দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত ভারত এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ওড়িশার উপকূলে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রোববার এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। গত শনিবার এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করে ভারত একটি বড় মাইলফলক অর্জন করেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে নির্বাচিতদের গ্রুপে রেখেছে, যাদের এই ধরনের উন্নত সামরিক প্রযুক্তির সক্ষমতা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ক্ষেপণাস্ত্রটি দেশীর প্রযুক্তিতে তৈরি করে সফলভাবে উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এই ক্ষেপণাস্ত্রটি ভারতের সশস্ত্র বাহিনীর জন্য ১৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জের জন্য বিভিন্ন পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। ডিআরডিও’কে অভিনন্দন জানিয়েছে রাজনাথ সিং বলেছেন, এটি সশস্ত্র বাহিনী এবং শিল্পের জন্য একটি অসাধারণ অর্জন।

২৭ বছর বয়সী ক্যারোলিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

২৭ বছর বয়সী ক্যারোলিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হতে চলেছেন ক্যারোলিন লেভিট। আজ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়ে বলছে, যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদের জন্য ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেছেন। ক্যারোলিন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন। তিনিই হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। ক্যারোলিন হোয়াইট হাউসের মুখপাত্র হিসাবে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হবেন এবং প্রশাসনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ভূমিকা পালন করবেন। নিউ হ্যাম্পসায়ারের বাসিন্দা ক্যারোলিন ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করার পরপরই হোয়াইট হাউসের জন্য কাজ শুরু করেছিলেন।

ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের

ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের জেরুজালেমে ফ্রান্স নিয়ন্ত্রিত একটি সম্পত্তিতে সশস্ত্র ইসরাইলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ ও কূটনীতিক কর্মকর্তাদের আটক নিয়ে চটেছে ইউরোপের দেশটি। এ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, তা নিয়ে সতর্কের পাশাপাশি ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। স্থানীয় সময় মঙ্গলবার ১২ নভেম্বর ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করা হয়। এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট বলেছেন, জেরুজালেমে সশস্ত্র ইসরাইলি নিরাপত্তা বাহিনীর প্রবেশের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। জেরুজালেমে ফ্রান্স পরিচালিত চারটি স্থান রয়েছে। গত ৭ নভেম্বর শহরের মাউন্ট অব দ্য অলিভস নদীর প্যাটার নস্টার চার্চের কম্পাউন্ড পরিদর্শনে যান ফ্রান্সের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন দুই কর্মকর্তা। পরে ইসরাইলি পুলিশ তাদের আটক করে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা ইসরাইলি সশস্ত্র বাহিনীকে এই অঞ্চলে প্রবেশ সহ্য করবে না। এই ঘটনা যেন আর কখনো না ঘটে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় ব্যবহৃত আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানোর পর থেকে ফ্রান্স ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। ফরাসি সরকার প্যারিসে একটি বাণিজ্য মেলায় ইসরাইলি অস্ত্র সংস্থাগুলোকে প্রদর্শন নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। গাজা ও লেবাননের যুদ্ধে ইসরাইলের আচরণে ক্রমবর্ধমান অস্বস্তি হয়ে উঠেছে ইউরোপের দেশটি।

ট্রাম্পের ঘোষণা হোয়াইট হাউজে পরামর্শক হিসাবে ইলন মাস্ক ও রামাস্বামীকে

ট্রাম্পের ঘোষণা হোয়াইট হাউজে পরামর্শক হিসাবে ইলন মাস্ক ও রামাস্বামীকে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের ‘সরকারি দক্ষতা বিভাগের ডিওজিই’ নেতৃত্ব দেওয়ার জন্য ইলন মাস্ককে বেছে নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ১২ নভেম্বর এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। বিবৃতিতে ট্রাম্প বলেছেন, একজন বায়োটেক বিনিয়োগকারী বিবেক রামাস্বামী ও স্পেসএক্স এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মিলে আমলাতন্ত্রকে ‘উচ্ছেদ’ করার প্রকল্পে কাজ করবেন। এছাড়াও এই জুটি হোয়াইট হাউসে কীভাবে ‘বড় আকারের কাঠামোগত সংস্কার চালাতে হয়’ সে সম্পর্কে পরামর্শ দেবেন ট্রাম্পকে। এর আগে, ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে তার প্রতিরক্ষা সচিব এবং টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান এবং ফেডারেল প্রসিকিউটর জন র‍্যাটক্লিফকে সিআইএ-এর নেতৃত্ব দেওয়ার ঘোষণা দেন। ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ব্যাপক আর্থয়ন করেছিলেন। অন্যদিকে রামস্বামী এই বছরের শুরুতে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

থমথমে মণিপুরে কারফিউ জারি

থমথমে মণিপুরে কারফিউ জারি ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সেখানকার প্রশাসন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ওই জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি শিবিরের ওপরে হামলা চালায় সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এরপর পুলিশের পাল্টা গুলিতে অন্তত ১০ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হন বলে মণিপুর পুলিশ জানিয়েছে। মণিপুর পুলিশ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছে, গতকাল দুপুরে ‘সশস্ত্র উগ্রপন্থী’রা জিরিবাম জেলার জাকুরাডোর এলাকার একটি সিআরপিএফ চৌকিতে হামলা করেছে। প্রায় ৪০ মিনিট ধরে পাল্টা হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী।  

দায়িত্ব গ্রহণের ৬ মাসের মধ্যে হাইতির প্রধানমন্ত্রীকে অপসারণ

দায়িত্ব গ্রহণের ৬ মাসের মধ্যে হাইতির প্রধানমন্ত্রীকে অপসারণ হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল ক্ষমতা গ্রহণের ৬ মাসেরও কম সময়ের মধ্যে দেশটির শাসক পরিষদ তাকে বরখাস্ত করেছে। শাসক পরিষদের ৯ জন সদস্যের মধ্যে ৮ জন স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে ব্যবসায়ী ও সাবেক হাইতি সিনেট প্রার্থী আলিক্স ডিডিয়ে ফিলস-এমকে গ্যারি কনিলের পরিবর্তে নিয়োগ করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, গ্যারি কনিল জাতিসংঘের একজন সাবেক কর্মকর্তাও ছিলেন। হাইতিতে শত শত গ্যাংয়ের দৌরাত্বে তীব্র নিরাপত্তা সংকটের মধ্যে দেশ পরিচালনায় তিনি নিয়োগ পান। কনিল তার অপসারণকে অবৈধ বলে অভিহিত করেছেন। হাইতিতে বর্তমানে কোনো প্রেসিডেন্ট বা সংসদ নেই। দেশটির সংবিধান অনুযায়ী, সংসদই একজন প্রধানমন্ত্রীকে অপসারণ করতে পারে।

পুতিন অভিনন্দন জানিয়ে যা বললেন ট্রাম্পকে

পুতিন অভিনন্দন জানিয়ে যা বললেন ট্রাম্পকে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে পুতিন বলেন, ‘আমার মতে, তিনি অত্যন্ত সঠিক উপায়ে, সাহসের সঙ্গে একজন সত্যিকারের পুরুষের মতো আচরণ করেছিলেন। এই সুযোগে আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়। এ সময় তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাঁকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেন পুতিন। তবে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি ফেরাবেন। এ বিষয়ে ৭২ বছর বয়সী পুতিন একটি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘আমি জানি না, এখন কী হচ্ছে? এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।

ইসরাইলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান ৫২ দেশের

ইসরাইলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান ৫২ দেশের জাতিসংঘের ৫২টি সদস্য দেশ ইসরাইলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছে। চিঠিতে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে ইসরায়েলে সামরিক রপ্তানি স্থগিত করার আহ্বান জানিয়েছে দেশগুলো। শনিবার ৯ নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাক্ষরকারী দেশগুলো গাজা এবং অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংকটের বিষয়ে তাদের ক্রমবর্ধমান শঙ্কা প্রকাশ করেছে। এছাড়া চিঠিতে অস্ত্রের প্রবাহ রোধ করার জন্য আন্তর্জাতিক চাপের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে যা সম্ভাব্য সংঘর্ষকে বাড়িয়ে তুলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান অবশ্য আগে থেকে নাকচ করে আসছে ইসরাইল। এমনকি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পর্যন্ত নিষিদ্ধ করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। তাই এটা সহজেয় অনুমেয়, অস্ত্র বিক্রি বন্ধে ৫২ দেশের এই উদ্যোগে ইসরাইলের সামরিক পদক্ষেপের কোনো হেরফের হবে না। মূলত ইসরাইল অস্ত্র বিক্রির এই আহ্বানটি প্রতীকী। তবে এই পদক্ষেপের কারণে কিছু দেশ ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, কিছু দেশ ইসরাইলের সাথে তাদের সামরিক সহযোগিতা পুনর্বিবেচনা করতে পার। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের মতো বড় শক্তিগুলো তাদের নীতিতে কোনও পরিবর্তন আনবে বলে মনে হয় না।

চ্যালেঞ্জের মুখে আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের প্রত্যাবর্তনে

চ্যালেঞ্জের মুখে আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের প্রত্যাবর্তনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। সেদিন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব, দুই-ই পাবেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য মোটেই আশাব্যঞ্জক নয় বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মোরাদ ভেইসি জানান, ট্রাম্পের প্রথম শাসনামলে খামেনি তার ঘনিষ্ঠ কমান্ডার কাসেম সোলেইমানিকে হারান। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। এছাড়া ইরানের তেল রপ্তানিতে ধস নামে ট্রাম্প আমলেই। একইসঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। চার বছর আগে খামেনি প্রায় নিশ্চিত ছিলেন যে ট্রাম্পের বিদায় তার জন্য অনেকটা স্বস্তি ছিল। কিন্তু ট্রাম্পের রাজনৈতিকভাবে ফিরে আসা খামেনির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। ট্রাম্পের বিজয়ের প্রথম তিন দিন কার্যত চুপ ছিলেন খামেনি। শুধু খামেনি বলেছেন, মার্কিন সব প্রেসিডেন্টই দুর্নীতিগ্রস্ত। তবে তিনি মার্কিন নির্বাচন বা ট্রাম্পের নাম মুখে নেননি। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি হয়তো এখন বিকল্প চিন্তাভাবনা করছেন। তিনি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নেবেন নাকি বৈরী অবস্থান বজায় রাখবেন। ইরানের পররাষ্ট্রনীতি বিশ্লেষক আবদোলরেজা ফারাজি-রাদের মতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উচিত ঐক্যমত্য গড়ে তোলার জন্য কাজ করা এবং ট্রাম্পের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। ফারাজি-রাদ উল্লেখ করেছেন যে ইরান থেকে পাঠানো বার্তার সুরের ওপর ট্রাম্পের কেমন জবাব হবে তা অনেকটা নির্ভর করছে। ফাজারি জোর দিয়ে বলেছেন, ট্রাম্পের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্য হবে ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পেজেশকিয়ানের উচিৎ হবে ভারসাম্য পররাষ্ট্র নীতির মাধ্যমে এটি করা। মধ্যপন্থী রাজনীতিবিদ হামিদ আবুতালেবি জানিয়েছেন, মাসুদের উচিৎ ট্রাম্পকে অভিনন্দন জানানো। তবে মাসুদ পেজেশকিয়ান খামেনি অনুমতি ছাড়া এটি করবেন না। এবং অন্যদিকে খামেনিও এমন উদ্যোগ প্রত্যাখ্যান করবেন। কট্টরপন্থী ভাষ্যকার আব্বাস সালিমি নামিন অবশ্য পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন যে ইরান কখনোই ট্রাম্পের সঙ্গে আলোচনা করবে না। ইরান ইন্টারন্যাশনাল বলছে, খামেনি নেতৃত্বাধীন ইরান গত ছয় বছর ধরে গভীর অর্থনৈতিক সংকটে। দেশটির মুদ্রার মানও তলানিতে। খামেনি বর্তমানে শক্তিশালী ইসরায়েলের সঙ্গে লড়ছেন। তবে ইরানের প্রক্সি বাহিনীগুলো বর্তমানে গাজা এবং লেবাননে ধুঁকছে। তাই ট্রাম্পের আবার প্রত্যাবর্তন খামেনির জন্য দুঃস্বপ্ন। এছাড়াও ট্রাম্পের প্রত্যাবর্তন ইরানের পরমাণু কর্মসূচির ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির রক্ষণশীল আইনপ্রণেতা আহমেদ নাদেরি।ইরান ইন্টারন্যাশনাল টিভির ইরান বিশ্লেষক মোর্তেজা কাজেমিয়ান বলেন, কাশেম সোলেইমানিকে হত্যার জন্য ট্রাম্প গর্ববোধ করেছিলেন। এখন ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন ইরানের বর্তমান নেতৃত্বের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

সুসি উইলস হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ

সুসি উইলস হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সদ্য নির্বাচিত রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। আজ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম-সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন সুসি। ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। সুসি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক হিসেবে কাজ করেন। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করবেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন তিনি।