ক্ষতির মূখে ১৬ হাজার বিঘা জমির ফসল ও ৮,১১৫ জন কৃষক

ক্ষতির মূখে ১৬ হাজার বিঘা জমির ফসল ও ৮,১১৫ জন কৃষক চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে সেপ্টেম্বরে প্রথম দফার পর অক্টোবরের শুরুত্ইে দ্বিতীয়বারের মত বাড়তে শুরু করেছে পদ্মা,মহানন্দা,পূণর্ভবা সহ জেলার নদ-নদীগুলোর পানি। তবে জেলার সব নদীই এখনও বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার প্রধান নদী পদ্মা এই দফায় এখনও গত দফার সর্বোচ্চ বৃদ্ধি অতিক্রম না করলেও মহানন্দা ও পূণর্ভবা করেছে। এদিকে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও অব্যহত রয়েছে। গত দফার বৃদ্ধিতে পুরোপুরি বন্যা পরিস্থিতি সৃস্টি না হলেও সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার নদীতীরবর্তী বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিবন্দি হয় বেশ কয়েক হাজার পরিবার। ক্ষতিগ্রস্থ হয় নদীতীরবর্তী নীচু জমির ফসল। চলতি দফায় জেলার আরও দুটি উপজেলা নাচোল ও ভোলাহাটের নি¤œাঞ্চলও মহানন্দা ও পূণর্ভবার পানিবৃদ্ধিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষি বিভাগ বলছে, এখন পর্যন্ত পানিবৃদ্ধিতে ক্ষতির মূখে ২ হাজার ২২৫ হেক্টর জমির ফসল ও ৮ হাজার ১১৫ জন কৃষক। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার কিছু নীচু জমিতে পানি ঢুকে পড়েছে। পাউবো সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বিপদসীমা ২২.০৫ মিটার। গত ২৫ সেপ্টেম্বর পদ্মা সর্বোচ্চ ২১.৩০ মিটারে প্রবাহিত হয়। যা ছিল বিপৎসীমার ৭৫ সেমি নীচে। এরপর পদ্মা কমতে শুরু করে। গত মঙ্গলবার (১ অক্টোবর) ২০.৬৮ মিটার পর্যন্ত কমার পর গত বুধবার (২অক্টোবর) সকাল থেকে আবারও বাড়তে শুরু করে। ৪ সেমি বেড়ে প্রবাহিত হয় ২০.৭২ মিটারে। আজ সন্ধ্যা ৬টায় পদ্মা ২০. ৯৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ নতুন করে পদ্মা ২৫ সেমি বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় বেড়েছে ৮ সোিম। চাঁপাইনবাবগঞ্জের অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার। গত দফায় নদীটি ২৭ সেপ্টেম্বর সর্বোচ্চ ১৯.১৪ মিটারে প্রবাহিত হবার পর কমতে শুরু করে। ৩০ সেপ্টেম্বর নদীটি সর্বনি¤œ ১৯.০০ মিটারে প্রবাহিত হবার পর গত মঙ্গলবার থেকে আবার বাড়ছে। আজ সন্ধ্যায় নদীটি প্রবাহিত হচ্ছিল ১৯.২৮ মিটারে। বিগত ২৪ ঘন্টায় নদীটি ৬ সেমি বেড়েছে। যা গত দফার সর্বোচ্চ বৃদ্ধির তুলনায় ১৪ সেমি বেশি। জেলার অপর নদী গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার পানি আজ সন্ধ্যা পর্য়ন্ত বিগত ২৪ ঘন্টায় ৮ সেমি বেড়ে ১৯.৮৮ মিটারে প্রবাহিত হচ্ছিল। এর বিপৎসীমা ২১.৫৫ মিটার। জেলা পনি উন্নয়ন বোর্ড নির্বাহি প্রকৗেশলী এস.এম আহসান হাবিব বলেন, উজানে ভারতে বৃষ্টিপাতই আবার এই বৃদ্ধি কারণ। দেশে ও জেলাতেও বৃষ্টিপাত বেড়েছে। আরও ২/৪ দিন পানি বাড়তে পারে। তবে এখনও বন্যার কোন পূর্বাভাস না থাকলেও আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কৃষি বিভাগ জেলায় গত দফার বন্যায় ১ হাজার ৯৮৯ হেক্টর জমির ফসল ও ৬ হাজার ৮১০জন কৃষকের ক্ষতির হিসাব করেছিল ( ২৫ সেপ্টেম্বর পর্যন্ত)। শুক্রবার রাতে জেলা কৃষ্টি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, মহানন্দা ও পূণর্ভবা নদীর পানি গত দফার চেয়ে এ দফা আরও বেশিতে প্রবাহিত হওয়ায় নতুন করে ২৩৫.৫ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। ক্ষতির মূখে পড়েছেন আরও ১ হাজার ৩০৫ জন কৃষক। ক্ষতিগ্রস্থ ফসলের প্রায় ৯৫ শতাংশই মাসকলাই। তবে জনপ্রতিধিসহ বিভিন্ন সূত্র এই ক্ষতির পরিমান আরও অনেক বেশি বলে দাবি করেছেন।
নাচোলে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন

নাচোলে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সেই সঙ্গে স্মারকলিপিও দেয়া হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাচোল উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। বিকেল ৩টায় নাচোল বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ অংশ নেন। মানববন্ধন শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকামের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন। এসময় নাচোল উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক আলহাজ মাইনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণীর গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। তাদের দাবি, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পাসের যোগ্যতায় নার্সরা জাতীয় পে-স্কেলের ১০ম গ্রেড পাচ্ছেন। একইভাবে উচ্চ মাধ্যমিকসহ ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি কর্মকতারা ১০ম গ্রেড, পুলিশের এসআইরা স্নাতক যোগ্যতায় ১০ম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় ১০ম গ্রেড পাচ্ছেন। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান বেতন হয় ১৩তম গ্রেডে। এই বৈষম্য দূর করার জোর দাবি জানান বক্তারা।
বিজিবির অভিযানে শিবগঞ্জে সীমান্ত এলাকায় পিস্তল ও মদ উদ্ধার

বিজিবির অভিযানে শিবগঞ্জে সীমান্ত এলাকায় পিস্তল ও মদ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল এইসব উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১০/২-এস কাছ দিয়ে ২ জন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি সদস্যরা। একপর্যায়ে ওই দুই ব্যক্তি বিজিবর টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ১টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। লে. কর্নেল মো. মনির-উজ-জামান আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি সীমান্ত রক্ষায় বিশেষ টহল পরিচালনা করছে।
কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল

কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল চাঁপাইনবাবগঞ্জে ‘ছাত্র-জনতার মঞ্চ’ আয়োজিত কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় মানুষের ঢল নেমেছিল। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এনায়েতুল্লাহ নামের একজন স্বাগত বক্তব্য দেন। প্রথমে শিশুরা পরিবেশন করেন একটি ইসলামী সংগীত। এরপর মহানন্দা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা শোনান আরো একটি সংগীত। পরে ঢাকার জনএম্পেয়ার, রাজশাহী শিল্পী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের সন্ধানী ও ফোয়ারা সাংস্কৃতিক সংসদ কাওয়ালি পরিবেশন করে। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গম্ভীরা। অনুষ্ঠানে ছাত্র-জনতার মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ ও সদস্য সচিব আব্দুল্লা আল মারুফসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈষব্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয় উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘চাঁপাইনবাবগঞ্জ ছাত্র-জনতার মঞ্চ’র ব্যানারে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কাওয়ালী ও নাশিদ’ সন্ধ্যার আয়োজন করা হয়।
গোমস্তাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গোমস্তাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতিমূলক মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, বিএমডিএ কর্মকর্তা আহসান হাবীব।
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সকালে রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। রহনপুর পূর্ণভবা মুক্ত স্কাউট গ্রুপ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মুনিরুজ্জামান, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ অন্যরা। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ভোলাহাট উপজেলার একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক, শিবগঞ্জ উপজেলার বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক, নাচোল উপজেলার মানবতার ফেরিওয়াল আব্দুল গনি ফিটু। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৪ জন আক্রান্ত : হাসপাতালে ভর্তি ১০ রোগী

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৪ জন আক্রান্ত : হাসপাতালে ভর্তি ১০ রোগী চাঁপাইনবাবগঞ্জে বুধবার ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৪ জন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে এই ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। এ নিয়ে জেলায় চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ জনে। এদিকে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি আছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মহানন্দা সেতুর টোলঘরে আগুন

মহানন্দা সেতুর টোলঘরে আগুন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোলঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এসময় টোল প্লাজা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সোনাবহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহানন্দা সেতুর টোল প্লাজায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রের সঙ্গে টোল আদায়কারীদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয় বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা টোল প্লাজায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং রাস্তা অবরোধ করে রাখেন। এসময় টোল প্লাজা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মীরা এসে আগুন নেভান। এদিকে টোল আদায়কারী প্রতিষ্ঠানের প্রধান হাম্মাদ আলী বলেন- আজ টোল প্লাজায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে এবং টোল আদায়ের টাকা লুটপাট করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, বুধবার চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায়কারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে এক শিক্ষার্থীকে মারধর করলে বিকেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টোল প্লাজায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার বলেন, এ ঘটনায় উভয়পক্ষ মামলা করতে চায়লে তা নেয়া হবে।
শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যানগাড়ির যাত্রী নিহত

শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যানগাড়ির যাত্রী নিহত শিবগঞ্জে একটি ট্রলির ধাক্কায় খাইরুল ইসলাম নামে ভ্যানগাড়ির এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রী উপজেলার পারএখলাসপুর এলাকার আবদুল খালেকের ছেলে। আজ সকালে উপজেলার পুসকুনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সকালে খাইরুল চার্জার ভ্যানযোগে কানসাট যাবার পথে পুসকুনী এলাকায় গাড়িটির চাকা ভেঙে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রলি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে গাড়িতে থাকা খাইরুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে খাইরুলের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দরের টানা ৬ দিন আমদানী-রপ্তানী বন্ধ

সোনামসজিদ স্থলবন্দরের টানা ৬ দিন আমদানী-রপ্তানী বন্ধ আসন্ন শরাদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম আগামী ৯ অক্টোবর বুধবার থেকে আগামী ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে আমদানী-রপ্তানী কার্যক্রম যথারীতি পূণরায় চালু হবে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারশেন ম্যানেজার কামাল খান সোনামসজিদ বন্দরের বিপরীতে ভারতের মোহদীপুর স্থলবন্দরের এক্সপোটার্স এসাসিয়েশনের পাঠানো এক পত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে ইতিমধ্যে দু’দেশের সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। ওই ৬দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও অভ্যন্তরীণ লোড-আনলোড, পরিবহন, গুদামজাতকরণ, সরকারি অফিস কার্যক্রম চালু থাকবে। এদিকে ইমিগ্রেশন সুত্র জানায়, বন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন যথারীতি প্রতিদিনই চালু থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা এ পথে প্রতিদিন যাতায়াত করতে পারবেন।