চাঁপাইনবাবগঞ্জ বজ্রপাতে দু’শিশু, এক নারীসহ ৩ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ বজ্রপাতে দু’শিশু, এক নারীসহ ৩ জন নিহত শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই শিশু ও এক নারীসহ ৩ জনের মৃুত্য হয়েছে। আজ বিকালে জেলাব্যাপী বয়ে যাওয়া ঝড়বৃষ্টির সময় ঘটনাগুলো ঘটে। মৃতরা হল- শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লার সুভাষ ভকতের স্ত্রী ও শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ববি ভকত, শিবগঞ্জের পাাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা নিশিপাড়া গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে কবিতা খাতুন ও ভোলাহাটের আন্দিপুর হঠাৎপাড়ার ইসলামের মেয়ে আমেনা। শিবগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ববির ৩টি শিশু সন্তান রয়েছে। দুপুরে ঝড়বৃষ্টি শুরু হলে আমকুড়াতে যাবার সময় বজ্রপাতে সে মারা যায়। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা এবং কবিতার প্রতিবেশী ও আত্মীয় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বলেন, দুপুরে ঝড়ের সময় বাড়ির টিউবওয়েলে গোসল করার সময় বজ্রপাতে মারা যায় নিশিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী কবিতা। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার বলেন, দুপুরের পর ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়ানোর সময় বজ্রপাতে আহত হয় আমেনা। তাকে উদ্ধার করে উপজেলা চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ “সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে, উপজেলা পর্যায়ে বস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, ফিল্ড সুপারভাইজার শাহ জালালসহ অন্যরা। দিনব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন উপজেলার গ্রাম কমিটির সভাপতি-দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা।
চাঁপাইনবাবগঞ্জে দুই ফেনসিডিল কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে দুই ফেনসিডিল কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে এক হাজার আটশত বোতল ফেনসিডিল নিজেদের হেফাজতে রেখে বিক্রির জন্য সংরক্ষণ ও বহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড,পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার(৪জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: রবিউল ইসলাম আসামীদের অনুপস্থিতিতে (পলাতক) দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতরা হল- জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়া গ্রামের মৃত ফেলু মন্ডলের ছেলে আব্দুস সালাম (৪৩) ও চামা দুখুর মোড় গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম(৩৮)। আদালত সূত্র ও মামলার বিবরণে জানা যায় ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু বলেন,২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরে মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) টোলপ্লাজার নিকট সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বন্দর ছেড়ে আসা আমদানী পন্যবাহী একটি ট্রাকের গতিরোধ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি দল। চেকপাষ্টে ট্রাকটি তল্লাশী করে আমদানী পণ্যের আড়ালে ১ হাজার ৮০০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে গ্রেপ্তার হয় ট্রাক চালক সালাম ও হেলপার রকিফুল। এ ঘটনায় ওইদিন ৩ জনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। এ ঘটনায় ২০১৬ সালের ২৬ ডিসেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানাীর পর আদালত মঙ্গলবার সালাম ও রফিকুলকে দোষি সাব্যস্ত করে মামলার রায় ঘোষণা করেন ও ৬ জনকে তাদের উপস্থিতিতে বেকসুর খালাস দেন। অপর এক অভিযুক্ত মামলা চলাকালে মৃুত্যুবরণ করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.নিয়ামত আলী নিয়াম।
চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স-২০২৪ শুরু হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি বলেন- চাঁপাইনবাবগঞ্জের ভূমি ব্যবস্থাপনার সঙ্গে আপনারা সম্পৃক্ত, এখানকার ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই আপনারা দুর্নীতিমুক্ত থেকে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন। প্রশিক্ষণে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জে ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষে জেলা প্রশাসন এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদ। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জাকির মুন্সী উপস্থিত ছিলেন।
কানসাট আমবাজারে যানজট নিরসনের লক্ষে বিশেষ সভা

কানসাট আমবাজারে যানজট নিরসনের লক্ষে বিশেষ সভা শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজারে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, আম উদ্যোক্তা ইসমাইল হোসেন শামীম খান, আম উদ্যোক্তা আহসান হাবিব ও কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মূলক সহ অন্যরা। সভায় আমবাজার যানজট নিরসনসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আলোকপাত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার দায়ে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মানারুল ইসলাম নামে এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল প্রথম আদালতের বিচারক মোহা: আদীব আলী। আজ একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ দেয়া হয়। আদেশে বিচারক উল্লেখ করেন, অস্ত্র আইনের একটি ধারায় ১০ বছর ও অপর এক ধারায় ৭ বছর কারাদন্ড একটি ভোগের পর অপরটি কার্যকর হবে। মানারুল শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বাবুপুর গ্রামের মৃত ফজলু আলীর ছেলে। রাষ্টপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৪ ডিসেম্বর রাতে কানসাট বিয়েনবাজার কলককলিয়া গ্রামে সড়কের উপর অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প সদস্যরা। অভিযানে ওইসব অবৈধ অস্ত্রসহ মানারুল গ্রেপ্তার হয়। এ ঘটনায় র্যাবের তৎকালীন নাায়েব সুবেদার রবিউল ইসলাম পরদিন শিবগঞ্জ থানায় মানারুলকে একমাত্র আসামী করে মামলা করেন। ২০২১ সালের ৩১ ডিসেম্বও মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মেসবাহুল হক মানারুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল আজ মানারুলকে দন্ডিত করে মামলার রায় ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. মাহবুব আলম জুয়েল।