যুদ্ধ ইস্যুতে বেইজিং যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ ইস্যুতে বেইজিং যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও ​​জিয়াকুন সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ১৪ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন। গুও বলেন, লাভরভ চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-এর সঙ্গে আলোচনা করবেন, যেখানে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় এবং অবস্থান সমন্বয় করবেন। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বেইজিং এবং মস্কো ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার এবং ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে এই সম্পর্ক আরও গভীর হয়েছে।

দুর্ভিক্ষের শঙ্কা: একবেলা খেয়ে বেঁচে আছেন সুদানের লাখো মানুষ

দুর্ভিক্ষের শঙ্কা: একবেলা খেয়ে বেঁচে আছেন সুদানের লাখো মানুষ সুদানের চলমান গৃহযুদ্ধ তৃতীয় বছরে পা দিতে চলেছে। যার প্রভাবে খাদ্য সংকট পৌঁছেছে চরম পর্যায়ে। যুদ্ধের কারণে চাষাবাদ ব্যাহত ও বাজার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ অবস্থায় ‘একবেলা খেয়ে বেঁচে থাকা’ এখন দেশটির অনেক পরিবারের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক সংস্থাগুলো সতর্ক করে বলছে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি দুর্ভিক্ষে রূপ নিতে পারে। বিশেষ করে দেশটির নর্থ দারফুর ও সাউথ কর্ডোফান অঞ্চলের পরিস্থিতি সবচেয়ে খারাপ। অনেক পরিবার পুরো দিন না খেয়েও থাকছেন বলে জানিয়েছে একাধিক এনজিও। অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার, কেয়ার ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি), মার্সি কর্পস ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের কারণে খাদ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থা ভেঙে পড়ায় সংকট দিন দিন বাড়ছে। অনেক মানুষ বেঁচে থাকার তাগিদে গাছের পাতা ও পশুখাদ্য পর্যন্ত খেতে বাধ্য হচ্ছেন। এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে সংকট অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী, সুদানের মোট জনসংখ্যার ৬১.৭ শতাংশ, অর্থাৎ প্রায় ২৮.৯ মিলিয়ন মানুষ বর্তমানে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় আছেন। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিবারগুলো শুধু একবেলা খাবার খেতে পাচ্ছেন। এর মধ্যে প্রায় ৫ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের খুব কাছাকাছি রয়েছে। উম বারু ও কেরনোয় শিশুদের তীব্র অপুষ্টির হার দুর্ভিক্ষের সীমা ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন আনে নারীরা। খাবার সংগ্রহ করতে গিয়ে অনেকে ধর্ষণ ও হয়রানির শিকার হচ্ছেন। পুরুষপ্রধান পরিবারের তুলনায় নারীপ্রধান পরিবারগুলো তিনগুণ বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। শিশু ও বয়স্কদের মধ্যে অপুষ্টি এবং স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে দ্রুত। এনজিও সংস্থাগুলো জোর দিয়ে বলেছে, যুদ্ধবিরতি ও মানবিক করিডোর খুলে দেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। প্রতিবেদন অনুযায়ী, সুদানে গৃহযুদ্ধের অন্যতম কারণ সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। ২০১৯ সালে ওমর আল বশিরকে উৎখাতের পর বেসামরিক-সামরিক যৌথ সরকার গঠিত হয়। কিন্তু ২০২১ সালে আবদেল ফাত্তাহ আল-বুরহান ও মোহাম্মদ হামদান দাগালো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। পরবর্তী সময়ে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সেনাবাহিনীতে একীভূত করা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। এই দ্বন্দ্বই দেশজুড়ে সশস্ত্র সংঘাতের সৃষ্টি করে এবং পরে তা গৃহযুদ্ধে রূপ নেয়।

হরমুজ প্রণালি থেকে মার্কিন যুদ্ধজাহাজের পিছু হটার ভিডিও প্রকাশ করল আইআরজিসি

হরমুজ প্রণালি থেকে মার্কিন যুদ্ধজাহাজের পিছু হটার ভিডিও প্রকাশ করল আইআরজিসি হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারের পিছু হটার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ভিডিওতে দাবি করা হয়েছে, প্রণালির পূর্ব অংশে আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলো সেখান থেকে সরে যায়। রবিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বলা হয়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোকে এই জলপথ ব্যবহার করতে দেওয়া হবে। আইআরজিসি আরও দাবি করে, মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, এ ধরনের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সঠিক নয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আগের দাবিও তারা নাকচ করেছে, যেখানে বলা হয়েছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ প্রণালিতে প্রবেশ করে অভিযান চালিয়েছে।

হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর এএফপি’র। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানায়, মন্ত্রণালয় ‘ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে চালানো হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।’ এ সময় রাষ্ট্রদূত ও সৌদি প্রতিনিধির বৈঠকের একটি ছবিও প্রকাশ করা হয়। এই বিবৃতিটি এই অঞ্চলে প্রথম আনুষ্ঠানিক অভিযোগগুলোর মধ্যে একটি। যেখানে বলা হচ্ছে যে, ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সময় উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে চালানো হামলাগুলো ইরাক থেকে চালানো হয়ে থাকতে পারে। এই কূটনৈতিক প্রতিবাদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ তোলার কয়েকদিন পরেই এল। উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরাকও এই সংঘাতে জড়িয়ে পড়ে। দেশটিতে মার্কিন স্বার্থ, বিশেষ করে বাগদাদের মার্কিন দূতাবাস এবং ইরানপন্থী গোষ্ঠীগুলোর অবস্থান বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। যুদ্ধ চলাকালে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিদিন ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি করলেও, বুধবার তারা ঘোষণা দেয় যে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর তারা তাদের অভিযান স্থগিত করছে।

৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক

৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক মধ্যেপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ হলেও আগামী ১০ থেকে ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোতে ১২০ কোটি মানুষের চাকরির বিশাল ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বাঙ্গা। বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে উন্নয়নশীল দেশগুলোতে কর্মক্ষম ৪০ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে, ফলে ৮০ কোটি চাকরির ঘাটতি থেকে যাবে মাস্টারকার্ডের সাবেক এই সিইও স্বীকার করেন, কোভিড-১৯ মহামারির পর থেকে বিশ্ব অর্থনীতিতে আঘাত হেনেছে।ধারাবাহিক স্বল্পমেয়াদী ধাক্কার কারণে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, কর্মীদের দীর্ঘমেয়াদী বিষয়ের ওপর মনোনিবেশ করানো একটি কঠিন কাজ। তিনি বলেন, আর্থিক কর্মকর্তারা যেন কর্মসংস্থান সৃষ্টি, মানুষকে বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করা এবং বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করার মতো দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলোর ওপর মনোযোগ ধরে রাখেন। আমাদের একই সঙ্গে হাঁটতে ও চুইংগাম চিবোতে হচ্ছে। আমরা এখন একটি স্বল্প গতির চক্রের মধ্য দিয়ে যাচ্ছি। দীর্ঘগতির চক্রটি হলো এই চাকরির পরিস্থিতি সৃষ্টি করা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ছায়ায় এই সপ্তাহে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বৈঠকে যোগ দিতে সারাবিশ্ব থেকে হাজার হাজার অর্থ কর্মকর্তা ওয়াশিংটনে সমবেত হবেন। এই যুদ্ধ বৈশ্বিক প্রবৃদ্ধিকে মন্থর করে দেওয়া এবং মুদ্রাস্ফীতি বাড়িয়ে তোলার হুমকি দিচ্ছে। অর্থনীতিতে এর প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির স্থায়িত্বের ওপর। এই যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই তিনি ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু হরমুজ প্রণালীতে ইরানের কার্যকর অবরোধের অবসান ঘটাতে পারেনি, যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় বিপর্যয় নিয়ে এসেছ। এছাড়াও তিনি লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত শান্ত করতে পারেনি। বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ, উন্নয়ন কমিটি, উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে এমন নীতি ও নিয়ন্ত্রক শর্তাবলী সহজ করার জন্য কাজ করার পরিকল্পনা তুলে ধরেছে, যা বছরের পর বছর ধরে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাধা সৃষ্টি করেছে। বাঙ্গা বলেন, আলোচনায় অনুমতি সংক্রান্ত স্বচ্ছতা, দুর্নীতি দমন, শ্রম আইন, ভূমি আইন, ব্যবসা খোলার প্রতিবন্ধকতা, সরবরাহ ব্যবস্থা, উন্নত বাণিজ্য ব্যবস্থা এবং বাণিজ্যের ক্ষেত্রে মূল্য-বহির্ভূত বাধার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। তিনি আশাবাদী তরুণদের জন্য কর্মসংস্থান ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের চাহিদা পূরণকারী বেসরকারি সংস্থাগুলোর জন্য সুযোগ তৈরি করতে সমাধান খুঁজে পাওয়া যাবে। তিনি আরও বলেন, ৎআমি জানি না আগামী ১৫ বছরের মধ্যে এমন কোনো আদর্শ পরিস্থিতিতে পৌঁছানো সম্ভব হবে কি না, যেখানে প্রত্যেকের প্রয়োজন মেটানো হবে। এমনটা ঘটবে বলে আমার সন্দেহ আছে, কিন্তু যদি তা না করা হয়, তবে অবৈধ অভিবাসন এবং অস্থিতিশীলতার দিক থেকে এর পরিণতি বেশ গুরুতর হবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ বিশ্বজুড়ে ১১৭ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হবে। বঙ্গা বলেন, উন্নয়নশীল দেশগুলোর সংস্থাগুলো নিজেরাই বিশ্বব্যাপী তাদের ব্যবসা সম্প্রসারণ শুরু করেছে, যার মধ্যে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও মাহিন্দ্রা গ্রুপ এবং নাইজেরিয়ার ডাঙ্গোটে অন্তর্ভুক্ত। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, উন্নয়নশীল দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনায় দেখা গেছে, তারা পরবর্তী প্রজন্মের জন্য আরও বেশি এবং উন্নত মানের চাকরি তৈরিতে আগ্রহী। এর পাশাপাশি পানির বিষয়টিও একটি বড় মনোযোগের কেন্দ্রবিন্দু হবে। বিশ্বব্যাংক, অন্যান্য উন্নয়ন ব্যাংকগুলোর সঙ্গে যৌথভাবে আরও এক বিলিয়ন মানুষের জন্য বিশুদ্ধ পানির নিরাপদ সরবরাহ নিশ্চিত করার একটি উদ্যোগ ঘোষণা করতে চলেছে। এছাড়াও আফ্রিকায় ৩০ কোটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য বিদ্যমান উদ্যোগগুলোও এতে যুক্ত হবে। বাঙ্গা বলেন, গত শরতে আইএমএফ এবং বিশ্বব্যাংকের বৈঠকে বিশ্বব্যাংক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের জন্য প্রয়োজনীয় মানবিক ও ভৌত অবকাঠামোর ওপর মনোযোগ দিয়েছিল এবং এই শরতে ব্যাংককে অনুষ্ঠিতব্য বৈঠকে বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দিয়ে এই ধারা অব্যাহত রাখবে। ব্যাংকটি এমন পাঁচটি খাত চিহ্নিত করেছে যেগুলো বিনিয়োগ থেকে লাভবান হবে এবং যেগুলো বৈশ্বিক বাণিজ্য বা উন্নত দেশগুলো থেকে আউটসোর্সিংয়ের ওপর নির্ভরশীল নয়। অবকাঠামো, ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, পর্যটন এবং মূল্য সংযোজিত উৎপাদন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে এই খাতগুলো তাৎক্ষণিকভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম। তিনি আরও বলেন, সমস্যাটা হলো, আমরা এটা একা করতে পারব না। ৮০০ মিলিয়নের সেই আশ্চর্যজনক সংখ্যায় পৌঁছানোর জন্য আমাদের এই বরফের গোলাটিকে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নামাতে হবে, আর গড়ানোর পথে এটি যেন প্রচুর বরফ সংগ্রহ করে।

হাইতির ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে নিহত ৩০

হাইতির ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে নিহত ৩০ হাইতির একটি জনপ্রিয় পর্যটনস্থলে পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলের মিলো শহরে অবস্থিত ঐতিহাসিক সিটাডেল লাফেরিয়াতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি। তিনি জানান,মিলো শহরের ওই স্থানে একটি পর্যটন অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতির সময় এই দুর্ঘটনা ঘটে। হাইতির সংস্কৃতি মন্ত্রী ইমানুয়েল মেনার্ড বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘আহতরা বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন এবং একটি উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই দুর্গটি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর নির্মাণ করা হয়। বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি স্বাধীনতার পরপরই এটি নির্মাণ করেন। বর্তমানে সিটাডেল লাফেরিয়া ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত।

পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার (ডিএমপি) মো. সরওয়ার। রবিবার রাজধানীর রমনা পার্কে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবুও আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল মানুষের সমাগম হবে। যাতে সব শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারে, সেজন্য ডিএমপি ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো ঢাকা মহানগরীকে নয়টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি এলাকায় ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম দিয়ে সুইপিং করা হবে। তিনি আরও বলেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪টি পয়েন্টে ব্যারিকেড বসানো হবে। প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। সিসিটিভি, ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে। পাশাপাশি পর্যবেক্ষণ টাওয়ার ও রুফটপে বিশেষ ফোর্স মোতায়েন থাকবে। ডিএমপি কমিশনার বলেন, ইভটিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকে বিশেষ টিম কাজ করবে। এছাড়া, হকারদের অনিয়ন্ত্রিত প্রবেশ ঠেকাতেও থাকবে আলাদা নজরদারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বা গুজব ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। আগামী মঙ্গলবার পয়লা বৈশাখের দিন রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সকাল ৬টা ১৫ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত চলবে। নির্ধারিত কয়েকটি গেট দিয়ে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা থাকবে এবং নারী-পুরুষ ও শিল্পীদের জন্য আলাদা গেট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার উদ্যোগে সকাল ৯টায় শুরু হবে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা, যা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় এসে শেষ হবে। শোভাযাত্রার পুরো রুট থাকবে কঠোর নিরাপত্তার আওতায়। সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। বিকেল ৫টার পর রমনা পার্কের সব গেট শুধু বের হওয়ার জন্য ব্যবহৃত হবে। কাউকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। সন্দেহজনক কোনো কিছু দেখলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ বা ডিএমপির কন্ট্রোল রুমে জানান।

যুক্তরাষ্ট্র আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে ইরান

যুক্তরাষ্ট্র আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে ইরান ইরানি আলোচকদের নেতা মোহাম্মদ বাঘের গালিবফ জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ২১ ঘণ্টার আলোচনার পর গালিবফ রবিবার এক্স-এ এক পোস্টে এ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “আলোচনার আগে আমি জোর দিয়েছিলাম যে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা ও সংকল্প রয়েছে, কিন্তু আগের দুটি যুদ্ধের অভিজ্ঞতার কারণে আমরা অপর পক্ষকে বিশ্বাস করি না। ইরানি প্রতিনিধিদলে আমার সহকর্মীরা ১৬৮টি গঠনমূলক ও দূরদর্শী প্রস্তাব পেশ করেছেন, কিন্তু আলোচনার এই পর্বে অপর পক্ষ শেষ পর্যন্ত প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। গালিবফ তার পোস্টে আরো লিখেছেন, “আমেরিকা আমাদের যুক্তি ও নীতি বুঝতে পেরেছে এবং এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে, তারা আমাদের আস্থা অর্জন করতে পারবে কি না। ইরানের সংসদের স্পিকার এবং দেশটির ইসলামী শাসনের একজন প্রবীণ নেতা গালিবফ বলেছেন, “ইরানি জাতির অধিকার সুরক্ষিত করার জন্য সামরিক সংগ্রামের পাশাপাশি কূটনীতিও আরেকটি পদ্ধতি এবং আমরা ইরানিদের ৪০ দিনের জাতীয় প্রতিরক্ষার অর্জনগুলোকে সুসংহত করার প্রচেষ্টা কখনো বন্ধ করব না।

হরমুজ থেকে মাইন অপসারণে তৎপরতা শুরু মার্কিন প্রতিরক্ষা বাহিনীর

হরমুজ থেকে মাইন অপসারণে তৎপরতা শুরু মার্কিন প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। এ জন্য প্রাথমিক ভাবে দুটি রণতরীও মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। মাইন অপসারণ করতে দুই মার্কিন রণতরী ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি ইতোমধ্যে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা হয়েছে বলে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছে সেন্টকোম। গতকাল শনিবার সেই বার্তায় আরও বলা হয়েছে, “ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পেতে রাখা মাইন থেকে হরমুজ প্রণালিকে সম্পূর্ণরূপে মুক্ত করতে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে জাহাজ দু’টি পাঠানো হয়েছে। একই দিন পৃথক এক বিবৃতিতে সেন্টকোমের শীর্ষ নির্বাহী কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, “আজ (শনিবার) আমরা একটি নতুন পথ তৈরির প্রক্রিয়া শুরু করেছি এবং বাণিজ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করতে শিগগিরই এই পথকে বেসামরিক সামুদ্রিক জাহাজ চলাচল খাতের সঙ্গে শেয়ার করা হবে। উল্লেখ্য, উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারির অংশ হিসেবে সেখানে জলমাইন পেতেছিল আইআরজিসি। কিন্তু প্রণালির কোন কোন জায়গায় মাইন স্থাপন করা হয়েছিল, তা এখন শনাক্ত করতে পারছে না ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর প্রথম কারণ, প্রণালির যেসব জায়গায় মাইন পাতা হয়েছে, সেসবের রেকর্ড যথাযথভাবে রাখেনি আইআরজিসি এবং দ্বিতীয় কারণ, আইআরজিসির নথিতে যেসব জায়গায় মাইন পাতার রেকর্ড রয়েছে, সেসবের বেশির ভাগই সরে গেছে কিংবা ভেসে গেছে; অর্থাৎ আগের জায়গায় নেই। এ কারণে এসব মাইন শনাক্ত করা এখন বেশ কঠিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অবশ্য গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছিলেন, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। আমরা এখন হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছি। শিগগিরই হরমুজের তলদেশে মাইন বিধ্বংসী যন্ত্রচালিত নৌযান পাঠানো হবে”, ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন ট্রাম্প।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ&লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেনের সঙ্গে  ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন| ক্রেমলিনের তথ্য অনুযায়ী, আগামীকাল মস্কো সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত চলবে| এই সময় উভয় দেশ ইস্টার উদযাপন করবে| ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে চলবে| ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনও একই পদক্ষেপ নেবে বলে তারা আশা করছে| এতে আরো বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ সেনাবাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভকে ওই সময় সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন| তবে যেকোনো ধরনের লঙ্ঘনের জবাব দিতে রুশ বাহিনী প্রস্তুত থাকবে|