রকেটের পর ইসরায়েলে এবার ড্রোন হামলা হিজবুল্লাহর

রকেটের পর ইসরায়েলে এবার ড্রোন হামলা হিজবুল্লাহর রকেটের পর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের শিল্প এলাকার একটি কারখানায় আঘাত হানে হিজবুল্লাহর ড্রোন। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে একটি ড্রোন ইসরায়েলের বিমান বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়। আরেকটি ড্রোন নাহারিয়া এলাকার কাছে একটি কারখানায় আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি। এদিকে, এর আগে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় টিরা শহরে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য ইসরায়েলের টিরা শহর লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়। এ সময় শ্যারন এবং ড্যান এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। এছাড়া মধ্য ইসরায়েলের হার্জলিয়া, রানানা ও কেফার সাবা, সাফেদ ও আপার গালিলি অঞ্চলেও বেজে ওঠে সতর্কতা সাইরেন। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, রকেট প্রতিরোধ কার্যক্রম চলমান রয়েছে। তারপরও একটি এলাকায় হামলায় ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া গেছে। তবে সেটি সরাসরি রকেটের আঘাতে হয়েছে না কি প্রতিরোধের কারণে ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতের কারণে তা উল্লেখ করেনি আইডিএফ। ড্যাশ ক্যামেরার ভিডিও ফুটেজে অনুযায়ী, টিরা শহরে একটি বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ইসরায়েলের মেগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোররাতে টিরা শহরে এই হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজন মাঝারি ধরনের আহত হয়েছে। বাকিরা হালকা আহত। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, ইসরায়েলি একটি সংবাদমাধ্যম জানিয়েছে- টিরা শহরে একটি ভবনে রকেট আঘাত হানে। এতে ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন। সেখানে উদ্ধারকাজ চালানোর জন্য দমকল বাহিনীর অন্তত পাঁচটি ইউনিটকে ডাকা হয়। তারা কমপক্ষে আটজনকে সেখান থেকে উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৫২ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

উ. কোরিয়ার সেনাদের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার জেলেনস্কি

উ. কোরিয়ার সেনাদের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার জেলেনস্কি উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের মুখে ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য তার মিত্রদের অনুমতি প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ১ নভেম্বর সন্ধ্যায় এক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর এএফপির। জেলেনস্কি বলেন, আমরা দেখতে পাচ্ছি যেখানে রাশিয়া তার ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাদের একত্রিত করছে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলকভাবে হামলা করতে পারতাম, যদি আমাদের যথেষ্ট দূরপাল্লায় আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র থাকত। কিয়েভের মিত্রদের উদ্দেশ্যে অভিযোগ করে তিনি বলেন, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী ইউক্রেনীয়দের ওপর হামলা শুরু করার জন্য অপেক্ষা করছে। তার পরে তার সিন্ধান্ত নেবে উত্তর কোরিয়ার বিষয়ে। এর আগে, গত ১৩ অক্টোবর থেকে জেলেনস্কি প্রকাশ্যে উত্তর কোরিয়ার সেনাদের বিষয়ে সতর্ক করে আসছেন। পশ্চিমা মিত্ররা এটি একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করলেও এখনো কোনো প্রতিক্রিয়ামূলক পরিকল্পনা ঘোষণা করেনি বা এমন পদক্ষেপের প্রস্তুতির কথা জানায়নি। দক্ষিণ কোরিয়া এই ইস্যুতে গোয়েন্দা সহায়তা এবং আরও বিস্তৃত সহযোগিতার প্রস্তাব দিয়েছে এবং ইউক্রেনে একটি সামরিক পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

সাইবেরিয়ায় রেল স্টেশনের ছাদ ধসে ১৪ জনের প্রাণহানি

সাইবেরিয়ায় রেল স্টেশনের ছাদ ধসে ১৪ জনের প্রাণহানি খবর রয়টার্স । ক্রেন এবং বুলডোজারের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ করেছেন নির্মাণ শ্রমিকরা। আহত ও নিহত ব্যক্তিদের সরিয়ে নিতে যোগ দিয়েছেন উদ্ধারকর্মীরা। এছাড়া ঘটনাস্থলে চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স অপেক্ষা করতে দেখা গেছে। গতকাল স্থানীয় সময় রাজধানী বেলগ্রেড থেকে ৭০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত শহরে ৩৫ মিটার লম্বা ওই ট্রেন স্টেশনের ছাদটি দিনের ঝলমল আলোতে ধ্বসে পড়ে। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান শুরু হয়। তবে নিহতদের বের করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে বসবাস করা ৮৬ বছর বয়সী ভেরা বলেন, বাইরের পরিবেশ গরম হওয়ার কারণে জানাল খুলে বিশাল শব্দ শুনতে পেলাম এবং ধূলিকণা উড়তে দেখলাম। জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান লুকা কেউসিক বলেন, ভারী ভারী পাথরের কারণে উদ্ধারকর্মী এবং সন্ধানকারীদের বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলতে বলে বলে তিনি ধারণা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক তানজুগ নিউজ এজেন্সিকে বলেন, ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে না। নিহতদের মধ্যে পাঁচজনের সন্ধান এখনও পাওয়া যায়নি। সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিক এ ঘটনাকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বলেন, রেলস্টেশনটি ১৯৬৪ সালে নির্মাণ করা হয়েছিল। ফলে এটি পুরাতন হয়ে পড়ায় এমন ঘটনা ঘটেছে।

মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ২০৫

মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ২০৫ স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ২০০ পেরিয়ে গেছে। ঘটনাটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত করেছে। দেশটির দক্ষিণের অঞ্চলগুলো শুক্রবারও ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উদ্ধার প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠেছে। শুক্রবার ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানিয়েছে, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে এবং এই সংখ্যা আরো বাড়বে। এদিকে কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরো একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে বন্যায় মোট ২০৫ জনের প্রাণহানির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগ সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক সভাপতি কার্লোস মাজন বলেছেন, ‘ভ্যালেন্সিয়া অঞ্চলটি বন্যায় সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ২০২ জন মারা গেছে। প্রতিবেশী অঞ্চলে আরো তিনজন মারা গেছে।’ কর্তৃপক্ষের মতে, নিশ্চিত মৃত্যুর মোট সংখ্যা ২০৫-এ এসে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা কাদা এবং ধ্বংসাবশেষে আবদ্ধ শহরগুলোর মধ্যে খননকাজ চালিয়ে যাচ্ছেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সব কিছু ধ্বংস হয়ে গেছে। দোকান, সুপার মার্কেট, স্কুল, গাড়ি সব শেষ।’ গত বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবারের শেষের দিকে অন্যান্য দক্ষিণাঞ্চলেও বৃষ্টি শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারি বৃষ্টির মধ্যেও বাসিন্দারা হ্যালোইন উদযাপন করেছে। কর্তৃপক্ষ লোকেদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে এবং শুক্রবার সব ধরনের উদযাপন এড়াতে বলেছে। বন্যার ঝুঁকির জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১৯৭০ এর দশকের পর এটিই ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী বন্যা। ১৯৭০ সালে রোমানিয়ায় বন্যায় ২০৯ জনের মৃত্যু হয়েছিল। গত মঙ্গলবার ২৯ অক্টোবর আট ঘণ্টা ধরে প্রবল বর্ষণের জেরে বন্যা শুরু হয় ভ্যালেন্সিয়ায়। স্পেনের আবহাওয়াবিদরা বলেছেন, সাধারণত এক বছরে স্পেনজুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, তার সমপরিমাণ বর্ষণ ভ্যালেন্সিয়ায় হয়েছে মঙ্গলবার আট ঘণ্টায়।

মধ্যপ্রাচ্যে আরও অস্ত্র ও সেনা পাঠাচ্ছে আমেরিকা

মধ্যপ্রাচ্যে আরও অস্ত্র ও সেনা পাঠাচ্ছে আমেরিকা পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার । মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন ও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। ইরানকে সতর্ক করতেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। নতুন ঘোষণা অনুযায়ী, এসব অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার বি-৫২ বোমারু যুদ্ধবিমান। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, ইরান, তার মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনও দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের আগের প্রতিরক্ষাব্যবস্থার ওপর ভিত্তি করেই মধ্যপ্রাচ্যে এই অতিরিক্ত সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। গত মাসে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র–বিধ্বংসী থাড দেয় যুক্তরাষ্ট্র। রাইডার আরও বলেছেন, আগামী মাসগুলোয় মধ্যপ্রাচ্যে নতুন বাহিনী পৌঁছানো শুরু করবে। গত ২৬ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে এপ্রিল ও অক্টোবর মাসে ইরান দুই দফায় ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। পরিস্থিতি বিবেচনায় পর্যবেক্ষকেরা সতর্কতা জারি করে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। সূত্র: এবিসি নিউজ, এএফপি

প্রেসিডেন্ট নির্বাচনে জেন-জিকে টানতে কমলার নানা কৌশল

প্রেসিডেন্ট নির্বাচনে জেন-জিকে টানতে কমলার নানা কৌশল আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমন পরিস্থিতিদেত গত বুধবার উইসকনসিনে নির্বাচনী সমাবেশে কমলা হ্যারিসের সঙ্গে ছিলেন রেমি উলফ, গ্রেসি আব্রামস, মামফোর্ড অ্যান্ড সন্সের মতো সেলিব্রিটি। এসব আয়োজন করা হয়েছে মূলত জেন-জি ভোটারদের লক্ষ্য করে। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। যুক্তরাষ্ট্রে ভোটার হতে গেলে সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হয়। কমলার প্রচারশিবিরের পক্ষ থেকে জেন-জি প্রজন্মকে কাছে টানতে নানা কৌশল গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের মধ্যে ভোটের প্রচারের দায়িত্ব থেকে শুরু করে নানা বিষয়ে সমন্বয় করার দায়িত্বও দেওয়া হয়েছে।  

স্পেনে আকস্মিক বন্যায় ৫১ জনের মৃত্যু

স্পেনে আকস্মিক বন্যায় ৫১ জনের মৃত্যু প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ-পূর্ব স্পেনে ভয়াবহ আকস্মিক বন্যার কারণে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে। ভ্যালেন্সিয়ার কাছে চিভা শহরে মাত্র আট ঘণ্টায় এক বছরেরও বেশি সময়ের পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কত লোক মারা গেছে তার চূড়ান্ত পরিসংখ্যান দেওয়া ‘অসম্ভব।’ দেশের বেশিরভাগ এলাকা ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ফুটেজে দেখা গেছেম বন্যার পানি বিস্তীর্ণ অঞ্চলে প্লাবিত হয়েছে, সেতু ভেঙে পড়ছে এবং রাস্তায় বন্যার পানি গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। অন্য ভিডিওতে দেখা গেছে, ভেসে যাওয়া এড়াতে মানুষ গাছ আঁকড়ে ধরে আছে। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযানে সহায়তার জন্য এক হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হচ্ছে।  স্থানীয় গণমাধ্যমও বেলেরিক দ্বীপপুঞ্জে ক্ষয়ক্ষতি ও হতাহতের কথা জানিয়েছে। রেডিও এবং টিভি স্টেশনগুলো বন্যাকবলিত এলাকায় আটকে পড়া লোকেদের কাছ থেকে সাহায্যের জন্য বা প্রিয়জনদের সন্ধান পাওয়ার জন্য শত শত কল পেয়েছে। কারণ জরুরি পরিষেবাগুলো কিছু এলাকায় পৌঁছাতে পারছে না। সরকারি টেলিভিশন স্টেশন টিভিইকে স্থানীয় কর্মকর্তা মিলাগ্রোস টোলন বলেছেন, লেটুরের ক্ষতিগ্রস্ত পৌরসভায় নিখোঁজদের সন্ধানের জন্য উদ্ধারকারীরা ড্রোন ব্যবহার করছে।

লেবাননের বালবেক শহরে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৬০

লেবাননের বালবেক শহরে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৬০ লেবাননের বালবেক শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় ২ শিশুসহ কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮ জন। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ অক্টোবর) লেবাননের পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেক শহরের কয়েকটি স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। বেকা উপত্যকার ১২টি এলাকা থেকে প্রাণহানির এই তথ্য পাওয়া গেছে। বেকা উপত্যকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে হতাহতের এই পরিসংখ্যান এখনও প্রাথমিক বলে মনে করা হচ্ছে, কারণ উদ্ধার তৎপরতা এখনও চলছে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।ইসরায়েল গত পাঁচ সপ্তাহে লেবানন জুড়ে হাজার হাজার বিমান হামলা চালিয়েছে। তেল আবিব বলছে, তারা হিজবুল্লাহর নেতৃত্ব, অবকাঠামো ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বালবেকের গভর্নর বাচি খোদর গত মাসে ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত বাড়ার পর থেকে এই এলাকায় সোমবারের হামলাকে ‘সবচেয়ে ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। বালবেক শহরে হামলা চালানোর আগে সোমবার লেবাননের উপকূলীয় টায়ার শহরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টায়ার শহরে ইসরায়েলি হামলায় সাতজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ইসরায়েল জনগণকে শহরের কেন্দ্রস্থল ছেড়ে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে। এদিকে হিজবুল্লাহ বলেছে, তারা সোমবার লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে ইসরায়েলি সৈন্যদের সাথে লড়াই করেছে এবং ইসরায়েলের হাইফা অঞ্চলের একটি নৌ ঘাঁটিতে রকেট ছুড়েছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল। এর পরের দিন হামাসকে সমর্থন জানিয়ে লেবাবনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়তে শুরু করলে ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তখন থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েল গত মাস থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তীব্র বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে।লেবাননের সরকার বলছে, ইসরায়েলের অব্যাহত হামলার কারণে ১৩ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: সাড়ে চার কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: সাড়ে চার কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বাকি আর মাত্র এক সপ্তাহ। এরই মধ্যে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ৫ নভেম্বর সশরীরে গিয়ে ভোট দেবেন অনেক মার্কিনি, তবে আগাম ভোট দেওয়া শুরু হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। মঙ্গলবার (২৯ অক্টোবর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ডাকযোগে, সশরীরে গিয়ে আগাম ভোট এবং নির্বাচনের দিন ভোট দেওয়ার পদ্ধতি রয়েছে যুক্তরাষ্ট্রে। ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে রয়েছে এ সুযোগ। গত সেপ্টেম্বরের শেষের দিকে আগাম ভোট শুরু হয়। গতকাল সোমবার সর্বশেষ হিসাবে এ পর্যন্ত আগাম ভোট দিয়েছেন প্রায় সাড়ে চার কোটি মানুষ। ফ্লোরিডা ইউনিভার্সিটির ইলেকশন ল্যাব প্রায় ৪ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ব্যালট গণনা করেছে। ডাকের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে সশরীরে উপস্থিত হয়ে ভোটাররা এসব আগাম ভোট দিয়েছেন। যারা আগেভাগে ভোট কেন্দ্রে গেছেন এবং যারা তাদের ব্যালটে মেইল ​​করেছেন তাদের সংখ্যা প্রায় সমান। আগামী ৫ নভেম্বর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন মার্কিন ভোটাররা। দিনটি মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময়ে কর্মদিবস হওয়ায় অনেক ভোটার কেন্দ্রে যেতে পারবেন না, আর এই কারণে যুক্তরাষ্ট্রে ভোটারদের আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে।  উত্তর ক্যারোলিনা এবং জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য গত সপ্তাহে আগাম ভোট শুরুর পর প্রথম দিনেই রেকর্ড হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৮ অক্টোবর) ডেলাওয়ারে আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি নিজ দলের প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে ডেমোক্রেট পার্টি থেকে বাইডেনের প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু গত জুলাইয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে হেরে যাওয়ার পর নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান তিনি। তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দলটি। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডেমোক্রেট পার্টির বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সর্বশেষ জরিপের তথ্যে দেখা গেছে, জনপ্রিয়তায় ট্রাম্পের তুলনায় হ্যারিস সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে দোদুল্যমান অঙ্গরাজ্যেগুলোতে হ্যারিসের তুলনায় ট্রাম্প ভালো অবস্থানে রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের ফলাফল নির্ধারণে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো বড় প্রভাব রাখে।

৩ হাজার ৬০০ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো ব্রিটেন

৩ হাজার ৬০০ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো ব্রিটেন ক্ষমতায় আসার ৫ মাসের মধ্যে ৩ হাজার ৬০০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ব্রিটেনের বর্তমান লেবার সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ নির্বাচনের পর ১৮ অক্টোবর ব্রিটেন থেকে রেকর্ড সংখ্যক নাইজেরিয়ান এবং ঘানার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। ইংল্যান্ডের গ্যাটউইক এয়ারপোর্ট থেকে একটি সিংগেল ফ্লাইটে ৪৪ অভিবাসীকে তাদের দেশে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকেই অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। ক্ষমতায় আসার পর থেকে লেবার পার্টির সরকার ব্রাজিলের প্রায় ২০০ জন এবং ভিয়েতনাম ও তিমুর-লেস্টের প্রায় ২০০ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে।