কত কোটি টাকার মালিক সাই পল্লবী?

কত কোটি টাকার মালিক সাই পল্লবী? ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় তাকে। তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার সিনেমায় অভিনয় করে ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবে দারুণ খ্যাতি কুড়িয়েছেন। সাই পল্লবীর ন্যাচারাল অভিনয় তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে। নাচেও ভীষণ পারদর্শী। কিছুদিন আগে তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার অনবদ্য পারফরম্যান্সে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরাও মুগ্ধ! কেবল যশ-খ্যাতি নয়, অর্থ-বিত্তের মালিক ‘প্রেমাম’ তারকা। চলতি বছরের হিসাব অনুযায়ী, ৪৭-৫০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৬৩-৭১ কোটি টাকা) মালিক সাই পল্লবী। তার এই অর্থের বড় অংশ এসেছে দক্ষিণী সিনেমা থেকে। বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে ভীষণ খুঁতখুঁতে সাই পল্লবী। স্কিনকেয়ার বা ফেয়ারনেসে ক্রিমের বিজ্ঞাপন কোনোভাবেই গ্রহণ করেন না। তারপরও বেশ কিছু নির্বাচিত বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। এখান থেকেও বেশ অর্থ আয় করেছেন সাই পল্লবী। সাই পল্লবী প্রতি সিনেমার জন্য আড়াই থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। নিতেশ তিওয়ারি নির্মিত ‘রামায়াণ’ সিনেমায় অভিনয় করছেন সাই পল্লবী। তবে এ সিনেমার জন্য ডাবল পারিশ্রমিক নিয়েছেন। সীতা হতে সাই পল্লবী নিয়েছেন ৬ কোটি রুপি। এতে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এর আগে ‘থান্ডেল’ সিনেমায় নাগা চৈতন্যর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সাই পল্লবী। এ সিনেমার জন্য পারিশ্রমিক নেন ৫ কোটি রুপি। ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন সাই পল্লবী। তার পরের গল্প সবারই জানা।
মিস ওয়ার্ল্ডের মঞ্চে রিকশার হুডওয়ালা গাউনে বাংলাদেশের প্রতিযোগী

মিস ওয়ার্ল্ডের মঞ্চে রিকশার হুডওয়ালা গাউনে বাংলাদেশের প্রতিযোগী ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝেই শনিবার (১০ মে) হায়দ্রাবাদের তেলেঙ্গনায় শুরু হলো বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৭২তম আসর। এই প্রতিযোগীতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে মডেল আকলিমা আতিকা কনিকা। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে অভিনব রিকশার ডিজাইনের গাউনে নজর কাড়েন আকলিমা। ছবিতে দেখা যায়, হুডসহ সত্যিকারের রিকশা ম্যাটেরিয়াল দিয়ে চোখধাঁধানো আউটফিটটি ডিজাইনের গাউনে র্যাম্পে হাজির হন আকলিমা। এরপর থেকেই বেশ আলোচনা হচ্ছে তার লাল টকটকে বেইসে বর্ণিল রিকশা গাউনটি নিয়ে। সেই সঙ্গে তার গ্রেসফুল হাঁটা ও সাবলীল উপস্থাপনে আবেদন বেড়েছে এই গাউনের। জানা যায়, আকলিমার এই পোশাকটি তৈরি করেছেন বাংলাদেশের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন শিক্ষার্থী রাইসা আমিন শৈলী। নিজের ডিজাইন করা এই অভিনব গাউনে মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিযোগীকে দেখে উচ্ছসিত রাইসা। এ নিয়ে সামাজিকমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ২০২৪ সালের আগস্ট মাসে ধানমন্ডির জ্যামে বসে রিকশার ভিড়েই এই ডিজাইনের অনুপ্রেরণা পান রাইসা। তখনও জুলাই বিপ্লবের লাল রং একেবারে তাজা। মায়ের ঐকান্তিক সহযোগিতা আর ইন্সপিরেশনে এই তরুণ ডিজাইনার রিকশা ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করেছেন এই গাউন। এর বর্ণিল নকশার মাঝেই চোখে পড়ছে পেছনে লেখা মা-বাবার দোয়া। রাইসার ভাষ্য, রিকশার পেছনে প্রায়ই লেখা থাকে মা-বাবার দোয়া। মা-বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়ে থাকেন, সেই ইন্সপিরেশন থেকেই গাউনে এই নকশা করেছি। বলে রাখা যায়, মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে আকলিমা শুধুমাত্র একজন সুন্দরী প্রতিযোগী নন, বরং একজন সচেতন, আত্মপ্রত্যয়ী ও আন্তর্জাতিক মঞ্চে দেশের সঠিক প্রতিচ্ছবি তুলে ধরতে সক্ষম নারী। বাহ্যিক সৌন্দর্য ছাপিয়েও যোগ্যতা, ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার পূর্ব অভিজ্ঞতা আছে আকলিমার। তিনি ইতোমধ্যই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফেস অব এশিয়া ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়েছেন। ।
ফুল আর কুড়াল নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’

ফুল আর কুড়াল নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’ একের পর তারকাদের লুক প্রকাশ করে আলোচনায় রয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। তার নতুন সিনেমা ‘ইনসাফ’র প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক প্রকাশ করছেন এই নির্মাতা। রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়েছে তাসনিয়া ফারিণের একক পোস্টার। যেখানে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। পোস্টারে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে। পোস্টার দেখে অনেকেই বলছেন, এ কেমন ‘ইনসাফ’? কেননা, এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল- এমন সাংঘর্ষিক চরিত্রে আগে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে। ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ। এর আগে গেল ৪ মে সন্ধ্যায় ‘ইনসাফ’র দ্বিতীয় পোস্টার উন্মোচন করেন নির্মাতা। রক্তাক্ত ভয়ংকর অবতারে দেখা যায় মোশাররফ করিমকে। যেখানে চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, আর ঘাড়ে ঝুলছে থেটোস্কোপ, সবমিলিয়ে এক প্রতিশোধপরায়ণ চরিত্রে হাজির হন এই অভিনেতা। তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। বর্তমানে চলছে শেষ মুহূর্তের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।
মোশাররফ করিমের সঙ্গী ৮ নায়িকা

মোশাররফ করিমের সঙ্গী ৮ নায়িকা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগির মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম হইচই-তে। কমেডি ঘরানার এই সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সঙ্গে থাকছেন একঝাঁক তারকা অভিনেত্রী— তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, নতুন মুখ অদিতি এবং বৃষ্টি। নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজে যুক্ত হয়েছি। তাছাড়া অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ।” নতুন মোশাররফ করিমকে দেখা যাবে সিরিজটিতে। এই অভিনেতা বলেন, “দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবেন। এই সিরিজে রুনা খান গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক ভিন্নধর্মী নারীর চরিত্রে অভিনয় করেছেন।” এছাড়া তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম এবং ফারহানা হামিদও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন। অদিতি ও বৃষ্টি এ সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রাখবেন। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, “সবার জন্য এটি ছিল দুর্দান্ত এক জার্নি। এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকের কাছে আমাদের ‘বোহেমিয়ান ঘোড়া’ পৌঁছানোর। এই সিরিজে আব্বাস (মোশাররফ করিম) কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার।”
রেইড টু প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় বক্স অফিসে

রেইড টু প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় বক্স অফিসে ‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গত ১ মে ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’। এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)। ২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা। মুক্তির প্রথম চারদিন বক্স অফিসে ভালো সাড়া ফেলে। তবে সময়ের সঙ্গে এই আয় কমছে। তবে ওঠানামাও করছে। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা ভারতে আয় করে ১৯.২৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ১২ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ১৮ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ২২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ৭.৭৫ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে আয় করে ৭ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করে ৪.৭৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে আয় করে ৫.২৫ কোটি রুপি (নিট)। সিনেমাটি শুধু ভারতে আয় করেছে ১১৩.৭৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করে ১৭.১৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১৩১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮৬ কোটি টাকা)। ‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে। ‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন। ‘রেইড’ সিনেমার বাজেট ছিল ৭০ কোটি রুপি। সিক্যুয়েলে তা বেড়ে দাঁড়িয়েছে ১২গ কোটি রুপিতে।
মেয়ের ছবি প্রকাশ্যে না আনার কারণ, জানালেন দীপিকা

মেয়ের ছবি প্রকাশ্যে না আনার কারণ, জানালেন দীপিকা বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রথম কন্যা সন্তান ‘দুয়া’ গত বছর জন্মগ্রহণ করে। তবে মেয়ের জন্মের পর থেকেই তারা দু’জনই একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, কোনো পাপারাজ্জি ছবি নয়, কোনো ইনস্টাগ্রাম পোস্ট নয়, মেয়ের ছবি থাকবে না জনসমক্ষে। সম্প্রতি ম্যারি চারলিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা খোলাখুলিভাবে বলেন, কেন তারা মেয়েকে মিডিয়ার আলোচনার বাইরে রাখতে চান। দীপিকা জানান, তার নিজের শৈশব ছিল একেবারেই সাধারণ। তিনি কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে হলেও তার পরিবার কখনো খ্যাতির ভার চাপিয়ে দেয়নি। দীপিকা বলেন, ‘আমার বাবা কখনো আমাদের বলেননি যে তিনি একজন তারকা। আমরা নিজে নিজেই ধীরে ধীরে জেনেছি তিনি কে, সেটাও খুব সাধারণভাবে।’ এই সাধারণ, স্বাভাবিক শৈশবের অভিজ্ঞতাই দীপিকার মনে গভীর প্রভাব ফেলেছে। এখন নিজে মা হওয়ার পর, তিনি চান মেয়ে দুয়া ও একইরকম শান্ত ও সুরক্ষিত পরিবেশে বড় হোক। দীপিকার ভাষায়, ‘আমরা চাই না যে ওর নিষ্পাপ শৈশব সোশ্যাল মিডিয়া আর ক্যামেরার কারণে ক্ষতিগ্রস্ত হোক।’ দীপিকা ও রণবীরের মিলিত ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় ১২৮ মিলিয়ন। তাদের মেয়ে দুয়ার একটি ছবিও যদি প্রকাশ পায়, তা মুহূর্তে ভাইরাল হয়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন দুয়ার ছবি বা ব্যক্তিগত মুহূর্ত তারা অনলাইনে শেয়ার করবেন না। সাক্ষাৎকারে দীপিকা এমনকি স্বীকার করেন, ‘আমি জানি না, এই কথাগুলো আমি শেয়ার করছি তাতে রণবীর কতটা স্বস্তি বোধ করবেন।’ তবে শুধু দীপিকা-রণবীরই নন, তাদের মতো অনেক বলিউড তারকাই সন্তানদের গোপনীয়তা রক্ষায় কঠোর। অনুশকা শর্মা ও বিরাট কোহলি তাদের সন্তান ভামিকা ও আকায় এর ছবি প্রকাশ করেননি। আলিয়া ভাট ও রণবীর কাপুরও একই সিদ্ধান্ত নিয়েছেন তাদের মেয়ে রাহাকে ঘিরে।
‘বরবাদ’ নির্মাতার সঙ্গে অহনার সম্পর্ক ছিল, দাবি শামীমের

‘বরবাদ’ নির্মাতার সঙ্গে অহনার সম্পর্ক ছিল, দাবি শামীমের কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী অহনা রহমান তার প্রাক্তনকে গালিগালাজ করেছিলেন। অনেকেই মনে করেছিলেন সেই প্রাক্তন শামীম হাসান সরকার। অহনার বক্তব্যের পর শামীম বলেছিলেন, সেটা তিনি নন। তবে সেই প্রেমিককে শামীম তখন নাম না বললেও এবার বলেই ফেললেন। অহনার প্রাক্তন সেই প্রেমিক শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়। এর আগে অহনা বলেছিলেন, আমার প্রাক্তন একটা জানো…য়া…র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। মন্তব্যবাক্সে শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান। শামীম তখন নাম না বললেও এবার বলে দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় এ কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম। সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো…য়া…র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানো…য়া…রটার সাথে আমি নেই। সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন, অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সাথে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সঙ্গে (অহনা) সম্পর্ক টেকে নাই।
আমি মহান অভিনেতা নই, আমি কার্থি হতে পারব না

আমি মহান অভিনেতা নই, আমি কার্থি হতে পারব না সদ্যই মুক্তি পেয়েছে সুরিয়ার ‘রেট্রো।’ ২০২৪ সালে ‘কাঙ্গুভা’র ব্যর্থতার পর ‘রেট্রো’ সুরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সিনেমা। এর ট্রেলারও বেশ আশা জাগিয়েছে। তবে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। নেটিজেনদের সমালোচনাও শোনা যাচ্ছে রেট্রোকে ঘিরে। সুরিয়ার অভিনয় ঘিরেই নেটিজেনদের আলোচনা চলছে। তবে দক্ষিণী এ তারকা স্পষ্ট জানিয়ে দিয়েন, তিনি কোনো মহান অভিনেতা নন। তিনি সর্বোচ্চ চেষ্টা করেন নিজের সেরাটা দিতে। ‘রেট্রো’-তে একসঙ্গে কাজ করেছেন সুরিয়া ও পরিচালক কার্তিক সুব্বারাজ। সম্প্রতি সিনেমাটির একটি প্রচারণামূলক আলোচনায় উপস্থিত ছিলেন কার্তিক সুব্বারাজ, সংগীত পরিচালক সান্তোষ নারায়ণন ও সুরিয়া। যেখানে অভিনেতা বেশ বিনয়ী ভঙ্গিতে নিজের অভিনয় নিয়ে কথা বলেন সুরিয়া। পরিচালক কার্তিক জানান, কিভাবে সুরিয়া ছোট ছোট প্রতিটি দৃশ্যেও অত্যন্ত যত্ন ও মনোযোগ দিয়ে কাজ করেছেন। সুরিয়ার অভিনয়ের প্রশংসা করেন এ পরিচালক। জবাবে সুরিয়া বলেন, ‘আমি মহান অভিনেতা নই। অনেকে বলেন আমি বেশি অভিনয় করি। এটা তাদের মত। আমি শুধু সেই কথা মনে রাখি, যা পরিচালক বালা একদিন আমাকে বলেছিলেন। তিনি বলেছিলেন, ক্যামেরার সামনে শুধু সৎ থেকো। যদি তুমি চরিত্রের আবেগ থেকে বেরিয়ে যাও আর আমি সেটা বুঝতে না পারি, তাহলে আমাকে বলো। আমি খুশি হব।’ তিনি আরো বলেন, ‘আমি বালার ইউনিভার্সিটিতেই পড়েছি। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করি। প্রতিবার সফল হই না, কিন্তু আমি আন্তরিকভাবে চেষ্টা করি।’ অনুষ্ঠানে উঠে আসে সুরিয়ার ভাই কার্থির কথাও। সুরিয়া স্বীকার করেন যে, তার ছোট ভাই কার্থি রুপালি পর্দায় একেবারে ভিন্ন ধরনের শক্তি নিয়ে আসেন। তিনি বলেন, “কিছু জিনিস আমি পারি, আবার কিছু জিনিস পারি না। যেমন ‘মেইয়াঝাগান’ সিনেমার মতো কোনো চরিত্র আমি পারব না। আমি কার্থি হতে পারি না। আমি মেইয়াঝাগান হতে পারি না। কিছু জিনিস আমি খোলাখুলিভাবে মেনে নিই যে আমি পারি না।” সুরিয়া ও পূজা হেগড়ে অভিনীত ‘রেট্রো’ মুক্তি পায় ১ মে এবং এটি বক্স অফিসে নানির ‘হিট ৩’-এর সঙ্গে মুখোমুখি হয়। কার্তিক সুব্বারাজ পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকলেও এটি সেভাবে সাড়া ফেলতে পারছে না। বিপরীতি ‘হিট ৩’ তামিল বক্স অফিস দখলে রেখেছে।
মেট গালায় প্রথম ভারতীয় পুরুষ ইতিহাস গড়লেন শাহরুখ খান

মেট গালায় প্রথম ভারতীয় পুরুষ ইতিহাস গড়লেন শাহরুখ খান ফ্যাশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩০ মিনিট) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। গ্লোবাল সুপারস্টারের মেট গালা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের চেনা জগৎ থেকে বেরিয়ে তিনি অংশ নিলেন এমন এক অনুষ্ঠানে, যেখানে পোশাক ও ব্যক্তিত্বের প্রকাশে থাকে ভিন্নমাত্রা। নিউ ইয়র্কের প্রতিবেদন থেকে জানা যায়, নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত এবারের গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’পেনড্যান্ট আর একগুচ্ছ জুয়েলড চেইন, হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে ছড়ি। মেট গালায় ছবি তোলার সময় একটু মজা করে নিজের পোশাক প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘এটা একটু র্যাপারদের মতো’। সেই সঙ্গে জানালেন ফ্যাশন দুনিয়া তার পরিচিত জায়গা নয়। তিনি জানান, তিনদিনের এই নিউ ইয়র্ক সফরে একদিন কাটিয়েছেন ‘সাক্স ও বার্গডর্ফ গুডম্যান’-এ, নিখুঁত একটি জিন্স খুঁজে। কারণ, ‘আমি জিন্স আর টি-শার্টের লোক,’—বললেন কিং খান। অনুষ্ঠানে অংশ নেয়ার সিদ্ধান্তটি তিনি নিয়েছেন অনেকটা হঠাৎ করে। উদ্দেশ্য—পশ্চিমা দুনিয়ায় দক্ষিণ এশিয়ান অভিনেতাদের ঘিরে প্রচলিত স্টিরিওটাইপ ভাঙা। ‘ওরা আজও আমাদের দেখে এক্সোটিক চরিত্র হিসেবে। এখনও অনেক সময় পিটার সেলার্সের ‘বার্ডি নুম নুম’-এর মতো চরিত্র দেয়া হয়,’ বললেন শাহরুখ খান। মেট গালার সন্ধ্যায়, শাহরুখ কোনো চরিত্রে অভিনয় করেননি। তিনি নিজে একজন স্টাইলিশ কিংবদন্তি, যিনি হয়তো আর কখনো ফিরবেন না এই আয়োজনে, কিন্তু একবার এসেই রেখে গেলেন অবিস্মরণীয় ছাপ
বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে কিয়ারা

বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে কিয়ারা প্রথমবার মেট গালার ব্লু গালিচায় হাঁটলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গতকাল (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত মেট গালার গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই তারকা। কিয়ারাই প্রথম ভারতীয় অভিনেত্রী যে, বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে দেখা দিলেন। এ অনুষ্ঠানে তোলা বেশ কয়েকটি ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। প্রখ্যাত ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি পোশাকে সজ্জিত হন কিয়ারা। তার সাংস্কৃতিক শিকড় এবং তার ব্যক্তিগত বিবর্তন উভয়ই এই পোশাকের মাধ্যমে উদযাপন করেছেন। কিয়ারার পোশাকের শিরোনাম ছিল ‘ব্রেভহার্টস’। ফ্যাশনের চেয়েও বেশি ছিল— নারীত্ব, বংশ এবং রূপান্তরের প্রতি শ্রদ্ধা। নির্ভুল ভাস্কর্যের সঙ্গে তৈরি গাউনটিতে ঘুংরু এবং স্ফটিক দিয়ে সজ্জিত একটি প্রাচীন সোনার বক্ষবন্ধনী রয়েছে। দুটি প্রতীকী রূপ— মাদার হার্ট এবং বেবি হার্ট। একটি চেন নাভির কর্ড দ্বারা সংযুক্ত ছিল, যা দৃশ্যত মাতৃত্বের বন্ধন বর্ণনা করে। কালো-সোনালি এই পোশাকে হবু মা কিয়ারার চোখে-মুখে উজ্জ্বল দীপ্তি ছিল। কিয়ারা আদভানির সঙ্গে অবস্থান করছেন তার বর-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। মেট গালায় অংশ না নিলেও, অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা ছাড়েননি। তাকে সঙ্গ দেওয়ার জন্য, আগলে রাখার জন্য মার্কিন মুলুকে রয়েছেন এই অভিনেতা।