দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, বললেন শোবিজ তারকারা

দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, বললেন শোবিজ তারকারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। শুক্রবার স্বাভাবিকভাবেই অফিস-আদালত ও শিক্ষা-প্রতিষ্ঠান ছুটি থাকায় সবাই বাসা-বাড়িতেই অবস্থান করছিলেন। কিন্তু ছুটির দিন সকালে হঠাৎ করেই শক্তিশালী ভূমিকম্প আঘান হানলে আতঙ্ক বিরাজ করে সবার মনে। আকস্মিক এই ভূকম্পনে অনেকেই তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। শক্তিশালী এ ভূমিকম্পের ঘটনায় দেশবাসী আতঙ্কিত। যার ছাপ সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত পৌঁছেছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অনেকেই ভূমিকম্পের ভয়াবহতা প্রকাশ করেছেন। কেউ কেউ নিজে নিরাপদ থাকার বিষয়টি জানাচ্ছেন। যা থেকে বাদ যাননি শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা।শুক্রবার বেলা ১১টা ৪৬ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা ! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন। চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত না হলে আরও ৫–৬ সেকেন্ডে কী হতো! একদিন এমন এক জুমাবারে, এমন একটি ঝাঁকুনিতে সব ধ্বংস হয়ে যাবে। সূরা যিলযালে আল্লাহ সেই দৃশ্যের ভয়াবহতা বলে দিয়েছেন। যারা উঁচু দালান থেকে ভূমিকম্প অনুভব করেছেন, তারা ভালো টের পেয়েছেন। সেই দিন আসন্ন অবশ্যই আসবে। ঠিক এমনই কোনো এক জুমাবারে। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘ভূমিকম্প! আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ তার অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, আমি থাকি ১৪ তলা ভবনের ৫ম তলায়। নাস্তা খেয়ে বসেছিলাম, হঠাৎ তীব্র ঝাঁকুনি। সমস্ত বিল্ডিং কাঁপছে। জানালা দিয়ে দেখলাম, পাশের বিল্ডিং দোলনার মতো দুলছে। মানুষজন চিৎকার করছে; আমরা রুমের আড়ার নিচে দাঁড়ালাম। মনে হচ্ছিল, পুরা ইমারত ভেঙে পড়বে। আমার দীর্ঘ জীবনে ভূমিকম্পের কম্পন বহুবার অনুভব করেছি। এমন তীব্রতা কখনো অনুভব করিনি। সবাই ভালো থাকুন। অভিনেতা জামিল হোসেন লিখেছেন, ‘এত বড় ভূমিকম্প। আল্লাহ মাফ করো।’এছাড়া অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি সবাই নিরাপদে আছেন। আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি এবং এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় রাখুন। এদিকে তারকাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাদের প্রিয় তারকার পোস্টে সাড়া দিয়েছেন। তারাও নিজের নিরাপদে থাকার বিষয়টি জানিয়ে পছন্দের তারকাকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।
শাহরুখের নকল শাকিবের ‘সোলজার’, যা বললেন পরিচালক

শাহরুখের নকল শাকিবের ‘সোলজার’, যা বললেন পরিচালক শুটিং চলাকালেই নকলের অভিযোগে আলোচনায় উঠে এসেছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদনে দাবি করা হয়, শাহরুখ খানের ‘জাব তাক হ্যায় জান’ ছবির সঙ্গে নাকি মিল রয়েছে ছবিটির গল্পে। সেই সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়ে নকলের অভিযোগ। তবে সব অভিযোগ সরাসরি উড়িয়ে দিলেন সিনেমাটির নির্মাতা সাকিব ফাহাদ। তার স্পষ্ট বক্তব্য, ‘সোলজার’ একেবারেই মৌলিক গল্পে নির্মিত হচ্ছে। অন্য কোনো ছবির সঙ্গে এর কোনো সাদৃশ্য নেই। ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। আনুশকা ছিলেন তথ্যচিত্র নির্মাতার চরিত্রে। একইভাবে ‘সোলজার’ ছবিতেও শাকিব খান দেখা দেবেন সেনা কর্মকর্তার চরিত্রে। তার সঙ্গেও থাকছেন দুই নায়িকা তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। ফার্স্ট লুকে তিশার হাতে ক্যামেরা দেখে অনেকেই আনুশকার চরিত্রের সঙ্গে মিল খুঁজছেন। সেখান থেকেই শুরু হয় তুলনা। কিন্তু নির্মাতার ভাষ্য, তুলনা বা অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখলাম নকলের অভিযোগ উঠেছে। এগুলো সত্য নয়। আমরা অরিজিনাল গল্পেই কাজ করছি। যখন ছবিটি পর্দায় দেখবেন, তখনই বুঝবেন অন্য কোনো গল্পের ছায়া নেই। মুক্তির বিষয়ে শুটিং শুরুর আগে শোনা গিয়েছিল চলতি বছরই প্রেক্ষাগৃহে আসবে ‘সোলজার’। শাকিব খানও জানিয়েছিলেন ডিসেম্বরেই ছবিটি মুক্তির আশা করছেন। তবে শুটিং শুরু হওয়ার পর আর সময় নিয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতা। এখনও সুনির্দিষ্ট মুক্তির তারিখ জানানো হয়নি।
এখনো আইসিইউতে মিস জ্যামাইকা

এখনো আইসিইউতে মিস জ্যামাইকা থাইল্যান্ডে অনুষ্ঠিত সদ্য শেষ হওয়া এবারের মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ধাপ মিস করায় তিনি হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান। ওই দুর্ঘটনার তিন দিন পরও হাসপাতালে ভর্তি আছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকগণ। মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, গ্যাব্রিয়েলের অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে অন্তত সাত দিন আইসিইউতে রাখা হবে। বর্তমানে থাইল্যান্ডে তার পাশে আছেন তার বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি। ফিলিসিয়া বলেন, ‘গ্যাবির অবস্থা যতটা ভালো হওয়ার কথা ছিল, ততটা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছে।চিকিৎসক দল জানায়, তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষায়িত চিকিৎসা চলছে। বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ জ্যামাইকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী জ্যামাইকানদের কাছে গ্যাব্রিয়েলের জন্য প্রার্থনা করার আহ্বান জানায়। তারা আরও অনুরোধ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য, ভুল তথ্য বা অনুমানভিত্তিক পোস্ট না দিতে। পরিবারের মানসিক কষ্টের কথা বিবেচনা করে সবাইকে সহানুভূতিশীল ও সংবেদনশীল থাকার অনুরোধ জানানো হয়েছে।
জন্মদিনে বৃদ্ধাশ্রমে বুবলী

জন্মদিনে বৃদ্ধাশ্রমে বুবলী ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর জন্মদিন ছিল বৃহস্পতিবার ২০ নভেম্বর। পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত তিনি। তার এই বিশেষ দিনেই অনন্য এক দৃষ্টান্ত করে দেখালেন অভিনেত্রী। বুবলী তার বিশেষ দিনটি কাটালেন বৃদ্ধাশ্রমে, সেখানকার প্রবীণ বাবা-মায়েদের স্নেহ ও উপহার দেওয়ার মাধ্যমে। বৃহস্পতিবার বিকালে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন বুবলী। সেখানে ভিডিওতে দেখা যায়, জন্মদিনের উৎসবের মাঝে বুবলী ছুটে যান বৃদ্ধাশ্রমে। তিনি প্রবীণদের জন্য নতুন শীতবস্ত্র (কম্বল) উপহারসামগ্রী তুলে দিচ্ছেন। শুধু উপহার দেওয়াই নয়, পরম মমতায় একজন প্রবীণ বাবাকে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিওর পোস্টে বৃদ্ধাশ্রমে কাটানো সময় নিয়ে নিজের গভীর অনুভূতি প্রকাশ করেছেন বুবলী। সেই পোস্টে তিনি লিখেছেন জন্মদিনের মতো এমন স্পেশাল সুন্দর একটি দিন আমার পরিবার, সম্মানিত সাংবাদিক, প্রিয় ভক্তকূল, শুভাকাঙ্ক্ষীসহ নানান শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো, যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের ব্যাপার। ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে, যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়, এ সময়টি ঠিক তেমনই। এই বাবা-মায়েদের সঙ্গে কাটানো সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকল বলে জানান অভিনেত্রী। বুবলীর এই আয়োজন যেমন তার ব্যক্তিগত আনন্দকে ছাপিয়ে এক মানবিক আবেদন তৈরি করেছে, ঠিক তেমনই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য, শবনম ইয়াসমিন বুবলী সংবাদ পাঠিকা থেকে রুপালি পর্দার শীর্ষ তারকা বনে যান। ২০১৬ সালের ঈদুল আজহায় শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমার মাধ্যমে বুবলীর বড়পর্দায় অভিষেক হয়। এরপর ‘সুপারহিরো’, ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’সহ একের পর এক সফল সিনেমায় শাকিব–বুবলী জুটি ঢালিউডে নতুন ইতিহাস সৃষ্টি করে। প্রায় এক দশকের ক্যারিয়ারে অনন্য জনপ্রিয়তা ও শক্ত অবস্থান তৈরি করেছেন নায়িকা বুবলী। আর ভক্তদের অফুরন্ত ভালোবাসাকেই তিনি জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে দেখেন। যদিও একসময় ধারণা ছিল নায়ক শাকিব খান ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয় করবেন না বুবলী। আজ সেই ধারণা ভেঙে বুবলী অভিনেতা সিয়াম আহমেদের মতো নতুন নায়কের সঙ্গেও নিয়মিত কাজ করে যাচ্ছেন। বর্তমানে বুবলী ব্যস্ত ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিয়ে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা। সর্বশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’তে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
মিস ইউনিভার্সের ৩০ নম্বরে মিথিলা, তবুও যেনো ইতিহাস!

মিস ইউনিভার্সের ৩০ নম্বরে মিথিলা, তবুও যেনো ইতিহাস! থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২ দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জায়গা করে নেন সেরা ৩০-এ। যদিও এখানেই তার যাত্রা থেমে যায়, তবে বাংলাদেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্লেসমেন্ট পাওয়ায় এটি একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিচারকদের নজর কাড়েন মিথিলা। আত্মবিশ্বাসী উপস্থাপনা, স্টেজ পারফরম্যান্স এবং সামগ্রিক প্রস্তুতির জন্য তিনি ইতিবাচক সাড়া পান। সুইমস্যুট রাউন্ডে তার উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়ায়। ‘পিপলস চয়েস’ ভোটিংয়েও তিনি এগিয়ে ছিলেন, যদিও ভোটিং প্রক্রিয়া নিয়ে তার কিছুটা হতাশা ছিল। অনেকের প্রশ্ন ছিল ভোটিংয়ে এগিয়ে থেকেও কেন সেরা ৩০-এর পর তিনি আর এগোতে পারলেন না? নিয়ম অনুযায়ী, দর্শক ভোট ছাড়াও পারফরম্যান্স, বুদ্ধিমত্তা, উপস্থাপন দক্ষতা এবং বিচারকদের বিশ্লেষণই চূড়ান্ত তালিকা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিথিলার সেরা ৩০-এ ওঠা নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। পেজেন্ট বিষয়ক প্ল্যাটফর্ম ‘মিসোলজি অফিশিয়াল’ সামাজিকমাধ্যমে লিখেছে, “বাংলাদেশ ও তানজিয়া জামান মিথিলাকে অভিনন্দন। মিস ইউনিভার্সে ইতিহাসের প্রথম প্লেসমেন্ট এনে দেশের জন্য সম্মান বয়ে আনায় তাদের প্রচেষ্টা সফল হয়েছে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ কর্তৃপক্ষও এক বিবৃতিতে লিখেছে, এটি বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার মুহূর্ত। অভিনন্দন মিথিলা এবং ধন্যবাদ সকল সমর্থককে। এছাড়া দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকাই মিথিলার এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। প্রতিযোগিতা শুরুর আগে এক প্রি-পেজেন্ট মিটিংয়ে থাই পেজেন্ট পরিচালকের হাতে অপমানিত হয়েছিলেন তিনি, যা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সবকিছু পিছনে ফেলে বিজয়ী হন এই ২৫ বছর বয়সী সমাজকর্মী। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেলভিগ। এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রবীনার সিং। সেরা ৫-এ জায়গা পেয়েছেন ভেনেজুয়েলা, ফিলিপাইন এবং আইভরি কোস্টের প্রতিযোগীরা। সুইমস্যুট রাউন্ড শেষে নির্বাচিত ৩০ জন থেকে ইভিনিং গাউন রাউন্ডে তালিকা ১২-তে এবং পরে চূড়ান্তভাবে ৫-এ নামিয়ে আনা হয়। প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী নাদিন আইয়ুবও সেরা ৩০-এ জায়গা করে নেন।! থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২ দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জায়গা করে নেন সেরা ৩০-এ। যদিও এখানেই তার যাত্রা থেমে যায়, তবে বাংলাদেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্লেসমেন্ট পাওয়ায় এটি একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিচারকদের নজর কাড়েন মিথিলা। আত্মবিশ্বাসী উপস্থাপনা, স্টেজ পারফরম্যান্স এবং সামগ্রিক প্রস্তুতির জন্য তিনি ইতিবাচক সাড়া পান। সুইমস্যুট রাউন্ডে তার উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়ায়। ‘পিপলস চয়েস’ ভোটিংয়েও তিনি এগিয়ে ছিলেন, যদিও ভোটিং প্রক্রিয়া নিয়ে তার কিছুটা হতাশা ছিল। অনেকের প্রশ্ন ছিল ভোটিংয়ে এগিয়ে থেকেও কেন সেরা ৩০-এর পর তিনি আর এগোতে পারলেন না? নিয়ম অনুযায়ী, দর্শক ভোট ছাড়াও পারফরম্যান্স, বুদ্ধিমত্তা, উপস্থাপন দক্ষতা এবং বিচারকদের বিশ্লেষণই চূড়ান্ত তালিকা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিথিলার সেরা ৩০-এ ওঠা নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। পেজেন্ট বিষয়ক প্ল্যাটফর্ম ‘মিসোলজি অফিশিয়াল’ সামাজিকমাধ্যমে লিখেছে, “বাংলাদেশ ও তানজিয়া জামান মিথিলাকে অভিনন্দন। মিস ইউনিভার্সে ইতিহাসের প্রথম প্লেসমেন্ট এনে দেশের জন্য সম্মান বয়ে আনায় তাদের প্রচেষ্টা সফল হয়েছে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ কর্তৃপক্ষও এক বিবৃতিতে লিখেছে, এটি বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার মুহূর্ত। অভিনন্দন মিথিলা এবং ধন্যবাদ সকল সমর্থককে। এছাড়া দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকাই মিথিলার এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ। প্রতিযোগিতা শুরুর আগে এক প্রি-পেজেন্ট মিটিংয়ে থাই পেজেন্ট পরিচালকের হাতে অপমানিত হয়েছিলেন তিনি, যা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সবকিছু পিছনে ফেলে বিজয়ী হন এই ২৫ বছর বয়সী সমাজকর্মী। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেলভিগ। এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রবীনার সিং। সেরা ৫-এ জায়গা পেয়েছেন ভেনেজুয়েলা, ফিলিপাইন এবং আইভরি কোস্টের প্রতিযোগীরা। সুইমস্যুট রাউন্ড শেষে নির্বাচিত ৩০ জন থেকে ইভিনিং গাউন রাউন্ডে তালিকা ১২-তে এবং পরে চূড়ান্তভাবে ৫-এ নামিয়ে আনা হয়। প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী নাদিন আইয়ুবও সেরা ৩০-এ জায়গা করে নেন।
জুটি বেঁধে পর্দায় ফিরছেন সাই পল্লবী-ধানুশ!

জুটি বেঁধে পর্দায় ফিরছেন সাই পল্লবী-ধানুশ! ভারতের দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেতা ধানুশ। তার পরবর্তী সিনেমা ‘ডি৫৫’। এটি পরিচালনা করছেন রাজকুমার পেরিয়াসামি। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। আপাতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এ সিনেমায় ধানুশের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরে নানা ধরনের আলোচনা চলছে। এবার জানা গেল, ধানুশের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী। সিনেমা এক্সপ্রেসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রথমে জানা যায়, এ সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করবেন পূজা হেগড়ে। পরে খবর আসে ধানুশের বিপরীতে মীনাক্ষী চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে। এ পরিস্থিতিতে খবর ছড়িয়েছে, সম্ভবত সাই পল্লবী ‘ডি৫৫’ সিনেমার নায়িকা হতে চলেছেন। খবরটি প্রকাশের পর থেকে তামিল সিনেমার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কারণ ‘মারি টু’ সিনেমার পর ধানুশ–সাই পল্লবী ফের একসঙ্গে পর্দায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। ‘মারি টু’ সিনেমায় ধানুশ-সাই পল্লবীর সাফল্যের পর ভক্তরা বহুদিন ধরে এ জুটিকে আবারো একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন। যার কারণে ‘ডি৫৫’ সিনেমায় এ জুটিকে দেখার খবরে আনন্দিত ভক্তরা। যদিও সিনেমা সংশ্লিষ্টরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এ জুটির ভক্ত-অনুরাগীরা। ‘মারি টু’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন সাই পল্লবী-ধানুশ। প্রথমবারই মুগ্ধতা ছড়ান এই যুগল। সিনেমাটির ‘রাউডি বেবি’ গান মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল। কেবল তাই নয়, নতুন রেকর্ড গড়ে গানটি। ইউটিউবে ১ বিলিয়ন বার দেখার মাইলফলক অর্জন করে। প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমার গান হিসেবে এই রেকর্ড গড়ে ‘রাউডি বেবি’। ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইডলি কাডাই’। গত ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তামিল ভাষার এ সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করেন নিথিয়া মেনন। এটি পরিচালনা ও সহপ্রযোজক হিসেবেও কাজ করেন ধানুশ। এরই মধ্যে হিন্দি ভাষার ‘তেরে ইশক মেইন’ সিনেমার কাজ শেষ করেছেন ধানুশ। চলতি মাসের শেষের দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থান্ডেল’। গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এ সিনেমায় নাগা চৈতন্যর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সাই পল্লবী। এরই মধ্যে ‘মেরে রাহো’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। হিন্দি ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আমির খানের পুত্র জুনায়েদ খান। আগামী ১২ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে।পরিচালক নিতেশ তিওয়ারি দুই পার্টে নির্মাণ করছেন ‘রামায়াণ’। এতে সীতা ও রাম চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন সাই পল্লবী-রণবীর কাপুর। সিনেমাটির প্রথম পার্টের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, আর দ্বিতীয় পার্টের দৃশ্যধারণের কাজ নিয়ে ব্যস্ত নির্মাতারা।
গুরুতর অভিযোগ তুলে মিস ইউনিভার্সের দুই বিচারকের পদত্যাগ

গুরুতর অভিযোগ তুলে মিস ইউনিভার্সের দুই বিচারকের পদত্যাগ ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতার চূড়ান্ত আসরের কয়েক দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই বিচারক। তাদের একজনের অভিযোগ—প্রতিযোগিতাটি সাজানো বা পক্ষপাতদুষ্ট। খবর নিউ ইয়র্ক টাইমসের। মিস ইউনিভার্স প্রতিযোগিতার আট সদস্যের জুরি বোর্ডের অন্যতম সদস্য লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফু। মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রাম পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তাতে তিনি বলেন, “মিস ইউনিভার্সের চূড়ান্ত আসরের বিচারকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিয়েছি তা ব্যাখ্যা করা জরুরি মনে করছি।” বিচারক ওমর কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তার ভাষায়—“ফাইনালের দুই দিন আগে ১৩৬ জন প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জনকে প্রাক-নির্বাচনের জন্য একটি ‘গোপন ভোট’ নেওয়া হয়। যারা এই ভোট নিয়েছেন তারা জুরি বোর্ডের কোনো সদস্য নন। এখন পর্যন্ত কেউ জানেন না, নির্বাচিত সেই ৩০ জন কারা। একজন ব্যক্তির কাছে সেই তালিকাটি রয়েছে। এই ব্যক্তি অংশগ্রহণকারী একটি দেশের জাতীয় সংগঠনের সঙ্গে যুক্ত; যা স্পষ্টতই একটি ‘স্বার্থের সংঘাত’।” খানিকটা ব্যাখ্যা করে ওমর বলেন, “আমি জনসমক্ষে বা টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমন একটি ভোটকে বৈধতা দেওয়ার ভান করতে পারি না; যে ভোটে আমি অংশই নিইনি। এই প্রক্রিয়ায় যে দেশগুলো বাদ পড়েছে, তাদের মধ্যে কেউ যুদ্ধাবস্থায় থাকতে পারে, বৈষম্যের শিকার হতে পারে, অথবা ভূ-রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। দর্শকরা ধরে নিতেন যে, এই সিদ্ধান্তগুলো জুরি বোর্ড নিয়েছে এবং এমন একটি প্রক্রিয়ার দায় আমি নিতে পারি না, যেটিতে আমি যুক্তই ছিলাম না। এর বিপরীত অবস্থান নেওয়া অসৎ আচরণ হতো।” ওমর এখানেই থেমে যাননি। এরপর আরো বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পরিকল্পনা করেছেন। এ বিষয়ে নিউ ইয়র্কের অন্যতম শীর্ষ আইন প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরামর্শ করেছেন বলেও জানান তিনি। ওমরের পদত্যাগের ঘোষণার এক ঘণ্টা পরে ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে জুরি বোর্ড থেকে পদত্যাগের ঘোষণা দেন। তবে এ বিচারক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। মিস ইউনিভার্সের ৭৪তম আসর বসেছে থাইল্যান্ডে। এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আগামী ২১ নভেম্বর এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
আলিয়া-কাজল-রাশমিকাকে টপকে শীর্ষে সামান্থা

আলিয়া-কাজল-রাশমিকাকে টপকে শীর্ষে সামান্থা ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমায় তার নাচের হিল্লোল এখনো ভোলেননি দর্শক। এবার ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হলেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া অক্টোবর মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে আলিয়া ভাট, কাজল আগরওয়াল, রাশমিকা মান্দানাকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে জানিয়েছেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার উপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন আলিয়া ভাট ও কাজল আগরওয়াল। দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—রাশমিকা মান্দানা, তৃষা কৃষ্ণান, দীপিকা পাড়ুকোন। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন সাই পল্লবী, নয়নতারা, শ্রীলীলা, তামান্না ভাটিয়া। সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক এটি। ২০২৪ সালের ৬ নভেম্বর মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিরিজ পরিচালনা করেন রাজ ও ডিকে। এতে সামান্থার বিপরীতে অভিনয় করেন বরুণ ধাওয়ান। ২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সামান্থা রুথ প্রভু। প্রথম সিনেমায় সামান্থার নায়ক ছিলেন নাগা চৈতন্য। পরবর্তীতে নাগার সঙ্গে ঘর বাঁধেন সামান্থা। যদিও এ সংসার টিকেনি। ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল সময় পার করছেন সামান্থা। এরই মাঝে এই খবর খানিকটা আনন্দের বলে মনে করছেন তার ভক্ত-অনুরাগীরা।
বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিলেন সোনম

বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিলেন সোনম দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গুঞ্জন ছিল আগে থেকেই, এবার প্রকাশ্যে এলো সুখবর। বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন সোনম নিজেই। কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি নিজেকে ‘মা’ বলে সম্বোধন করেছেন। গোলাপি কো-অর্ডে একেবারে অন্যরকম দেখিয়েছে তাকে। বেশ কয়েকদিন ধরেই সোনম কাপুরের গর্ভাবস্থা নিয়ে চলছিল নানা জল্পনা। তবে অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে যদিও আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু জানানো হয়নি সেই সময়ে। কিন্তু এবার সোনমের পোস্টে বিষয়টিতে নিশ্চিত সবাই। বেবি বাম্প শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন অভিনেত্রী। বেশ কয়েক বছর প্রেম করার পরে ২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম। ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম। এবার তাদের পরিবার আরও বড় হতে চলেছে বলে ঘোষণা করেন অভিনেত্রী। অনিল কাপুরের কন্যা সোনম ২০০৫ সালে সঞ্জয় লীলা বনসালির সিনেমা ‘ব্ল্যাক’-এ সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালে বনসালির রোমান্টিক সিনেমা ‘সাওয়ারিয়া’য় অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিনেত্রী। এরপর থেকে তাকে ‘আই হেট লাভ স্টোরিজ’ এবং ‘রঞ্ঝনা’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘সঞ্জু’-র মতো সিনেমায়ও দেখা গেছে তাকে।
রাঘব-পরিণীতি ছেলেকে প্রকাশ্যে এনে নাম জানালেন

রাঘব-পরিণীতি ছেলেকে প্রকাশ্যে এনে নাম জানালেন কদিন আগেই পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিক রাঘব চাড্ডা। এরপর থেকেই নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন কবে দেখা পাওয়া যাবে পরিণীতি পুত্রের, কি নাম রেখেছেন তার তা জানান জন্য। সব অপেক্ষার অবসান ঘটিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রায় এক মাস পর পরিণীতি-রাঘব জানালেন তাদের ছেলের নাম, সঙ্গে প্রকাশ্যে আনলেন শিশুপুত্রের এক ঝলক। গত ২০ অক্টোবর এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। পরিণীতি এবং রাঘব ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে জানান, তার নাম রাখা হয়েছে নীর। যৌথ ক্যাপশনে তারা লেখেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’ শুদ্ধ, পবিত্র, অনন্ত। পরিণীতির শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট্ট নীরের মুখ জনসমক্ষে না এনে শুধু তার দুটি ছোট্ট পা দেখানো হয়েছে। এক ছবিতে পরম স্নেহে সেই পায়ে মা-বাবা চুমু এঁকে দিচ্ছেন, অন্য ছবিতে তাকে দু’হাত দিয়ে আগলে রেখেছেন। সন্তানের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ঘটেছে এই ছবিতে। নাম ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তার ঢল নামে। অভিনেত্রী গওহর খান মন্তব্য করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। হবু মা ভারতী সিংও ভালোবাসা পাঠিয়েছেন।