চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৯ জন

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৯ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের ডায়রিয়া বিষয়ক প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। এদিকে জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পূর্বে রোগী ভর্তি ছিলেন ৬১ জন, নতুন করে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৬১ জনকে। ফলে বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন রোগী।

শিবগঞ্জে মাদকসহ একজনকে গ্রেপ্তার

শিবগঞ্জে মাদকসহ একজনকে গ্রেপ্তার শিবগঞ্জে ফেয়ারডিল সিরাপসহ আব্দুল মান্নান নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়ন্দা পুলিশ-ডিবি গ্রেপ্তার আব্দুল মান্নান সাহাপাড়া বৈরাগীপাড়ার মৃত আলীম হোসেনের ছেলে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল আরো জানানো হয়েছে, গতকাল রাত সাড়ে ৮টায় ডিবি’র একটি দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বৈরাগীপাড়া এলাকায় মৃত আলীম হোসেন ও কালুর বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৬০ বোতল ফেয়ারডিল (মাদকদ্রব্য)সহ আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।  

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই শেষে জাতীয় পার্টির দুইজন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটি সংশোধন সাপেক্ষে বৈধ ঘোষণার অপেক্ষায় রয়েছে (পেন্ডিং)। বাকি ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ। তিনি বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন রয়েছেন। তার আয়কর রিটার্নে আয়ের তথ্যের সঙ্গে অসঙ্গতি এবং একটি সম্পত্তি উল্লেখ না করার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. খুরশিদ আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি দলীয় মনোনয়নপত্রের মূল কপি দাখিল না করে স্ক্যান কপি জমা দেন এবং ২০১৬ সালের নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্রের দালিলক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁনের মনোনয়নপত্র ঋণ খেলাপের কারণে বাতিল করা হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় তা পেন্ডিং রাখা হয়েছে। প্রয়োজনীয় স্বাক্ষর ও তথ্য প্রদান করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার তালিকা অনুযায়ী—চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বৈধ প্রার্থী পাঁচজন: বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতের কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বৈধ প্রার্থী চারজন: বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের ড. মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী তিনজন: বিএনপির হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল এবং গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম। বাতিল হওয়া জাতীয় পার্টির দুই প্রার্থীই জানিয়েছেন, তারা আইন অনুযায়ী আপিল করবেন।

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ১৫তম চাঁপাই উৎসব

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ১৫তম চাঁপাই উৎসব ঢাকায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১৫তম ‘চাঁপাই উৎসব’। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী। বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং এরফান গ্রুপের সিইও মো. মাহবুব আলম। উৎসবে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও রাজউক’র চিফ ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন। উৎসবে ঢাকায় বসবাসরত চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় চার হাজার সদস্য অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে এজেএম সালাহউদ্দিন নাগরী বলেন, ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য একটি নিজস্ব ভবন নির্মাণে তিনি তার সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবেন। সকালে জেলার ঐতিহ্যবাহী কালাইর রুটি দিয়ে অতিথি ও সদস্যদের আপ্যায়নের মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনব্যাপী আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের পাশাপাশি সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন ছিল। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে জেলার আটজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— অধ্যাপক ড. উমার আলী, সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, আমিনুল করিম, ডা. মোহা. ময়েজ উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহা. শামসুল হক জহির, আহসান হাবিব, বাবুল হক এবং মরণোত্তর ম. আ. মালেক চৌধুরী। উৎসব উপলক্ষে একটি সুদৃশ্য ডাইরেক্টরি প্রকাশ করা হয়। বিকেলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় তিনজন ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় তিনজন ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে একজন ও বহির্বিভাগে ২ জন শনাক্ত হন। পূর্বে ভর্তি ছিলেন দুই জন। এই নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৩ জনে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। সিভিল সাজর্ন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।

বিজিবি’র পৃথক অভিযানে ১১টি ভারতীয় গরু ও ৬৬ বোতল মদ জব্দ

বিজিবি’র পৃথক অভিযানে ১১টি ভারতীয় গরু ও ৬৬ বোতল মদ জব্দ সদর এবং শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৫টি অভিযানে ভারতীয় ১১টি গরু ও ৬৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ হয়েছে। তবে এ সব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ ভোর ৫টা থেকে সকাল ৯টা থেকে পর্যন্ত এসব অভিযান চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বাখের আলী বিওপি সদরের নারয়ানপুর ইউনিয়নের সোনাদিয়ার চর গ্রাম থেকে ৭টি গরু, ফতেপুর বিওপি শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল মদ, রঘুনাথপুর বিওপি শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল মদ, মাসুদুপুর বিওপি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৩টি গরু এবং মনাকষা বিওপি একই ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু জব্দ করে। অধিনায়ক মুস্তাফিজ আরও বলেন, জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে এবং মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকে শতভাগ ও মাধ্যমিকে চাহিদার কাছাকাছি বই বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকে শতভাগ ও মাধ্যমিকে চাহিদার কাছাকাছি বই বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিকের শতভাগ বই বিতরণ করা হয়েছে এবং মাধ্যমিকের চাহিদার তুলনায় অষ্টম শ্রেণীর কিছু বই বাকি আছে। বৃহস্পতিবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। সকালে জেলাশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যায় শিশু শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে থেকে ক্লাসরুমে ঢুকে বই নিয়ে বিদ্যালয় ত্যাগ করছে। শিশু শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, নতুন বইয়ের সঙ্গে স্কুল ফিডিংয়ের খাবার হিসেবে ডিম ও বিস্কুট দেয়া হয়। জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন জানান, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মোট বইয়ের চাহিদা ছিল (সাধারণ) ১২ লাখ ৭৫ হাজার ৩৬২ খানা। এর মধ্যে পাওয়া গেছে ৯ লাখ হাজার ৯৫ হাজার ৭৯৮ খানা। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন শিক্ষার্থীদের জন্য মোট বইয়ের চাহিদা ছিল ৮ লাখ ৫০ হাজার ২০৫ খানা, পাওয়া গেছে ৪ লাখ ১১ হাজার ৭৬০ খানা। এদিকে কারিগরির শিক্ষার্থীদের জন্য মোট বইয়ের চাহিদা ছিল ৫২ হাজার ১৫৫ খানা, পাওয়া গেছে ৩৮ হাজার ২১৭ খানা বই। তিনি আরো জানান, অষ্টম শ্রেণীর কিছু বই ছাড়া অন্যান্য শ্রেণীর সকল বই পাওয়া গেছে। কিছু বইয়ের গাড়ি এরই মধ্যে চলে এসেছে। আশা করছি, কয়েকদিনের মধ্যেই বাকি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারব। আব্দুল মতিন বলেন, বইয়ের একাংশে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি রয়েছে, যা দেখে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার প্রাথমিকে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ৮ লাখ ৯১ হাজার ৪৮৪ খানা। এছাড়া প্রাক-প্রাথমিকের জন্য চাহিদা ছিল ২৫ হাজার খানা বই। সকল বই শতভাগ পাওয়া গেছে এবং বৃহস্পতিবার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালুপুর চৌহদ্দীটোলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,৪ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে ১০টায় কালুপুর গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মারফ আফজাল রাজন,সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ,বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম,জয়নাল আবেদীন,সুলতান আলী,ইউপি প্যানেল চেয়ারম্যান মো: রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভাগ্যবানপুর গাইনপাড়া লিচু বাগানের ভিতর থেকে ৩০ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানায় গতকাল মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গাইনপাড়া ঐ এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন তথ্যেও ভিত্তিতে অভিযান পরিচালনা করে বারোঘরিয়ার রবিউল শেখের ছেলে দুরুল হুদাকে আটক করে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

নাচোলে দেশীয় অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করেছে র‌্যাব-৫

নাচোলে দেশীয় অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করেছে র‌্যাব-৫ নাচোল থানার নিজামপুর ইউনিয়নের ২নং বহেরুল ওয়ার্ডের ইলামিত্র গেইটের দিঘির উত্তর পার্শ্বের পাটাল থেকে আধিপত্য বিস্তারে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করেছে র‌্যাব-৫। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে নাচোল থানার নিজামপুর ইউনিয়নের ২নং বহেরুল ওয়ার্ডের ইলামিত্র গেইটের দিঘির উত্তর পার্শ্বের পাটাল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি দেশীয় অস্ত্র এবং ০৩ রাউন্ড তাজা এ্যামোনিশন আলামত হিসাবে উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর হচ্ছে ১টি প্লাস্টিকের বস্তার ভিতর সবুজ কাপড়ে মোড়ানো লোহার বড় হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত লোহার ছোট হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত ১টি খড়গ, কিরিচ ১টি, লোহার চাইনিজ কুড়াল ২টি, দ্বি-মুখী চাইনিজ কুড়াল ৩টি, স্টিলের হাতলযুক্ত লোহার চেইন স্টিক ১টি সহ সর্বমোট ১৬টি দেশীয় অস্ত্র এবং সাদা কাগজে মোড়ানো অবস্থায় ০৩ রাউন্ড তাজা এ্যামোনিশন আলামত হিসাবে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়।