মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী মিথিলা

মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৫’ বিজয়ী হলেন তানজিয়া জামান মিথিলা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিনহাউজে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তাকে সেরার মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। এবারই প্রথম নয়, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ বিজয়ী হন তানজিয়া জামান মিথিলা। তবে প্রথমবার বিজয়ী হওয়ার পর মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে যাননি এই অভিনেত্রী। তবে আগামী নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা। অনুভূতি ব্যক্ত করে তানজিয়া জামান মিথিলা বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তানজিয়া জামান মিথিলা বলেন, “আমি আজ যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তানজিয়া জামান মিথিলা। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করেন ভারতের হায়দার খান। তিনি বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ২০২১ সালের ১৫ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেন।
সালমান শাহ’র জন্মদিনে বিশেষ আয়োজন

সালমান শাহ’র জন্মদিনে বিশেষ আয়োজন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গেছেন ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব হিসেবেই। প্রিয় এই নায়কের জন্মদিন শুক্রবার ১৯ সেপ্টেম্বর। ১৯৭১ সালের এই দিনে ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। দিনটি উপলক্ষে তাকে স্মরণ করে তার অভিনীত গান আর সিনেমা দিয়ে সাজানো হয়েছে বৈশাখী টেলিভিশনের পর্দা। শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান গাইবেন কণ্ঠশিল্পী আগুন। এদিন প্রচার হবে সালমান শাহ অভিনীত তিনটি সিনেমা। সকাল ১০টা ৩৫ মিনিটে রয়েছে সালমান শাহ, শাবনূর, দিলদার অভিনীত ‘স্বপ্নের নায়ক’। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে সালমান শাহ, শাবনূর, ববিতা, আসাদ, রাজীব, অভিনীত ‘স্বপ্নের পৃথিবী’ এবং রাত ১২.০০টায় প্রচার হবে সালমান শাহ, শাবনূর, ফেরদৌস অভিনীত ‘বুকের ভিতর আগুন’। সকাল ৯টায় রয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গান অনুষ্ঠান মিউজিক এ্যালবাম। এরমধ্যে রয়েছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, সালমান শাহ-শাবনুর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্র’ এবং সালমান শাহ-শাবনাজ অভিনীত ‘মায়ের অধিকার’ সালমান শাহ ও শাহনাজ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলমগীর রাসেল। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয় করেই আকাশচুম্বী জনপ্রিয়তা পান সালমান শাহ। কিন্তু তার আগেই তিনি নাটকে অভিনয় করেন। জীবদ্দশায় সালমান শাহ নিজের অভিনীত যেসব সিনেমার সফলতা উপভোগ করে যেতে পেরেছিলেন সেই সিনেমাগুলো হলো ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’,‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘প্রেম যুদ্ধ’,‘ কন্যাদান’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘ প্রিয়জন’, ‘তোমাকে চাই’ ও ‘স্বপ্নের পৃথিবী’। সালমান শাহ’র জীবদ্দশায় সর্বশেষ ‘স্বপ্নের পৃথিবী’ সিনেমার সাফল্য উপভোগ করে যেতে পেরেছিলেন। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালের ১২ জুলাই। সালমান শাহ যেদিন মারা যান সেদিন রায়হান মুজিব পরিচালিত ‘আখেরী মোকাবেলা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আর এর পরের সপ্তাহ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর (১৯৯৬) মুক্তি পেয়েছিল ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমাটি। সালমান শাহ’র মৃত্যুর পর যে সিনেমাগুলো একের পর এক দর্শকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয় এবং ব্যবসাসফল হয়, সেই সিনেমাগুলো হচ্ছে ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’। সালমান শাহ’র মৃত্যুর ঠিক এক বছর পর অর্থাৎ ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো ‘বুকের ভেতর আগুন’।
বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’

বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’ বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৪ দেশে এইচবিও ম্যাক্স চালুর ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। আগামী ১৫ অক্টোবর থেকে দর্শকেরা দেখতে পাবেন এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা। স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে দর্শকেরা উপভোগ করতে পারবেন ‘হ্যারি পটার’, ‘হাউস অব দ্য ড্রাগন’, ‘দ্য লাস্ট অব আস’, ‘আ মাইনক্রাফট মুভি’, ‘সুপারম্যান’সহ এইচবিও ও ম্যাক্স অরিজিনালস এবং ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার সব কনটেন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং ও গেমসের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট জেবি পেরেট বলেন, ‘এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে সেবা উন্মোচনের ধারাবাহিকতায় এইচবিও ম্যাক্সের বিশ্বজুড়ে আরও বেশি গ্রাহকদের জন্য অনন্য বিনোদন অভিজ্ঞতা নিশ্চিতে বৈশ্বিকভাবে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে।’ জেবি পেরেট বলেন, বছরের শেষ নাগাদ ১০০টির বেশি দেশে এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা উপভোগ করা যাবে এবং ২০২৬ সালে জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যেও সেবা উন্মোচন করা হবে। এইচবিও ম্যাক্সে এইচবিওর কনটেন্ট, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস ও হলিউডের জনপ্রিয় সব সিনেমা রয়েছে। সঙ্গে আরও থাকছে ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি এবং এইচজিটিভির নির্বাচিত কনটেন্ট থাকবে।
টুইংকেলের সঙ্গে সঞ্চালকের আসনে কাজল

টুইংকেলের সঙ্গে সঞ্চালকের আসনে কাজল বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও টুইংকেল খান্না। অ্যামাজন প্রাইম ভিডিওতে শিগগিরই শুরু হচ্ছে তাদের অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’। এই টক শো অনুষ্ঠানের সঞ্চালকের আসনে দেখা যাবে এই দুই তারকাকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সঞ্চালকের ভূমিকায় আসছেন কাজল। সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোয়ের ট্রেলার উন্মোচন করা হয়। শোয়ের ট্রেলারে আমির খান, সালমান খান, গোবিন্দ, চাংকি পান্ডে, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, ভিকি কৌশল, কৃতি শ্যানন, করণ জোহর, জাহ্নবী কাপুররে মতো তারকাদের দেখা গেছে। তবে শোয়ের নির্মাতারা জানিয়েছেন, এটি কেবলই ঝলক। পুরো শোতে অতিথির তালিকা হবে আরও সমৃদ্ধ। ট্রেলার উন্মোচনের দিন কাজল ও টুইংকেলকে প্রাণবন্ত মেজাজে দেখা গেছে। সবচেয়ে আলোচনায় ছিল তাদের পরস্পরের আন্তরিক সম্পর্ক। মঞ্চে দাঁড়িয়ে দুজনের প্রাণবন্ত আড্ডা উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেছে যে ‘টু মাচ’ হবে প্রাণখোলা হাসি-ঠাট্টায় ভরপুর। বর্তমানে ওটিটি থেকে বড় পর্দা- সব খানেই সমান দাপটে কাজ করছেন কাজল। অন্যদিকে টুইংকেল খান্না অনেক আগেই অভিনয় থেকে বিদায় নিয়েছেন। দুই প্রজন্মের দর্শকের কাছে সমান জনপ্রিয় এই দুই নায়িকা নতুন শো ২৫ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। এরপর প্রতি বৃহস্পতিবার প্রচারিত হবে নতুন পর্ব।
এবার স্রোতের বিপরীতে শুভশ্রী

এবার স্রোতের বিপরীতে শুভশ্রী ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রীদের একজন শুভশ্রী গাঙ্গুলি। ইতোমধ্যেই রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে ভিন্ন আবহে পর্দায় হাজির হয়ে দর্শক হৃদয় জয় করেছেন। চেনা ছন্দের বাইরে গিয়ে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার ‘ধূমকেতু’, ‘গৃহপ্রবেশ’ দিয়ে এখনো আলোচনায় অভিনেত্রী। তবে এবার প্রথমবারের মতো নতুন চরিত্রে দেখা মিলবে তাকে। যাকে বলা যায়, স্রোতের বিপরীতে চলা। এরমধ্যেই খবর, কৌশিক গাঙ্গুলির সঙ্গে এবার তিনি নতুন অ্যাডভেঞ্চারের ফন্দি আঁটছেন! ফাঁস হয়ে গেল তাদের ‘হাসতে হাসতে খুন করা’র রহস্য!নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শুভশ্রী, যেখানে তার সঙ্গে দেখা গেছে কৌশিক গাঙ্গুলিকে। দুজনেই যেন হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছেন। ছবির ক্যাপশনেও তাই লেখা, ‘হাসতে হাসতে খুন করে দেব। ’ কৌশিকও সে ছবিটি নিজের ওয়ালে শেয়ার করেন। নতুন সিনেমা নিয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা না দিলেও সূত্রের খবর, নতুন থ্রিলার সিনেমা শুরু করতে যাচ্ছেন কৌশিক গাঙ্গুলি। আর সেখানেই প্রথমবারের মতো নেগেটিভ অর্থাৎ খল চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। আরও জানা যায়, কৌশিকের পরবর্তী সিনেমার অন্যতম সঙ্গী হতে চলেছেন রুদ্রনীল ঘোষ। পরিচালক নিজেও এতে থাকছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। বিশেষ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনও, এমনটাই গুঞ্জন। সবকিছু ঠিক থাকলে পূজার পর কিংবা বছর শেষের দিকে শুটিং শুরু হবে। ঝাড়খণ্ড বা উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা রয়েছে। যদিও সিনেমার নাম এখনো ঠিক হয়নি, তবে জানা গেল, এই সিনেমায় দর্শকদের জন্য বড়সড় চমক অপেক্ষা করছে।
গানের শিক্ষক থাকবে, ধর্মীয় শিক্ষকও: দীপা খন্দকার

গানের শিক্ষক থাকবে, ধর্মীয় শিক্ষকও: দীপা খন্দকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সম্প্রতি ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত, শারীরিক শিক্ষা এবং চারুকলার শিক্ষক নিয়োগের ঘোষণা দেয় সরকার। তবে দেশের একাধিক ইসলামি দল দাবি তোলেন প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগ ইসলামবিদ্বেষী সিদ্ধান্ত। সরকারের এমন সিদ্ধান্ত বাতিলের জন্য রাজধানীতে বিভিন্ন স্থানে মিছিল করে ইসলামি দলগুলো। তাদেরর এমন দাবির সমালোচনা করেন শোবিজ অঙ্গনের অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। আজ নিজের ফেসবুকে এক পোস্টে একটি ফটোকার্ডে প্রকাশ করেন তিনি। যে ফটোকার্ডে লেখা, ‘গানের শিক্ষক নয়। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ চাই। সকলে আওয়াজ তুলুন। ’ছবিটি প্রকাশ করেন অভিনেত্রী দীপা খন্দকার লেখেন, ‘গানের শিক্ষকও থাকবে, ধর্মীয় শিক্ষকও থাকবে। এটাই আমার আওয়াজ। এরপর নেটিজেনদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, আপনার?’ অভিনেত্রীর পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ার দীপা খন্দকারের। অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রী অভিনীত সিনেমা ‘রিতু কাহিনী’ । ইতোমধ্যেই এটি লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বস্তিকা দত্ত

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বস্তিকা দত্ত মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন স্বস্তিকা দত্ত। এরপর টিভি ধারাবাহিক থেকে বড় পর্দায় এসে দর্শকের নজর কাড়েন তিনি। বর্তমানে ৩১ বছর বয়সী এই অভিনেত্রী নিজেকে আরও পরিপাটি করে গড়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পরিবর্তন আনছেন শরীরের গঠন ও লুকেও। ‘পারব না আমি ছাড়তে তোকে’ খ্যাত এই তারকা মনে করেন, দর্শকের কাছে গ্রহণযোগ্য থাকতে হলে বারবার নিজেকে নতুনভাবে হাজির করা জরুরি। ইন্ডাস্ট্রিতে নায়িকাদের জন্য খোলামেলা পোশাক কিংবা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় অনেকটা অলিখিত নিয়মে পরিণত হয়েছে। তবে কারও কারও অবস্থান আলাদা। যেমন—শ্রুতি দাস কিংবা শ্বেতা ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়েছেন, তাঁরা খোলামেলা পোশাকে অভিনয় করবেন না। তাহলে স্বস্তিকার ভাবনা কী? উত্তরে তিনি বলেন,“মিমি চক্রবর্তীকে তো আমরা ‘রক্তবীজ টু’ ছবিতে বিকিনিতে দেখেছি। তিনি নিজেকে প্রস্তুত করেই সে দৃশ্যে অভিনয় করেছেন। আমিও তেমনটাই করব। আগে নিজেকে তৈরি করব, শরীরকে উপযুক্ত করব। তারপর বুঝব, চিত্রনাট্যে ঘনিষ্ঠ বা খোলামেলা দৃশ্যের কতটা প্রয়োজন আছে। সেভাবেই সিদ্ধান্ত নেব।” সম্প্রতি অরিত্র মুখার্জি পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা। এর পরই যুক্ত হয়েছেন ত্রিকোণ প্রেমের ওয়েব সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্ত। অভিনেত্রী জানিয়েছেন, বিশ্বকর্মা পূজার আগের দিন থেকেই সিরিজটির শুটিং শুরু হবে।
রাঘব ফাঁস করলেন কেন আরিয়ানের মুখে হাসি নেই

রাঘব ফাঁস করলেন কেন আরিয়ানের মুখে হাসি নেই বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বাবার মতো হাঁটাচলা ও কণ্ঠস্বরেও মিল আছে। অমিল শুধু মুখের হাসিতে। ক্যামেরার সামনে সবসময় গম্ভীর তিনি। সম্প্রতি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আরিয়ানকে দেখে এমনটিই মনে হয়েছে সিনেমাপ্রেমী দর্শকদের। কেন এমন আরিয়ান? সে বিষয়ে কথা বলেছেন অভিনেতা রাঘব জুয়াল। বাদশাহ ছেলে আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সবসময়েই থাকে আতশ কাচের তলায়। খুব শিগগির বলিউডে আত্মপ্রকাশ করছেন আরিয়ান খান। তবে অভিনেতা নয়, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন। আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর ঝলক ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। আরিয়ান খান কোনো ফটোসাংবাদকি দেখলেই মুখ ঘুরিয়ে নেন। কখনও একদম মুখোমুখি হলে পোজ দেন ঠিকই কিন্তু মুখে হাসি থাকে না। সারাক্ষণই আরিয়ানের মুখ ভার থাকে। তবে হাতেগোনা কয়েকবারই তাকে হাসতে দেখা গেছে। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে এসে বোন সুহানাকে নিয়ে হাসাহাসি করতে দেখা যায় আরিয়ানকে। এরপর নিজের ওয়েব সিরিজের প্রচার ভিডিওতেও তাকে হাসতে দেখা গেছে। বাইরে থেকে যতটা কঠিন মনে হয়, আসলে আরিয়ান তেমন নয় বলে জানালেন এ সিরিজের অভিনেতা রাঘব জুয়াল। তিনি বলেন, এক ধরনের ভয় আছে আরিয়ানের, তাই এমন করেন তিনি। যদিও রাঘবও আরিয়ানকে ক্যামেরার সামনে হাসাবেন বলে কথা দিয়েছেন। রাঘব বলেন, হাসতে ভয় পায়। এছাড়া ও ক্যামেরার সামনে হাবভাব দেখাতে ভালোবাসে। তবে ওর মধ্যে শিশুসুলভ একটা ব্যাপার আছে। তবু ক্যামেরার সামনে হাসবে না। যেটা আমার বেশ ভালো লাগে। এছাড়া মেয়েদেরও এটা বেশ ভালো লাগে।
গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা কোনাল

গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা কোনাল প্রথমবারের মতো জ্যাজ ঘরানার গানে কণ্ঠ দিলেন আলোচিত কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। শিরোনাম চূড়ান্ত না হওয়া গানটির কথা লিখেছেন স্থপতি, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, সুরকার ও এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। এখন চলছে ভিডিওর নির্মাণের কাজ। শিগগিরই গানশালা ইকেএনসির ইউটিউব চ্যানেলে কোনালের জ্যাজ ঘরানার গানটি প্রকাশ পাবে। এ নিয়ে কোনাল বলেন, ‘এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে আগেও বেশ কিছু গান গেয়েছি। আমার শিল্পীজীবনে গাওয়া গানগুলো থেকে সেগুলো একেবারেই ভিন্ন ধাঁচের। তাঁর প্রতিটি সৃষ্টি গতানুগতিক ধারা থেকে একেবারেই আলাদা। তাঁর গীতিকবিতা ও সুরে যে বৈচিত্র্য, তা দারুণভাবে মনকে নাড়া দেয়। তারপরও নির্ঝর ভাই যখন জ্যাজ ঘরানার গান গাওয়ার প্রস্তাব দেন, তখন ঠিক গাইতে পারব কিনা, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। তখন নির্ঝর ভাই সাহস জুগিয়েছিলেন এই বলে যে, গায়কিতে কোনো পরিবর্তন আনতে হবে না, সুর ঠিক রেখে গাইলেই হবে। শেষমেশ তাঁর নির্দেশনা মেনে গানটি নিজের মতো করেই গেয়েছি। রেকর্ডিং শেষে অনেকে যখন কাজটি পরিকল্পনামাফিক হয়েছে বলে জানিয়েছেন, তখনই কেবল স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পেরেছি। এখন শুধু গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা। এদিকে নতুন এই একক গান ছাড়াও আরও বেশ কিছু ভিন্ন ধাঁচের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কোনাল। সর্বশেষ তাঁর গাওয়া ‘ময়না’ গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। গানটিতে কোনালের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ডি’রকস্টার তারকা নিলয়। অন্যদিকে এনামুল করিম নির্ঝর ধারাবাহিকভাবে প্রকাশ করে যাচ্ছেন তাঁর কথা ও সুরে বিভিন্ন শিল্পীর গাওয়া ভিন্ন ধাঁচের সব গান। গত বছর নন্দিত এই গীতিকবি ও সুরকার ‘এক নির্ঝরের গান’ প্রকল্পের আরেকটি নতুন আয়োজন শুরু করেছিলেন। শিরোনাম ‘যেটা আমাদের নিজের মতোন’। এ আয়োজনে ৫৪ জন শিল্পী গেয়েছেন মোট ৬৩টি গান; যেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
‘ভেতরটা কত কুৎসিত’ কাদের বিষয়ে বললেন প্রভা?

‘ভেতরটা কত কুৎসিত’ কাদের বিষয়ে বললেন প্রভা? আবারও অভিনয় ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের বাইরে সামাজিকমাধ্যমেও বেশ সরব তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত ও নানা বিষয় নিয়ে প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। তারই ধারাবাহিকতায় প্রভা লেখন, ‘কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে, আমিও তার সঙ্গে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বোঝাই। কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে। সেসব যন্ত্রণাদায়ক উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, ‘কেনো জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক, তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়। খোঁচা দিয়ে কথা বলা মানুষেরা আসলে জানেই না তাদের ভিতরটা কত কুৎসিত। এদিকে, ছোট পর্দা পেরিয়ে প্রথমবারের মতো সিনেমায় কাজ করছেন প্রভা। তাও আবার একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায়। এগুলো হলো- রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একটি ও ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। জানা গেছে, এর মধ্যে ‘দেনা পাওনা’ সিনেমাটিতে প্রভার বিপরীতে রয়েছে চিত্রনায়ক ইমন ও ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটিতে রয়েছে এ বি এম সুমন। ইতোমধ্যে দুটি সিনেমারই শুটিং শুরু করেছেন তিনি। ‘দেনা পাওনা’ সিনেমাটিতে নিরুপমা চরিত্রে দেখা যাবে প্রভাকে। আর ‘দুই পয়সার মানুষ’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে মফস্বলে বেড়ে ওঠা একটি মেয়েকে ঘিরে। যে আইন নিয়ে পড়াশোনা করেছে। যার পরিবার শিক্ষিত ও প্রভাবশালী। যাকে একসময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেই মেয়ে হয়েই পর্দায় আসছেন প্রভা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।