চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে দোয়া ও ইফতার

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে দোয়া ও ইফতার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবঞ্জের নতুন স্টেডিয়ামে এই মাহফিলের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি আখতারুল ইসলাম রিমনসহ বিশিষ্ট অতিথি ও ব্যবসায়ীবৃন্দ। আব্দুল ওয়াহেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি ইসরায়েল-ইরান যুদ্ধের বিরূপ প্রভাবের কথাও তুলে ধরেন। ইফতার পূর্ব আলোচনা করেন মাওলানা আব্দুল মতিন।
শিবগঞ্জে একজনকে সেলাইমেশিন ও ১৯৯ জনকে খাদ্যসামগ্রী দিল সুহৃদ সমাবেশ

শিবগঞ্জে একজনকে সেলাইমেশিন ও ১৯৯ জনকে খাদ্যসামগ্রী দিল সুহৃদ সমাবেশ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসচ্ছল একজনকে সেলাইমেশিন ও ১৯৯ জনকে খাদ্যসামগ্রী দিয়েছে দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ। শনিবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদুল ফিতরকে সামনে রেখে এই উপহার বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধী, দৃষ্টিহীন এবং দরিদ্র অসহায় ১৯৯ জনের মধ্যে ঈদ উপহার হিসেবে চাল, আটা, লাচ্চা সেমাই, দুধসহ ৮ পদের খাদ্যসামগ্রী এবং একজন অসহায় নারীকে স্বাবলম্বী হবার জন্য একটি সেলাইমেশিন দেয়া হয়। সুহৃদ সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়ক এ কে এস রোকনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ মো. ইউসুফ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফসহ অন্যরা উপস্থিত ছিলেন। বরাবরের মতো আগামীতেও এ ধরনের উদ্যোগ চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন এ কে এস রোকন। উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ সমকাল ও সুহৃদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে আরো বেশি বেশি দাঁড়ানোর অনুরোধ জানান। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করারও আশ্বাস দেন।
শিবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল পেল ৪৬২৫ পরিবার

শিবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল পেল ৪৬২৫ পরিবার আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিবগঞ্জ পৌরসভায় অসহায় ও হতদরিদ্র ৪ হাজার ৬২৫ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে শিবগঞ্জ পৌর ভবন চত্বরে এই ভিজিএফের চাল বিতরণ করা হয়। জানা যায়, এবার ঈদে পৌরসভার ৯টি ওয়ার্ডে দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। ৪৬ দশমিক ২৫ মেট্রিক টন চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। এছাড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
শিবগঞ্জে আঞ্চলিক ভাষায় কবিতা উৎসব ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জে আঞ্চলিক ভাষায় কবিতা উৎসব ও পুরস্কার বিতরণ শিবগঞ্জে আঞ্চলিক ভাষায় কবিতা লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সাহিত্য মঞ্চের আয়োজনে ডেলটা মেডিকেল সেন্টারের সহযোগিতায় শিবগঞ্জ প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নাওয়াজ গামার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সাহেদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, সাংবাদিক মাহবুবুল আলম ও সাহিত্য মঞ্চের সহসম্পাদক আল বশরী সোহানসহ অন্যরা। শেষে ১৭ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ডিসেম্বরে ৩৫ জনের অংশগ্রহণে আঞ্চলিক ভাষায় কবিতা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভোলাহাটে অসহায় মানুষের দরজায় খাদ্য পৌঁছে দিলেন ইউএনও

ভোলাহাটে অসহায় মানুষের দরজায় খাদ্য পৌঁছে দিলেন ইউএনও ভোলাহাট উপজেলার অসহায় দুটি পরিবারের বাড়ির দরজায় গিয়ে খাবার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার। আজ দুপুরে উপজেলার হলিদাগাছী স্লূইচ গেট সংলগ্ন অসহায় দু’পরিবারের বাড়ির দরজায় গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ। তিনি তাদের চাল, ডাল, তেল, চিনি, লবণসহ বিভিন্ন প্রকার মসলার গুঁড়া তাদের বাড়িতে পৌঁছে দেন। এসময় স্থানীয় দরিদ্র পরিবারে লোক জন বিশুদ্ধ পানির জন্য মটারসহ বিভিন্ন প্রকার নাগরিক সুবিধার দাবী জানালে সুবিধা মত সময় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম কবির, তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া খাতুন, প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী সাইদুর রহমান। পরে গত ১২ মার্চ রাত ১২ টার দিকে জমসেদ আলীর ছেলে জসিমউদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন। উল্লেখ্য, এ গ্রামের দিনমজুর বেলাল শেখ গত ৯ মাস পূর্বে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কাজ করতে না পেরে ভিক্ষা করছেন। অপর একজন বৃদ্ধা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন এ খবর পেয়ে ইউএনও নিজেই তাদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন।
ঈদুল ফিতর উপলক্ষে নাচোলে ভিজিএফের চাল বিতরণ শুরু

ঈদুল ফিতর উপলক্ষে নাচোলে ভিজিএফের চাল বিতরণ শুরু নাচোলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২০ হাজারের অধিক দুস্থ অসহায় অতিদরিদ্র্য পরিবারের মধ্যে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের ২০৫.৭৭ মে. টন চাল বিতরণ শুরু হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ ও নাচোল পৌরসভা। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের অফিসার দুলাল হোসেন জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার আওতার এ বছর ২০৫.৭৭ মে. টন চাল ২০ হাজার ৫৭৭টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। কার্যক্রমটি নাচোলে গত ১২ মার্চ থেকে শুরু হয়েছে। তিনি আরো জানান বিতরণ কার্যক্রমটির স্বচ্ছতার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তিনি জানান, এবছর কসবা ইউনিয়নে ৪,২৩৭ ফতেপুর ইউনিয়নে ৪,৬৩৮, নাচোল ইউনিয়নে ৪,২৭০ ও নেজামপর ইউনিয়নে ৪,৩৪৭টি এবং নাচোল পৌরসভায় ৩,০৮৫টি পরিবারের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ প্রদান করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তালিকা প্রস্তুতের বিষয়ে ৩ নং নাচোল ইউনিয়ন পরিদের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, উপকারভোগীদের জন্য বাছায় ও মাষ্টার রোল প্রস্তুত ও বিতরণ কাজটি খুবই জটিল। তবুও জনসাধারণের কল্যাণে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। শুক্রবার সকাল ৯ টা থেকে নাচোল ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণকালে চেয়ারম্যান সফিকুল ইসলাম, সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আতাউর রহমান, শাহজাহানসহ গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।
ঈদুল ফিতরে টানা ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

ঈদুল ফিতরে টানা ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম আগামী ১৮ মার্চ বুধবার হতে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে। আগামী ২৮ মার্চ শনিবার হতে বন্দরের আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি পূণরায় চালু হবে। ১০ দিনের এই বন্ধের মধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি অন্তর্ভূক্ত। এছাড়া এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমগ্রেশন দিয়ে ভারত গমানাগমন স্বাভাবিক থাকবে। সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক পত্রের বরাতে এ সব তথ্য নিশ্চিত করেছেন বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি বলেন, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বাংলাদেশ ও ভারতের সকল সরকারি বেসরকারি সংশ্লিস্টদের তা পত্র দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। তবে এই সময়ে সোনামসজিদ ইমিগ্রশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়ত অব্যহত থাকবে। পানামার আপারেশন ম্যানেজার বলেন, তবে ওই বন্ধের সময় বন্দরের কিছু আভ্যন্তরণীণ পণ্য লোড-আনলোড,পরিবহন সহ অনান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ভারতগামী যুবক আটক

বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ভারতগামী যুবক আটক শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে ভারত যাবার সময় অবৈধভাবে পাচারকালে ২টি স্বর্ণের বারসহ এক বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। আটক যুবক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জয়ধরখালি বড়বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সনি। অভিযানে সনির পায়ুপথে পাওয়া গেছে প্রায় ৫৪ লক্ষ টাকা মূল্যের ২৩১.৮১ গ্রাম খাঁটি স্বর্নের দুটি বার। বিজিবি জানায়, গতকাল বিকেলে আইসিপিতে কবর্তব্যরত বিজিবি সদস্যরা আর্চওয়ে মেটাল ডিকেটর দিয়ে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে সনির দেহের অভ্যন্তরে ধাতব বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। এ সময় তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তিনি নিজের নিকট স্বর্ন থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করানো হলে পায়ু পথে দুটি স্বর্ণের বার পাওয়া যায়। বিজিবি আরও জানায়, বার দুটি জেলার দুটি পৃথক জুয়েলারী সমিতিকে দিয়ে পরীক্ষা করিয়ে খাঁটি স্বর্ণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় গতকাল রাতেই শিবগঞ্জ থানায় মামলা করে আসামীকে পুলিশে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (১৩মার্চ) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯) বিজিবি অ্িযধনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অভিযানটি নিশ্চিত করেন। তিনি বলেন,রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারিরা অভিনব পন্থা ও অপকৌশল গ্রহণ করলেও বিজিবি তা নস্যাৎ করেছে। বিজিবি যে কোন চোরাচালান রোধে সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
সাবেক জেলা প্রশাসক সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক জেলা প্রশাসক সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব প্রয়াত সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাই দর্পণ পরিবারের উদ্যোগে কোরআনখানি, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের (শিল্পকলা মার্কেট) ৪র্থ তলায় দৈনিক চাঁপাই দর্পণ কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে স্মরণসভায় আলোচনায় অংশ নেন— চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাপ্তাহিক সোনামসজিদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহা. জোনাব আলী, চাঁপাই দর্পণ উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক তুফান ও রাকিবুল ইসলাম বাবু, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য আলহাজ সামশুল হক, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সদস্য ফারুকা বেগম। এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য মো. আনিসুর রহমান, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, সাংবাদিক মো. আসাদুল্লাহ, আবুল বাসার মিলনসহ দর্পণ পরিবারের সদস্যরা। স্মরণসভায় মরহুম সরদার সরাফত আলীর চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত থাকাকালীন সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মিডিয়াকর্মীদের সাথে সখ্যতাসহ বিভিন্ন উন্নয়ন ও সামাাজিক কর্মকাণ্ডে মরহুমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন আলোচকরা। দোয়া মাহফিলে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাসান মোহাম্মদ ইসহাক। স্মরণসভায় বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার ১২ জন হাফেজসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে দৈনিক চাঁপাই দর্পণ’র সাবেক প্রধান উপদেষ্টা প্রয়াত এরফান আলী, দর্পণ পরিবারের প্রয়াত দুই সদস্য— অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট আবুল কাশেম, দর্পণ পরিবারের সদস্য অ্যাডভোকেট ইয়াসমীন সুলতানা রুমার পিতা প্রয়াত অ্যাডভোকেট সামসুল হক, রাকিবুল ইসলাম বাবুর পিতা প্রয়াত মো. রফিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, ২০২০ সালের ১২ মার্চ ঢাকা মতিঝিল সিটি সেন্টারে এলজিএসপি প্রকল্প অফিসে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালনকালে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সরদার সরাফত আলী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, ৩ ভাই, ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, ফরিদপুর জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদ উপলক্ষে ভিজিএফ সুবিধা পাবে ২ লাখ অতিদরিদ্র পরিবার

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদ উপলক্ষে ভিজিএফ সুবিধা পাবে ২ লাখ অতিদরিদ্র পরিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাবে ১ লাখ ৮৯ হাজার ৮৯৮ জন দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি বা পরিবার। ঈদের আগেই এইসব পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে বলে জানা গেছে। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, এবার সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫৪ হাজার ৮৬৩ জন কার্ডধারীর জন্য ৫৪৮.৬৩০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৩ হাজার ৮৫৫ জন কার্ডধারীর জন্য ৭৩৮.৫৫০ মেট্রিক টন, শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৩ হাজার ৮১১ জন কার্ডধারীর জন্য ৩৩৮.১১০ মেট্রিক টন, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ১৭ হাজার ৪৯২ জন কার্ডধারীর জন্য ১৭৪.৯২০ মেট্রিক টন এবং নাচোল পৌরসভার ৩ হাজার ৮৫ জন কার্ডধারীর জন্য ৩০.৮৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ভোলাহাট উপেজলার ৪টি ইউনিয়নের ৯ হাজার ৮৭৭ জন কার্ডধারীর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৯৮.৭৭০ মেট্রিক টন চাল। ভারপ্রাপ্ত জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ বলেন— এরই মধ্যে ভিজিএফের চাল বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ জেলায় ঈদের আগেই বিতরণ শেষ করা হবে।