২২৩৪ কোটি টাকা ছাড়িয়ে ‘পুষ্পা টু’ সিনেমার আয়

২২৩৪ কোটি টাকা ছাড়িয়ে ‘পুষ্পা টু’ সিনেমার আয় ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির পর কেটে গেছে ২৪ দিন; বিতর্কের মাঝেও দর্শক চাহিদায় ভাটা পড়েনি। তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির আয়ের তরঙ্গ ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু তা অঙ্কের হিসাবে নজরকাড়া। মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমা কেড়ে নিয়েছে সুকুমার নির্মিত ‘পুষ্পা টু’ সিনেমা; ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড। এখন পর্যন্ত কত টাকা আয় করল আল্লু অর্জুন-রাশমিকার এই সিনেমা? স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পুষ্পা টু’ সিনেমা ২৪ দিনে শুধু ভারতে আয় করেছে ১৩৪৬ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২৫১ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৫৯৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২৩৪ কোটি ৯৮ লাখ টাকার বেশি)। বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে— ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)। ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)। ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে। ‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারাও। বাজেটে আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।
বিপিএল মিউজিক ফেস্ট আগামীকাল: পারফর্ম করবেন রাহাত ফাতেহ আলী খান

বিপিএল মিউজিক ফেস্ট আগামীকাল: পারফর্ম করবেন রাহাত ফাতেহ আলী খান আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট। সেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। ৩০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে বর্ণাঢ্য করতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল ফেস্টে স্থানীয় পারফর্মাররাও মঞ্চ মাতাবেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও সিলেট ও চট্টগ্রামের ভেন্যুতে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপিএলের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম এবং সিলেটেও মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে। তবে শুধু মিরপুরের অনুষ্ঠানেই পারফর্ম করবেন রাহাত ফতেহ আলী খান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এই সঙ্গীত উৎসবের স্পন্সর করবে মধুমতি ব্যাংক। বিপিএল মিউজিক ফেস্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে দেওয়া হয়েছে। তবে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন মূল্য অনুযায়ী- প্ল্যাটিনামের টিকিট ৮ হাজার টাকা, গোল্ড ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১৫’শ এবং ক্লাব হাউসের টিকিট ৫’শ টাকা ধার্য্য করা হয়েছে।
ঐশ্বরিয়া কন্যার নাচ দেখে মুগ্ধ অমিতাভ, ভিডিও ভাইরাল

ঐশ্বরিয়া কন্যার নাচ দেখে মুগ্ধ অমিতাভ, ভিডিও ভাইরাল সারা বছরজুড়েই বেশ আলোচনার মধ্যে ছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। কারণ, তাদের দাম্পত্য জীবন নিয়ে যেন চর্চার শেষ ছিল না অনুরাগীদের মাঝে। এই বিচ্ছেদ জল্পনা আরও বাড়ে, যখন অভিষেককে ছাড়া শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় বের হতেন ঐশ্বরিয়া। এবার তাদের বিচ্ছেদ জল্পনা মৃদু করতে অন্যতম ভূমিকা রাখল তাদের একমাত্র কন্যা আরাধ্যা রাই বচ্চন। সদ্য আরাধ্যার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-টাউনের নামী তারকা ও তাদের সন্তানেরা। সেখানে একসঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়া-অভিষেক দুজনকেই। সঙ্গে ছিলেন শাহেনশাহ অমিতাভ বচ্চনও। শুধু তাই নয়, বলিউড কিং শাহরুখ খান ও তার ছোট ছেলে আব্রামও ছিল সেখানে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ঐশ্বরিয়া ও অভিষেককে একসঙ্গে নাচতে দেখে ভক্তরা আনন্দে আত্মহারা। ভিডিওতে আরাধ্যাকেও দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে তার বন্ধুদের সঙ্গে নাচ করতে। শাহরুখের ছেলে আব্রামও ছিল সেই দলে। ভিডিওটি রীতিমতো ভক্তদের মন ছুঁয়ে দেয়। অনেকেই মনে করছেন মেয়ে আরাধ্যাই ঐশ্বরিয়াকে ও অভিষেকের সম্পর্ককে আবারও চাঙ্গা করে তুলেছে। অন্যান্য তারকাদের সঙ্গে তাদের দু’জনকে শাহরুখ খানের ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানে নাচতেও দেখা গেছে। শুধু তারাই নয়, সঙ্গে ছিলেন শাহরুখও। ছাত্র-ছাত্রীদের সঙ্গে জমিয়ে নাচলেন নায়ক। উল্লেখ্য, শাহরুখের ছোট ছেলে আব্রামও ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করছে। ঐশ্বরিয়া ও অভিষেকের পাশাপাশি শাহরুখকেও বাচ্চাদের নাচে উৎসাহ দিতে দেখা গেছে। এছাড়াও সাইফ আলি খান, কারিনা কাপুর খান, জেনেলিয়া এবং রীতেশ দেশমুখ, গৌরী এবং সুহানা খানও ধীরুভাই আম্বানি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
বক্স অফিসে ঝড়: কত টাকা আয় করল ‘পুষ্পা টু’?

বক্স অফিসে ঝড়: কত টাকা আয় করল ‘পুষ্পা টু’? ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির আগেই ভক্তের মৃত্যু, বক্স অফিসে ঝড়, আল্লু অর্জুন গ্রেপ্তার— সব মিলিয়ে সিনেমাটি নিয়ে টর্নেডো বইছে সিনেমাপ্রেমীদের মাঝে। প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘পুষ্পা টু’ সিনেমার আয়ের তরঙ্গ ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তা অঙ্কের হিসাবে নজরকাড়া। মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমা কেড়ে নিয়েছে সুকুমার নির্মিত ‘পুষ্পা টু’ সিনেমা; ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড। মুক্তির ১২ দিনেই ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘পুষ্পা টু’র অবস্থান এখন পঞ্চম। এখন পর্যন্ত কত টাকা আয় করল আল্লু অর্জুন-রাশমিকার এই সিনেমা? স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পুষ্পা টু’ সিনেমা ১২ দিনে শুধু ভারতে আয় করেছে ১১০৯.২ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২২৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৩৩৬.২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮৭৪ কোটি ৫০ লাখ টাকার বেশি)। বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে— ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)। ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)। ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে। ‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারাও। বাজেটে আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।
বিয়ে নিয়ে শাবনূরের যে পরিকল্পনা

বিয়ে নিয়ে শাবনূরের যে পরিকল্পনা ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার নায়িকা শাবনূর। ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনীক মাহমুদের সঙ্গে আংটি বদল করেন এই নায়িকা। ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরে ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। স্বামী অনীককে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর শাবনূর-অনীক দম্পতির ছেলে আইজান নিহানের জন্ম হয়। এরপর ২০২০ সালের ২৬ জানুয়ারি অনীক মাহমুদের সঙ্গে শাবনূর বিবাহবিচ্ছেদের খবর সামনে আসে। তবে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন শাবনূর। আবার বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না?— এই প্রশ্নের উত্তরে শাবনূর একটি গণমাধ্যমকে জানিয়েছেন, বিয়ের কোনো চিন্তা আপাতত নেই। শাবনূর মনে করেন, বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যেকোন নারীর সুখকর অভিজ্ঞতা নয়। বনিবনা না হওয়ার কারণেই দাম্পত্য সম্পর্ক ভেঙেছেন তিনি। তবে শাবনূর মনে করেন না একবার প্রতারণার শিকার হলে আবারও একই ঘটনা ঘটবে। তিনি জানিয়েছেন, আপাতত তার বিয়ে করার কোনো আগ্রহ নেই। শাবনূর জানিয়েছেন, সন্তানের বেড়ে ওঠার সময়টাতে মাকে বেশি প্রয়োজন। সন্তানকে তিনি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান। তাকে সময় দিতে চান।
বিপিএলে চিটাগাং কিংসের কানাডিয়ান মডেল

বিপিএলে চিটাগাং কিংসের কানাডিয়ান মডেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আবেদন ক্রিকেটবিশ্বে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সেই লক্ষ্যে একাদশ আসরের আগে তারা নিত্য-নতুন অনেক উদ্যোগ নিচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলোও টুর্নামেন্টের আমেজ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে নিজেদের মতো করে। নতুন করে পুরোনো মালিকানার অধীনে এবার বিপিএল খেলবে চিটাগাং কিংস। তারা শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে শুরুতে বড় চমক দিয়েছিল। এবার নিয়োগ দিলো এক কানাডিয়ান মডেলকে। শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিপিএলই প্রথম নয়, এর আগে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও সঞ্চালনা করতে দেখা গেছে ইয়েশা সাগরকে। গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার উপস্থিতি ক্রিকেটভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ইয়েশা ফিটনেস নিয়েও কাজ করেন। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল। ফলে তার সঙ্গে চুক্তি রয়েছে খাদ্য ও পুষ্টিজনিত বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে। কানাডার মডেল হিসেবে পরিচিতি পেলেও, ইয়েশা সাগর ভারতীয় বংশোদ্ভূত। ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। এ ছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়েশার। এর আগে চট্টগ্রাম কিংস আসন্ন আসরের জন্য ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করে। বিপিএলের সঙ্গে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন সাবেক এই পাকিস্তানি কিংবদন্তি। এ ছাড়া দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল চট্টগ্রামের। সাকিব আল হাসান, শরিফুল ইসলামরা ছাড়াও বিদেশি ক্যাটাগরিতে মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দলে ভিড়িয়েছে চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের একাদশ আসরের পর্দা উঠবে আগামী ৩০ ডিসেম্বর।
অবশেষে জামিন পেলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন

অবশেষে জামিন পেলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। আজ তেলেঙ্গানা হাই কোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। আজ সকালে জুবলি হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। সেখান থেকে তাকে নেওয়া হয় চিকড়পল্লী থানায়। এরপর নামপল্লী আদালতে তোলা হলে আল্লু অর্জুনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর আল্লু অর্জুনের আইনজীবী হাই কোর্টের দ্বারস্থ হলে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। হাই কোর্ট জানান, অভিনেতা হলেও একজন নাগরিক হিসেবে আল্লু অর্জুনের অধিকার ও স্বাধীনতা রয়েছে। গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আল্লু অর্জুন উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে। ফলে উপচে পড়েন তার ভক্তরা। শত শত দর্শক ভিড় করলে ভেঙে পড়ে সিনেমা হলের প্রধান ফটক। এতে অনেক মানুষ পদদলিত হন; জ্ঞান হারান ৩৯ বছরের রেবতি ও তার কিশোর পুত্র। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে রেবতিকে মৃত ঘোষণা করেন। শিশুটি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হায়দরাবাদের চিকড়পল্লী থানায় আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী এবং সন্ধ্যা সিনেমা হলের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করে রেবতির পরিবার। রেবতির পরিবারের অভিযোগ, আল্লু অর্জুনের আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি। প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। রেবতির মৃত্যুর পর আল্লু অর্জুন তার সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। ‘পুষ্পা টু’ সিনেমার নায়িকা রাশমিকা মান্দানাও রেবতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। আল্লু অর্জুন রেবতির পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্য প্রদানের ঘোষণাও দেন। কিন্তু রেবতির মৃত্যুর ৯ দিন দিনের মাথায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন।
এই শীতে আমার একটাও প্রেমিক নাই: শ্রীলেখা

এই শীতে আমার একটাও প্রেমিক নাই: শ্রীলেখা বরাবরই রাখঢাক ছাড়া কথা বলে থাকেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শীত মৌসুম শুরু হওয়ায় দ্বিধাহীনভাবে নিজের মনের কথা ব্যক্ত করলেন ‘কাঁটাতার’খ্যাত এই অভিনেত্রী। মজারছলে, প্রেমিক না থাকার আফসোসের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। শ্রীলেখা মিত্র তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন, “শীত চলে আসছে, আর আমার একটা প্রেমিক নাই; কতগুলো বছর হয়ে গেল। বলি, এই বেঞ্চমার্ক এত উঁচু কেন আমার? শীতের ভালো ভালো জামাকাপড় পরে বেরুতেই পারছি না।” শ্রীলেখা তার এই পোস্ট মূলত শীতের জামার জন্য দিয়েছেন। এ পোস্টে অনেকে মন্তব্য করেছেন। সেসবের উত্তরে শ্রীলেখা যা বলছেন, তাতে তাই প্রতীয়মান হয়েছে। যেমন শ্রীলেখা লিখেছেন, “জ্যাকেট, টুপি, স্কার্টগুলো কাঁদছে। আর আমি ওদের দুঃখে।” ব্যক্তিগত জীবনে শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দিন সংসার করার পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান শ্রীলেখা। সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করেছেন। আর দ্বিতীয়বার বিয়ে করেননি শ্রীলেখা।
বিয়ের আসরে কাঁদলেন কীর্তি

বিয়ের আসরে কাঁদলেন কীর্তি দেড় দশক প্রেম করার পর পরিণয় পেল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশের ভালোবাসা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টোনি থাটির সঙ্গে গাটছড়া বাঁধেন ‘সরকার’খ্যাত এই অভিনেত্রী। বিয়ের আসরে কাঁদতে দেখা যায় কীর্তি সুরেশকে। খবর পিঙ্কভিলার। এ প্রতিবেদনে জানানো হয়েছে, আজ (১২ ডিসেম্বর) ভারতের পর্যটন এরিয়া গোয়াতে বসে কীর্তি-অ্যান্টোনির বিয়ের আসর। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। দুই পরিবারের সদস্য ছাড়া বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত ছিলেন। আজ দুপুরে বিয়ের বেশ কিছু ছবি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন কীর্তি সুরেশ। তাতে দেখা যায়, ঐতিহ্য মেনে শাড়ি-গহনায় কনে সেজেছেন কীর্তি। প্রিয় মানুষের গলায় মালা পরানোর সময়ে চোখের জল ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। ওটিটি প্লে ডটকম এক প্রতিবেদনে জানায়, আজ হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন কীর্তি-অ্যান্টোনি। আগামীকাল খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই প্রেমিক যুগল। ২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরো ৩টি সিনেমার কাজ রয়েছে।
অবান্তর পোস্টে ক্ষুব্ধ পূজা চেরির প্রতিবাদ

অবান্তর পোস্টে ক্ষুব্ধ পূজা চেরির প্রতিবাদ চিত্রনায়িকা পূজা চেরি চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি কার্ড ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যাডে পূজা চেরির নাম রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। একাধিক সূত্রে খবর নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ইসলামী ছাত্রশিবিরের প্যাড এবং প্যাডে প্রকাশিত তালিকা দুটিই ভুয়া। এমন কোনো তালিকা দল থেকে করা হয়নি। বিষয়টি নজরে এসেছে পূজা চেরির। এ প্রসঙ্গে পূজা চেরি ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের গুজব নিয়ে কথা বলা জরুরি।’ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা ছয় মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন পূজা চেরি। তিনি আরো লিখেছেন, ‘মানুষের কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমার ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমার পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যেই রিউমর জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’ সবশেষে এই নায়িকা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’