সোনমসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিলল ফেনসিডিল, ট্রাক জব্দ

সোনমসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিলল ফেনসিডিল, ট্রাক জব্দ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় জব্দ হয়েছে ট্রাক। তবে এর সাথে সংশ্লিস্ট কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দর মূল ইয়ার্ডের বাইরে শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার এলাকায় আনলোডিং পয়েন্টে জব্দ ভারতীয় ট্রাকে তল্লাশী করে সোনামসজিদ বিওপির একটি টহল দল। তল্লাশীতে ৫২ টন পাথর বোঝাই ট্রাকের চালক কেবিনে বিশেষ কায়দায় লুকানো ১৮১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আজ দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিরিয়া জানান, আটক মাদকদ্রব্য, পাথরসহ ট্রাক শিবগঞ্জ থানায় জমা করে মামলা করা হবে।
চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা গরুচোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার,নওগাঁ থেকে ৩টি চোরাই গরু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা গরুচোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার,নওগাঁ থেকে ৩টি চোরাই গরু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ আন্ত:জেলা গরুচোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে নওগাঁর নিয়ামতপুর খানার চোরাপাড়া গ্রাম থেকে উদ্ধার হয়েছে সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রাম থেকে গত ১৯ অক্টোবর চুরি যাওয়া ৩টি গরু। পুলিশ জানায়, গতকাল রাতব্যাপী জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর উপজেলায় অভিযানের পর আজ ভোররাতে ওই ৩ চোর শিবগঞ্জ ও গোমস্তাপুর হতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তাররা হল-শিবগঞ্জের পলাশবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে লালচাঁন ইসলাম এবং গোমস্তাপুরের বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মানিক আলী ও শুক্রবাড়ি গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম। এদের বিরুদ্ধে গরু চুরি হত্যাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। আজ সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম জাকারিয়া বলেন ও সদর থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুল্লাহ আল মুনঈম শোভন গরুচুরির ঘটনায় গত মঙ্গলবার মামলা করেন। এরপরপরই পুলিশ গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেপ্তার করে। পরে বুধবার সকাল ১০টার দিকে নিয়ামতপুরের চোরাবাড়ি গ্রামে একটি গাছের সাথে বাঁধা শোভনের চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার করে। ওসি আরও জানান, চোরচক্রে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বুধবার বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
৩ দিন থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, তবে সম্পূর্ণ চালু হয়েছে দুরপাল্লার কোচ চলাচল

৩ দিন থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, তবে সম্পূর্ণ চালু হয়েছে দুরপাল্লার কোচ চলাচল ৩ দিনেও সংকট সম্পূর্ণ কাটেনি। তৃতীয় দিনের মত আজ বন্ধ ছিল চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের সব ধরনের বাস চলাচল। বাড়ছে যাত্রী দূর্ভোগ। তবে বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার দপ্তরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও রাজশাহীর বাস মালিক সমিতির প্রতিনিধির উপস্থিতেতে সমঝোতা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা। তবে এরপরেও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল শুরু হয় নি। নেতৃবৃন্দ বলছেন, আগামীকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল স্বাভাবিক হবে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা,চট্রগ্রাম, সিলেট সহ দুরপাল্লার সকল রটে কোচ চলাচল যা আংশিক চালু ছিল তা স্বাভাবিক হয়েছে। বুধবার বিকাল থেকে যাতায়াত শুরু করেছে দুরপাল্রার সকল রুটের কোচ। শ্রমিক সূত্র জানায়,গত শনিবার (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর মালিকানাধীন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের একটি বাসের রাজশাহীর শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের মারধরের জেরে শুরু হয় সংকট। এর জেরে রাজশাহীতে পরদিন থেকে দু’দিন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা ব্যাপক নিগৃহীত হন। মারধরের শিকার হন ৮/১০ শ্রমিক। এমনকি ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী দুরপাল্লার কোচ চলাচলকে জড়িয়ে দেয়া হয়। দুরপাল্লার কোচের চাঁপাইনবাবগঞ্জের স্টাফদের মারধর করা হয় রাজশাহীতে। আটকে দেয়া হয় চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন দুরপাল্লার বাস। ফলে গত সোমবার থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মালিকনাধীন দুরপাল্লার বাস চলাচল বন্ধ হয়। শুধু বাইরের জেলার স্টাফ দিয়ে বাইরের জেলার মালিকানধীন দুরপাল্লার বাস চালু থােক। তবে এই চালু থাকা নিয়েও সৃষ্টি হয় অনিশ্চয়তা। শ্রমিক সূত্র আরও জানায়, চাঁপাইনবাবগঞ্জের সকল গন্তব্যর বাস ও কোচকে রাজশাহীর উপর দিয়েই চলাচল করতে হয় বিধায় চাঁপাইনবাবগঞ্জের মালিক শ্রমিককে মাঝেমাঝেই রাজশাহীতে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। দু’জেলার মালিক ও শ্রমিকদের এ দ্বন্দ নতুন কিছু নয়। চাঁপাইনবাবগঞ্জ ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (সাবেক জেলা মোটর শ্রমিক ইউনিয়ন) সভাপতি সাইদুর রহমান বলেন,বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজশাহীতে পুলিশ কমিশনারের দপ্তরে ডিসি ট্রাফিক নুর আলমের উপস্থিতিতে দু’পক্ষের বৈঠকে সকল সমস্যার সমাধান হয়েছে। তবে শ্রমিকদের বুঝিয়ে তাদের ক্ষোভ দুর করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল স্বাভাবিক হতে একটু সময় লাগবে। দুরপাল্লার কোচ বুধবার বিকাল থেকেই পুরো ঠিক হয়েছে। সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, বুধবার দুরপাল্লা স্বভাবিক হয়েছে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল স্বাভাবিক সহ পুরো পরিস্থিতি পরিস্কার হবে। চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন দুরপাল্লার গ্রামীন ট্রাভেলস এর ম্যানেজার স্বপন আলী বলেন, দুরপাল্লা স্বাভাবিক। এছাড়া সকল দুরপাল্লার কোচে চাঁপাইনবাবগঞ্জের ষ্টাফরা কাজ শুরু করেছেন।
আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে নমূণা রেখে তদন্তাধীন বিভিন্ন মামলার আলামত হিসেবে ও পরিত্যক্ত অবস্থায় সাধারণ ডায়েরিমূলে জব্দ করা বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্থানে প্রকাশ্যে বুলডোজার দিয়ে পিষে ও আগুন দিয়ে পুড়িয়ে এসব মাদক ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ও তৌহিদুজ্জামান উপস্থিত থেকে তদারকি করেন। আদালত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বলেন, এসব মাদক তদন্তাধীন বিভিন্ন মামলার আলামত হিসেবে ও পরিত্যক্ত অবস্থায় সাধারণ ডায়েরিমূলে জব্দকৃত। জেলার পাঁচ থানা ও গোয়েন্দা পুলিশ(ডিবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন সময় এসব মাদকদ্রব্য জব্দ করে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে হেরোইন ২৫ কেজি ২১৫ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৩২ হাজার ৭৫৪ পিস, বিদেশী মদ ৯৭৯ বোতল, ফেনসিডিল ৭ হাজার ৯৭৭ বোতল, চোলাই মদ ৪৫.৮৫০ লিটার, ভারতীয় নেশাকারক বুপ্রেনরফিন ইনজেকশন ২ হাজার ৫৫৫ ও অন্য ইনজেকশন ১৭০ এ্যাম্পুল,গাঁজা ৯৬ কেজি ১২৪ গ্রাম, হাইড্রোজ ১.২৪৯ কেজি, বাংলা মদ তৈরির উপকরণ ৪৯৯ গ্রাম, ভারতীয় বিড়ি ৪ হাজার ২০০ বান্ডিল ও কয়েকটি নিষিদ্ধ কারেন্ট জাল।
ভ্রাম্যমান আদালতের অভিযানে শহরের ৪ফিলিং ষ্টেশনকে অর্থদন্ড

ভ্রাম্যমান আদালতের অভিযানে শহরের ৪ ফিলিং ষ্টেশনকে অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জ শহরের চারটি ফিলিং ষ্টেশনকে ৭৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) থেকে ইজারা নেয়া জমির খাজনা ২০১৫-১৬ সাল হতে পরিশোধ না করায় এ দন্ড আরোপ করা হয়। এছাড়া আদালত বকেয়া খাজনা দ্রুত পরিশোধের জন্য ওই ফিলিং ষ্টেশনগুলোকে নির্দেশনাও দিয়েছে। আজ দুপুর ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীকে নিয়ে অভিযান চালান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট অনুজ চন্দ। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়ক পাশে অবস্থিত মেসার্স ইসলাম ফিলিং ষ্টেশনকে ১৫ হাজার, পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং ষ্টেশনকে ৩০ হাজার, একে খান ফিলিং ষ্টেশনকে ১০ হাজার ও সামাদ এন্ড সন্স ফিলিং ষ্টেশনকে ২০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। আদালতের সাথে থাকা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, মহাসড়ক আইন ২০২১ এর ১৪(৭) ধারা অনুযায়ী অর্থদন্ড করে আদালত।
নাচোলে নিরাপদ সবজি উৎপাদন প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

নাচোলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ নাচোলের মল্লিকপুর বাজারে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষ ও উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক (কৃষি) মাসুম রেজা। এসময় তিনি বলেন আপনারা নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করলে সেই সবজিতে অনেক পুষ্টি রয়েছে। অনিরাপদ সবজি খেলে আপনার শরীরে অনেক অসুখ বাসা বাঁধছে। অনিরাপদ সবজি খাওয়ার ফলে মানুষের ক্যান্সার, সর্দি, জ্বর, মাথাব্যথা, অ্যাবোরশন, আলসার সমস্যায় ভুগছে। এর জন্য আমাদের সবাইকে জৈব উপায়ে নিরাপদ সবজি উৎপাদন করতে হবে। আমরা বসতবাড়িতে সবজি উৎপাদন করে নিজে খাবো এবং বাজারে বিক্রি করবো। তিনি বলেন আমরা যদি কেঁচো সার ব্যবহার করে সবজি চাষ করি তাহলে সেই জমিতে আগাছা কম হবে। এসময় কেঁচো সার তৈরির পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এছাড়াও তিনি টাটকা বিষমুক্ত সবজি খাওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক ২৫০গ্রাম সবজি খাওয়া দরকার তাহলে পুষ্টির চাহিদা পুরণ হবে। প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের আরএসটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ-আল-কাফী, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। কৃষি উপকরণ হিসেবে প্রয়াসের ১০ জন সদস্যকে ফেরোমন ফাঁদ, হলুদ বা নীল আঠাযুক্ত বোর্ড ও কেঁচো সার, সবজি বীজ হিসেবে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ বীজ ও সাইনবোর্ড ও প্রদর্শনীর তথ্য বই বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
আদিবাসী ১৭৮ শিক্ষার্থীকে দেয়া হলো বৃত্তির টাকা, ২০ জনকে সাইকেল

আদিবাসী ১৭৮ শিক্ষার্থীকে দেয়া হলো বৃত্তির টাকা, ২০ জনকে সাইকেল নাচোলে সোমবার ব্যস্ত সময় পার করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ। এ দিন তিনি উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, বিএমডিএ’র কর্মকর্তা রেজাউল করিম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সভায় বরেন্দ্র ভূমির গভীর নলকূপের পানির স্তর, পুকুর লিজ, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন ও মান উন্নয়ন, আমনুরা রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়নোর দাবি, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, ভূমিহীন ও খাস জমি বন্দোবস্ত, ব্যবসা-বাণিজ্য, মসজিদ-মন্দিরসহ উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সব কথা শোনেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ সকল সরকারি দপ্তর প্রধানগণকে জনগণের সেবক হিসেবে আচরণ করার আহ্বান জানান। মতবিনিময় শেষে উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর ১৭৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাপ্ত শিক্ষাবৃত্তির ৮ লাখ ৯ হাজার নগদ টাকা ও ২০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। এদিন দুপুরে জেলা প্রশাসক নাচোল পৌরসভা পরিদর্শন এবং কৃষি উপকরণ বিতরণ করেন।
গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে কমিউনিটি রেডিও

গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে ১৭টি কমিউনিটি রেডিও গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে দেশের কমিউনিটি রেডিওগুলো কীভাবে ভূমিকা রাখতে পারে- এ নিয়ে রেডিওর সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ ঢাকার একটি হোটেলে ইউএনডিপির ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এভিসিবি-৩’ এর আওতায় কমিউনিটি রেডিওর মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থায় জেন্ডার ও অন্তর্ভুক্তির প্রচার শিরোনামের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রেডিও মহানন্দাসহ দেশের ১৭টি রেডিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কমিউনিটি পর্যায়ের মানুষদের সচেতনতার লক্ষে আগামী অর্থবছর থেকে ১৭টি কমিউনিটি রেডিওর সাথে কাজ শুরু করতে যাচ্ছে এই প্রকল্প। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেনÑ এভিসিবি-৩ এর লিঙ্গ বিশ্লেষক শামীমা আক্তার শাম্মী, জাতীয় প্রকল্প সমন্বয়কারী বিভাস চক্রবর্তী, প্রকল্প সমন্বয় বিশ্লেষক শঙ্কর পল, আইন বিশ্লেষক মশিউর রহমান চৌধুরী, ইউএনডিপির বাংলাদেশ কান্ট্রি অফিসের যোগাযোগ সহকারী গল্পকার সাদিয়া রহমান, ডেমোক্রেটিক গভর্নেন্স ক্লাস্টার বিভাগের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ, এভিসিবির যোগাযোগ ও আউটরিচ বিশ্লেষক সুমন ফ্রান্সিস গোমেজ, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ অ্যাসোসিয়েট সোনিয়া ফারজানা, বিসিআরএ’র সমন্বয়কারী সুমিতা রবিদাস। রেডিও মহানন্দা থেকে অংশগ্রহণ করেন টেকনিক্যাল অফিসার রেজাউল করিম ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের ছোটখাটো বিষয়ে সুবিচার বিচার প্রাপ্তির কথা বিবেচনায় নিয়ে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম আদালত অধ্যাদেশ। পরবর্তীতে ২০০৬ সালের ৯ মে ১৯নং আইনের মাধ্যমে প্রণীত হয় গ্রাম আদালত আইন। এ আইনের মূল কথাই হলো স্থানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি। নিজেদের মনোনীত প্রতিনিধিদের সহায়তায় গ্রাম আদালত গঠন করে শান্তিপূর্ণভাবে বিরোধ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে বলেই এ আদালতের মাধ্যমে আপামর জনগণ উপকৃত হন।
শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’-এই প্রতিপাদ্যে শিবগঞ্জে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হল রুমে জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. শাহদাত হোসেন, পল্লী উন্নয়ন অফিসার শাহিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার তৌহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার কনক আজমসহ কৃষকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
গোমস্তাপুরে বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনামূলক সভা

গোমস্তাপুরে বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনামূলক সভা গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্থানীয় জনগনকে সম্পৃক্ত ও সচেতনা বৃদ্ধিকরন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌডালা জহুর আহম্মেদ মিঞা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। চৌডালা ইউনিয়ের সদস্য এবাদুল হকের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সচিব রবিউল ইসলাম, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাবুল হক, চৌডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, ইউপি সদস্য শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধ আন্দোলনের সদস্য মনিরুল ইসলাম, পল্লী চিকিৎসক বাইরুল ইসলামসহ অন্যান্যরা। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, স্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভার শেষে ডেঙ্গুমশা নিরোধে উপস্থিত সকলের কাছে কয়েল তুলে দেয়া হয়।