চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী

চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী জেলার ৫টি উপজেলার ৩টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটারসহ মোট ভোটার ছিলেন ১৪ লাখ ১০ হাজার ৯৯৭ জন। তাদের মধ্যে গণভোটে পোস্টাল ভোটসহ হ্যাঁ ভোট দিয়েছেন ৬ লাখ ৬৭ হাজার ৪২৬ জন ভোটার। অন্যদিকে না ভোট দিয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৫১৯ জন ভোটার। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদ আজ সকালে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয় আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফলাফল একত্রীকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৩৩ জন এবং না ভোট দিয়েছেন ১ লাখ ২০ হাজার ৬৮ জন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫৬ হাজার ৩৭২ জন। তাদের মধ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৯২ জন এবং না ভোট দিয়েছেন ৯৫ হাজার ৭৪৭ জন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ভোটার ছিলেন ৪ লাখ ৬০ হাজার ৮০৫ জন। তাদের মধ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ২৮ হাজার ৩০১ জন এবং না ভোট দিয়েছেন ৬৭ হাজার ৭০৪ ভোট।

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই নির্বাচনে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্য প্রার্থীদের শোচনীয় পরাজয়। গতকাল অনুষ্ঠিত নির্বাচনের পর আজ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান দুই প্রতিদ্বন্দ্বি বাদে নির্বাচনি মাঠে থাকা অন্য সব প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনি বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে তার জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের অন্তত ৮ ভাগের ১ ভাগ পেতে হয়। তবে, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনই এই ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

আজ রাত পোহালেই ভোট

আজ রাত পোহালেই ভোট চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের মতো মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখন ভোট কেন্দ্র গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আজ সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন ভোটগ্রহণকারী কর্মকর্তারা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য যৌথবাহিনী মাঠে কাজ শুরু করেছে। ভোট কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশ সদস্যদের থাকছে বডি-ওর্ন ক্যামেরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুরিশ ও আনসার বাহিনীসহ যৌথবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। একটি উৎসবমুখর ভোট অনুষ্ঠানের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলেই। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার ৩টি সংসদীয় আসনে এবার মোট ভোট কেন্দ্র রয়েছে ৫১৫টি। এইসব ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। সাধারণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি এসব গুরুত্বপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছিলেন— জেলার সব কয়টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। চাঁপাইনাবগঞ্জের তিনটি আসনে অর্থাৎ ৫ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫১৫টি। এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’— এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে গোমস্তাপুর উপজেলায়। এ উপজেলায় মোট ৯০টি কেন্দ্রের মধ্যে ৩২টিই গুরুত্বপূর্ণ। এছাড়াও সদর উপজেলায় ১৭২টি কেন্দ্রের মধ্যে ২৫টি, শিবগঞ্জ উপজেলার ১৫৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি, নাচোল উপজেলার ৫৭টি কেন্দ্রের ২১টি ও ভোলাহাট উপজেলার ৩৭টি কেন্দ্রের মধ্যে ১৪টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন, নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন ও সদর উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন গঠিত। অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও অতিরিক্ত নজরদারি থাকবে পুলিশের। এদিকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদসীয় আসনে এবারের ভোটে ৩ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ব্যাটালিয়ন আনসারসহ ৬৬৯৫ জন্য সদস্য, ১৫ প্লাটুন বিজিবি, ১ হাজার ৮২ জন পুলিশ, সেনাবাহিনীর ১৭টি ও র‌্যাবের ৬টি টহল দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এবার জেলায় মোট ভোটার রয়েছে ১৪ লাখ ১০ হাজার ৯৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৫ হাজার ৭৭২ জন ও মহিলা ভোটার ৭ লাখ ৫ হাজার ২২৪ জন। এছাড়া একজন হিজড়া ভোটার রয়েছেন। আসনভিত্তিক ভোটারের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ২১৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬০৫ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৩৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ৪৪২ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৯২৯ জন। এছাড়া এই আসনে একজন হিজড়া ভোটার রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৬০ হাজার ৮০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ১১৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৬৯০ জন। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিতরিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণও সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আইনশৃঙ্খলাবাহিনীসহ ভোটগ্রহণ কর্মকর্তারা পৌঁছে যাবেন।  

শিবগঞ্জে ২টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ

শিবগঞ্জে ২টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ হয়েছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপির একটি টহল দল মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করে। আজ দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস বিফ্রিং এ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোরে অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে দূস্কৃতিকারীরা দেশে বড় নাশকতা পরিস্থিতি সৃষ্টি করতে অবৈধ পথে যেন অস্ত্র,গুলি চোরচালান না করতে পাওে সেজন্য বিজিবি তৎপর রয়েছে বিজিবি। অধিনায়ক আরও বলেন, সম্প্রতি বিজিবি সারা দেশে ৩৪টি পিস্তল,২টি রাইফেল, ৩৮টি ম্যাগজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল,১টি ককটেল,৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাওডার এবং ৫৪টি অনান্য অস্ত্র জব্দ করেছে। এর মধ্যে ৫৩ বিজিবি একজন আসামীসহ ৯.৩ কেজি বিস্ফোরক,৬টি বিদেশী পিস্তল,১৩টি ম্যাগজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করেছে।

গোবরাতলায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ

গোবরাতলায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় পরিবেশ ও জলবায়ু বিপদাপন্নতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাস্টেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় সোমবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ পলশায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে স্মার্ট প্রকল্পের ৭৫ জন সদস্য অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষণ প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন— স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাংগীর আলম, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মুনজিলা আক্তার, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা, সহকারী টেকনিক্যাল অফিসার মামুনসহ অন্যরা। স্মার্ট প্রকল্প নিয়ে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলা এবং রাজশাহীর গোদাগাড়ী ও পবা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মাধ্যমে লক্ষিত ক্ষুদ্র উদ্যোক্তা ১ হাজার ৫০০ জনকে ঋণ, অনুদান এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে রিসোর্স ইফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) চর্চার মাধ্যমে আম উৎপাদনকারী, আমচাষি, আম ব্যবসায়ী, আম প্রক্রিয়াজাতকারী (আমসত্ব, আচার, ম্যাংগোবার, ম্যাংগোজুস, ম্যাংগো পাউডার) আমবাজারতাকারী (দেশ ও বিদেশ), আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সরঞ্জাম বা মেশিনারিজ যানবাহন, নার্সারি, জৈব সার উৎপাদন ও বাজারজাতকারী অর্থাৎ আমের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ এই প্রকল্পের আওতাভুক্ত।

নির্বাচনে নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

নির্বাচনে নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর বিশেষ মহড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়। ‎মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা অংশ নেন। মহড়াকালে সন্দেহভাজন তল্লাশি, চেকপোস্ট স্থাপন, তাৎক্ষণিক অভিযান এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। ‎নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়।

বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের সঙ্গে সংলাপ সভা

বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের সঙ্গে সংলাপ সভা বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, কিশোর-কিশোরী ও অংশীজনদের সঙ্গে এক সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। যাদবপুর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ারা খাতুন ও গোলাম মোস্তফা, একই স্কুলের সহকারি প্রধান শিক্ষক নুর হোসেন, সহকারী শিক্ষক আব্দুর রহমান, অভিভাবক জুল্লি রানী ও আব্দুল হালিম সহ অন্যরা। স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (ঝঝইঈ) প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত এ সংলাপে সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি পেশাজীবী, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং ১২- ১৮ বছর বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় নেতৃত্ব এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। বিশেষ করে অভিভাবক ও পুরুষদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা নিশ্চিত করতে করণীয় বিষয়ে মতামত দেন এবং স্থানীয় পর্যায়ে প্রতিরোধমূলক উদ্যোগ জোরদারের আহ্বান জানান। বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং শিশু অধিকার রক্ষায় বাস্তবভিত্তিক সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতামুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের ১৪টি সহ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১১৫ টি

চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের ১৪টি সহ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১১৫ টি চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার তিনটি সংসদীয় আসনে এবাওে মোট ভোট কেন্দ্র রয়েছে ৫১৫টি। পোষ্টাল ব্যালটের নিবন্ধিত ১৮ হাজার ৬৭৫ জন ভোটার ছাড়া কেন্দ্রের ভোটার ১৪ লক্ষ ২৯ হাজার ৬৬০ জন। ইতিমধ্যে প্রশাসন ১১৫টি ভোট কেন্দ্রকে ঝঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। জেলার চরাঞ্চল সমূহে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৪টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে ২৩টি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৬৬টি। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এই তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে গোমস্তাপুরে ৩২টি,নাচোলে ২১টি ও ভোলাহাটে ১৪টি কেন্দ্রকে ঝঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের ২৫ কেন্দ্র ঝূঁকিপূর্ণ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ওয়াসিম ফিরোজ ও জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল এ সব তথ্য নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রতিটি সাধারণ কেন্দ্রে নূন্যতম ১ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ন্যূণতম ২ জন সশস্ত্র পুলিশ ফিক্সড দায়িত্ব পালন করবে। জেলার ৫টি থানা এলাকায় ১হাজার ৮২ জন পুলিশ দায়িত্বরত থাকবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন শিবগঞ্জে ২৯২ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (গোমস্তাপুরে-১৯০,নাচোলে-১২৬ ও ভোলাহাটে-৯০ জন) ৪০৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন সদরে ৩৮৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট আরিফুর রহমান বলেন, ঝূঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন সশস্ত্র আনসার, ৬ জন লাঠিদারী আনসার ও ৪ জন নারী আনসার ও ভিডিপি সদস্য( মোট-১৩ জন) ফিক্সড দায়িত্ব পালন করবে। সাধারণ কেন্দ্রে ফিক্সড দায়িত্বে থাকবে ২জন অস্ত্রধারী আনসার,৭ জন পুরুষ ও ৪ জন নারী আনসার সদস্য। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন হবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জে ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের ভোলাহাটে ৪ প্লাটুন, নাচোলে ২ প্লাটুন ও গোমস্তাপুরে ২ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে ১ প্লাটুন রিজার্ভ সহ ৪ প্লাটুন বিজিবি মোতায়েন হবে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রির্টার্নিং কর্মকর্তার দপ্তরে স্থাপিত নির্বাচন সেলে দায়িত্বরত এক্্িরকিউটিভ ম্যাজিষ্টেট আজামাইন মাহতাব বলেন, জেলাব্যাপী নির্বাচনী দায়িত্বে যুক্ত করা হয়েছে ১০ জন জুডিশিয়াল এবং ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেটকে। কর্মকর্তারা বলছেন, এর বাইরে প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব ও সেনাবাহিনী স্ট্রাইকিং পোর্ষ হিসেবে ও মোবাইল টিম নিয়ে মাঠে থাকবে। চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে যথা সময়ে ভোট সামগ্রী প্রেরণ ও ভোটগ্রহণ শেষে নিয়ে আসা হবে বলেও জানানো হয়েছে বিভাগীয় কমিশনার ও ডিআইজি,রাজশাহীর উপস্থিতিতে সর্বশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বিশেষ সভায়। মানুষের শংকা কাটাতে ভোটের দিন সামনে রেখে বাহিনীগুলো ক্রমান্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও ওই সভায় জানানো হয়।

চাঁপাইনবাবঞ্জে র‌্যাবের অভিযনে ৬.২৭ কেজি গানপাওডার ও বোমা তৈরির বিপুল পরিমান উপকরণ জব্দ

চাঁপাইনবাবঞ্জে র‌্যাবের অভিযনে ৬.২৭ কেজি গানপাওডার ও বোমা তৈরির বিপুল পরিমান উপকরণ জব্দ   শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে ৬.২৭ কেজি গানপাওডার এবং বোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ হয়েছে। বোমার উপকরণের মধ্যে রয়েছে ১.৭ কেজি ছোট পাথর, ১.৪ কেজি কাঁচের গুঁড়া, ৩৮৫ গ্রাম লোহার পেরেক, ৩১ টি জর্দার কৌটা, ২৯টি গ্যাস লাইটার, ১২টি লাল রং এর স্বচটেপ। তবে এ অভিযানে কেউ আটক হয় নি। র‌্যাব জানায়, গতকাল রাত ১০টার দিকে পারঘোড়াপাখিয়া গ্রামের একটি সরিষা ক্ষেতের ভেতর পরিত্যক্ত একটি প্লাষ্টিকের বস্তার উপর ৩টি আলাদা পলিথিনের প্যাকেটে মোড়ানো ছয় কেজি দুইশ সত্তর গ্রাম গানপাওডার সদৃশ গুঁড়া পদার্থ এবং একটি সাদা পলিথিন ব্যাগের ভেতর বোমা তৈরির সরঞ্জামগুলো পাওয়া যায়। আজ সকালে র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনায় দূষ্কৃতিকারিরা ওইসব বিস্ফোরক দ্রব্য মজুদ রেখেছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের অভিযান : গোমস্তাপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

র‌্যাবের অভিযান : গোমস্তাপুরে অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১টি ওয়ানশুটার পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। গত শনিবার রাত ১০টায় উপজেলার রহনপুর আড্ডা সড়কের উত্তর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, শনিবার র‌্যাবের একটি টহল দল অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার উদ্দেশ্যে বের হয়। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে টহল দল জানতে পারে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কে আমগাছের গোড়ায় একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। সংবাদটি পেয়ে টহল দল শনিবার রাত ১০টায় সেখানে অভিযান চালায়। অভিযানে প্লাস্টিকের সাদা বস্তার ভেতর থেকে ২টি তলোয়ার, ১টি ভাঙা কাঠের বাঁটসহ রামদা, ১টি স্টিলের বাঁটসহ বল্লম, ২টি চাইনিজ কুড়াল, ১টি কাঠের বাঁটসহ ডেগার, ১টি দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ওয়ানশুটার পিস্তল, ২টি খালি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীরা লুকিয়ে রেখেছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেল। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র গোমস্তাপুর থানায় জমা করা হয়েছে বলেও র‌্যাব জানায়।