মীনা পালই  সিনেমার মিষ্টি মেয়ে  ‘কবরী’

মীনা পালই  সিনেমার মিষ্টি মেয়ে  ‘কবরী’ ১৯ জুলাই বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরীর জন্মদিন আজ। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুতরাং’। এই সিনেমায় জরিনা চরিত্র রূপায়ন করেছিলেন কবরী। এই নামটি দিয়েছিলেন কবি সৈয়দ শামসুল হক। আরও একটি নাম প্রস্তাব করেছিলেন তিনি ‘করবী’, তবে করবী নামের বদলে কবরী নামটিই বেশি পছন্দ করেন সুভাস দত্ত। এই নামের ভেতর চাপা পড়ে যায় কবরীর আসল নাম ‘মীনা পাল’। করবী অভিনীত সিনেমার মধ্যে রয়েছে—দেবদাস, বিনিময়, সারেং বৌ, ময়নামতি, নীল আকাশের নিচে, রংবাজ, তিতাস একটি নদীর নাম, আবির্ভাব, যে আগুনে পুড়ি, কখগঘঙ, আবির্ভাব, সোনালি আকাশ, দর্পচূর্ণ, সুজন সখি, মাসুদ রানা, গুন্ডা, আগন্তুক, কত যে মিনতি, স্মৃতিটুকু থাক, বেঈমান, রং বদলায়, ঢেউয়ের পরে ঢেউ, জলছবি, লালন ফকির, খেলাঘর, বলাকা মন, আমার জন্মভূমি, অঙ্গীকার, অবাক পৃথিবী, মতিমহল, লাভ ইন সিমলা, অনুরোধ, তৃষ্ণা, সাগর ভাসা, ঈমান, আরাধনা, নওজোয়ান, বধূ বিদায়, সোনার তরী, কলমিলতা, দুই জীবন, অপরাজিত নায়ক, দেমাগ, লাল সবুজের পালা, জীবনের গল্প, আমাদের সন্তান। কবরী জনপ্রিয়তা পেয়েছিলেন রাজ্জাক ও ফারুক সঙ্গে জুটি বেঁধে। অনেক সাধের ময়না আমার, ফুলের মালা পরিয়ে দিলে, হৈ হৈ রঙ্গিলা, সে যে কেন এলো না, গান হয়ে এলে, মনেরও রঙে রাঙাবো, ওরে নীল দরিয়া, সব সখিরে পার করিতে, গুন না গুন গান গাহিয়া, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, আমি তোমার বধূ, পিঞ্জর খুলে দিয়েছি, তুমি আসবে বলে ভালোবাসবে বলে ইত্যাদি। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা (২০১৩), বাচসাস পুরস্কার, লালন ফকির (১৯৭৩), সুজন সখি (১৯৭৫), দুই জীবন (১৯৮৮), আজীবন সম্মাননা (২০০৯)ইত্যাদি অর্জন করেন। কবরীর জীবনাবসান হয় ২০২১ সালের ১৭ এপ্রিল।

শুটিংয়ে আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে

শুটিংয়ে আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন বলিউড সুপার স্টার শাহরুখ খান। তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘কিং’-এর শুটিংয়ের সময় পেশিতে আঘাত পেয়েছেন অভিনেতা। তার তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হয়েছে শুটিং। এমনকি একমাস শুটিং বন্ধ থাকবে বলেও জানা যাচ্ছে। এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখ খানকে। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ টানা একমাস বিশ্রামে থাকতে হবে বলিউড বাদশাকে। তার শারীরিক অবস্থা অনুযায়ী সিনেমার শিডিউল ঠিক করা হবে। আর সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে। চলতি বছরের জুলাই আগস্ট শুটিং বন্ধ রাখার কথা ভাবছে ‘কিং’ প্রোডাকশন হাউজ। আর সেপেটস্বর অথবা অক্টোবর মাস থেকে আবারও শুটিং শুরু করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট টিম। তবে পুরোটা নির্ভর করছে কিং খানের শারীরিক অবস্থার ওপর।

বাবার খোঁজ মিলছে না, অভিনেত্রী প্রসূন আজাদের আকুতি

বাবার খোঁজ মিলছে না, অভিনেত্রী প্রসূন আজাদের আকুতি লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবা আজাদ হোসেনের খোঁজ মিলছে না। গতকাল শুক্রবার থেকে তার কোনো হদিস নেই, এমনটাই জানিয়েছেন অভিনয়শিল্পী। শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এক ফেসবুক পোস্টে প্রসূন আজাদ লিখেছেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’ প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ গত বছর তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়। প্রসূন এখন সংসারে বেশি মনোযোগী। দুই সন্তানের মা হয়েছেন তিনি। প্রসূন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার বাসা টিকাটুলী, আম্মু-আব্বুর মালিবাগ। দিনে অন্তত আব্বু ৫-৬ বার আমার সন্তানদের সঙ্গে ভিডিও কলে কথা বলে। ওদের সঙ্গে কথা না বলে আব্বু থাকতেই পারে না। আমার সেই আব্বু গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত একটা কলও দেয়নি। কোথায় আছে আমার আব্বু, আমরা কেউই জানি না। বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ নেই।’ কান্নাজড়িত কণ্ঠে অভিনেত্রী বলেন, ‘রাস্তায় রাস্তায় আমার আব্বুকে খুঁজছি। কোথাও যদি আব্বুর দেখা পাই। কিন্তু কই যে পাই আব্বুকে, তা বুঝছি না।’ প্রসূন আজাদের বাবা আজাদ হোসেনের চিন্তায় বাসার সবাই অস্থির, চিন্তিত। প্রসূনের মা শাহানা বেগমও পুলিশ কর্মকর্তা, গত মাস থেকে তিনি অবসরে। প্রসূন বললেন, ‘আমরা ভেবেছিলাম, আব্বু হয়তো চলে আসবে বা আমরা হয়তো তাকে পেয়ে যাব। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ নেই। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, থানায় জানানোর।’ প্রসূন জানিয়েছেন, তার বাবা আজাদ হোসেনের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে। কিছুদিন আগে তার স্ট্রোক হয়েছে। তাই লাইফস্টাইলেও অনেক বদল আনতে হয়েছে। প্রসূন বলেন, ‘আমার আব্বুর চা খাওয়ার অভ্যাস। এ নিয়ে বাসায় খুব যস্ত্রণা দিত। তাই প্রায়ই আমার বাসায় চলে আসত অথবা লুঙ্গি পরেই আব্বু বাসার নিচে গিয়ে চা খেত। আম্মু ভেবেছে, গতকাল লুঙ্গি পরে যেহেতু বের হয়েছে, হয়তো বাসার নিচে আড্ডা দিয়ে চা খেয়ে আবার চলে আসবে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর নেই। এমন না, তিনি রাস্তা ভুলে যান। আমার আব্বুর কিন্তু ৫০ বছর আগের কথাও পরিষ্কার মনে থাকে। সেসব গল্পও তিনি আমাদের দুই ভাই-বোনকে শোনান।’ কারও সঙ্গে তার কোনো বিরোধ আছে কিনা বা কাউকে সন্দেহ হয় কিনা- এমন প্রশ্নে প্রসূন আজাদ বলেন, ‘আমার আব্বার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বরং তার সঙ্গে সবারই খুব ভালো সম্পর্ক। তিনি ভীষণ প্রাণখোলা মানুষ। আড্ডা দিতে ভালোবাসেন। আমার পরোপকারী আব্বু গেল কোরবানিতেও একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। এটা বলছি এই কারণে, সে বরাবরই খুবই পরোপকারী একজন মানুষ। জানি না, আমার সেই আব্বুটা কই আছে? কী করছে?’

আলিয়া-দীপিকা-রাশমিকাকে পেছনে ফেলে শীর্ষে সামান্থা

আলিয়া-দীপিকা-রাশমিকাকে পেছনে ফেলে শীর্ষে সামান্থা ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমায় তার নাচের হিল্লোল এখনো ভোলেননি দর্শক। এবার ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হলেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া জুন মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানাকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে জানিয়েছেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার উপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—তৃষা কৃষ্ণান, কাজল আগরওয়াল, সাই পল্লবী। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন নয়নতারা, রাশমিকা মান্দানা, কীর্তি সুরেশ, তামান্না ভাটিয়া। সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক এটি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিরিজ পরিচালনা করেন রাজ ও ডিকে। এতে সামান্থার বিপরীতে অভিনয় করেন বরুণ ধাওয়ান। ২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সামান্থা রুথ প্রভু। প্রথম সিনেমায় সামান্থার নায়ক ছিলেন নাগা চৈতন্য। পরবর্তীতে নাগার সঙ্গে ঘর বাঁধেন সামান্থা। যদিও এ সংসার টিকেনি। ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল সময় পার করছেন সামান্থা। এরই মাঝে এই খবর খানিকটা আনন্দের বলে মনে করছেন তার ভক্ত-অনুরাগীরা।

হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা  বিজয়

হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা  বিজয় হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে। হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। এন্টারটেইনমেন্ট এএফ জানিয়েছে, বিজয় দেবরকোন্ডার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ২০ জুলাইয়ের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারে। অসুস্থ বিজয়ের পাশে তার পরিবার রয়েছে। বিজয় বা তার টিমের কেউ তার স্বাস্থ্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখান থেকেও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিজয় অভিনীত নতুন সিনেমা ‘কিংডম’। গৌতম তিনানুরি নির্মিত সিনেমাটি আগামী ৩১ জুলাই মুক্তি পাবে। শতকোটি রুপি বাজেটের সিনেমা মুক্তির কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লেন বিজয়।

‘হু’স সরি না ‘ খ্যাত গায়িকা কনি ফ্রান্সিস আর নেই

‘হু’স সরি না ‘ খ্যাত গায়িকা কনি ফ্রান্সিস আর নেই জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। কনি ফ্রান্সিসের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস। এক পোস্টে তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি যে গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। চলতি জুলাই মাসের শুরুতে তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনি। তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত তাকে আইসিইউতে নেওয়া হয়। এর মধ্যে গত ৪ জুলাই ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন কনি। লিখেছিলেন, আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা। কিন্তু এরপর আর সুস্থ হয়ে ওঠা হলো না তার। ‘স্টুপিড কিউপিড’, ‘হু’স সরি নাউ’, ‘প্রিটি লিটল বেবি’— এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কনি। ‘প্রিটি লিটল বেবি’ গানটি ৬৩ বছর আগে রেকর্ড করা হলেও সম্প্রতি সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হয়ে যায়। ফলে আবার আলোচনায় আসেন কনি। ১৯৩৭ সালে নিউ জার্সির নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন কনি। তার আসল নাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র ৪ বছর বয়স থেকেই গান গাইতেন ও অ্যাকর্ডিয়ন বাজাতেন। ছোটবেলাতেই যুক্ত হন টেলিভিশনের গানের অনুষ্ঠানে। সংগীতজীবনে সফল হলেও ব্যক্তিজীবনে কনি ফ্রান্সিসের জীবন ছিল কঠিন। চারবার বিয়ে করেও সুখী হতে পারেননি। ভালোবেসেছিলেন গায়ক ববি ড্যারিনকে, কিন্তু বাবার আপত্তির কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এ নিয়ে প্রায় সারাটা জীবনই কষ্টে কাটিয়েছেন তিনি।

কারিনা কাপুরের প্রেমিক জেন-জি অভিনেতা 

কারিনা কাপুরের প্রেমিক জেন-জি অভিনেতা বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ করে চলেছেন কারিনা কাপুর খান। দুই সন্তানের জননী ও নবাব পরিবারের ‘শেষ বেগম’ হিসেবে ঘর-সংসার ও ক্যারিয়ার—দুইই দারুণভাবে সামলাচ্ছেন এই অভিনেত্রী। ২০২৩ সালে খান-কাপুর ও দেওলদের দাপুটে প্রত্যাবর্তনের পর বলিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। কারিনা কাপুর খান এবার পর্দায় হাজির হতে যাচ্ছেন একদম নতুন এক রূপে। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী একটি নতুন ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম ও ফিল্মফেয়ারের খবরে বলা হয়েছে, ছবিটির চিত্রনাট্য লিখছেন হুসেইন দালাল, যিনি আগে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-এর স্ক্রিপ্টেও কাজ করেছেন। একটি সূত্রের বরাতে ডেকান ক্রনিকল জানায়, ‘কারিনাকে ঘিরে তৈরি হওয়া এই ব্যতিক্রমধর্মী ভূতের গল্পটি জঁরার দিক থেকে নতুনত্ব আনবে। স্ক্রিপ্টটি অনেকটা মজার ধাঁচের, প্রচলিত ধারা থেকে আলাদা এবং কারিনা এই চরিত্রে একদম মানিয়ে গেছেন।’ ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এতে বয়সের দিক থেকে কারিনার চেয়ে অনেক ছোট অভিনেতার সঙ্গে তার রোমান্স। যদিও এখনও তরুণ এই অভিনেতার নাম প্রকাশ করা হয়নি, তবে বলা হচ্ছে তিনি বয়সে কুড়ির কোঠায়। বিষয়টি ঘিরে বলিউডে ফের উঠে এসেছে ‘বয়সের ব্যবধান’ নিয়ে পুরনো বিতর্ক। সম্প্রতি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিতে ১৮ বছর বয়সী সারা অর্জুনের সঙ্গে জুটি বাঁধার প্রসঙ্গেও তীব্র আলোচনা হয়, যেমনটি অতীতে সালমান খান, অক্ষয় কুমার কিংবা অজয় দেবগনের ক্ষেত্রেও দেখা গেছে। কারিনা সর্বশেষ দেখা গেছেন রোহিত শেঠির ‘সিংঘম এগেইন’ ছবিতে, যেখানে অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অক্ষয় কুমারসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। এদিকে ভূতের চরিত্রের পাশাপাশি কারিনা এখন ব্যস্ত মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ নিয়ে। এ ছবিতে তার বিপরীতে থাকবেন প্রিথ্বিরাজ সুকুমারান। সমাজ সচেতন ও অপরাধভিত্তিক গল্পের এই থ্রিলার ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরের শেষভাগে অথবা ২০২৬ সালের শুরুর দিকে। তবে নতুন ভূতের এই ছবিটি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ছবিটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুম্বাইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান

মুম্বাইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান বলিউড সুপারস্টার সালমান খান তার মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। ফ্ল্যাটটি পশ্চিম বান্দ্রার অভিজাত এলাকায় অবস্থিত। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বান্দ্রার পালি ভিলেজে অবস্থিত সালমান খানের ফ্ল্যাটটি। ১ হাজার ৩১৮ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি ৫ কোটি ৩৫ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা) বিক্রি করেছেন। চলতি মাসে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। সালমান খান এখন বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। বর্তমান বাসা থেকে তার বিক্রিত ফ্ল্যাটটির দূরত্ব ২.২ কিলোমিটার। তবে এই ফ্ল্যাট কেন বিক্রি করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। পশ্চিম বান্দ্রা মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এবং ব্যয়বহুল আবাসিক এলাকাগুলোর মধ্যে একটি। এখানে অসংখ্য বলিউড তারকা, ধনাঢ্য ব্যবসায়ী ও হাই-প্রোফাইল লোকজন বসবাস করেন। এই এলাকায় এখন বসবাস করেন শাহরুখ খান, আমির খান, জাভেদ আখতার, কৃতি শ্যানন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলী খান, রেখা প্রমুখ। সালমান খান অভিনীত সবশেষ সিনেমা ‘সিকান্দার’। এ আর মুরুগাদোস নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা। গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

স্ত্রী ক্যাটরিনার জন্মদিনে যা বললেন ভিকি

স্ত্রী ক্যাটরিনার জন্মদিনে যা বললেন ভিকি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গতকাল জীবনের ৪২ বসন্তে পা রাখলেন এই অভিনেত্রী। চল্লিশোর্ধ্ব ক্যাটরিনা বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে কিছুটা দূরেই! বরং সংসারেই অনেক বেশিই মন তার। এদিকে ক্যাটরিনার জন্মদিনে ভিকি কৌশল শুভেচ্ছা বার্তার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে বুধবার দুপুরে অবশেষে স্ত্রী নিয়ে সামাজিকমাধ্যমে বার্তা দিলেন অভিনেতা ভিকি কৌশল। একগুচ্ছ অদেখা ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেন এই অভিনেতা। প্রথমটিতে বার্থডে গার্লের দুষ্টু-মিষ্টি মুহূর্ত। দ্বিতীয়টিতে ক্যাটরিনাকে আলিঙ্গন করে গালে আদুরে চুমু দিতে দেখা যায় ভিকিকে। আর বাকি দুটো তাদের ভ্রমণ সফরের রোমান্টিক মুহূর্ত। ছবিগুলোর ক্যাপশনে ভিকি লেখেন, ‘হ্যালো আমার বার্থডে গার্ল। ভালোবাসা নিও। ’ আর সেই ছবিতেই অনুরাগীদের রসকতার মন্তব্য, ‘আপনার মতো ভাগ্যবান কেউ নেই। ’ আবার কারও প্রশ্ন, ‘ক্রাশকে বিয়ে করে কেমন লাগছে?’ ভিকির পাশাপাশি ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুরসহ আরও অনেকে। প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এদিকে ক্যাটরিনার সিনেমার ক্যারিয়ারও ভিকির থেকে বেশি সময়ের। ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অন্যদিকে ভিকির ২০১২ সালে বলিউডে অভিষেক হয়। তার সিনেমার সংখ্যাও হাতে গোনা।

‘অনেকদিন পরে’ জুটি বাঁধলেন ফারহান-পায়েল

‘অনেকদিন পরে’ জুটি বাঁধলেন ফারহান-পায়েল এ প্রজন্মের জনপ্রিয় তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। ইতোমধ্যেই জুটি বেঁধে বেশ কিছু নাটকে দর্শকদের নজর কেড়েছেন তারা। আবারো নাটকপ্রেমীদের চমকে দিতে পর্দায় হাজির হতে যাচ্ছেন ফারহান-কেয়া। সম্প্রতি ‘অনেকদিন পরে’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন এই তারা। ইতোমধ্যেই শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ। ক্যাপিটাল ড্রামা নামের ইউটিউব চ্যানেলে এক মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার প্রকাশ পেয়েছে। যা দেখে ধারণা করা যায়- রোমান্টিক, অ্যাকশন, ইমোশনালের সঙ্গে হালকা টুইস্ট ও থ্রিলারের দুর্দান্ত কম্বিনেশন হতে যাচ্ছে ‘অনেকদিন পরে’। এর মন্তব্যের ঘরে ফারহান ও কেয়া পায়েলের ভক্তদের অনেকেই নাটকটি দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন। এছাড়াও অনেকেই টিজারের প্রশংসা করতে দেখা গেছে। জানা গেছে, মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ‘অনেকদিন পরে’ নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এই নির্মাতা জানান, নাটকের গল্পটি তার খুব প্রিয় একটি গল্প। যা তিনি দীর্ঘদিন যাবৎ নিজের ভেতর পুষে রেখেছিলেন নিজের। অবশেষে তার সেই প্রিয় গল্পের কাজটি সম্পন্ন হয়েছে। নাটকটি প্রকাশ ও ভক্তদের মন্তব্যের অপেক্ষায় রয়েছেন তিনি। ‘অনেকদিন পরে’ নাটকে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, ফাইয়াজ আহমেদ ববি, সাবিহা জামান, পিয়া জান্নাত, মানতাহাসহ অনেকে। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন প্রত্যয় খান, মিউজিক করেছেন রেজওয়ান শেখ, সিনেমাগ্রাফি নাঈম ফুয়াদ এবং কালার ও এডিটিংয়ে ছিলেন ইসমাঈল হোসাইন। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ‘অনেকদিন পরে’ নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।