মহানন্দা সেতুর টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

মহানন্দা সেতুর টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতু (বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।  ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এই সেতু জনগণের স্বার্থে টোলমুক্ত করা প্রয়োজন। কারণ, এই সেতু দিয়ে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক কৃষকের গরুর গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচল করে। সাধারণ মানুষ আর কতদিন টোল দিয়ে চলাচল করবে। দ্রুত সময়ের মধ্যে সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করার দাবি জানান তিনি। মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট নূর এ আলম সিদ্দিক আসাদ, শফিক এনায়েতুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।  মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ বাংলাদেশে আত্মহত্যা প্রতিরোধের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে শহরের একটি হোটেলে, WHO এর LIVE LIFE উদ্যোগের আওতায়, টেলিসাইক্লিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড এবং জাতীয় মানসিক ¯^াস্থ্য হাসপাতাল ও ইন্সটিটিউট (NIMH) যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে| প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাব উদ্দীন| এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, টেলিসাইক্লিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. তানজির রশিদ নরণ, প্রোগ্রাম ম্যানেজার ও ট্রেনিং কো-অর্ডিনেটর কাজী শাম্মীন আজমেরি এবং ক্লিনিকাল সাইকোলজিস্ট ট্রেনিং অফিসার আবিদা সুলতানা| প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন| এ সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জে WHO এর প্রোগ্রাম অফিসার ডা: এ এস এম আশরাফুজ্জামান শাহীন ও সাজ্জাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্টরা| কর্মশালায় আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের গুরুত্ব, সংবেদনশীল বিষয় উপস্থাপনায় সতর্কতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়|

জ্বালানি তেল পাচারকান্ডে ভোলাহাট ফিলিং স্টেশনের দুইজন আটক

জ্বালানি তেল পাচারকান্ডে ভোলাহাট ফিলিং স্টেশনের দুইজন আটক ভোলাহাট উপজেলায় জ্বালানি তেল পাচারের ঘটনায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের দুইজনকে আটক করেছে পুলিশ| আজ দুপুর ১ টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোটভাই সাখাওয়াত হোসেন মজু এবং পাম্পের ম্যানেজার হৃদয়কে আটক করে ভোলাহাট থানা পুলিশ| পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে| সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি চলছিল| পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পাচারচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যায়| পুলিশ ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ি পাচারে ব্যবহৃত ট্রলি ও ভটভটিসহ মোট আটটি গাড়ি এবং ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়| এদিকে অপরাধীদের গ্রেফতারের দাবিতে বেলা ১১ টার দিকে ভুক্তভোগী জনগণের আয়োজনে মেডিকেল মোড় চৌরাস্তায় মানববন্ধন করা হয়| তেলপাচারের সাথে জড়িত সকলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের সময় বেঁধে দিয়ে দৃষ্টাত্মমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়| ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক জানান, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোট ভাই সাখাওয়াত হোসেন মজু এবং পাম্পের ম্যানেজার হৃদয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে| তাদের বিরুদ্ধে তেল পাচারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান|

 জেলায় আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস উদযাপিত

জেলায় আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস উদযাপিত আর নয় শব্দদূষণ চাই সুস্থ জীবন – প্রতিপাদ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারীত্ব প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র‌্যালী বের হযে শহর ঘুরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়| জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গি| সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা এ এমএম সাহাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আ¤ি^য়া, প্রয়াসের কণিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাক আনারুল ইসলাম আনার, সভাপিত সাইদুর রহমান সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ| অনুষ্ঠানে শব্দ দূষণ, এর কারণ, ক্ষতিকর দিক, প্রতিরোধে করণীয়গুলো নিয়ে ¯^াগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ|

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| আজ বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, সদর থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আকতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইমরুল কায়েস| সভায় জানানো হয়, গত মার্চ মাসে সদর উপজেলায় দ্রুত বিচার আইনে ১টি, ধর্ষণের অভিযোগে ২টি, নারী শিশু নির্যাতন দমন আইনে ৫টি, চুরির ঘটনায় ৫টি, অস্ত্র আইনে ১টি, বিস্ফোরক দ্রব্য আইনে ২টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি, চোরাচালান দমন আইনে ৩টি এবং অন্যান্য ঘটনায় ৪২টিসহ মোট মামলা হয় ৯২টি| সভায় অপরাধপ্রবণ কিছু স্থান চিহ্নিত হয়| স্থানগুলো হলো— ডায়াবেটিক হাসপাতালের পেছন, বালিয়াডাঙ্গা গ্রামের পেছন-নদী এলাকা, নামোশংকরবাটী এলাকা, পিয়ারাবাগান এলাকা, শাহীবাগের মসজিদ এলাকাসহ সার্কিট হাউস মোড় হতে রিংপার্ট ˆতরির কারখানার রাস্তায়, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন রাস্তায়, চাঁপাই-পলশা-নয়াগোলা এলাকা, জামতলা এলাকায়, সন্ধ্যা সিনেমা হলের পেছন এলাকা, বাস টার্মিনাল এলাকা, মহানন্দা বাসস্ট্যান্ড, ঢাকা বাসস্ট্যান্ড এলাকা, বিশ্বরোড মোড় হতে মহানন্দা ব্রিজ এলাকা, রেলবস্তি/প্রান্তিক পাড়া এলাকা, হরিমোহন গাবতলা মোড়, সরকারি কলেজ মোড়, বেতলা, উপর রাজরামপুর মোড়, বড়ইন্দারা মোড়, শান্তিবাগ, টিবি হাসপাতাল মোড়, ট্রাক টার্মিনাল রাস্তা, রেলস্টেশন, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তা, বটতলাহাট হতে চরমোহনপুর পর্যন্ত রাস্তা, টিকরামপুর গ্রামের পশ্চিম এবং নামোটিকরামপুর পূর্বের ফাঁকা এলাকা, চাঁপাইনবাবগঞ্জ কাঁঠালবাগিচার ছোট ছোট গলি রাস্তা ইত্যাদিসহ চিহ্নিত অপরাধপ্রবণ এলাকা| এসব স্থানে পুলিশি টহল জোরদারকরণসহ অপরাধপ্রবণতা যেন বৃদ্ধি না পায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে পুনরায় সভায় দৃষ্টি আকর্ষণ করা হয়| আইনশঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধ করাসহ সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার অংশগ্রহণ জরুরি বলে সভায় উল্লেখ করা হয়| টিমওয়ার্কের মাধ্যমে এসব কাজ বাস্তবায়ন করা সম্ভব বলে বক্তারা মত প্রকাশ করেন|  

রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের চেয়ারম্যান হলেন হারুনুর রশীদ

রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের চেয়ারম্যান হলেন হারুনুর রশীদ   বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ| বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ ¯^াক্ষরিত ১৯ এপ্রিলের এক অফিস সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে| সার্কুলারে আরো জনানো হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (পিও ২৬ অব ১৯৭৩) এর আর্টিকেল ৭.৩ অনুয়ায়ী ঢাকা, চট্টগ্রাম খুলনা ও রাজশাহী সিটির ক্ষেত্রে মেয়র/প্রশাসক এবং জেলার ক্ষেত্রে জেলা পরিষদের চেয়ারম্যান/প্রশাসকগণ সংশ্লিষ্ট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন| এদিকে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ইউনিটের নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ| সোমবার সকাল ১০টায় জেলা পরিষদে প্রশাসকের কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়|

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা কামাল উদ্দিন, মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররমসহ অন্যরা| এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা| এছাড়াও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সভায় অংশগ্রহণ করেন| সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| এ বিষয়ে সতর্ক থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়| এছাড়া বিভিন্ন ইউনিয়নে মাদক প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নিষি&ক্রয়তা নিয়েও সমালোচনা করা হয়| মহাসড়কে টহল ও নজরদারি বাড়িয়ে এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়| উপজেলায় যেনো বাল্যবিয়ে যেনো না হয়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়| সভা থেকে জন¯^ার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিসহ সকলের সমšি^ত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়| পাশাপাশি আসন্ন সময়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমš^য় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়| সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়|

চাঁপাইনবাবগঞ্জে ইট ভাটায় ৮০০ লিটার তেল পাচারের চেষ্টা, ফিলিং ষ্টেশনকে অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে ইট ভাটায় ৮০০ লিটার তেল পাচারের চেষ্টা, ফিলিং ষ্টেশনকে অর্থদন্ড শিবগঞ্জ উপজেলা সদরের ‘মেসার্স শিবগঞ্জ ফিলিং ষ্টেশন’ নামের একটি ফিলিং ষ্টেশন থেকে প্রশাসনের বিনা অনুমতিতে ইট ভাটার জন্য ৪টি ড্রামে করে ৮০০ লিটার ডিজেল পাচার চেষ্টার দায়ে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত| গতকাল রাত ১০টার দিকে নিজ¯^ সূত্রে খবর পেয়ে ওই ফিলিং ষ্টেশনে হানা দেয় উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত| অভিযানে ভাটায় নিয়ে যাবার সময় ৪টি ড্রাম ভর্তি ৮০০ লিটার ডিজেল আটক করা হয়| এ ঘটনায় ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়| এছাড়া প্রতিষ্ঠানটিকে প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া বাল্ক আকারে বিপুল পরিমান তেল ভবিষ্যতে কাউকে সরবরাহ না করার ব্যাপারে সতর্ক করা হয়| এছাড়া তেলগুলো পূণরায় ফিলিং ষ্টেশনের রিজার্ভে রেখে দেয়া হয়| ইউএনও বলেন, ভাটা বা কোন প্রতিষ্ঠান বা কারও যদি তেল প্রয়োজন হয় তবে তা প্রশাসনকে জানালে তা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে| সত্যিকার প্রয়োজনে অবশ্যই চাহিদা পূলণের ব্যবস্থা করা হবে| কিন্তু না জানিযে এত তেল সরবরাহের সূযোগ নেই|

জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| আজ জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের প্রশাসক হারুনুর রশীদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, চ্যালেঞ্জ ও আগামীর কর্মপরিকল্পনাসহ জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়| সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ& মোহাম্মদ হাসনাত, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা জন¯^াস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারসহ সমš^য় কমিটির অন্য সদস্যবৃন্দ|

রাবারড্যামের নিরাপত্তায় পুলিশ চেয়েছে পাউবো

রাবারড্যামের নিরাপত্তায় পুলিশ চেয়েছে পাউবো চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবারড্যামের নিরাপত্তা স্বার্থে পুলিশি টহল চেয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রবিবার চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বরাবর একটি চিঠি দিয়েছেন স্থানীয় পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব। চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মহানন্দা নদীতে রাবারড্যাম নির্মাণ করেছে। যার কিছু কাজ বাস্তবায়নাধীন রয়েছে। গত শুষ্ক মৌসুম হতে রাবারড্যাম ফুলিয়ে মহানন্দা নদীর পানি সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, রাবারড্যাম এলাকায় মানুষ নিরাপত্তা সতর্কতা মানছেন না। তারা ড্যামের মূল কাঠামোর ওপর উঠে গোসল করছেন, যা বিপজ্জনক। রাবারড্যামের ওপর মানুষের অনিয়ন্ত্রিত উপস্থিতি রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সরকারি এই সম্পদ রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাবারড্যাম এলাকায় জনসাধারণের প্রবেশ ও গোসল বন্ধে প্রয়োজনীয় পুলিশি টহলের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এদিকে এরই মধ্যে পুলিশ সুপারের কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় চিঠিটি পাঠানো হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ সুপার মহোদয়ের চিঠি পেয়েছি এবং রাবারড্যাম এলাকায় পুলিশি টহল বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে রবিবার দুপুরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি রাবারড্যাম সংলগ্ন এলাকায় সচেতনতা সৃষ্টিতে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের রাবারড্যামের ওপর উঠে গোসল না করার জন্য অনুরোধ জানান। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর সংলগ্ন মহানন্দা নদীতে ২০২১ সালের ১১ নভেম্বর থেকে ২৭০ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে দেশে সর্ববৃহৎ এই রাবারড্যাম নির্মাণকাজ শুরু হয়। গতবছর প্রকল্পটি চালু হয়। তবে সম্প্রতি স্থানীয়দের ড্যামের ওপর উঠে গোসল করার প্রবণতা দেখা দেয়ায় এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।