‘তাণ্ডব’ করছেন শাকিব খান, সঙ্গী সাবিলা নূর

‘তাণ্ডব’ করছেন শাকিব খান, সঙ্গী সাবিলা নূর দেশ সেরা নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অনেকেই স্বল্পসময়ে তারকা খ্যাতি পেয়েছেন। অনেক ধরে মিডিয়া পাড়ায় আলোচনা চলছে, শাকিব খানের নতুন নায়িকা সাবিলা নূর। কিছুদিন আগে খবর চাউর হয়, সিনেমাটি থেকে বাদ পড়েছেন সাবিলা নূর। যদিও এ নিয়ে সিনেমা সংশ্লিষ্ট কেউ-ই মুখ খুলেননি। এবার সামনে এলো শাকিব-সাবিলার শুটিংয়ের ছবি। ফলে এ জুটিকে নিয়ে নতুন করে চর্চা চলছে। ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা হিসেবে সাবিলা নূর থাকছেন। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটি অফিসিয়ালি না জানালেও গোপন রাখতে পারেনি। জানা গেছে, ঢাকার এফডিসির পর তাণ্ডবের শুটিং হচ্ছে রাজশাহীতে। আর সেখান থেকেই শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের রোমান্সের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটিতে যে শাকিব খানের পাশে সাবিলা নূর বসা তা স্পষ্টই বুঝা যাচ্ছে। সিনেমাটির মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন সাবিলা নূর। মানে আয়নাবাজির নাবিলা, ইধিকা পালের পর ক্যারিয়ারের মোড় ঘুরে যাচ্ছে সাবিলা নূরেরও। সুপারস্টার শাকিব খানের বিপরীতে আগামী ঈদুল আজহায় সিনেমা হল মাতাবেন তিনি। টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর ‘তাণ্ডব’-এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে শাকিব-সাবিলার নয়া রসায়ন। সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’র পর ‘তাণ্ডব’ দিয়ে বাজিমাত করবেন শাকিব খান। ‘তাণ্ডব’ বানাচ্ছেন গ্লোবাল ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’-খ্যাত নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, “নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।” শাহরিয়ার শাকিলের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে
কেন নিজের প্রস্রাব পান করেন বলিউডের এই অভিনেতা

কেন নিজের প্রস্রাব পান করেন বলিউডের এই অভিনেতা বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি এক সাক্ষাৎকারে চমকপ্রদ এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। বেশ আগে একবার হাঁটুর চোট সারাতে তিনি টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেন বলে জানিয়েছেন এ অভিনেতা। ঘটনাটি ঘটেছিল রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘটক’ সিনেমার শুটিং চলাকালে। শুটিংয়ের সময় হাঁটুতে আঘাত পান পরেশ। পরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে তাকে দেখতে আসেন বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা, খ্যাতনামা অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগন। তিনি পরেশকে চোট দ্রুত সারানোর একটি অদ্ভুত উপায় বাতলে দেন। সেটি হলো সকালে খালি পেটে নিজের প্রস্রাব পান করার পরামর্শ। পরেশ রাওয়াল বলেন, ‘বীরুজি আমাকে বলেছিলেন, সব যোদ্ধারাই এই পদ্ধতি অনুসরণ করে। যদি এটি অভ্যাস করতে পারো তাহলে ভবিষ্যতে আর কখনো চোটের জন্য সমস্যায় পড়বে না।’ সেই সঙ্গে অ্যালকোহল, রেড মিট ও তামাক পরিহার করার পরামর্শও দেন বীরু দেবগন। অভিজ্ঞতার বর্ণনায় পরেশ জানান, ‘আমি নিজের প্রস্রাবকে বিয়ারের মতো করে পান করতাম। টানা ১৫ দিন এভাবে চলার পর চিকিৎসকেরা এক্স-রে রিপোর্ট দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন!’ চিকিৎসকদের হিসাব অনুযায়ী, পরেশের চোট সারতে সময় লাগার কথা ছিল আড়াই মাস। কিন্তু নিজের প্রস্রাব পানের পথ্য মেনে চলায় মাত্র ১৫ দিনেই তিনি সুস্থ হয়ে ওঠেন বলে দাবি করেছেন অভিনেতা।
‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না’ বিষয়টি মজার ছলে বলেছি: মিলা

‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না’ বিষয়টি মজার ছলে বলেছি: মিলা দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছেন এই তারকা। তার সেই বক্তব্য ঘিরে হঠাৎ করেই বিয়ের খবরে আলোচনায় এই গায়িকা, যা নিয়ে বিপাকে তিনি। এমন খবরে বিব্রত মিলা। তিনি বলেন, ‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না মিলা, আগ্রহীদের বলছেন বায়োডাটা পাঠাতে’ – বিষয়টি মজার ছলে প্রশ্নের উত্তর দেওয়া। এটা সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই। দেখলাম বিভিন্ন গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গে বলা অংশটুকু শিরোনাম করছেন। আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। যখন ভাবব, আপনাদের জানিয়ে বিয়ে করব। সকল সাংবাদিকদের অনুরোধ করব ওই প্রসঙ্গ উপস্থাপন না করার। তিনি আরও বলেন, বিয়ের খবর সংবাদ মাধ্যমে আসার পর মোবাইলে ম্যাসেজে ভরে গেছে। মোটকথা আমি বিপাকে পড়েছি। এমন খবর আমাকে বিব্রত করছে। সবাইকে অনুরোধ করব, অহেতুক খবর এড়িয়ে কাজের খবর ফোকাস করুন। সম্প্রতি মিলা ‘ইনসাফ’ সিনেমার পার্টি গানে কণ্ঠ দিয়েছেন। এই গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে দীর্ঘ সাত বছরের বিরতি ভাঙেন মিলা। তার গাওয়া ওই গানের সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। আসছে ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কাশ্মীর হামলায় বড় সিদ্ধান্ত নিলেন সালমান

কাশ্মীর হামলায় বড় সিদ্ধান্ত নিলেন সালমান কাশ্মীর হামলার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারতের সাধারণ মানুষ। ভ্রমণে গিয়ে পর্যটকদের এমন পরিণতি দেখে সবাই স্তব্ধ। বলিউড ভাইজান সালমান খানেরও একই অবস্থা। তিনি জঙ্গি হামলার পর বড় সিদ্ধান্ত নিলেন। ভাইজানকে এমনিতে লরেন্স বিষ্ণোইয়ের হুমকিতে দিন পার করতে হচ্ছে। বিষ্ণোই শুধু তাকে হত্যার হুমকি দেয়নি, সালমানের পরিজনদের নিশানায় রেখেছেন। ফলে নিরাপত্তা জোরদার হয়েছে সালমানের বাসভবনে। জানলার কাচও বদলে ফেলা হয়েছে। কিন্তু এমন আতঙ্কের মধ্যেও ‘সিকান্দার’ সিনেমার শুটিংও করেন সালমান। এবার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির সঙ্গে যুক্ত হলো কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলা। তাই বড় একটি অনুষ্ঠান পিছিয়ে দিলেন এ অভিনেতা। ইংল্যান্ডে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ নামে একটি অনুষ্ঠান করার কথা ছিল সালমানের। কিন্তু আনন্দ করার সময় এটা নয়, কারণ দেশের মানুষ ভীত হয়ে আছেন। সবাই এমন ঘটনায় শোকাচ্ছন্ন। তাই এ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। আজ (২৮ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি লেখেন, ‘কাশ্মীরের দুঃখজনক ঘটনার জেরে সবাই ভারাক্রান্ত। এ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। লন্ডনে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৪ ও ৫ মে। আমরা জানি, অনুরাগীরা আমাদের অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু আমরা বুঝতে পেরেছি, শোকের সময়ে এই অনুষ্ঠান বন্ধ রাখাই ভালো। এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কারণে কারও কোনো অসুবিধা হয়ে থাকলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’ সালমান খান ছাড়াও এ অনুষ্ঠানে থাকার কথা ছিল সারা আলি খান, বরুণ ধওয়ান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, কৃতি শ্যানন, সুনীল গ্রোভারসহ আরও অনেকের।
জেমস থেকে শাকিব, বিচ্ছেদের পরও আর মন দিতে পারেননি

জেমস থেকে শাকিব, বিচ্ছেদের পরও আর মন দিতে পারেননি শোবিজ তারকাদের নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। তাদের সবকিছু নিয়েই ভক্তদের কৌতুহল। প্রিয় তারকা কি খাচ্ছেন, কি পরছেন, কাকে ফলো করছেন, কাকে মন দিচ্ছেন; সবকিছু। এসব কৌতুহলের মধ্যে প্রিয় তারকার ব্যক্তিজীবন নিয়েও জানতে চান তারা, যার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে প্রেম ও বিয়েতে। সব ভালোর মধ্যেও কিছু খবর ভক্তদের মন ভেঙে দেয়ে। তারকাদের সংসার ভাঙ্গার খবর মেনে নিতে পারেন না ভক্তরা। ঢাকাই শোবিজে অনেক তারকাই দীর্ঘদিন সংসার করেও সেটি টিকিয়ে রাখতে পারেননি। জেমস- ভালোবেসে ১৯৯১ সালে মডেল ও অভিনেত্রী কানিজ রাবেয়া রথিকে বিয়ে করেছিলেন নগরবাউল জেমস। কিন্তু সে সংসার টেকেনি, ২০০৩ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। বেনজিরকে বিয়ে করার জন্য জেলেও যেতে হয়েছিল জেমসকে। এতকিছুর পর সে সংসারও টিকল না এই মহাতারকার। দুই বিচ্ছেদের পর আর কার সঙ্গেই সংসার শুরু করতে পারেননি জেমস। শাকিব খান- ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে, আব্রাম খান জয়। ২০১৮ সালে একটি টেলিভিশন চ্যানেলে লাইভে এসে সেই বিয়ের খবর জানিয়েছিলেন অপু, যা পছন্দ হয়নি শাকিব খানের। এর তিন মাসের মধ্যেই ডিভোর্স দেন অপু। এরপর তার জীবনে আসে আরেক নায়িকা শবনম বুবলী। ২০১৮ সালের জুলাইয়ে তাকে বিয়ে করেন শাকিব। সে সংসারেও একটি ছেলে সন্তান রয়েছে, নাম শেহজাদ খান বীর। এরপর বুবলীকে ডিভোর্স দেন নায়ক। এক সাক্ষাতকারে নায়ক স্পষ্ট জানিয়ে দেন, অপু এবং বুবলী দুজনেই তার কাছে অতীত। এরপর এই নায়ক আর কারো সঙ্গে এখনো ঘর বাধেন নি। আরিফিন শুভ- ভালোবেসে ২০১৫ সালে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আরিফিন শুভ। অর্পিতার বাড়ি ওপার বাংলা কলকাতায়। তিনি বিয়ের প্রায় আট বছর আগে থেকে ঢাকায় কর্মরত ছিলেন। হঠাৎ করেই গেল বছরে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্যজীবনের বিচ্ছেদ হয়েছে বলে জানান আরিফিন শুভ। এরপর তিনি আর বিয়ে করেননি। শরিফুল রাজ- ২০২১ সালে অক্টোবরে ভালোবেসে পরীমনিকে বিয়ে করেন শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমনি নিজের গর্ভাবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২২ সালের ১০ আগস্ট পুত্র সন্তানের বাবা হন রাজ। রাজ ও পরীর সন্তানের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। মনের অমিল, বনিবনা না হওয়ায় ২০২৩ সালে সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘটে তাদের। বিচ্ছেদের পর এখনও কারো সঙ্গে সংসার পাতেননি এই নায়ক।
ময়ূখ রঞ্জনকে ‘গাধা’ বললেন ঋত্বিক চক্রবর্তী

ময়ূখ রঞ্জনকে ‘গাধা’ বললেন ঋত্বিক চক্রবর্তী ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় কখনও লাফিয়ে, কখনও দৌড়ে- হাত পা ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করেন তিনি। বাংলাদেশকে নিয়ে যত ধরণের উদ্ভট বানোয়াট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে হয়েছেন সমালোচনার পাত্র। তিনি আর কেউ নন- বলছি, কলকাতার মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের কথা! এ নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাকে নিয়ে সমালোচনা করেন। এবার পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।’ ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, হাসির রোল পড়ে যায়। কেউ কেউ দাবি করেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে। তবে ঋত্বিকের মন্তব্যঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের যতো বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও। শুধু তাই নয় অভিনেতার সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের সঙ্গে একমত হয়েছেন তার ভক্তরাও। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘এসব আজেবাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘দারুণ, অসাধারণ উপমা।’ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। তার সঙ্গে টালিগঞ্জের তারকাদেরও রয়েছে বেশ ওঠাবসা। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে টালিউড তারকাদের সঙ্গে দেখা যায় তাকে। যেমন এর আগে ময়ূখের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা দেব ও রুক্মিণী মিত্র। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছিলেন, ‘দেব আর থাকবে না দাদা এবার থাকবে না, রুক্মির কাছে দেব থাকবে না।’
কঠোর প্রতিযোগিতা নিয়ে বললেন বিটিএস দলনেতা আরএম

কঠোর প্রতিযোগিতা নিয়ে বললেন বিটিএস দলনেতা আরএম কোরিয়ান পপুলার মিউজিক বা ‘কে-পপ’ এর কঠোর প্রতিযোগিতা নিয়ে মুখ খুললেন দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড বিটিএস গ্রুপের দলনেতা আরএম। তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘কে-পপ’ তারকারা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বছরের পর বছর কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যান। এমনকি অভিষেকের পরেও তারা নিজেদেরকে ওই প্রতিযোগিতার দিকে ঠেলে দেন। এই ব্যবস্থা সম্পর্কে আপনার মতামত কী?” বিষয়টি নিয়ে কথা বলায় তেমন আগ্রহ দেখালেন না বিটিএস দলনেতা আরএম। তিনি বলেন, “আমি যখন এই ধরনের প্রশ্নের উত্তর দিই আমার কোম্পানি তা পছন্দ করে না। কারণ এ ব্যাপারে আমি খুব অল্প জ্ঞান রাখি। আবার দেখা যায়, কিছু সাংবাদিক শিরোনাম লিখে ফেলবেন- ‘আরএম এটিকে ভয়ঙ্কর ব্যবস্থা আখ্যা দিয়েছেন এবং বলেছেন এটি তরুণদের ধ্বংস করে!’ অথচ আমার মতে এটি একটি নিজস্ব পন্থা। যে ব্যবস্থা অনন্য একটি শিল্পকে গঠনে ভূমিকা পালন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে চুক্তির শর্তাবলী এবং প্রশিক্ষণ পদ্ধতির মতো বিষয়গুলোর ক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, “কে-পপের তারুণ্য, পরিপূর্ণতার প্রতি আবেশ এবং ক্রমাগত উত্তেজনা কি কোরিয়ান সংস্কৃতির জন্য অনন্য কিছু?” জবাবে কোরিয়ার অতীত, বর্তমান এবং আজকের অতি-প্রতিযোগিতামূলক মানসিকতার পেছনের ইতিহাসের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন আরএম। তিনি বলেন, “পশ্চিমারা বুঝতে পারে না। কোরিয়া এমন একটি দেশ যেখানে আক্রমণ হয়েছিল, ধ্বংস করা হয়েছিল এবং তারপর দেশটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। মাত্র ৭০ বছর আগে আমাদের কিছুই ছিল না। আমরা এমন একটি দেশ ছিলাম যার আইএমএফ এবং জাতিসংঘের সাহায্যের প্রয়োজন ছিল। কিন্তু এখন, আমরা এমন একটি জাতি যা পুরো বিশ্ব দেখছে। এটা কীভাবে সম্ভব হয়েছিল? কারণ মানুষ এগিয়ে যাওয়ার জন্য পাগলের মতো কাজ করেছে। তারপর ফ্রান্স বা যুক্তরাজ্যের মতো দেশগুলো, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে অন্যদের উপনিবেশ করে আসছে, তারা এখানে এসে বলে- বাহ… তোমরা নিজেদের ওপর খুব বেশি কঠোর। কোরিয়ার জীবন এতটাই চাপের!”
চার বছরের প্রে*মে ভা*ঙন, কাঁদলেন মাহি

চার বছরের প্রে*মে ভা*ঙন, কাঁদলেন মাহি এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও খুব অল্প সময়ে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে জানান দেন এই অভিনেত্রী। ব্যস্ততা থাকা সত্ত্বেও এখন বেছে বেছে কাজ করছেন মাহি। গেল চার বছর ধরে সাদাত শাফি নাবিল নামের একজনের সঙ্গে প্রেম করছেন তিনি। মাহির সেই সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন। বছর দুয়েক আগে প্রকাশ্যে এসেছিল তাদের প্রেমের বিষয়টি। এবার দুজনের সম্পর্ক যে তিক্ততায় গড়িয়েছে, সেটিও সামনে আনলেন অভিনেত্রী। জানালেন রীতিমতো শনির দশা পার করছেন তিনি। ২৩ এপ্রিল দিবাগত রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করেছেন মাহি। সেখানেই তিনি এ বিষয়ে কথা বলেন। মাহির কথায়, গত কয়েকটা দিন খুব কষ্টের কেটেছে… ট্রোল্ড হওয়া থেকে শুরু করে আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। অনেক কিছু হয়েছে। ব্যক্তিজীবনে যাদের কষ্ট দিয়েছেন, তাদের প্রতিও দুঃখপ্রকাশ করেছেন মাহি। তিনি বলেন, আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত এবং আমি বলতে ভয় পাই না যে আমি ভেঙে পড়েছি। ইনস্টাগ্রাম পোস্টে কান্নার ছবি পোস্ট করে মাহি লেখেন, আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলব চোখের জলও শেয়ার করা যায়। জীবনে দুঃসময়গুলো খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই তিনি লেখেন, ‘জীবন সবসময় পরিশ্রুত ও নিখুঁত হয় না এবং আজকে আমার কাছে এটাই সত্য। এর আগে, বছরখানেকের বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে জানিয়েছিলেন মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালোলাগা শুরু এবং প্রেম। তাদের দুই পরিবার বিষয়টি জানতো এবং সম্পর্ক মেনে নিয়েছিলেন। এবার চার বছরে সম্পর্কে বিরহের সুর।
হিমির অনন্য রেকর্ড, শত নাটকের ভিউ কোটি পেরিয়ে

হিমির অনন্য রেকর্ড, শত নাটকের ভিউ কোটি পেরিয়ে ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাচ থেকে মডেলিং, তারপর অভিনয়ে নাম লেখান তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে অভিনয় দক্ষতায় তুমুল ব্যস্ত অভিনেত্রী হিমি। ভিউয়ের প্রতিযোগিতায়ও পিছিয়ে নেই এই অভিনেত্রী। হিমি অভিনীত শতাধিক নাটকের ভিউ ১ কোটি করে ছাড়িয়েছে। অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুকে এ সংক্রান্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ১০৯টি নাটকে প্রতিটি ১ কোটি ভিউ! হিমির সাফল্যে গর্বিত টিম হিমি! এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই অভিনেত্রী। রায়হান কবীর নামের একজন লেখেন, ‘আমার অনেক পছন্দের অভিনেত্রী। আর নিলয় ভাইয়ের সঙ্গে জুটিটা অনেক ভালো মানায়। ’সুমি নামের আরেকজন লেখেন, ‘মাশাআল্লাহ, অভিনন্দন। আসলেই হিমি আপুর নাটক অনেক ভালো লাগে। ’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে। কিছু দিন আগে আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’র ভিউয়ের রেকর্ড ভেঙেছে একক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মহিন খান নির্মিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে অবস্থান করছে। যদিও ভিউ দিয়ে গুণ বিচারের পক্ষে নন হিমি। এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমি ভিউ বা টাকার জন্য অভিনয় করি না। ’ হিমি নাটকের মানুষ হলেও ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন। তবে হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে। নাটকের পাশাপাশি কলকাতার একটি সিনেমাতেও অভিনয় করেছেন হিমি।
অর্থ আত্মসাতের মামলায় ফাঁসলেন মহেশ বাবু!

অর্থ আত্মসাতের মামলায় ফাঁসলেন মহেশ বাবু! ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। এবার অর্থ আত্মসাতের মামলায় তাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। আগামী ২৭ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে তাকে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দ্রাবাদের রিয়েল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের মামলায় ডাকা হয়েছে মহেশকে। এই দুই প্রতিষ্ঠান থেকে জমি কিনে নিঃস্ব হয়েছেন অনেকে। কোম্পানি দুটির বিজ্ঞাপনের মুখ হয়ে মামলায় নাম উঠেছে মহেশের। তদন্তে যে তথ্য উঠে এসেছে, সেই অনুযায়ী, সাই সুরিয়া ডেভলোপারস মহেশবাবুকে প্রায় ৬ কোটি টাকা দিয়েছিল। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে সাড়ে ৩ কোটি টাকা দেওয়া হয়। বাকি আড়াই কোটি দেওয়া হয় নগদে। তদন্তকারীদের সন্দেহ, মহেশ বাবুকে যে নগদ টাকা দেওয়া হয়েছিল, তা রিয়েল এস্টেট জালিয়াতি সংক্রান্ত অপরাধের অংশ। তদন্তে নেমে গেল ১৬ এপ্রিল হায়দরাবাদ, সেকেন্দ্রাবাদের চারটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। ২০০২ সালের আর্থিক তছরুপ আইনে এই মামলার তদন্ত চলছে। মহেশবাবুর বিরুদ্ধে অভিযোগ, তাকে দেখে বহু মানুষ সম্পত্তি কিনতে উৎসাহিত হয়ে পড়েন। আর তাতেই প্রতারণা, জালিয়াতির শিকার হতে হয় তাদের। অভিনেতা সরাসরি দুর্নীতি না করলেও, নগদে তিনি যে টাকা নিয়েছেন, সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে ইডির। যেখানে ১০০ কোটি টাকার লেনদেনে অনিয়ম চোখে পড়েছে। ওই রিয়েল এস্টেট প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যেহেতু প্রচারের মুখ ছিলেন মহেশবাবু, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।