়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির আলী। সমিতির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম মাসুমসহ অন্যরা। ত্রাণ বিতরণ আয়োজনে মেজর (অব.) মো. আমিরুল ইসলাম বানভাসী মানুষদের উদ্দেশ্যে বলেন, আমরা ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রি এনেছি আপনাদের সাময়িক সহায়তার জন্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য এটা পর্যাপ্ত নয়, তারপরও সাময়িক সময়ের জন্য যদি আপনাদের উপকারে আসে তবে আমাদের উদ্দেশ্য সফল হবে। তিনি সমিতির জন্য দোয়া কামনা করেন। ত্রাণ সামগ্রি হিসেবে প্রতি ব্যাগে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিড়া ও আধা কেজি গুড়। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি গতকাল শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা, বিনোদপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ৬০০ মানুষের মধ্যে অনুরূপ ত্রাণ বিতরণ করে।
চাঁপাইনবাবগঞ্জ শহরে ঐতিহ্যবাহী পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ শহরে ঐতিহ্যবাহী পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ পৌর ৬ ও ১৪ নং ওয়ার্ডে অবস্থিত আনুমানিক ১৮ বিঘা আয়তনের ডোমন সিং এর পুকুর নামে পরিচিত একটি পুকুর ও পুকুরের তীর রক্ষার দাবিতে সড়ক বন্ধ করে লাঠি, ঝাঁটা হাতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি পুকুরটির দখলে ভূমিদস্যূরা অপতৎপরতা শুরু করেছে। অথচ এলাকাবাসী হিন্দুদের ছেড়ে যাওয়া সম্পত্তি হিসেবে গত ৭০/৮০ বছর যাবৎ পুকুরটি ব্যবহার করছেন। আজ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রের শান্তিমোড় এলাকায় বটতলাহাটগামী সড়কের পাশে পুকুরের কিনারায় দাঁড়িয়ে শান্তিমোড়, রামকৃষ্টপুর, আজাইপুর, আরামবাগ, মৃধাপাড়া ও শংকরবাটি মহল্লার বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশত মানুষ কর্মসূচীতে অংশ নেন। এসময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও লাল মোহম্মদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, সিরাজুল ইসলাম, দুলাল আলী, শহিদুল ইসলাম জার্জিস, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি সদস্য সচিব মনিরুজ্জমান মনির, এলাকাবাসী এড.আব্দুল খালেদ, ওয়াহেদজ্জমান ওহিদ, সুমী খাতুন, শামীম আহমেদ, মিজানুর রহমানসহ অন্যরা। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী পুকুরটি ইট,পাথরের শহরের একটি উন্মূক্ত জলাশয়। ৬টি মহল্লার বাসিন্দারা দৈনন্দিন পানি ব্যবহারের প্রয়োজনে এটি ব্যবহার করেন। এ ছাড়া বনোদন ও প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষাতেও রয়েছে পুকুরটির ভূমিকা। বক্তরা আরও বলেন, গত বছরের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই এটি দখলের তৎপরতা বেড়ে গেছে। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মহল এই সম্পত্তি দখলের চেষ্টা করেছে। কিন্তু সফল হয় নি। এটি ঘিরে সরকার ও পৌরসভা বিভিন্ন সময় উন্নয়নের মাধ্যমে এটি রক্ষা ও বিনোদন স্পট করার পরিকল্পনা করেছেন। এলাকাবাসীর আরও বলেন,এখন এত বছর পর কেউ যদি সম্পত্তিটির অনুকুলে নিজেদের মালিকানার পক্ষে কোন আইনীভিত্তি পেয়েও থাকেন, তবে পরিবেশ,জীববৈচিত্র্য রক্ষা,শহর ও এলাকাবাসীর স্বার্থে এটি রক্ষায় সরকার যেন যথাযথ পদক্ষেপ নেয়। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল ইসলাম বলেন, ওই সম্পত্তিটির কিছু অংশ অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভূক্ত। সম্পতি সম্পত্তিটির অর্পিত একটি অংশের মালিকানা অর্পিত সম্পত্তি প্রত্যার্পল ট্রাইবুনাল কর্তৃক সদর উপজেলার এক ব্যাক্তির নামে অবমুক্ত হয়েছে। সে অনুযায়ী পত্র পেয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক আমাদের জানালে আমরা সরেজমিনে এলাকা পরিদর্শণ করেছি। ইউএনও আরও বলেন,আদালতের আদেশের বাইরে প্রশাসনের কিছু করার নেই। তবে যেহেতু এলাকাবাসী সম্পত্তিটি রক্ষার জন্য আন্দোলন করছেন,সেহেতু তাঁদের দাবি খতিয়ে দেখে আদালতকে বিষয়টি অবহিত করা যেতে পারে।এছাড়া জলাশয় রক্ষা আইনে কোন অবস্থাতেই জলাশয়টি ভরাট করার কোন সূযোগ নাই।
ডায়রিয়ায় চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৪৩ জন

ডায়রিয়ায় চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৪৩ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ জন। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৫ জন, শিবগঞ্জে ৫ জন, গোমস্তাপুরে ৩ জন, নাচোলে ৮ জন ও ভোলাহাটে ২ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৯ জন, শিবগঞ্জ থেকে ২ জন, গোমস্তাপুর থেকে ৭ জন, নাচোল থেকে ৬ জন ও ভোলাহাট থেকে বাড়ি ফিরেছেন ৬ জন রোগী। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬ জন রোগী।