ফাঁস হওয়া ফোনালাপে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত

ফাঁস হওয়া ফোনালাপে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে। সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোনালাপের কারণে তিনি পদত্যাগের চাপে ছিলেন। পেতংতার্ন তাকে চাচা বলে সম্বোধন করেছেন এবং একজন থাই সামরিক কমান্ডারের সমালোচনা করেছেন। এই ক্লিপটি জনসাধারণের ক্ষোভের জন্ম দিয়েছে। তাকে বরখাস্ত করার জন্য একটি আবেদন করা হয়েছে, যা আদালত এখন বিবেচনা করছে। এর ফলে পায়েতংতার্ন হলেন শক্তিশালী সিনাওয়াত্রা বংশের তৃতীয় রাজনীতিবিদ যিনি তাদের মেয়াদ শেষ করার আগেই ক্ষমতা হারান। দুই সপ্তাহ আগে একটি গুরুত্বপূর্ণ রক্ষণশীল মিত্র ক্ষমতা ত্যাগ করার পর তার ক্ষমতাসীন জোট ইতিমধ্যেই ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। গত মে মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত এক সীমান্ত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে থাই প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের ফোনের আলোচনা ফাঁস হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। ফোনালাপে পেতংতার্ন থাইল্যান্ডের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন এবং হুন সেনকে ‘আংকেল’ বলে ডেকে তাঁর প্রতি অতিমাত্রায় নমনীয় আচরণ করেন বলে জনগণের মধ্যে ধারণা তৈরি হয়। এরপরই পেতংতার্নের পদত্যাগের দাবিতে রাজপথে নামেন মানুষ। সাংবিধানিক আদালতে পিটিশন দায়ের করা হয়। সাংবিধানিক আদালতে আজ ভোটাভুটি হয়। আদালত ৭-২ ভোটে প্রধানমন্ত্রী পেতংতার্নকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী পেতংতার্নকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এ সময়ে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত দেশের ভারপ্রাপ্ত নেতার দায়িত্ব পালন করবেন। থাইল্যান্ডে সেনাবাহিনীর প্রকাশ্যে সমালোচনার সুযোগ নেই বললে চলে। কারণ, দেশটির সেনাবাহিনী রাজনীতিতে দীর্ঘদিন ধরে ব্যাপক প্রভাব বজায় রেখে আসছে। ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রী পেতংতার্ন দুঃখ প্রকাশ করেছেন।
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, রেড অ্যালার্ট জারি

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, রেড অ্যালার্ট জারি নজিরবিহীন তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ অনেক দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। শুধু ফ্রান্সেই মঙ্গলবার প্যারিসসহ অন্তত ১৬টি অঞ্চলে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। পাশাপাশি আরও ৬৮টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির ‘অরেঞ্জ অ্যালার্ট’। দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী এটিকে ‘নজিরবিহীন’ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই তাপপ্রবাহের কারণে ফ্রান্সজুড়ে প্রায় ২০০টি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক দেশে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা সেবা। জনসাধারণকে ঘরের বাইরে না যেতে এবং রোদে কাজ না করতে বলা হচ্ছে। ইতালির ২১টি শহরে রেড অ্যালার্ট জারি হয়েছে, যার মধ্যে রয়েছে রোম, মিলান, ভেনিস এবং সার্ডিনিয়া দ্বীপ। দেশটির জরুরি চিকিৎসা বিভাগের সহ-সভাপতি জানিয়েছেন, তাপজনিত অসুস্থতা ও হিটস্ট্রোকের ঘটনা অন্তত ১০ শতাংশ বেড়েছে। ফ্রান্সের দক্ষিণ কর্বিয়েরেস পর্বতমালায় রবিবার কয়েকটি বনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে। বন্ধ করে দেয়া হয় একটি মোটরওয়ে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তুরস্কের ইজমির অঞ্চল থেকেও সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৫০ হাজার মানুষকে। দাবানলে পুড়ে গেছে অন্তত ২০টি ঘরবাড়ি। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ক্রোয়েশিয়া ও গ্রিসের উপকূলীয় এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে, সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। যুক্তরাজ্যে হিথ্রো বিমানবন্দরে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। উইম্বলডনে ছিল ৩২.৯ ডিগ্রি, যা টেনিস টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ। পর্তুগালের রাজধানী লিসবনসহ সাতটি জেলায় রেড অ্যালার্ট। জার্মানিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে বলে পূর্বাভাস। সার্বিয়ায় ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে বুধবার। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোয় বৃহস্পতিবার রেকর্ড করা হয় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ম্যাসেডোনিয়ার স্কোপজেতে শুক্রবার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।
সুদানে উত্তরপূর্বাঞ্চলে স্বর্ণ খনিতে ধস, নিহত ১১

সুদানে উত্তরপূর্বাঞ্চলে স্বর্ণ খনিতে ধস, নিহত ১১ সুদানের উত্তরপূর্বাঞ্চলে ঐতিহ্যবাহী একটি স্বর্ণের খনি আংশিক ধসে ১১ জন খনি শ্রমিক নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন। সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে তিন বছর ধরে চলা নৃশংস গৃহযুদ্ধের মধ্যেই দুর্ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের যুদ্ধক্ষেত্রের অর্থায়ন মূলত সুদানের স্বর্ণশিল্প থেকে পরিচালিত হচ্ছে। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে, সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি (এসএমআরসি) জানিয়েছে, হুয়াইদের প্রত্যন্ত মরুভূমি এলাকার ‘কির্শ আল-ফিল খনির স্থানীয়ভাবে খনন করা একটি সুড়ঙ্গে’ ধসের ঘটনাটি ঘটে। এই এলাকাটি সুদানের রেড সি রাজ্যের এসএএফ নিয়ন্ত্রিত শহর আতবারা ও হাইইয়ার মাঝামাঝি।
এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত

এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত রাজধানী তেহরানের এভিন কারাগারে গত ২৩ জুন ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। আজ দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে। ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের শেষের দিকে, ইসরায়েল তেহরানের রাজনৈতিক বন্দীদের কারাগারে বিমান হামলা চালায়, যা প্রমাণ করে যে তারা সামরিক ও পারমাণবিক স্থাপনার বাইরেও তার লক্ষ্যবস্তু সম্প্রসারণ করেছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, এভিন কারাগারে হামলায় ৭১ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে প্রশাসনিক কর্মী, সামরিক বাহিনীতে কর্মরত যুবক, বন্দী, কারাগারে বেড়াতে আসা বন্দীদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা ছিলেন। বিচার বিভাগ আরো জানিয়েছে, বাকি বন্দীদের তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে স্থানান্তর করা হয়েছে।
তানজানিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৮

তানজানিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৮ তানজানিয়ার উত্তরাঞ্চলীয় কিলিমাঞ্জারোর মোশি জেলায় গতকাল সন্ধ্যায দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। কিলিমাঞ্জারোর আঞ্চলিক কমিশনার নুরদিন বাবু আজ চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যরাও রয়েছেন, যারা মোশি পৌরসভায় একটি বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন। বাবু বলেন, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে একটি বাসের সামনের চাকা ফেটে যাওয়ার পর আগুন ধরে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দুটি বাসেই আগুন ধরে যায়। আহত ২৮ জন যাত্রীর মধ্যে ২২ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং ৬ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাম্পের ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট

ট্রাম্পের ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টদের নির্বাহী ক্ষমতা বাড়িয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) সুপ্রিম কোর্টের এক রায়ে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকানোর বিষয়ে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করা হয়েছে। এ রায়ের পর হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বসিত হয়ে বলেছেন, “এটি বড় ও আশ্চর্যজনক সিদ্ধান্ত”। এতে ট্রাম্প প্রশাসন খুব খুশি বলেও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “এটি সংবিধান, ক্ষমতা পৃথকীকরণ এবং আইনের শাসনের জন্য স্মরণীয় বিজয়।” উচ্চ আদালতের এ সিদ্ধান্ত কেবল ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ববিষয়ক আদেশকেই সমর্থন করে না, বরং তার অন্যান্য নীতিগত পদক্ষেপ কার্যকর করতে সহায়ক হবে। এর আগে ট্রাম্পের বেশকিছু সিদ্ধান্ত আটকে দিয়েছিল নিম্ন আদালত।
আত্মঘাতী হামলায় পাকিস্তানের ১৩ সেনা নিহত

আত্মঘাতী হামলায় পাকিস্তানের ১৩ সেনা নিহত পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৯ জন। যাদের মধ্যে শিশু ও বেসামরিক নাগরিকও রয়েছেন। শনিবার (২৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, একটি বিস্ফোরকভর্তি গাড়ি তাদের কনভয়ের সঙ্গে সংঘর্ষে বিস্ফোরিত হয়। এতে আশপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন শিশু আহত হয়। হামলার দায় এখনো কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এ ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ক্ষমতাসীন ট্রাম্পের ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট

ক্ষমতাসীন ট্রাম্পের ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টদের নির্বাহী ক্ষমতা বাড়িয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) সুপ্রিম কোর্টের এক রায়ে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকানোর বিষয়ে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করা হয়েছে। এ রায়ের পর হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বসিত হয়ে বলেছেন, “এটি বড় ও আশ্চর্যজনক সিদ্ধান্ত”। এতে ট্রাম্প প্রশাসন খুব খুশি বলেও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “এটি সংবিধান, ক্ষমতা পৃথকীকরণ এবং আইনের শাসনের জন্য স্মরণীয় বিজয়।”উচ্চ আদালতের এ সিদ্ধান্ত কেবল ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ববিষয়ক আদেশকেই সমর্থন করে না, বরং তার অন্যান্য নীতিগত পদক্ষেপ কার্যকর করতে সহায়ক হবে। এর আগে ট্রাম্পের বেশকিছু সিদ্ধান্ত আটকে দিয়েছিল নিম্ন আদালত।
মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সুখবর সৌদি আরবের

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সুখবর সৌদি আরবের সৌদি আরবে যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য স্বস্তির খবর দিল সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। নতুন এক ঘোষণায় জানানো হয়েছে, এসব ভিসাধারীরা এখন ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। খবর সৌদি গ্যাজেটের। এ সুযোগ চালু হয়েছে গত ২৬ জুন থেকে, যা হিজরি ক্যালেন্ডারে ১ মহররম। ঘোষণায় বলা হয়েছে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম : ভিসাধারীদেরকে আবেদন করতে হবে আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। জাওয়াজাতের অনুরোধ : যারা এই সুবিধা নিতে চান, তারা যেন ৩০ দিনের মধ্যে আবেদন শেষ করেন। সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে। যারা এই সুযোগ পাবেন : যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান। সাহায্যের পরামর্শ : যারা নিজে থেকে আবেদন করতে পারেন না, তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ‘আবশের’ প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেয়াও যেতে পারে। সৌদি সরকার আগে থেকেই এমন সুযোগ দিয়ে থাকে, যাতে বিদেশিরা দণ্ড ছাড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন। তাই যাদের ভিসা মেয়াদোত্তীর্ণ, তাদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে জাওয়াজাত।
মালয়েশিয়ায় ৩৬ গ্রেপ্তার, ১৫ জনকে ‘নির্বাসন’

মালয়েশিয়ায় ৩৬ গ্রেপ্তার, ১৫ জনকে ‘নির্বাসন’ চরমপন্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। আজ মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আটক বাংলাদেশিরা “চরমপন্থী উগ্র মতবাদ” ও “সন্ত্রাসবাদী আদর্শ”-এর সঙ্গে যুক্ত একটি চরমপন্থী সামরিক আন্দোলনে সরাসরি জড়িত ছিল দাবি করেছে মায়য়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্য ১৫ জনের বিরুদ্ধে নির্বাসনের (দেশ থেকে বহিষ্কার) আদেশ জারি করা হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে ১৬ জনের বিরুদ্ধে উগ্রপন্থি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তাধীন রয়েছেন।