চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১৪ বছরের কিশোর সিহাব হ*ত্যা মামলায় ২ জনের যা*বজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১৪ বছরের কিশোর সিহাব হ*ত্যা মামলায় ২ জনের যা*বজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারীচালিত একটি রিক্সাভ্যান কেড়ে নেয়ার উদ্দেশ্যে ১৪ বছরের কিশোর সিহাবকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দায়ের একটি মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে উভয়কে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ বিকেল পৌনে ৪টায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান আসামীদের উপস্থিতিতে দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন- গোমস্তাপুর উপজেলার গোপীনাথপুর ছোটদাদপুর গ্রামের আফজাল হোসেন ওরফে আবজাল মন্ডলের ছেলে আব্দুল হাকিম ওরফে হাকিম আলী এবং শিবগঞ্জ উপজেলার মির্জাপুর কর্নখালী গ্রামের সুজন আলী। একই মামলায় গোমস্তাপুরের কাশিয়াবাড়ি আলমপুর গ্রামের মৃত তফের আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন নামে অপর এক আসামীকে বেকসুর খালাস দেন আদালত। নিহত সিফাত গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের ধলখেরৈ গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীব (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২০ সালের ৩১ আগষ্ট বিকালে বাড়ি থেকে ভাড়ার জন্য ভ্যান নিয়ে বের হয় সিফাত। কিন্তু ওইদিন সে আর বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় পরদিন ১ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় নিখোঁজ ডায়রী করেন সিফাতের বাবা। এরপর পুলিশ সিফাতকে খুঁজতে শুরু করে এবং ঘটনায় জড়িত সন্দেহে হাকিম ও সুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাঁরা পরিকল্পিতভাবে ভ্যান কেড়ে নেবার জন্য সিফাতকে ৩১ আগষ্ট রাতেই গলায় পরনের গেঞ্জি পেঁচিয়ে শ^াসরোধে হত্যার কথা স্বীকার করেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পরদিন ২ সেপ্টেম্বর ভোররাতে গোমস্তাপুরের রাধানগর ্ ইউনিয়নের যাতাহারা বাজার এলাকায় সড়ক থেকে ৩ শত গজ ভেতের একটি আখক্ষেতের মধ্যে থেকে সিফাতের মরদেহ উদ্ধার হয়। কেড়ে নেয়া ভ্যান উদ্ধার হয় মোয়াজ্জেমের বাড়ি থেকে। এ ঘটনায় ওইদিন সিফাতের বাবা গোমস্তাপুর থানায় ৩ জনকে আসামী করে মামলা করেন। ২০২০ সালের ৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং গোমস্তাপুর থানার তৎকআলীন পরিদর্শক মিজানুর রহমান ওই ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ২৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত মঙ্গলবার হাকিম ও সুজনকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন এবং মোয়াজ্জেমকে খালাস দেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. গোলাম মোস্তফা এবং অন্যরা।
গোমস্তাপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টেউটিন ও অর্থ বিতরণ

গোমস্তাপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টেউটিন ও অর্থ বিতরণ গোমস্তাপুরে অগ্নিকা-সহ প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টেউটিন,শুকনো খাবার ও অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এইগুলো বিতরণ করা হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী প্রধান অতিথি থেকে উপকারভোগী মধ্যে এসব বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ উপকারভোগীরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের কর্তৃক উপজেলার ১৫ জন উপকারভোগীকে ২ বান্ডিল টেউটিন, এক বস্তা শুকনো খাবার ও ৩ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। এর মধ্যে ৯টি অগ্নিকা-, ৩টি ঝড়ে ক্ষতিগ্রস্ত, ১টি করে অসহায় গরীব ও দুস্থ বিধবা পরিবার রয়েছে।
গোমস্তাপুরে পুকুরে ডুবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীর মৃ*ত্যু

গোমস্তাপুরে পুকুরে ডুবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীর মৃ*ত্যু গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শ্রীমতী কিসপট্টা নামে ক্ষুদ্র নৃৃগোষ্ঠীর এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত লোবানু কিসপট্টার মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যান শ্রীমতি। দুপুর দেড়টার দিকে স্থানীয়রা তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে। শ্রীমতী শারিরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি এবং র্যাবের পৃথক অভিযানে; মোটরসাইকেলে পাচারকালে ২৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১ শিবগঞ্জ উপজেলা সীমান্তে এবং গোমস্তাপুর উপজেলায় বিজিবি এবং র্যাবের ২টি পৃথক অভিযানে ২৪১ বোতল ফেনসিডিলসহ এক বাক্তি আটক এবং ২টি মোটরসাইকেল জব্দ হয়েছে। শিবগঞ্জে বিজিবি’র অভিযানে অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকিয়ে পাচারকালে ১৪১ বোতল ফেনসিডিল জব্দ হয়। ঈদ উপলক্ষে মাদক পাচার সম্ভবনার গোয়েন্দা তথ্যে অভিযানটি চালানো হয়। এদিকে গোমস্তাপুরে র্যাবের অভিযানে মাসুদ রানা নামে এক ব্যাক্তি মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিরয়িা বলেন, আজ সকাল সোয়া ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের টাপ্পুর গ্রামে পাকা সড়কের উপর কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি টহলদল যানবাহন তল্লাশী শুরু করে। মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০/১ এস হতে বাংলাদেশের প্রায় ১ কিলোমিটার ভেতরে ওই গ্রামে তল্লাশী চলাকালে একটি মোটরসাইকেল আরোহি দুই ব্যাক্তি তল্লাশীর মুখে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে থেকে ও সীট কভারের নীচ থেকে ১৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এদিকে, র্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুরের চর উদয়ননগর টোলঘর এলাকার সড়কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে মোটরসাইকেলে পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক হন মাসুদ রানা। এসব ঘটনায় শিবগঞ্জ এবং গোমস্তাপুর থানায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
রহনপুর পৌরসভা ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ

রহনপুর পৌরসভা ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ করছে মানবতার সেবায় রহনপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল সকালে রহনপুরস্থ উপজেলা ডাকবাংলো চত্বরে ছাতাগুলো বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম প্রধান অতিথি থেকে ট্রাফিকদের মধ্যে ছাতাগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ খান, কোষাধ্যক্ষ আইনাল হক সুমন, সদস্য ফিরোজ কবির, মুনিরুল ইসলাম, খায়রুল আনামসহ অন্যরা। সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জেম বলেন, রোদ ও বৃষ্টিতে ট্রাফিকদের দায়িত্ব পালন করা একটি কষ্টসাধ্য কাজ। রাস্তায় শৃঙ্খলা, যাত্রীদের নিদিষ্ট গন্তব্যে যেতে ও যানবাহনের যানজট নিরসনে কাজ করে থাকেন তারা। তাদের একটু কষ্ট দূর করতে এই সামান্য প্রচেষ্টা।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাশেদ আলী বিশু (৬০) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫-৬ জন। অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৩৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত বিশু গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামের আবুল হোসেনের ছেলে। আর নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে পার্বতীপুরের সুবইল গ্রামের ঈদগাহ মাঠে শিশুরা ক্রিকেট খেলছিল। মাঠে থাকা ছোট ছোট গাছে থাকা আমের ক্ষতি হবার আশঙ্কায় ক্রিকেট খেলতে নিষেধ করা হলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাশেদ নিহত হন এবং আহত হন অন্তত ৫ থেকে ৬ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রইস উদ্দিন। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, রবিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে পারিবারিক জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদ রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মাসুদ রানা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরো বলেন-এজাহার পেয়েছি মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুরে এসএস টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। ফি-সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রহনপুর পুর্নভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক ড. মিজানুর রহমান। প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সেক্রেটারি প্রভাষক হাফিজুর রহমান মুর্শেদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাঠাগারের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান মাষ্টার, বাঙ্গাবাড়ি ইউএস কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, পাঠাগারের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ও শিশুসহ নিহত ২,আহত ৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ও শিশুসহ নিহত ২,আহত ৫ গোমস্তাপুর উপজেলায় একটি ট্রাকের সাথে একটি যাত্রীবোঝাই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালক এবং এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বেনিচক গ্রামের আহসান হাবিবের ছেলে ও অটোরিক্সার চালক জাহিদ হাসান এবং বোয়ালিয়া ইউনিয়নের ঘাটনগর গ্রামের মিঠুন আলীর ছেলে হাসান আলী। এ ঘটনায় আহত আরও ৫জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে চৌডালা ইউনিয়নের গড়িয়াবাজার এলাকায় শিবগঞ্জের কানসাট বাজার থেকে গোমস্তাপুরের দিকে আসা একটি অটোরিক্সার সাথে বিপরীতে শিবগঞ্জমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ৭ জন আহত হয়। তাঁদের নিকটস্থ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন। বিকাল ৫টার দিকে তার পরিচয় নিশ্চিত হয়। অপরদিকে রাজশাহীতে চিকিৎসাধীন অটোচালক জাহিদ হাসান চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ ট্রাক আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়িতে ‘আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে উত্তম কৃষিচর্চা (জিএপি ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল পয়েন্ট (এইচএসিসিপি)’র মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÍ রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেনÍ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলুসহ অন্যরা। প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে উৎপাদন, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীরা। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ: গোমস্তাপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু

শিবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ: গোমস্তাপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু শিবগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এদিকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। আজ সকালে পৌরসভা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাকির মুন্সী। উল্লেখ্য, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২১ জনকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে। ১ম দিন ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদেও চাল দেওয়া হয়।