বাড়ি ফিরে অঝোরে কাঁদলেন ‘সারেগামাপা’ বিজয়ী দেয়াশিনী

বাড়ি ফিরে অঝোরে কাঁদলেন ‘সারেগামাপা’ বিজয়ী দেয়াশিনী ট্রফি হাতে হেঁটে বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ান দেয়াশিনী রায়। ফুল দিয়ে সজ্জিত গেট। গেট থেকে ঘর পর্যন্ত পুরো রাস্তা ফুল দিয়ে সাজানো। মূল ফটকের সামনে রয়েছে একটি ফেস্টুন। তাতে লেখা, “স্বাগতম চ্যাম্পিয়ন।” ফেস্টুনের লেখা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন দেয়াশিনী। অঝোরে কাঁদতে দেখা যায় ‘সারেগামাপা’ বিজয়ী এই গায়িকাকে। দেয়াশিনী তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন— “সারেগামাপা’ বিজয়ী হয়ে ফেরার পর পাড়ার সকলে আমাকে স্বাগত জানলো বিশাল আয়োজনের সাথে।” ভারতীয় টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০২৪’ মৌসুমে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন দেয়াশিনী রায় ও অতনু মিশ্রা। রবিবার (২ মার্চ) রাতে অনুষ্ঠিত হয় এ আসরের গ্র্যান্ড ফিনালে। গতকাল রাতে বিজয়ের ট্রফি নিয়ে পশ্চিমবঙ্গের মদনপুরে নিজ বাড়িতে ফিরেন দেয়াশিনী। সেখানে আনন্দ অশ্রুতে ভিজে উঠে তার চোখের পাতা। দেয়াশিনী বলেন, “গতকাল ছিল আমাদের সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। আপনাদের ও ভগবানের আশীর্বাদে চ্যাম্পিয়ন হতে পেরেছি। এরপর রাত সাড়ে ১১টায় বাড়ি ফিরি। পরিবারের লোকজন, আত্মীয়সহ গোটা মদনপুরবাসী আমাকে সুন্দরভাবে ওয়েলকাম করেন; সকলে বরণ করে নেন। আমার গাড়ির সামনে সকলে ভিড় করেছিলেন। যে দৃশ্য দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ি। খুব আনন্দ হচ্ছিল যে, গোটা মদনপুরবাসীর মুখে হাসি ফোটাতে পেরেছি। আমার পাড়ার সকলে খুব খুশি ছিলেন। এটা আমার কাছে বড় প্রাপ্তি।” দেয়াশিনীর বিজয়ে ভীষণ আনন্দিত তার গ্রামবাসী। এ তথ্য জানিয়ে এ গায়িকা বলেন, “আমার কাছে এটা ভীষণ খুশির মুহূর্ত, আমার চেয়েও বেশি খুশি আমার বাবা-মা, প্রতিবেশীরা। সেজন্যই আমি আবেগতাড়িত হয়ে পড়ি। বড় বড় তিনটি কেক রাখা ছিল। তাতে লেখা ছিল— চ্যাম্পিয়ন দেয়াশিনী। বেলুন দিয়ে সাজানো হয়েছিল। এ আয়োজন আমাদের বাড়ির সামনে করা হয়েছিল। আমি বলব, আমাকে এভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যাতে ভালো ভালো গান শোনাতে পারি।
মহাকাশ অভিযানে যাচ্ছেন পপ তারকা কেটি পেরি

মহাকাশ অভিযানে যাচ্ছেন পপ তারকা কেটি পেরি মহাকাশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পপ তারকা কেটি পেরি। ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটের ওই ফ্লাইটে থাকছেন না কোনো পুরুষ ক্রু। ব্লু অরিজিন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সিবিএসের উপস্থাপক গেইল কিং, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়েশা বো, অধিকার কর্মী আমান্ডা এনগুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন এই শিল্পীর সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। ব্লু অরিজিন বলছে, ১৯৬৩ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মিশনের পর এটিই শুধু নারী নভোচারী নিয়ে প্রথম মহাকাশ ফ্লাইট। উৎক্ষেপণের নির্দিষ্ট তারিখ এখনও ঠিক না হলেও এই বসন্তেই সম্ভবত তারা মহাকাশে যাবেন। কারণ এর মধ্যে ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত একটানা কনসার্ট টুরে থাকবেন পেরি। পেরিকে ফ্লাইটে রাখতে হলে ওই ‘লাইফটাইমস টুর’-এর আগেই এই ট্রিপের আয়োজন করতে হবে। এক বিবৃতিতে পেরি বলেছেন, “আমার সেই ছোটবেলায়, আপনি যদি আমাকে বলতেন যে, আমি মহাকাশে প্রথম শুধু নারী নভোচারী মিশনের অংশ হব, আমি ঠিকই আপনাকে বিশ্বাস করতাম। আমার কল্পনায় অসম্ভব বলে কিছু ছিল না।” এনএস-৩১ মিশনটি নিউ শেপার্ড রকেটের জন্য মানব নভোচারী নিয়ে একাদশ যাত্রা এবং ব্লু অরিজিনের ইতিহাসে ৩১তম মানব মহাকাশযাত্রা হবে। এ পর্যন্ত এই কর্মসূচিতে ৫২ জন আরোহী মহাকাশে গিয়েছেন। ব্লু অরিজিনের নিউ শেপার্ডে করা ট্রিপ সাধারণত প্রায় ১১ মিনিট স্থায়ী হয়। কোনো পাইলট ছাড়া স্বচালিত এ যান তার যাত্রীদের কারমান লাইন পেরিয়ে নিয়ে যায়। এই কারমান লাইনের পর থেকেই মহাকাশের শুরু বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ২০২৩ সালে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ প্রথম ব্লু অরিজিন রকেটে নারী ক্রু নিয়ে মহাকাশে যাওয়ার পরিকল্পনা প্রকাশ করেন। সেলিব্রিটিদের মহাকাশে নেওয়ার এখন পর্যন্ত এটি সর্বশেষ উদ্যোগ। বেজোস নিজেই ২০২১ সালে প্রতিষ্ঠানটির প্রথম মানববাহী মিশনে গিয়েছিলেন। গুড মর্নিং আমেরিকার সহ-উপস্থাপক মাইকেল স্ট্রাহান এবং স্টার ট্রেক অভিনেতা উইলিয়াম শ্যাটনারও বেজোসের একটি রকেটে মহাকাশে গিয়েছেন। তারও আগে ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন ২০২১ সালের জুলাই মাসে তার কোম্পানির ভিএসএস ইউনিটিতে মহাকাশে গিয়েছেন। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক অবশ্য এখনও সফর করেননি।
এ বছর অস্কারে বাজিমাত করলেন যারা

এ বছর অস্কারে বাজিমাত করলেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কারণে স্থগিত করা হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার ঘোষণা শুরু হয়। ২৩টি বিভাগে প্রদান করা হয়েছে অস্কার পুরস্কার। মনোনয়নের তালিকায় ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’ সিনেমার জয়জয়কার ছিল। ‘এমিলিয়া পেরেজ’ ১৩টি শাখায় আর বাকি দুটি সিনেমা ১০টি করে মনোনয়ন পায়। তবে জয়ের দৌড়ে ‘আনোরা’ সবাইকে টপকে গেছে। চলুন জেনে নিই উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের অস্কার পুরস্কার— সেরা সিনেমা: আনোরা সেরা পরিচালক: বেকার (আনোরা) সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট) সেরা পার্শ্ব-অভিনেতা: কিরান কালকিন (আ রিয়েল পেইন) সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসনের (আনোরা) সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা (এমিলিয়া পেরেজ) সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): কনক্লেভ সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই অ্যাম স্টিল হেয়ার সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো (লাটভিয়া) সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ) সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: নো আদার ল্যান্ড সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট সেরা সম্পাদনা: আনোরা সেরা কস্টিউম ডিজাইন: উইকেড সেরা প্রোডাকশন ডিজাইন: উইকেড সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ডিউন: পার্ট টু
আজকে আমি কট খেয়েছি

আজকে আমি কট খেয়েছি রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ বান্টি। শনিবার (১ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে একথা জানান তিনি। ঘটনার বর্ণনা দিয়ে হারুন রশিদ বান্টি বলেন, “কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত-বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের ওপর দিয়া যায় নাই টাকার উপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।” সহকর্মীদের সতর্ক করার উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উল্লেখ করে অভিনেতা বলেন, “আমি স্ট্যাটাস দিয়েছি এই কারণে যে আমাদের মিডিয়ার ভাই-বোনরা কেউ যেন এই ভুলটা না করে।”
মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ

মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই গুঞ্জন চাউর হয়েছিল, বাবা-মা হতে যাচ্ছেন এই তারকা দম্পতি। যদিও তা অস্বীকার করেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। এ দম্পতির সংসার আলো করে আসছে নতুন অতিথি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কিয়ারা আদভানি মা হতে যাওয়ার ঘোষণা দেন। আজ দুপুরে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে দেখা যায়, দুই জোড়া হাতের ওপরে রাখা ছোট্ট এক জোড়া জুতা। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন— “আমাদের জীবনের সবচেয়ে সেরা উপহার। খুব শিগগির আসছে।” তবে কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী। এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন কিয়ারা-সিদ্ধার্থ। শিল্পা শেঠি লেখেন, “অভিনন্দন।” অভিনেত্রী আলিয়া ভাট একগুচ্ছে লাল রঙের লাভ ইমোজি দিয়েছেন। নীতু কাপুর লেখেন, “খুব খুশি হয়েছি কিয়ারা।” রাধিকা মদন লেখেন, “অভিনন্দন।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন তারা।
অনেকগুলা কথা পুরো সত্য নয়, অনেকগুলা ডাহা মিথ্যা : ফারুকী

অনেকগুলা কথা পুরো সত্য নয়, অনেকগুলা ডাহা মিথ্যা : ফারুকী শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’ এর সমাপনী আয়োজনে সভাপতির বক্তব্য দিতে এসে তিনি এই ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের অসহযোগিতার কথা জানান তিনি। বিষয়টি নিয়ে এবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মুখ খুলেছেন। তিনি আজ (১ মার্চ) সৈয়দ জামিল আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। ‘‘সৈয়দ জামিল আহমেদের কাজের গুণমুগ্ধ আমি’’ উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, “এখনও আমি তাঁকে বাংলাদেশের থিয়েটারের সবচেয়ে মেধাবী নির্দেশক মনে করি। কয়দিন আগেও জামিল আহমেদের সামনেই একজন বিদেশী রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি উনাকে দিয়ে তাদের দেশে একটা থিয়েটার প্রোডাকশন করাতে। কিন্তু ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুইটা দুইরকম আর্ট। দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। কলিগদের বুলিং না-করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেয়া যায়। পাশাপাশি সরকারী প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে, সেটার সাথে কোনো একটা থিয়েটার দলে নির্দেশনা দেয়ার টেম্পারমেন্ট এক না। আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি, একটা সরকারী প্রতিষ্ঠানে আমি তা করতে পারি না।” জামিল আহমেদকে শ্রদ্ধা জানিয়ে ফারুকী আরও লিখেছেন, ‘‘আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না কারণ তাতে আমাকে এমন কিছু রেফারেন্স টানতে হবে যেটা তার জন্য অস্বস্তিকর হবে। আমি চাচ্ছিলাম না কারণ আমি তাকে শ্রদ্ধা করি। কিন্তু ফর রেকর্ডস আমাকে আসলে এগুলো বলতেই হবে। আজকে আমাদের অনেকগুলা কাজ আছে। এটা শেষ করে সময় পেলে লিখবো। শুধু এ টুকু আপাতত বলে রাখি উনার বলা অনেকগুলা কথা পুরো সত্য নয়, অনেকগুলা কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। আমার বিস্তারিত লেখা হয়তো উনাকে বিব্রত করতে পারে। কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে, জামিল ভাই।”‘‘আমি উনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। উনার সৃজনশীল কাজে যেকোনো ভাবে সহযোগিতা করতে পারলে মন্ত্রণালয় ধন্য হবে। আর আমি আমার দায়িত্ব ছেড়ে যাওয়ার পরও তার কোনো সাহায্যে আসলে আনন্দিত হবো, যদিও আমাদের দুইজনের কাজের ক্ষেত্র আলাদা।” লিখেছেন সংস্কৃতি উপদেষ্টা।
সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে প্রথম সন্তান
সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে প্রথম সন্তান বিয়ের দুবছর পরেই অনুরাগীদের সুখবর দিলেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। তাদের সংসারে নতুন অতিথি আসতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এ তারকা দম্পতি এমন সুখবর দিয়েছেন। সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা। এভাবেই সংসারে নতুন অতিথি আসার ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শিগগির আসছে।’ পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডে একাধিক তারকাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কোরেশি, রিয়া কাপুরসহ আর অনেকেই ভালোবাসায় ভরিয়েছেন হবু মা-বাবাকে। বিয়ের ঠিক পরেই, মানে ২০২৩ সালে একবার এমনও জল্পনা-কল্পনা শোনা গিয়েছিল, মা হতে চলেছেন কিয়ারা। সে সময় জয়পুরে সিনেমার প্রচারে কিয়ারার পরনে ছিল ব্রালেট, তার উপরে রাজস্থানি হাতের কাজের ব্লেজার ও প্যান্ট। তার মধ্যে থেকেই নাকি দেখা যাচ্ছিল তার বেবিবাম্প, এমনটাই দাবি করেছিলেন নেটিজেনরা। তবে সেই জল্পনা যে গুঞ্জন মাত্র, তা সময়ই প্রমাণ করেছে। ২০২৩ সালের সাত ফেব্রুয়ারি রাজকীয় পরিবেশে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। একাধিক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন কিয়ারা। সিদ্ধার্থের জন্যই রোজ ঘরে ফিরে আসতে ভালোলাগে বলেও জানান তিনি। কিয়ারা বলেছিলেন, ‘তার (সিদ্ধার্থ) সঙ্গে থাকলে মনে হয় যেন বাড়িতেই রয়েছি। আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানেও অনেক ভালোবাসা ও আদর পেয়েছি।’ সেই একই ভালোবাসা সিদ্ধার্থের থেকেও পান বলে জানিয়েছিলেন কিয়ারা। প্রসঙ্গত, সিদ্ধার্থ আর কিয়ারা একসঙ্গে জুটি বেঁধে এসেছিলেন ‘শেরশাহ’ ছবিতে। প্রায় দু-তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। বিয়ের দুবছর পর মা হতে চলেছেন কিয়ারা। কিয়ারাকে আগামী দিনে দেখা যাবে ‘ডন ৩’ সিনেমায়। রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে ‘পরম সুন্দরী’ সিনেমায় দেখা যাবে।
বাড়িতে মিলল সস্ত্রীক ‘সুপারম্যান’ খ্যাত অভিনেতার দেহ

বাড়িতে মিলল সস্ত্রীক ‘সুপারম্যান’ খ্যাত অভিনেতার দেহ যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফে’র নিজ বাড়িতে পাওয়া গেছে অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী জনপ্রিয় পিয়ানোবাদক বেৎসি আরাকাওয়ার নিথর দেহ। হলিউড মাধ্যমের খবর, হ্যাকম্যান-বেৎসির সঙ্গে তাদের প্রিয় পোষ্যর মৃতদেহও পাওয়া যায় সেই বাড়ি থেকে। সান্তা ফে’র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয়নি যে, জিন হ্যাকম্যান এবং বেৎসি আরাকাওয়ার মৃত্যু অস্বাভাবিক কিংবা জনপ্রিয় হলিউডের তারকাদম্পতির মৃত্যুর নেপথ্যে অন্য কারও হাত রয়েছে। যদিও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সেটা বোঝা যাবে। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাবে। ১৯৭৮ সালে ‘সুপারম্যান’ সিনেমায় ভিলেন লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করে ডিসি কমিকস ফ্যানদের নজর কেড়েছিলেন হ্যাকম্যান। ৯৫ বছর বয়সী এই অভিনেতা ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) এই দুটি সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন। প্রায় দুই দশক ধরে হ্যাকম্যান জনসমক্ষে না এলেও তার অভিনয় দর্শকদের মনে গেঁথে রয়েছে আজও। তাই তো হ্যাকম্যানের অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে তার অনুরাগীদের মাঝে। ২০০৪ সালেই অভিনয় থেকে অবসর নেন ‘বনি অ্যান্ড ক্লাইড’ খ্যাত অভিনেতা। অন্যদিকে মৃত্যুকালে পিয়ানোবাদক স্ত্রী আরাকাওয়ার বয়স হয়েছিল ৬৩। ১৯৯১ সালে তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। তার প্রায় একদশক বাদেই অভিনয় জগতকে বিদায় জানান তিনি।
আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চিত্রনায়িকা মুনের দায়েরকৃত মামলায় প্রযোজক আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেন ‘পাপ’ সিনেমার অভিনেত্রী জাকিয়া কামাল মুন। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ সিনেমা একটি ওটিটির কাছে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন। এ বিষয়ে মামলার বাদী অভিনেত্রী জাকিয়া কামাল মুন গণমাধ্যমকে বলেন, “আমার টাকা ফেরত দেননি, উল্টো বিভিন্ন প্রযোজককে তিনি বলে দিয়েছেন আমাকে যেন কোনো সিনেমায় না নেওয়া হয়।” সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, আসামির বিরুদ্ধে ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।
৩৭ বছরের সংসার ভাঙছে সুনীতা-গোবিন্দর

৩৭ বছরের সংসার ভাঙছে সুনীতা-গোবিন্দর বলিউড অভিনেতা গোবিন্দ ২০২৩ সালের অক্টোবরে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছিলেন। যে খবরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বলিপাড়ায়। ওই ঘটনার কেউ কেউ প্রশ্ন তোলেন, স্ত্রী সুনীতাই কি গুলি করেছিলেন গোবিন্দকে? কারণ তাদের দাম্পত্য সম্পর্ক বেশ কিছুদিন হলো ভালো যাচ্ছে না। এর মধ্যে নতুন খবর, বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দ-সুনীতা। কিন্তু কেন বিচ্ছেদ? দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য গোবিন্দ ও সুনীতা আহুজার। যদিও সম্প্রতি জানা যায়, এক ছাদের তলায় থাকেন না গোবিন্দ-সুনীতা। এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানান, দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন একটি ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। অথচ দীর্ঘদিন ধরে বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবে পরিচিত ছিলেন তারা। বলিউডে গুঞ্জন রয়েছে, পরকীয়ায় জড়িয়েছেন ষাট বছরের গোবিন্দ! প্রায় অর্ধেক বয়সী মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে। যদিও এই বিষয়ে অভিনেতা এবং তার স্ত্রী এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে সাক্ষাৎকারে সুনীতা জানান, আগে দাম্পত্য নিয়ে সুরক্ষিত বোধ করতেন। এখন আর করেন না। তার বক্তব্য, হাতে কাজ না থাকা স্বামীকে নিয়ে চিন্তিত তিনি। সুনীতা বলেন, এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে! উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দর সঙ্গে বিয়ে হয়েছিল সুনীতার। গোবিন্দ-সুনীতা দুই সন্তান যশবর্ধন এবং টিনার বাবা-মা। ১৯৮৭ সালের ১১ মার্চ তাদের দুজনের বিয়ে হয়। যদিও শুরুর দিকে বিয়ের কথা সামনে আনেননি গোবিন্দ। ভেবেছিলেন বিয়ের কথা ছড়িয়ে পড়লে নায়ক হিসাবে তার খ্যাতি কমবে। তবে তিন বছর পরে তারা বিয়ের কথা সামনে আনেন। তবে দীর্ঘ দাম্পত্যের নানা ঘটনায় গোবিন্দর পাশে সবসময়ই ছিলেন সুনীতা। আর আজ তাদের পথ আলাদা হতে চলেছে।