চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা জেলা পর্যায়ে বিদেশ ফেরত অভিবাসীদের জন্য কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেন্টস, প্রত্যাশা-০২ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদেশ যাওয়া ও থাকাকালীন সময়ে নির্যাতিত হলে কি করনীয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ থেকে ফেরত এসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ও আত্নকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উপায় নিয়ে পরামর্শ দেন বক্তারা। পাশাপাশি কর্মশালায় দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি তৈরির উপর গুরুত্ব দেন তারা। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতারসহ বিভিন্ন সরকারি দপ্তরর কর্মকর্তা, বিদেশ ফেরত অভিবাসী, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও ব্রাকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এ্যাডভোকেট সুলতানুল ইসলাম মনি উকিল স্মৃতি মিলনায়তনে কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি লতিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ শরিফুর আলম, ,সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কামরুজ্জামান, ক্রীড়া কমিটি আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক ফরহাত হোসেন ও মার্কেটিং ও শিক্ষক প্রতিনিধি আব্দুল্লাহসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মাহফুজুল হাসান ডন। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠত হয়।

আগামীকাল ১১ ডিসেম্বর রহনপুর মুক্ত দিবস

আগামীকাল ১১ ডিসেম্বর রহনপুর মুক্ত দিবস আগামীকাল ১১ ডিসেম্বর গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর মুক্ত দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১১ডিসেম্বর এ শহর হানাদার মুক্ত হয়। দিবসটি পালনে এবার নেই কোন কর্মসূচি। এই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এ এলাকা ৭ নং সেক্টরের অধীনে ছিল। ১৯৭১ সালে ১১ ডিসেম্বর চাঁড়ালডাঙ্গা এলাকার ১৩ জন রাজাকারকে ধরে ভোলাহাট থানায় জমা দেওয়া হয়। তিনি বাঙ্গাবাড়ী, আলিনগর এলাকার বিএলএফ কমান্ডার ছিলেন। তাঁর ক্যাম্প ছিল আলিনগর স্কুল ও কলেজের পেছনে। ১১ ডিসেম্বর আলমপুর ক্যাম্পের লেফটেনেন্ট রফিক, আনসার মোজাহিদ তুরফান,ক্যাপ্টেন আলতাফ, আনিসুরের নেতৃত্বে বিভিন্ন দিক থেকে প্রায় দুইশতাধিক মুক্তিযোদ্ধা রহনপুর অভিমুখে রওনা হয়। এছাড়া মহানন্দা নদী পেরিয়ে বোয়ালিয়া এলাকার মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশ করে।মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশের আগেই রাতে পাক সেনারা রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা তাঁদের সেনাক্যাম্প গুটিয়ে রাজাকারদের সঙ্গে নিয়ে ট্রেনে করে পালিয়ে যায় এবং রহনপুর শহর মুক্ত হয় রহনপুর শহর মুক্ত হয়। পরে মুক্তিযোদ্ধারা নাচোল-আমনুরা হয়ে রাজশাহী জোহা হলে অবস্থান নেয়। সেখানে তাঁরা আনন্দ মিছিল বের করে। ওই এলাকাগুলো মুক্ত করতে। রহনপুর পৌরসভার সাবেক কমান্ডার ও সেনা সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নির্দেশে বোয়ালিয়া ইউনিয়ন থেকে বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন তিনি। তাঁর আনসারের ট্রেনিং ছিল। তিনি সম্মুখ যোদ্ধা ছিলেন। সেসময় তাঁর কাছে রাশিয়া এসএলআর অস্ত্র ছিল। ১০ ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীরের নির্দেশে বোয়ালিয়া এলাকার দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কাইয়ুম ও লেঃ রশিদকে পাক বাহিনী উপর আক্রমনের নির্দেশ দেন। তারা সকলেই একত্রিত হয়ে রহনপুরের পাক সেনাক্যাম্পের দিকে এগিয়ে আসার আগেই তাঁরা ট্রেনে করে পালিয়ে যায়। রহনপুর শহর মুক্ত হয়। পরে তিনি রাজশাহী হয়ে সৈয়দপুর এলাকা মুক্ত করতে যান। সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বলেন, রহনপুর মুক্তদিবস পালনে এবার নেই কোন কর্মসূচী।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত : তরুণ প্রজন্মকে দুর্নীতি মুক্ত দেশ গড়ার আহ্বান

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত : তরুণ প্রজন্মকে দুর্নীতি মুক্ত দেশ গড়ার আহ্বান ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ উপজেলা পর্যায়েও দিবসটি পালন করা হয়। দিবসের আলোচনা অনুষ্ঠান থেকে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নিজেদের দুর্নীতি মুক্ত থাকা এবং পরিশুদ্ধ রাখা, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান বক্তারা। আজ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন উড্ডয়ন করা হয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সবাইকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, নিজেকে পরিশুদ্ধ করতে পারলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, রাষ্ট্রের অগ্রগতির অন্তরায় হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতি থেকে জেলা পুলিশ মুক্ত থাকবে। আরো বক্তব্য দেন— দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আব্দুল মতিন। সূচনা বক্তব্য দেন— জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সহসভাপতি রোকসানা আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন— হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাফি শাহরিয়ার ভাষা ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নেয়া রিসকাত নদী দিয়া। এসময় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি অংশগ্রহণ করে। শিবগঞ্জ : শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে একটি দুনীর্তিবিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহা. তরিকুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন— কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কমিটির সদস্য ডা. তড়িৎ কুমার সাহা, সাংবাদিক এ কে এস রোকনসহ অন্যরা। গোমস্তাপুর: গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন— উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, শিক্ষা অফিসার মুসাহাক আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন। পরে প্রধান অতিথিসহ কমিটির সদস্যদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। নাচোল: নাচোল উপজেলা দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।আলোচনা সভার আগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ সকল ১০টার দিকে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহা. মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. এখতিয়ার উদ্দিন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও তাহাজ্জুত হোসেন।

৫ শ্রেষ্ঠ অদম্য নারী পেলেন সংবর্ধনা

৫ শ্রেষ্ঠ অদম্য নারী পেলেন সংবর্ধনা ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা এবং জেলা পর্যায়ের ৫ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। এছাড়াও বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল আহাদ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর। বক্তারা বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এখনকার নারীদের পুরুষের পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার এবং নারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান। জেলাপর্যায়ে সংবর্ধনা প্রাপ্ত ৫ শ্রেষ্ঠ অদম্য নারীর মধ্যে অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সংবর্ধনা পেয়েছেন সদর উপজেলার শরিফা খাতনু, শিক্ষা ও চাকরি জীবনে সফল নারী নিসাতারা খাতুন, সফল জননী গোমস্তাপুর উপজেলার রোকেয়া বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ভোলাহাট উপজেলার নাজিমা খাতুন ও সমাজ উন্নয়নে অসামন্য অবদান রাখা নারী শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা : বেগম রোকেয়া দিবসে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আজ সকালে পৌরসভার সামনে থেকে র‌্যালিটি বের হয়ে জেলাশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব, টাউন প্ল্যানার ইমরান হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। জাগো নারী বহ্নিশিখা : আজ বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা স্কাউটস ভবনের গোলাম রশিদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা ও প্রথম আলো বন্ধুসভার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, জাগো নারী বহ্নিশিখার সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক উম্মে কুলসুম, জাগো নারী বহ্নিশিখার সদস্য শাহনাজ রুমি, লিপি রায়, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সদস্য শাহনিনা প্রামাণিক, সাবরিন আকতার, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। শিবগঞ্জ: নারী জাগরণ ও অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এবং শিবগঞ্জ পৌরসভায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এবং শিবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন নবাগত শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। র‌্যালিতে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকতা এবং পৌর কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ পারভেজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনসহ অন্যরা। আলোচনা শেষে চারজন অদম্য নারীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এছাড়া শ্রেষ্ঠ ৫ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন— উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ওসি আছলাম আলী, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভা শেষে ৫ শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন— অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোমেনা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ফরিদা বেগম, সফল জননী জোৎস্না আরা খাতুন, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী শ্রীমতি মাধবী রানী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মরিয়ম খাতুন।

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বিকেলে রহনপুর পৌর এলাকার তেতুলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের সাজাহান আলির ছেলে আশিক আলি ও মৃত আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ নসু। তারা একই গ্রামের বাসিন্দা। দুপুরে বাড়ি থেকে বের হয়ে তারা গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রাম থেকে প্রতিবেশী আব্দুল্লাহকে নিয়ে আশিক মোটরসাইকেল করে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পথে রহনপুর পৌর এলাকার তেতুলমোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা পেয়ে চাকার নিচে পড়ে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। এদিকে খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক ঘটস্থাহলে এসে উপস্থিত হন। ওসি জানান, পুলিশ দুজনের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদের পরিবারের লোকজন এসেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইগতব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু ভোলাহাট উপজেলায় ট্রলির ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ দুপুর পৌনে ১টার দিকে দলদলী ইউনিয়নের ইসলামপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসলামপুর গ্রামের আশরাফুলের ছেলে হাসান। স্থানীয়রা জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রলি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যায় বলে জানা গেছে। ভোলাহাট থানার ওসি একরামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থান তদন্ত করেছেন। সড়ক ও পরিবহন আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। ট্রলিটি আটক করে রাখা হয়েছে। উলে¬খ, একমাসের মধ্যে আড়াই কিলো সড়কের মধ্যেই ৩ জন নিহত ও ৪ জন আহত হয়।

নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা

নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা নাচোল উপজেলার লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য উপজেলা ফোরামের সভাপতি হাফিজুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক সদস্য আব্দুল গাফ্ফার, কাইউম, শাহজাদী বেগম, সংরক্ষিত আসনের সদস্য রেবিনা খাতুনসহ অন্য সদস্যরা। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এই সমন্বয় সভার আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ কামরুন নাহার, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

সোনামসজিদ স্থলবন্দরে দ্বিতীয় দিনে ১৫ ট্রাকে  আমদানী আরও ৪১৯ টন ভারতীয় পেঁয়াজ

সোনামসজিদ স্থলবন্দরে দ্বিতীয় দিনে ১৫ ট্রাকে  আমদানী আরও ৪১৯ টন ভারতীয় পেঁয়াজ দেশের দ্বিতীয় বৃহত্তম ও দেশে ভারতীয় পেঁয়াজ আমদানীর অন্যতম রুট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর পথে সোমবার(৮ডিসেম্বর) আরও ১৫টি ট্রাকে বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দর দিয়ে আরও ৪১৯ মে.টন পেঁয়াজ আমদানী হয়েছে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন। বন্দর সূত্র জানায়, এর আগে সরকার দেশে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত ৬ ডিসেম্বর সীমীত আকারে পেয়াজ আমদানীনর অনুমতির  দেবার পর গত রোববার(৭ ডিসেম্বর) সোনামসজিদ  বন্দর দিয়ে  প্রায় ৩ মাস পর ২ ট্রাকে ৬০ টন পেয়াজ আমদানী হয়। এর আগে গত ৯ সেপ্টেম্বর  শেষ এ পথে  পেঁয়াজ আমদানীর পর আমদানী বন্ধ ছিল। সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উপ-পরিচালক্য(ডিডি) কৃুষিবিদ সমীর চন্দ্র ঘোষ বলেন, সোমবার দেশের ৫০ জন আমদানীকারকের প্রত্যেককে ৩০ টন করে দেড় হাজার টন  আমদানীর অনুমতি (আইপি বা ইমপোর্ট পামিট) দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এর মধ্যে সোনামসজিদের আমদানীকারক রয়েছেন ২৭ জন। গত রোববার প্রথম যে ৫০ জনকে আইপি দেয়া হয় তার ৩০ জন ছিলেন সোনামসজিদের। প্রতিদিন এভাবে ৫০ জনকে দেড় হাজার টন আমদানীর আইপি দেয়া হচ্ছে। যা  পরবর্তী নির্দেশণা না দেয়া পর্যন্ত আগামী ৩১ মার্চ পর্যন্ত অব্যহত থাকবে। অর্থাৎ ইস্যুকৃত প্রতিটি আইপির মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত। এদিকে পেঁয়াজ আমদানীর খবরে জেলার স্থানীয় বাজারে পেঁয়াজের দরপতন হয়েছে। গত  শনিবার পর্যন্তও যে পেয়াজ মানভেদে ১০০ থেকে -১৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে তা  সোমবার ৬৫-৭০( বাজারে নতুন  উঠতে শুরু করা মুড়িকাটা) থেকে  সর্বোচ্চ ৮০-৮৫ টাকা(দেশী সংরক্ষণযোগ্য ভাল মানের ছাঁচি পেঁয়াজ) কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে জেলার বৃহত্তম পাইকারী ও খুচরা বাজার সূত্রে জানা গেছে। অর্থাৎ সোমবার পর্যন্ত ভারতীয় পেঁয়াজ স্থানীয় বাজারে তেমনভাবে বিক্রি শুরু না হলেও  বাজারে গত ৩ দিনে পেঁয়াজের দাম মানভেদে ৩৫ থেকে ৪৫ টাকা পর্যন্ত কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন  আমদানী ও  মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লে পেঁয়াজের দাম আরও কমতে পারে। তবে আমদানীকারকরা অবাধ পেঁয়াজ আমদানীর দাবী করছেন। জেলার বড় পেঁয়াজ আমদানীকারক মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজের (সোমবার এই আমদানীকারকের পেঁয়াজ আমদানী হয়েছে) স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, এভাবে খুচরা আমদানীর স্থলে  একসাথে বড় চালান এলসি করা গেলে আমদানী খরচ কম হত। ভোক্তরা  আরও কমদামে পেঁয়াজ কিনতে পারত।

চাঁপাইনবাবগঞ্জে এসআইএল ইন্টারন্যাশনালের রজত জয়ন্তী উৎসব পালিত

চাঁপাইনবাবগঞ্জে এসআইএল ইন্টারন্যাশনালের রজত জয়ন্তী উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জে জাতিগত সংখ্যালঘু ভাষা সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রার উন্নয়নে কাজ করা সংগঠন এসআইএল ইন্টারন্যাশনালের রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও। এসআইএল ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিয়াস টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, জেলা কালচারাল অফিসার রাজু আহমেদ, সনাকের সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম রেজা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ-এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, সদর উপজেলার কৃষি ব্লক সুপারভাইজার এম. এ. মতিন, আদিবাসী নেতা কর্ণেলিউস মুরমুসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাশ মুরমু। আলোচনা শেষে রজত জয়ন্তীর কেক কাটা হয়। রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কার্যক্রমের অগ্রযাত্রার গৌরবময় ২৫ বছরের অর্জনসমূহ তুলে ধরা হয়। সুদীর্ঘ এক চতুর্থাংশ শতাব্দী ধরে ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং পুনর্জাগরণের লক্ষ্যে সংস্থাটির নিরলস পথচলা—নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির প্রতিনিধিবৃন্দ তাদের মুখের ভাষায় তা ফুটিয়ে তুলেছেন। ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে জীবন্ত রাখতে এই সংস্থা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থেকেছে, যেখানে প্রতিটি মানুষ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে সক্ষম হচ্ছেন এবং ক্ষমতায়িত হয়ে উঠছেন। সংস্থার অর্জনসমূহ ডিজিটাল মাধ্যমেও প্রদর্শন করা হয় এবং উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এসব অর্জনের ভূয়সি প্রশংসা করেন। বিকেলে কয়েকটি নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির নিজস্ব পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শান্তা মারিয়া ডি’কস্তা ও অ্যাম্ব্রাশ টুডু।