গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা, সাকলাইন হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ মাসুম,রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা । মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

নাচোলের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত

নাচোলের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত নাচোল উপজেলার লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সভায় উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক সভাপতি আব্দুল জব্বার, মোজাম্মেল হক, সংরক্ষিত সদস্য রেবিনা খাতুন, কমিউনিটি ক্লিনিক সদস্য খুরশেদ আলম আব্দুল গাফফার, কাইয়ুমসহ অন্য সদস্যরা। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ কামরুন নাহার, স্বাস্থ্য সহকারী আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের যুগ্ম সমন্বয়কারী আসাদুজ্জামান, সদস্য ঈশিতা খাতুন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

শিবগঞ্জে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

শিবগঞ্জে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর জামাইপাড়ায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা তথ্য অফিস এই বৈঠকের আয়োজন করে। তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ভিডিওকলে সংযুক্ত হয়ে বক্তব্য দেন- গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। এছাড়া বক্তব্য দেনÍ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য তৌহিদা বেগম। বৈঠকে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক, নারী নির্যাতন, কন্যাশিশুর প্রতি বৈষম্য নিরসন, বৃক্ষরোপণ, পলিথিন বর্জন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করেন। বৈঠকে নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত শিবগঞ্জে চারটি উন্মুক্ত জলাশয়ে ৪৬২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় আজ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পাগলা নদী ও তাহখানার পুকুরে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেনÍ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।    

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন ৮ জন এবং বহির্বিভাগে ৭ জন শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৩ জনকে। এই ১৩ জনের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। অন্যদিকে শিবগঞ্জ থেকে ১ জন ও গোমস্তাপুরে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভোলাহাটে ভর্তি আছেন ১ জন রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৫১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২০ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।  

দেশে সার সংকট নেই-গোমস্তাপুরে কৃষি সচিব

দেশে সার সংকট নেই-গোমস্তাপুরে কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, বর্তমানে দেশে কোনো সার সংকট নেই। এমনকি আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, তা মজুত রয়েছে। আজ দুপুরে গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নদী থেকে সেচের পানি উত্তোলন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। কৃষি সচিব আরো বলেনÍ কিছু অসাধু লোক সারের কৃত্রিম সংকট বলে প্রচার করছে। তাদের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেনÍ অসচেতনতা ও অজ্ঞতার কারণে সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে। তা রোধে কাজ করছে সরকার। তিনি বলেনÍ কৃষি মন্ত্রণালয়ের যে বাজেট তার ৭০ শতাংশ বরাদ্দ দেয়া হচ্ছে সারের ভর্তুকি হিসেবে। এতে বছরে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বরেন্দ্র অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় ভূগর্ভস্থ পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। তাই বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে এই অঞ্চলে কম পানি প্রয়োজন এমন ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও বৃষ্টির পানি আটকে রেখে ফসলে ব্যবহারের পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন করে প্রায় ৮০০ কোটি টাকার আরেকটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে বলে তিনি জানান। কৃষি সচিব বলেন, বরেন্দ্র অঞ্চলে বর্তমানে ব্যাপক ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাই দুটি দিকই বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন ফসল উৎপাদন স্বাভাবিক থাকবে, তেমনি ভূগর্ভস্থ পানির ব্যবহার যেন করা না হয় সেদিকে সজাগ রয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের এই সচিব আরো বলেনÍ প্রকৃতির সাথে তাল মিলিয়ে কৃষিবান্ধব দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর আগে তিনি মহানন্দা ও পুনর্ভবা নদীর মোহনা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সাথে কথা বলেন। এসময় তিনি নদীর গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রকল্প পরিকল্পনার কথা জানান। পরে কৃষি সচিব গোমস্তাপুর উপজেলা বিএমডিএ’র নবনির্মিত ভবনের উদ্বোধন ও কার্যালয় চত্বরে ফলদ গাছের চারা রোপণ করেন। বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ডাবল লিফটিং পদ্ধতিতে মহানন্দা নদীর পানি সেচ কাজে ব্যবহার এবং পরিবেশ উন্নয়ন’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নাজিরুল ইসলাম, শিবির আহমেদ, সচিব নীলুফা সরকার, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানমসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরের অন্য কর্মকর্তারা।

হাসপাতাল কর্তৃপক্ষের সাথে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের মতবিনিময়

হাসপাতাল কর্তৃপক্ষের সাথে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। সভায় প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মসিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্য সংগঠন বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, তথ্যয়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তোহিদ, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-কাফিসহ অন্যারা। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় মতবিনিময় সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

ইয়ং এ্যাথলেটস ট্রেনিং প্রোগ্রাম ও ফ্যামিলি হেলথ ফোরাম প্রশিক্ষণ

ইয়ং এ্যাথলেটস ট্রেনিং প্রোগ্রাম ও ফ্যামিলি হেলথ ফোরাম প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী ইয়ং এ্যাথলেটস ট্রেনিং প্রোগ্রাম ও ফ্যামিলি হেলথ ফোরাম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত ইয়ং এ্যাথলেটস ট্রেনিং প্রোগ্রামে ১৫জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু অংশ নেন। এসময় তাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে হল রুমে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক শিশুর অভিভাবক অংশগ্রহন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম, পরিচালক কামরুন্নাহার ডানা, স্পোর্টস ম্যানেজার শামীম আল মামুন, চীফ কোর্ডিনেটর অরিন্দম পান্ডে, কো-অর্ডিনেটর রাজিবুল ইসলাম, রাসেল আহমেদ, অ্যাথলেটিস কোচ মর্তুজা ইকবাল নূরী, ফুটবল কোচ আব্দুর রাজ্জাক ও ক্রিকেট কোচ আব্দুল শুকুর খান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মো. নাইমুল হক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মারুফা রহমান, চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন, বিদ্যালয় এর নির্বাহী পরিচালক হান্নান হোসাইন ও প্রাক্তন খেলোয়াড় তৌফিকুল ইসলাম তোফাসহ অন্যরা। গুলিশানো ও লাইওন ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানের আয়োজন করে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। আলোচকবৃন্দ বলেন, ফ্যামিলি হেলথ ফোরাম হলো স্পেশাল অলিম্পিকসের একটি অংশ, যা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিবার এবং পরিচর্যাকারীদের জন্য স্বাস্থ্য বিষয়ক শিক্ষা, সহায়তা ও তথ্য প্রদানের একটি প্ল্যাটফর্ম। এই ফোরামের উদ্দেশ্য হলো পরিবারগুলোকে স্বাস্থ্যকর জীবনযাপন, স্বাস্থ্যসেবা সম্পর্কে তথ্য, এবং মানসিক সুস্থতার মতো বিষয়গুলোতে সহায়তা করা, যা বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেটদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে পরিবার ও পরিচর্যাকারীদের জন্য ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফিটনেস, মানসিক সুস্থতা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন ডা. নাইমুল হক। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য এবং স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন ডা. মারুফা রহমান।

গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুরে পুকুর ডুবে ২ বছর বয়সী রেদওয়ান ওরফে রিহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি গ্রামের বাড়ির পাশে কাজলাদিঘি নামক পুকুরে এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া শিশু ওই গ্রামের বাসিন্দা রশিদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে রিহান পরিবারের অগোচরে বাড়ির আশেপাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে ওই পুকুর পাড়ে পা ফসকে পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। তাকে কোন স্থানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি পর দুপুর সাড়ে ১২টার দিকে ওই পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। সেখানে শিশুটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনা গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউপি) মামলা হয়েছে।

মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা

মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা চাঁপাইনবাবগঞ্জে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাতৃদুগ্ধ পানের গুরুত্ব, উপকারিতা এবং বাংলাদেশের বাস্তবতা তুলে ধরা হয়। বিশেষ করে ৬ মাস বয়স পর্যন্ত শিশুদের মাতৃদুগ্ধ পানের ওপর গুরুত্বারোপ করা হয়। এর পাশাপাশি মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ে আলোচনা করা হয়। এই আইন বাস্তবায়নের মধ্য দিয়ে শিশুদের পরিবারকে আরো সচেতন করার পরামর্শ দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্য, এমওসিএস ডা. সুলতানা পাপিয়া। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস শামস ।