ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা

ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা নেপালের বিপক্ষে অবিশ্যাস্য বাইসাইকেল কিক আর ‘পানেনকা’ পেনাল্টির পরও শেষ পর্যন্ত জয় পায়নি দল। সে সময় হতাশার কথা জানালেও পেশাদার ফুটবলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভালই জানেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিয়ম রক্ষার মর্যাদার লড়াইয়ে ম্যাচের আগে অনুশীলনে সোমবার নিজেদের ঝালিয়ে নিয়েছে দুদলই। জামাল-তারিক কাজির পর হামজা-জায়ান-শমিতদের আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। বদলে যাওয়া ফুটবলে উচ্ছ্বাসিত ভক্তদের চাঙ্গা রাখার দায়িত্বও যে তারকা ফুটবলারদের তা আবারও দেখালেন হামজা।  সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে স্ট্যাটাস দেন হামজা। পোস্টে তিনি লেখেন, ‌‌‘বড় ম্যাচের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। আপনাদের সবাইকে দেখার জন্য আর আপনাদের উচ্ছ্বাস অনুভব করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ইনশাআল্লাহ।’ দর্শকদের কাছ আজ স্টেডিয়ামের গ্যালারিতে যা দেখতে চেয়েছেন হামজা তা যে তিনি দেখবেন এ নিয়ে তেমন কোন সন্দেহ নেই। কারণ ছয় মিনিটে যে বিক্রি হয়ে গিয়েছে জাতীয় স্টেডিয়ামের সব টিকিট।

ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে

ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে আরলিং হালান্ড যেন নিজেই ইতিহাস লিখে চলেছেন। দুই মিনিটের ব্যবধানে তার দুর্দান্ত দুই গোল ইতালিকে সান সিরোতে ৪-১ ব্যবধানে হারিয়ে নরওয়েকে নিয়ে গেল ১৯৯৮ সালের পর তাদের প্রথম বিশ্বকাপে। ম্যানচেস্টার সিটির এই সুপারস্টারের গ্রুপপর্বে গোলসংখ্যা দাঁড়াল ১৬। যা পোল্যান্ডের রবার্ট লেভানদোভস্কির রেকর্ডের সমান। ‘গ্রুপ–আই’ থেকে স্বয়ংক্রিয়ভাবে কোয়ালিফাই করতে নরওয়ের সামনে ছিল শুধু গণিতের হিসাব মেলানোর অপেক্ষা। তাদের বাদ দিতে ইতালির দরকার ছিল অবাস্তব এক নয় গোলের ব্যবধান। যা মাঠে সম্ভব হয়নি। তাই দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরতে যাচ্ছে নরওয়ে। আত্মবিশ্বাসও আকাশছোঁয়া। গত জুনে ইতালিকে ৩–০ গোলে হারানো ম্যাচটাই শেষ পর্যন্ত লুচিয়ানো স্পালেত্তির চাকরি শেষ করে দেয়। তার উত্তরসূরি জেনারো গাত্তুসো এবার প্লে-অফের প্রস্তুতি নেবেন। গাত্তুসো তার সেরা খেলোয়াড়দেরই দলে ফেরান। মোলদোভার বিপক্ষে খেলা দলে কেবল জিয়ানলুকা মানচিনি টিকে থাকেন। অন্যদিকে নরওয়ের একমাত্র পরিবর্তন, এস্তোনিয়ার বিপক্ষে খেলা অস্কার ববের জায়গায় নামেন ক্রিস্টিয়ান থরস্টভেট। প্রথমার্ধজুড়ে ইতালি ছিল আধিপত্যে। ফেদেরিকো দিমারকোর ভলিটি সামান্য বাইরে গেলে ১১তম মিনিটে আলো ছড়ান মাত্র ২০ বছর বয়সী ফ্রানচেস্কো পিও এসপোসিতো। দুর্দান্ত টার্ন আর নিখুঁত ফিনিশ আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটাকে আরও উজ্জ্বল করে তোলেন তিনি। এরপর এসপোসিতো আরেকটি হেড বাইরে পাঠালেও দুই দলই তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। মাঝপথে রেফারির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে গাত্তুসো কার্ডও দেখেন। বিরতির পর যেন নতুন উদ্যমে মাঠে নামে নরওয়ে। আলেকজান্ডার সর্লোথের শট বার ঘেঁষে বেরিয়ে যায়। এরপর চুলের অনন্য সাজে পরিচিত জুলিয়ান রাইয়েরসনও লক্ষ্যভেদ করতে পারেননি।

এমবাপ্পেকে ছাড়াই রাতে মাঠে নামছে ফ্রান্স

এমবাপ্পেকে ছাড়াই রাতে মাঠে নামছে ফ্রান্স বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রাত ১১টায় আজারবাইজানের মুখোমুখি হবে ফ্রান্স। তবে চোটের কারণে দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না লা ব্লুজ। একই সময়ে মাঠে নামবে ইংল্যান্ডও, আলবেনিয়ার বিপক্ষে খেলতে। রিয়াল মাদ্রিদে মৌসুমের শুরুটা কঠিন হলেও এখন দারুণ ছন্দে এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে নিয়মিত গোল করে গড়েছেন ৪০০ গোলের রেকর্ড—ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে। ফ্রান্সের হয়ে ৫৫ গোল করা তারকা মাত্র দুই গোল দূরে আছেন অলিভার জিরুর সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার। তবে আজারবাইজানের বিপক্ষে তার সেই রেকর্ড ব্রেকিং গোলের অপেক্ষা বাড়ছে চোটের কারণে। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে টিকিট। আজারবাইজানের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হলেও অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করতে চাইবে ফ্রান্স। গ্রুপ ডিতে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, আইসল্যান্ড ও ইউক্রেনের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। টানা ৬ ম্যাচ অপরাজিত ফরাসিরা বাকুতে কোনো হোঁচট চাইছে না। দলে স্বস্তির খবর সৌদি প্রো লিগে আল ইতিহাদের হয়ে আলো ছড়িয়ে জাতীয় দলে ফিরেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এনগোলো কন্তে। আজ তাকে বাজিয়ে দেখতে পারেন কোচ দেশম। এমবাপ্পের অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে হুগো একিতিকেকে।

জন্মসূত্রে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত

জন্মসূত্রে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত রায়ান উইলিয়ামসকে খেলানোর জন্য ফিফার অনুমতি এখনো পায়নি ভারত। তবু অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ডকে বাংলাদেশে নিয়ে আসছে ভারত। আজ তাকে স্কোয়াডে রেখেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে তারা। ২০১৯ সালে অজিদের হয়ে অভিষেক হয় জন্মসূত্রে অস্ট্রেলিয়ান রায়ানের। তবে বয়সভিত্তিক পর্যায় পেরিয়ে সিনিয়রদের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচটিই খেলতে পেরেছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। আর সুযোগ না মেলায় সম্প্রতি ভারতের নাগরিকত্ব নিয়েছেন তিনি। ছেড়েছেন অস্ট্রেলিয়ার পাসপোর্ট। মা ভারতীয় হওয়ায় এই সুযোগটা নিয়েছেন রায়ান। ভারতের হয়ে তাকে খেলতে আগ্রহী করেছে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান সুপার লিগের দল বেঙ্গালুরু এফসির হয়ে খেলাও। চাইলে অবশ্য বাবার পরিচয় সূত্রে ইংল্যান্ড ও ওয়েলসের হয়েও খেলতে পারতেন তিনি। সেই যাই হোক ভারতের হয়ে খেলতে হলে রায়ানকে ফিফার অনুমতি লাগবে। যা এখনো নিশ্চিত নয়। আগামী ১৭ নভেম্বরের মধ্যে যদি অস্ট্রেলিয়ার অনাপত্তিপত্র এবং ফিফা ও এএফসির অনুমতি পায় তবেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারবেন তিনি। অন্যথা, ভারতের হয়ে অভিষেকের অপেক্ষা দীর্ঘায়িত হবে। আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ম্যাচটি এশিয়ান কাপ বাছাইপর্বের। যা এখন শুধুই নিয়ম রক্ষার হয়েছে। কেননা মূল পর্বে খেলার যোগ্যতা আগেই হারিয়েছে দুই দল। তবে উভয় দলের জন্য মর্যাদার লড়াই হয়েছে। তাই তো বাংলাদেশের পথই অনুসরণ করছে ভারত। গত এক বছরে বেশ কজন প্রবাসী ফুটবলারের অভিষেক হয়েছে বাংলাদেশের হয়ে। যার মধ্যে হামজা চৌধুরী অন্যতম। লেস্টার সিটির মিডফিল্ডারের মতোই ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে রায়ানের। পোর্টসমাউথ, ফুলহাম ও বার্নলির মতো ক্লাবে খেলেছেন তিনি। অনুমতি না পাওয়া সত্ত্বেও রায়ানকে দলে রাখলেও দেশের ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীকে এবার দলে রাখেনি ভারত। সঙ্গে লিস্টন কোলাসোর মতো ফরোয়ার্ডকেও বাংলাদেশের বিপক্ষে রাখেননি কোচ খালিদ জামিল।

২০২৬ বিশ্বকাপে ৩০ দলের জায়গা নিশ্চিত 

২০২৬ বিশ্বকাপে ৩০ দলের জায়গা নিশ্চিত  ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ৩০টি দল। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর ও মধ্য আমেরিকা এবং ওশেনিয়া মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টুর্নামেন্টের দলসংখ্যা। ইউরোপ (৩ দল) ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিজেদের গ্রুপের প্রতিযোগিতায় শীর্ষে থেকে জায়গা করে নিয়েছে ফুটবলের মহামঞ্চে। দক্ষিণ আমেরিকা (৬ দল) আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে— দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দলই বাছাইপর্বে দাপট দেখিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। উত্তর ও মধ্য আমেরিকা (২ দল) আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে মেক্সিকো। আফ্রিকা (৯ দল) বিশ্বমঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা। এশিয়া (৭ দল) জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান এর মধ্যেই নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট। ওশেনিয়া (১ দল) ওশেনিয়া অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে মোট ৪৮ দল অংশ নিলেও এখনো বেশ কিছু জায়গা খালি রয়েছে। বাকি দলগুলো প্লে-অফ ও শেষ দিকের বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে।

উড়ন্ত হামজার বাইসাইকেল গোল ফিফার পোস্টে 

উড়ন্ত হামজার বাইসাইকেল গোল ফিফার পোস্টে  নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ২-১ গোলে এগিয়ে থাকা ম্যাচে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ম্যাচে দুটি গোল করেন হামজা চৌধুরী। যার একটি ছিল দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন প্রথমার্ধে শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুর্দান্ত এক বাইসাইকেল গোলে দলকে সমতা এনে দেন হামজা চৌধুরী। বাংলাদেশের এই মিডফিল্ডারের গোল অনেকটা ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক গোলের মতো। হামজার এই বাইসাইকেল গোল রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বিশ্ব ফুটবলে। হামজা এমন দর্শনীয় গোলের দৃশ্য নজড়ে পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার। ফেসবুকে উড়ন্ত হামজার দুটি ছবি পোস্ট করেছে ফিফা। সেই পোস্টের ক্যাপশনে লিখা- উড়ন্ত হামজা, পাশে বাংলাদেশের পতাকার ছবি। বাইসাইকেল গোলের পর পরই পেনাল্টি থেকে গোল করেন হামজা। এতেই ম্যাচে লিড পেয়েছিল বাংলাদেশ। এই নিয়ে লাল-সবুজের জার্সি গায়ে ৬ ম্যাচে ৪টি গোল করলেন দেশের ফুটবলের এই মহাতারকা।

ক্যাম্প ন্যুতে বার্সার কিংবদন্তি মেসির সম্মানে ভাস্কর্য

ক্যাম্প ন্যুতে বার্সার কিংবদন্তি মেসির সম্মানে ভাস্কর্য  বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে বহু স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে চিরস্মরণীয় করে রাখতে ভাস্কর্য স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বার্সা। বার্সার প্রধান স্টেডিয়াম ক্যাম্প ন্যু’এর সংস্কার কাজ প্রায়ই শেষ হয়ে এসেছে। বার্সেলোনা সভাপতি জোয়ান লাপার্তা নিশ্চিত করেছেন ক্যাম্প ন্যু বাইরে লিওনেল মেসির একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা আছে। লাপার্তা বলেন, ‘আমরা সকল কিউল (বার্সা সমর্থক) চাই, লিও মেসির একটি ভাস্কর্য স্পোটিফাই ক্যাম্প ন্যুতে থাকুক। আমরা এর ওপর কাজ করছি, এবং যদি মেসির পরিবার একমত হয়, ডিজাইন তৈরি হলে তাদের সঙ্গে আলোচনা করা হবে।’ তিনি বলেন, ‘মেসি সবসময় বার্সার অংশ হয়ে থাকবেন। আমাদের দরজা সবসময় তার জন্য খোলা। আমরা তার প্রতি পূর্ণ সম্মান রাখি। বার্সার থেকে সেরা শ্রদ্ধা পাওয়ার যোগ্য মেসি।’ ক্যাম্প ন্যু স্টেডিয়ামের বাইরে ক্লাবটির কিংবদন্তি জোয়ান ক্রুইফ ও লাসজলো কুবালার ভাস্কর্য আছে। তাদের মতো মেসিকেও কাতালান ক্লাবটি চিরস্বরণীয় করে রাখতে প্রতিমূর্তি তৈরির করবে বলে জানান বার্সা সভাপতি। তিনি বলেন, ‘মেসির স্পোটিফাই ক্যাম্প ন্যুতে একটি ভাস্কর্য থাকা উচিত, ঠিক ক্রুইফ এবং কুবালার মতো। তিনি এমন একজন আইকনিক খেলোয়াড়, যার ছাপ বার্সার হৃদয়ে চিরঅম্লান থাকবে।’ ২০২১ সালে হঠাৎ বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। মাত্র ১৩ বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। ক্লাবটিতে ২১ বছরে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন এবং ১০টি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৩৮ বছর বয়সী ফুটবলার। সম্প্রতি একদম চুপিসারে ক্যাম্প ন্যুতে ঘরে যান মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্টে কোনো একদিন সাবেক ক্লাবে ফেরারও বার্তা দেন ইন্টার মায়ামির মহাতারকা। তবে আপাতত মেসির ফেরা অবাস্তব বলেন বার্সা সভাপতি।

হৃদরোগে আক্রান্ত অস্কার; ভাবছেন অবসরের কথা

হৃদরোগে আক্রান্ত অস্কার; ভাবছেন অবসরের কথা চেলসি ছেড়ে চীনে পাড়ি জমানো ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে খেলার স্বপ্ন দেখলেও, হৃদরোগজনিত সমস্যার কারণে এখন তিনি অবসরের কথা ভাবছেন। সাও পাওলোর হয়ে খেলার সময় অস্কারকে হঠাৎ অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। সৌভাগ্যবশত, তার অবস্থা গুরুতর নয় এবং বর্তমানে স্থিতিশীল। ক্লাব সভাপতি হুলিও কাসারেস জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষার ফলাফল ইতিবাচক। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের সাও পাওলোর সঙ্গে চুক্তি আছে ২০২৭ পর্যন্ত, তবে তিনি চুক্তি বাতিল করে খেলোয়াড়ি জীবন শেষ করার কথাও ভাবছেন। হৃদরোগ সমস্যা অস্কারের জন্য নতুন নয়; গত আগস্টে করিন্থিয়ান্সের বিপক্ষে পিঠের হাড় ভাঙার পরই তার হৃদযন্ত্রে অস্বাভাবিকতা ধরা পড়েছিল। ২০২৫ সালের জানুয়ারি থেকে সাও পাওলোর হয়ে অস্কার ২১টি ম্যাচ খেলেছেন, ২টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন। চেলসির হয়ে প্রিমিয়ার লিগ খেলার পর ২০১৭ সালে সাংহাই পোর্টে যোগ দিয়েছিলেন, এবং চলতি বছরের শুরুতে ফ্রি এজেন্ট হিসেবে সাও পাওলোতে ফিরে আসেন। ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘বিধিবদ্ধ চিকিৎসা প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং খেলোয়াড়ের গোপনীয়তা বজায় রেখে চিকিৎসা দল থেকে আপডেট পাওয়া মাত্র আরও তথ্য জানানো হবে।’ অস্কার ব্রাজিল জাতীয় দলে ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ৪৮ ম্যাচে ১২ গোল করেছেন। এখন তার ফোকাস পুরোপুরি সুস্থতায় এবং খেলোয়াড়ি জীবনের ভবিষ্যৎ সিদ্ধান্তে।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: ফ্রান্সকে হারিয়ে ইতিহাস উগান্ডার

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: ফ্রান্সকে হারিয়ে ইতিহাস উগান্ডার ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিল আফ্রিকার দেশ উগান্ডা। কাতারে যুবা বিশ্বকাপের গ্রুপপর্বে ফ্রান্স অনূর্ধ্ব–১৭ দলকে ০-১ গোলে হারাল উগান্ডা অনূর্ধ্ব-১৭ দল। ইউরোপের এই পরাশক্তিকে হারিয়ে ৪৮ দলের বিশ্বকাপে পরের রাউন্ডের টিকিটও কেটেছে তারা। অবশ্য উগান্ডার কাছে হারলেও গ্রুপ পর্বের বাধা উতরাতে পেরেছে ফ্রান্স অনূর্ধ্ব–১৭ দল। গ্রুপ ‘কে’ এর দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি এক লড়াই জমে উঠে। গ্রুপপর্বের তিনটি ম্যাচ শেষে ফ্রান্স, উগান্ডা, কানাডা, আর চিলি তিনটি দলেরই সমান ৪ পয়েন্ট দাড়ায়। তাতে পরের পর্বে যাওয়ার সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে যায় গোল ব্যবধান। গ্রুপ ‘কে’ এর চারটি দলই এক জয়, এক হার এবং একটি ম্যাচ ড্র করে। তবে গোল ব্যবধানে (+১) এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যুবা বিশ্বকাপের পরের পর্ব নিশ্চিত করে ফ্রান্স। কানাডা আর উগান্ডার গোল ব্যবধান শূন্য হলেও মুখোমুখি লড়াইয়ে উগান্ডাকে হারানোয় পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে শেষ করে কানাডা। আর গ্রুপ পর্বে সেরা দুইয়ে না থাকলেও প্রতিযোগিতার মোট ১২টি গ্রুপের পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা সেরা আট দলে থেকে নক-আউট পর্ব নিশ্চিত করে উগান্ডা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে চোখে চোখ রেখেই লড়েছে উগান্ডা। দৃঢ় রক্ষণভাগ আর ভয়ডরহীন আক্রমণাত্মক খেলার মিশ্রণে উগান্ডা তরুণরা ফরাসিদের পুরো ম্যাচজুড়ে চাপে রাখে। ম্যাচের ১৫ মিনিট পার হতেই উগান্ডার জেমস বোগেরের গোলই ব্যবধান গড়ে দেয়। ডি-বক্সের ভেতর থেকে বাঁকানো এক শটে বল পাঠান জালের কোণে। আফ্রিকার দেশটির ফুটবল ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়েই থাকবে এই মুহূর্ত। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দ্বিতীয় পর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা-ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। গ্রুপপর্বের তিনটি ম্যাচই জিতে পরের পর্বে পা রাখে আলবিসেলেস্তা যুবারা। দুই জয় আর এক ড্রয়ে ব্রাজিলও গ্রুপসেরা হয়েছে।

মেসির জোড়া গোলে নাশভিলকে হারিয়ে মায়ামির দারুণ সূচনা

মেসির জোড়া গোলে নাশভিলকে হারিয়ে মায়ামির দারুণ সূচনা লিওনেল মেসির জাদুতে আবারও মাঠ কাঁপালো। বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে তার জোড়া গোলে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে হারিয়েছে ন্যাশভিল এসসিকে। এর মাধ্যমে ইস্টার্ন কনফারেন্সের সেরা তিনের প্রথম ম্যাচে এগিয়ে গেল মেসির দল। দলটির হয়ে তৃতীয় গোলটি করেন তাদেও আয়েন্দে। আর সেই গোলের পেছনেও ভূমিকা ছিল মেসির। দ্বিতীয়ার্ধে মেসির নিখুঁত পাস থেকে ইয়ান ফ্রাই বল বাড়ান বক্সে। এখন সিরিজে ১-০ তে এগিয়ে থাকা ইন্টার মায়ামির সামনে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ। ১ নভেম্বর নাশভিলের মাঠে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রয়োজনে ৮ নভেম্বর ফোর্ট লডারডেলে হবে তৃতীয় ও নির্ধারণী ম্যাচ।