অক্ষয়-হৃতিকের সঙ্গে এক অ্যাপার্টমেন্টে শ্রদ্ধা

অক্ষয়-হৃতিকের সঙ্গে এক অ্যাপার্টমেন্টে শ্রদ্ধা সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী ২’-এর সাফল্যে ভাসছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ইতোমধ্যেই বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে সিনেমাটি। এখনও সিনেমাহলে চলছে দাপটের সঙ্গে। সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এবার অক্ষয়েরই প্রতিবেশী হতে চলেছেন শ্রদ্ধা! যে অ্যাপার্টমেন্টে থাকেন অক্ষয় কুমার ও হৃতিক রোশনের মতো সুপারস্টাররা, সেটিতেই উঠতে যাচ্ছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হৃত্বিক রোশন যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটেই নাকি যাচ্ছেন শ্রদ্ধা। তবে মুম্বাইয়ে ৬০ কোটি টাকার একটি বাড়ি রয়েছে শ্রদ্ধার। প্রচুর সম্পত্তিও রয়েছে। তবু কেন এই ভাড়া বাড়িতে স্থানান্তরিত হচ্ছেন শ্রদ্ধা কাপুর, তা এই মুহূর্তে জানা যায়নি। ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, জুহুতে অবস্থিত এবং সমুদ্রমুখী বাড়িটিতে উঠতে যাচ্ছেন শ্রদ্ধা। হৃত্বিক রোশনেরও ফ্ল্যাট রয়েছে সেখানে। শ্রদ্ধা কাপুরও এবার সেই অ্যাপার্টমেন্টেই। অক্ষয় কুমারও তার পরিবারের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকেন। এর আগে বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দালাল নবজাতক শিশুকে নিয়ে এই বাড়িতে উঠার খবর শোনা যায়। যদিও পরবর্তীতে আর উঠেননি। তবে শ্রদ্ধা কাপুরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে। শিগগিরই এই ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন অভিনেত্রী। যেখানে হৃতিক ও অক্ষয়ের প্রতিবেশী হবেন তিনি।

নির্মিত হবে ‘হারুনের ভাতের হোটেল’

নির্মিত হবে ‘হারুনের ভাতের হোটেল’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে। এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজক। তারা এসব ঘটনা নিয়ে সিনেমা বানাতে চান।সিনেমার উপজীব্য হিসেবে তালিকায় আছে সাবেক ডিবি প্রধান হারুনের আলোচিত ভাতের হোটেলও। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্নজনকে ডেকে খাওয়াতেন। খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন।

শাকিবের বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পেছাল

শাকিবের বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পেছাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই ঢাকাই সিনেমায় নেমে এসেছিল স্থবিরতা। এর ফলে দীর্ঘদিন ধরেই শুটিং থেকে শুরু করে নতুন সিনেমার মুক্তি বন্ধ রয়েছে। এর ফলে পিছিয়ে গেছে শাকিব খান অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘‌বরবাদ’ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল আসছে সেপ্টেম্বরে তবে শুটিং পিছিয়ে গেছে। এতে ‘প্রিয়তমা’র পর শাকিব খানের বিপরীতে ফের জুটি বাঁধতে চলেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের আরেকটি সিনেমা ‘শের’। যার শুটিং হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বর মাসে। সেটিরও শুটিং পিছিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছর তারা পরিকল্পনা করবেন সিনেমাটির। এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত সিনেমা। প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। চলতি মাসের শেষদিকে তার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর একটি দল কিনে নিয়েছে রিমার্ক-হারল্যান কোম্পানি। যে কোম্পানিটির সঙ্গে যুক্ত রয়েছেন শাকিব খান। বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে শাকিব খানের কোম্পানিটি। যার মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে যুক্ত হলেন এ অভিনেতা।

৩ দিনে ‘স্ত্রী টু’ সিনেমার আয় ২৬২ কোটি টাকা

৩ দিনে ‘স্ত্রী টু’ সিনেমার আয় ২৬২ কোটি টাকা বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে। বিশ্বের প্র্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে সিনেমাটি। চলতি বছরে বেশ কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে এটি এখন শীর্ষে অবস্থান করছে। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে— ‘কল্কি’ (২১ কোটি রুপি), ‘ফাইটার’ (২০.৫ কোটি রুপি)। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির ৩ দিনে শুধু ভারতে ‘স্ত্রী টু’ আয় করেছে ১৬৩ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ১৮৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬২ কোটি ৩৭ লাখ টাকার বেশি)। কেবল বক্স অফিসে নয়, দর্শক-সমালোচকরাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। রোটেন টমেটোসের তথ্য অনুসারে, ৯ জন সমালোচকের মধ্যে ৭৮ শতাংশ ইতিবাচক রিভিউ দিয়েছেন। দশের মধ্যে সিনেমাটির রেটিং দিয়েছেন ৬.৫। শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ। তা ছাড়াও সিনেমাটিতে বেশ কজন তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ। ৭৮.১৯ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘স্ত্রী টু’। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান ও জ্যোতি দেশপান্ডে।

ফ্লপের তকমা মাথায় নিয়ে টলিউডে বুবলী

ফ্লপের তকমা মাথায় নিয়ে টলিউডে বুবলী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কয়েকটি সিনেমায় অভিনয় করেন। শাকিব খানের গণ্ডির বাইরে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি এই নায়িকা। অন্য নায়কের বিপরীতে বুবলীর সিনেমা জনপ্রিয় হয়নি। এ কারণে ‘ফ্লপ’ তকমা পাওয়ায় সম্প্রতি দুটি সিনেমা থেকে বাদ দেয়া হয় বুবলিকে। সব কিছু ছাপিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছেন এই নায়িকা। তবে এবার দেশের নায়ক নয়, ওপার বাংলার নায়কের হাত ধরে আসছেন তিনি।  জানা গেছে, আসছে দুর্গাপূজায় ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের একটি সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে যাচ্ছে বুবলীর। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা রাশেদ রাহা। তিনি জানান, সিনেমাটিতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন টালিউডের তারকা নির্মাতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। রাশেদ রাহা বলেন, ‘সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ কলকাতায় শেষের দিকে, কয়েকদিনের মধ্যে গণমাধ্যমে মুক্তির তারিখ জানাব। কাজ আর একটু গুছিয়ে নিই। দুর্গাপূজায় দুই বাংলায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। সেভাবে কাজ চলছে। যদি কোনো কারণে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি দিতে না পারি, তাহলে পূজার দুই সপ্তাহ পর মুক্তি দেব। অর্থাৎ পূজার আমেজ থাকতে থাকতেই মুক্তি দিতে চাই ফ্ল্যাশব্যাক।’ সাইকোলজিক্যাল থ্রিলার তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। তবে বুবলী ছাড়া দেশের আর কোন তারকা অভিনয় করেছেন কিনা এখনই খোলাসা করতে চান না নির্মাতা। বিষয়টি নিয়ে জানতে চাইলে বুবলীও একই পথে হাঁটেন। তিনি জানান, মুক্তির আগে ধীরে ধীরে সবকিছু খোলাসা করা হবে। সিনেমার বাকি বিষয়গুলো আপাতত চমক হিসেবেই রাখতে চাইছেন তারা।  তবে জানা গেছে, বুবলী, কৌশিক এবং সৌরভের চরিত্রগুলোর নাম যথাক্রমে শ্বেতা, ডিকে ও অঞ্জন। এরইমধ্যে তাদের ফার্স্টলুক প্রকাশিত হয়েছে।

ভারতের ‘জাতীয় দুলাভাই’ প্রিয়াঙ্কার স্বামী

ভারতের ‘জাতীয় দুলাভাই’ প্রিয়াঙ্কার স্বামী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। বিয়ের পর ‘পাওয়ার কাপল’ হিসেবে খ্যাতি ছড়িয়েছেন। একাধিকবার ভারতে এসেছেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস। প্রিয়াঙ্কাকে বিয়ে করার পর ভারতের ‘জিজু’ অর্থাৎ ‘দুলাভাই’ হিসেবে পরিচিত নিক জোনাস। কয়েক দিন আগে জিমি ফ্যালনকে সাক্ষাৎকার দিয়েছেন নিক। এ আলাপচারিতায় নিকের সঙ্গে যুক্ত হওয়া ‘জিজু’ শব্দটি টেনে আনেন সঞ্চালক।  এ বিষয়ে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস বলেন, ‘আপনি জানেন, আমি প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেছি। বিয়ের পর হ্যাশট্যাগ (জিজু) শুরু হয়েছিল। আমি ছিলাম ন্যাশনাল জিজু (জাতীয় দুলাভাই)। জিজু মানে হলো— বড় বোনের স্বামী। তাই আমি ভারতের বড় ভাই।’ ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০২২ সালের ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা জানান, সারোগেসির মাধ্যমে তারা কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেত্রী।

২০ বছরের বড় অভিনেতার সঙ্গে কীর্তির প্রেমের গুঞ্জন

২০ বছরের বড় অভিনেতার সঙ্গে কীর্তির প্রেমের গুঞ্জন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। রুপালি পর্দায় অভিনয় গুণে অল্প সময়েই কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। ফের প্রেমের গুঞ্জনে আলোচনায় কীর্তি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, একজন অভিনেতার সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়েছেন কীর্তি সুরেশ। কীর্তির কথিত প্রেমিক তার চেয়ে ২০ বছরের বড়। এ আলোচনার মাঝে গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন কীর্তি। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশ্নের জবাব দিতে গিয়ে দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়ের একটি বক্তব্য টেনে আনেন। এক বক্তব্যে বিজয় বলেছিলেন— ‘যদি আমরা বিশদে ব্যাখা করতে যাই, তবে সত্য মিথ্যা হয়ে যাবে।’ বিজয়ের এই বক্তব্য উল্লেখ করে কীর্তি সুরেশ বলেন, ‘গুজব সত্যি হয়ে যাবে, যদি আমরা পরিষ্কার বা ব্যাখ্যা করতে যাই। সুতরাং গুজব এড়িয়ে চলতে চাই। আমি চাই না, নেতিবাচক বিষয় আরো ছড়িয়ে পড়ুক।’ এর আগে গুঞ্জন উঠেছিল, সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে যাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশ। অনেকদিন ডুবে ডুবে জল খেয়েছেন তারা। এখন তাদের সম্পর্কটাকে পরবর্তী ধাপে নিতে চাইছেন। যদিও তা আর বাস্তবে রূপ নেয়নি। কীর্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। তারকা বহুল এ সিনেমায় আরো অভিনয় করেছেন— প্রভাস, দীপিকা, কমল হাসান, ব্রহ্মানন্দম, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। গত ২৭ জুন মুক্তি পায় এটি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। ২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৬টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরো চারটি সিনেমার কাজ রয়েছে।

বিষাক্ত মানুষ ছুড়ে ফেলুন: পরিণীতি

বিষাক্ত মানুষ ছুড়ে ফেলুন: পরিণীতি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর প্রেমিক রাঘব চাড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। এখনো বিয়ের এক বছর পূরণ হয়নি। হঠাৎ বিষাদের বার্তা দিলেন এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে বিমর্ষ ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে এ অভিনেত্রী লেখেন, এই মাসে, আমি কিছুটা সময় বিরতি নিয়েছিলাম এবং জীবন নিয়ে ভেবেছি; যা জীবনের প্রতি আমার চিন্তাভাবনাই বদলে দিয়েছে। এটা বুঝতে পারলাম, জীবনে গুরুত্বহীন জিনিসকে (বা মানুষ) গুরুত্ব দিও না। এক সেকেন্ডও নষ্ট করো না। জীবন একটা টিকটিক ঘড়ি। জীবনের প্রতিটি মুহূর্ত নিজের পছন্দে মতো বাঁচুন। অন্যের জন্য বেঁচে থাকা বন্ধ করুন। জীবন থেকে বিষাক্ত মানুষদের ছুড়ে ফেলার কথা উল্লেখ করে পরিণীতি চোপড়া লেখেন, নিজের মতো মানুষ খুঁজে বের করুন। জীবন থেকে বিষাক্ত মানুষদের ছুড়ে ফেলতে ভয় পাবেন না। পৃথিবী কী ভাবছে, মানুষ কী ভাবছেন এটা চিন্তা করা বাদ দিন। পরিস্থিতিতে অনুযায়ী চিন্তাভাবনা বদলে ফেলুন। জীবন ছোট। আপনি যেভাবে বাঁচতে চান সেভাবেই বাঁচুন। পরিণীতি চোপড়া বিয়ের পর সংসারে মন দিয়েছেন। হঠাৎ তার এমন পোস্ট দেখে বিস্মিত ভক্ত-অনুরাগীরা। অনেকে নেপথ্যের কারণ জানতে চেয়েছেন। তবে এসবের কোনো উত্তর দেননি পরিণীতি চোপড়া। পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চমকিলা’। গেল ৮ এপ্রিল মুক্তি পায় এটি।

অবসাদে ভুগছেন ক্যাটরিনা, শান্তির খোঁজে কোথায় গেলেন?

অবসাদে ভুগছেন ক্যাটরিনা, শান্তির খোঁজে কোথায় গেলেন? বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মাসখানেক ধরেই ক্যামেরার আড়ালে থাকা পছন্দ করছেন। স্ত্রীর অনুপস্থিতি নিয়ে আম্বানিদের রেড কার্পেটে পাপারাজ্জিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভিকি কৌশলকেও। যদিও পরে জুটিতে ধরা দেন তারা। তবে এটা স্পষ্ট যে স্বামী ভিকি যখন একের পর এক কাজ নিয়ে ব্যস্ত, তখন ক্যাটরিনা কাইফ মাঝেমধ্যেই বিদেশে উড়ে যাচ্ছেন নিভৃতে, নির্জনে থাকতে। কিন্তু বলিউডের এমন নক্ষত্রের কেন এই ‘স্পেস’ দরকার হচ্ছে? এ নিয়ে কানাঘুষোর কিন্তু অন্ত নেই বলিউডে! কান পাতলে শোনা যাচ্ছে, আড়াই বছরের দাম্পত্যে নাকি ক্য়াটরিনা এবার একটু নিজের মতো করে কাটাতে চাইছেন। সম্প্রতি জার্মানির নৈঃসর্গিক প্রকৃতির মাঝে ছবি শেয়ার করে সবাইকে সুপ্রভাত জানিয়েছিলেন ক্যাটরিনা। তখন ভিকি কৌশল ভারতের বিভিন্ন শহরে ‘ব্যাড নিউজ’র প্রোমোশনে ব্যস্ত। সেই সিনেমায় তৃপ্তি দিমরির সঙ্গে তার রসায়ন দেখে যখন ‘তওবা তওবা’ করছে নেটপাড়া, তখন ক্যাটরিনা লাইমলাইট থেকে বহুদূরে, নিজের মতো করে সময় কাটানোর ঝলক দেখালেন অস্ট্রিয়া থেকে। এক মাস আগেই ভিকির সঙ্গে ইউরোপ ট্যুরে ছিলেন ক্য়াটরিনা। তখনই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সরগরম হয় সামাজিকমাধ্যম। এবার স্বামী যখন ‘ব্যাড নিউজ’র সাফল্যে মত্ত, তখন ক্যাটরিনার সামাজিকমাধ্যমে দেখা গেল অস্ট্রিয়ার এক বিশেষ ‘মেডিক্যাল হেলথ রিসর্ট’র একগুচ্ছ ছবি। শান্তির খোঁজেই যে তিনি সেই রিসর্টমুখো হয়েছিলেন, অভিনেত্রীর লেখা ক্যাপশনেই সেটি স্পষ্ট। ক্যাটরিনার পোস্টে দেখা যায়, কখনও জঙ্গলের মাঝে বেঞ্চে একাই বসে প্রকৃতি উপভোগ করছেন তিনি, আবার কখনও বা তার পোস্টে জ্বলজ্বল করছে সেখানকার হালকা ডায়েট। অভিনেত্রী লেখেন, থাকার দারুণ পরিবেশ। জীবন যেন এখানে থেমে গিয়ে এক শান্তির পথে প্রবেশ করে। লেকের চারদিকে, জঙ্গলের মাঝে নিভৃতে হেঁটে বেড়ানোর সেই দারুণ অভিজ্ঞতা শব্দে বর্ণনা করার মতো নয়। এখানকার কর্মীদের উষ্ণ অভ্যর্থনা এককথায় অসাধারণ। সেই সঙ্গে অসংখ্য অভিজ্ঞ থেরাপিস্টদের যত্ন। আবারও আসব এখানে। দারুণ সময় কাটালাম। এবার প্রশ্ন, ক্যাটরিনা এখানে কবে গিয়েছিলেন? সেই সময়কাল তিনি উল্লেখ করেননি। তবে মনে করা হচ্ছে, সম্প্রতি একাই অস্ট্রিয়ার সেই বিশেষ রিসোর্টে থেকে এসেছেন অভিনেত্রী।

‘মারা যাইনি, সুস্থ আছি’ মৃত্যুর গুজবে নায়ক রুবেল

‘মারা যাইনি, সুস্থ আছি’ মৃত্যুর গুজবে নায়ক রুবেল হঠাৎ করেই সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের মৃত্যু হয়েছে! বিষয়টি অল্প সময়েই ছড়িয়ে পড়ে। তবে তার মৃত্যুর সংবাদটি কেবলই গুজব ও মিথ্যা। সুস্থ ও ভালো আছেন ‘লড়াকু’ খ্যাত এ নায়ক। এ ব্যাপারে নায়ক রুবেল গণমাধ্যমে বলেন, কী এক বিপদে পড়েছি, ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছেন, মারা গেছি কি না। আসলে আমার মৃত্যুর খবরটি গুজব। আমি এখনো ভালো এবং সুস্থ আছি। অভিনেতা রুবেল জানান, বৃহস্পতিবার ব্যান্ডতারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয়। এ ব্যাপারে ঢাকাই সিনেমার এই নায়ক বলেন, অনেকেই শেয়ার করেছেন এটা। এসব শেয়ার করার আগে তাদের যাচাই করা দরকার ছিল। এ জন্য দুদিন ধরে শুধু ফোন আর ফোন পাচ্ছি। আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও এ ব্যাপারে উদগ্রীব। তবে সবাইকে বলছি, আমি সুস্থ আছি, জীবিত আছি। ঢাকার নিজ বাসাতেই অবস্থান করছেন নায়ক রুবেল। বাসা থেকে খুব একটা বের হচ্ছেন না। এ ব্যাপারে তিনি বলেন, আসলে এ ধরনের গুজব ছড়িয়ে দেওয়া কাঙ্ক্ষিত নয়। এ নিয়ে পরিবারের সব সদস্যরাই চিন্তিত থাকেন। আপনারা লিখুন, আমি সুস্থ আছি, ভালো আছি। আর বাসাতেই আছি। প্রসঙ্গত, ১৯৮৬ সালের কথা। মাসুম পারভেজ রুবেলের বয়স তখন ২৪ বছর। বিশ্ববিদ্যালয়ে পড়েন। বড় ভাই নায়ক সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করতে আসেন রুবেল। শহিদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ সিনেমা দিয়ে শুরু হয় তার নায়কজীবন। এরপর ‘উদ্ধার’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্টি’, ‘বিপ্লব’, ‘ঘাতক’সহ দুই শরও বেশি সিনেমায় নায়ক হয়েছেন রুবেল।