চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় সিরাজুল ইসলাম নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৪ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। দন্ডিত সিরাজুল চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৪ নং ওয়ার্ডেও চান্দলাই জোড়বাগান মহল্লার মৃত চাঁন মোহাম্মদের ছেলে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর উপস্থিতিতে সাজা ঘোষণা করেন। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় শহিদুল ইসলাম ও সাদিকুল ইসলাম নামে অপর দুই আসামীকে বেকসুর খালাস দেন আদালত। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২০ সালের ৭ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা খাকচাপাড়া এলাকায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অভিযান চালায়। অভিযানে এক কেজি র্পাঁচশত ষাট গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন সিরাজুল। এ সময় ২/৩ জন পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন সদর থানায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ৩ জনকে আসামী করে মামলা করেন। ২০২০ সালের ২৬ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত সোমবার এক মাত্র সিরাজুলকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.তসিকুল ইসলাম।

প্রয়াসের ষাণ্মাসিক পর্যালোচনা সভা

প্রয়াসের ষাণ্মাসিক পর্যালোচনা সভা রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ষাণ্মাসিক অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর পোস্টাল অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সভায় সংস্থার কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন— পরিচালক (মানবসম্পদ-প্রশাসন প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তা। আলোচনার পর ক্ষুদ্র ঋণের বিভিন্ন ইন্ডিকেটরের ভিত্তিতে সফল ইউনিট ব্যবস্থাপকসহ সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় ৭৪টি ইউনিটের ইউনিট ম্যানেজার, জোন প্রধান, আইটি এমআইএস স্টাফগণ অংশগ্রহণ করেন।

শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে জরিমানা

শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে জরিমানা   শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ দুপুর ২টায় উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সেখানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, নরসিংহপুর ইংলিশ এলাকায় এক ব্যক্তি আইন ভঙ্গ করে অবৈধভাবে মাটি উত্তোলন করছেন। এমন সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং সেই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের বিচারক তৌফিক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ শিবগঞ্জ উপজেলা সীমান্তে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ সকাল ১১টার দিকে কিরণগঞ্জ বিওপির ঈদ গাহ মাঠে ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল আসিফসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা। অনুষ্ঠানে অধিনায়ক কিবরিয়া বলেন, সর্বদা দূর্গম ও প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবসাকারী জনগণের পাশে রয়েছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান অধিনায়ক কিবরয়িা।

শিবগঞ্জ সীমান্ত থেকে ১৬টি ভারতীয় গরু জব্দ বিজিবির

শিবগঞ্জ সীমান্ত থেকে ১৬টি ভারতীয় গরু জব্দ বিজিবির শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক হয়নি। আজ ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে আসা এসব গরু জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিক্তিতে মনাকষা বিওপি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম হতে ৬টি ও ফকিরপাড়া থেকে ৪টি, মাসুদপুর বিওপি চৌধুরী স্মরণী গ্রাম হতে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি নারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম হতে ২টি গরু জব্দ করে। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত সুরক্ষাসহ নিশ্চিত করাসহ যেকোন ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

ভোলাহাটে ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহি নিহত

ভোলাহাটে ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহি নিহত ভোলাহাট উপজেলায় মাটি ভর্তি ট্রলি চাকায় পিষ্ট হয়ে মিলন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমিনগর গ্রামের বিকল ওরফে মিন্টুর ছেলে। তিনি কৃষিকাজে জড়িত ছিলেন। ঘটনার পর পুলিশ ট্রলি ও এর চালককে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে জামবাড়িয়া ইউনিয়নের ফতেপুর খাসপাড়া মোড়ে মোটরসাইকেল নিয়ে সড়কে পিছলে পড়েন মিলন। এসময় পেছন থেকে আসা একটি ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ।

চাঁপাইনবাবগঞ্জ শহরে নিখোঁজ চা বিক্রেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরে নিখোঁজ চা বিক্রেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৫ দিন ধরে নিখোঁজ চা বিক্রেতা আনারুল ইসলামের পুকুরে ভাসমান প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে শহরের বটতলা হাট সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আনারুল বটতলাহাট বিশ্বাসপাড়া মহল্লার মৃত মিনারুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারী তিনি নিখোঁজ হলে ওইদিন রাতে তাঁর ছেলে থানায় নিখোঁজ জিডি করে। এরপর আজ সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মরদেহ পুকুরে ভাসতে দেখে ‘৯৯৯’ জরুরী সেবা নম্বরে ফোন করে পুলিশে খবর দেয়। এর মধ্যে তাঁর বড় মেয়ে বৃষ্টি খাতুন ঘটনাস্থলে পৌঁছে বাবার মরদেহ শনাক্ত করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন, বাহ্যিকভাবে দেহে তেমন কোন আঘাতের চিহ্ন বোঝা যায় নি। তবে এখনই মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি। সংশ্লিস্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক বলেন, আনরুলের মৃত্যুর কারণ নিশ্চিত নয়। এ ব্যাপারে স্থানীয়ভাবেও খোঁজ নেয়া হচ্ছে।

সীমান্তে ২টি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

সীমান্তে ২টি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ২টি বিদেশী ওয়ানশুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতরাত পৌনে ১০টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইন ও গাঁজাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইন ও গাঁজাসহ আটক ২ সদর ও শিবগঞ্জ উপজেলায় র‌্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পৃথক ৩টি অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের ৫’শ ৪ গ্রাম হেরোইন, বাড়ির আঙ্গিনায় রোপনকৃত ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১টি ইজিবাইক সহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুর মহল্লার মৃত গোলাম মোস্তফার ছেলে তসিকুল ইসলাম ও গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর গ্রামের কাওসার আলীর ছেলে জসিম উদ্দিন। গতকাল রাতে র‌্যাব-৫ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুরে গোপন খবরের ভিত্তিতে সদরের ইসলামপুর ইউনিয়নের চরইসলামপুর গ্রামে চেকপোস্ট বসিয়ে ইজিবাইকে বহনকালে ২৯৫ গ্রাম হেরোইনসহ প্রথমে গ্রেপ্তার হন তসিকুল। জিজ্ঞসাবাদে তিনি জসিমের নিকট থেকে হেরোইন ক্রয়ের কথা জানালে জসিমের বাড়ি থেকে ২০৯ গ্রাম হেরাইনসহ গ্রেপ্তার হন জসিম। গ্রেপ্তারদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুর ১টার দিকে শিবগঞ্জের শাহাবাজপুর ধোবড়া গ্রামে আজম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তিনি পালিয়ে গেলেও বাড়ি থেকে গাঁজার গাছ ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ হয়। পলাতক আজম ওই গ্রামের মৃত ফারাজ আলীর ছেলে। গতকাল রাত সোয়া ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো একজন ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো একজন ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে একজন ভর্তি হয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর ফলে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ জনই থাকল। গত দিনেও চারজন ভর্তি ছিলেন। ভর্তি থাকা এই ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।