আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি 

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি  মাঠের বাইরে প্রশাসনিক বিভাগে অস্থিরতা। নীতিনির্ধারক পর্যায়ে চলছে পালাবদল। মাঠের ভেতরে লেজেগোবরে পারফরম‌্যান্স। মুখ রক্ষা করাও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুইয়ে মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন কাটাচ্ছে চরম খারাপ সময়। বিব্রতকর এবং চ‌্যালেঞ্জিং এই সময়টাতেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। যারা প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানের বিশাল ব‌্যধানে হেরেছে। আজ হারলেই সিরিজ হাতছাড়া। এমন সমীকরণ মাথা রেখে স্থানীয় সময় রাত ৯টায় মাঠে নামতে যাচ্ছে লিটন দাসের দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের লক্ষ‌্য ছিল পাকিস্তানে ভালো শুরুর। কিন্তু প্রথম ম‌্যাচে বাংলাদেশের কোনো পারফরম‌্যান্সই ভালো হয়নি। অধিনায়ক লিটনের যত অভিযোগ নিজেদের নিয়ে, ‘‘পুরো ম‌্যাচেই আমরা ভালো বোলিং করতে পারিনি। ভালো ব‌্যাটিং করতে পারিনি। ভালো ফিল্ডিং করতে পারিনি। কোনো কিছুতেই সন্তোষজনক নয়।’’দ্বিতীয় ম‌্যাচে মাঠে নামার আগে ভুল শোধরানোর সুযোগ পায়নি বাংলাদেশ। কারণ মাঝে একদিনের বিরতি। এদিন হোটেলেই কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশের দলপতি, ‘‘আমাদেরকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। এখনো দুইটি ম‌্যাচ আছে।’’পাকিস্তান আগে ব‌্যাটিং করতে নেমে ২০১ রানের বিশাল পুঁজি পায়। অথচ ২ উইকেটে তাদের রান ছিল মাত্র ৫। জবাবে বাংলাদেশ ৪ ওভারে ৩৭ রান করলেও দুই ওপেনারকে হারিয়ে ফেলে। পরে প্রবল রানরেটের চাপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দুই দল এখন পর্যন্ত ২০ ম‌্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় কেবল ৩টি। বাকি ১৭টিতেই হার । প্রথম ম্যাচে দাপুটে জয়ে পাকিস্তানও চাইবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নেয়ার।তাতে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বীতার আভাস পাওয়া যাচ্ছে।  বাংলাদেশ এই ম‌্যাচে একটি পরিবর্তন আনতেও পারে। সহ অধিনায়ক মাহেদী হাসানের জায়গায় খেলতে পারে মেহেদী হাসান মিরাজকে। অফস্পিনিং অলরাউন্ডার শুরুতে দলের সঙ্গে ছিলেন না। পরবর্তীতে তাকে দলে যুক্ত করেন। তার সুযোগ হলে এবং দল শেষ পর্যন্ত জিতলে তা হবে বিরাট পাওয়া। এই পরাজয়ের মাধ্যমে টি২০’তে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ চারটি ম্যাচের সবকটিতেই হারের স্বাদ পেল। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ২০ ম্যাচের ১৭টিতেই পরাজিত হয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে দাপুটে জয়ে পাকিস্তানও চাইবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নেয়ার। শুধুমাত্র ওপেনিং বাদে প্রথম ম্যাচে পাকিস্তান সব বিভাগেই সফল হয়েছে। বাংলাদেশ স্কোয়াড : লিটস দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম পাটোয়ারি, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। পাকিস্তান স্কোয়াড : সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফকর জামান, হারিস রউফ, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদীল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।

জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু ইংল্যান্ডের

জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু ইংল্যান্ডের ব্যাটারদের পর বোলারদের দুর্দান্ত নৈপুন্যে রেকর্ড জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ২৩৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এর মাধ্যমে টানা সাত ওয়ানডেতে হারের পর জয়ের দেখা পেল ২০১৯ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড। রান বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এটিই সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের। নিজেদের ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় ইংলিশদের। বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কোন  ব্যাটারের সেঞ্চুরি ছাড়াই ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান করে ইংল্যান্ড। ওয়ানডেতে এই নিয়ে ষষ্ঠবার ৪শ রান করল ইংলিশরা। তবে এই প্রথম সেঞ্চুরি ছাড়া কোনো দল ৪শ রান করার নজির গড়ল। ইংল্যান্ডের হয়ে চার ব্যাটার হাফ-সেঞ্চুরি করেছেন। ৮টি চার ও ৫টি ছক্কায় ৫৩ বলে সর্বোচ্চ ৮২ রান করেন জ্যাকব বেথেল। এছাড়া বেন ডাকেট ৬০, অধিনায়ক হ্যারি ব্রুক ৫৮ ও জো রুট ৫৭ রান করেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস ৮৪ রানে ৪ উইকেট নেন। ৪০১ রানের টার্গেটে খেলতে নেমে ইংল্যান্ডের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে  না পারলে  ২৬ দশমিক ২ ওভারে ১৬২ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। দলের কেউই ৩০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেন শেষ ব্যাটার সিলেস। এছাড়া অধিনায়ক শাই হোপ ২৫, কেসি কার্টি ২২ ও গুদাকেশ মোতি ১৮ রান করেন। ইংল্যান্ডের পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। এরমধ্যে ৩টি করে উইকেট নেন সাকিব মাহমুদ ও জেমি ওভারটন। ফিল্ডার হিসেবে এ ম্যাচে পাঁচ ক্যাচ নিয়েছেন ব্রুক। ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ ক্যাচ নেওয়া দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের রেকর্ড স্পর্শ করেন ব্রুক। ম্যাচ সেরা হন বেথেল। আগামী পহেলা জুন সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দু’দল।

বিসিবি সভাপতির পদ নিয়ে অনিশ্চয়তা, নতুন মুখ চায় সরকার

বিসিবি সভাপতির পদ নিয়ে অনিশ্চয়তা, নতুন মুখ চায় সরকার গুঞ্জন চলছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে পরিবর্তন নিয়ে। গতকাল রাতে বর্তমান সভাপতি ফারুক আহমেদের বক্তব্যে সেদিকেই ইঙ্গিত যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নাকি নতুন কাউকে বসাতে চায় এই পদে, এমনটিরই ইঙ্গিত দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র মতে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি ফারুক আহমেদকে ডেকে সরকারের অবস্থান জানিয়ে দিয়েছেন। যদিও তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি করেছেন ফারুক নিজেই। গত বছরের ২১ আগস্ট নিয়ম মেনে সভাপতি হয়েছিলেন ফারুক। সেই প্রক্রিয়াকে স্বচ্ছ বলেই দাবি তার। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলে তিনি বলেন, ‘উপদেষ্টা কিন্তু আমাকে পদত্যাগ করতে বলেননি। শুধু বলেছেন, আমাকে আর তারা কন্টিনিউ করাতে চান না। ’ বর্তমানে কী সিদ্ধান্ত নেবেন? এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। দেখা যাক, কী হয়। ’ তবে সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট সংকেত আসায় বাংলাদেশ ক্রিকেট অজানা অনিশ্চয়তার পথে হাঁটতে পারে বলেই মনে করছেন অনেকে। কারণ ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপের বিষয়টি খুবই স্পর্শকাতর আন্তর্জাতিকভাবে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ ধরনের হস্তক্ষেপে কড়া অবস্থানে থাকে এবং তাদের ‘জিরো টলারেন্স’ নীতি এর আগেও কার্যকর হয়েছে। অতীতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে সেসব দেশকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। ফারুককে যদি সরিয়ে দেওয়া হয়, কিংবা তিনি পদত্যাগ করেন। তবুও এটি যে সরকারের প্রত্যক্ষ ইচ্ছায় হয়েছে, সেটি আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলে বাংলাদেশ ক্রিকেটের ওপরও আসতে পারে নিষেধাজ্ঞার সম্ভাবনা।

৩ কোটি ৫৫ লাখ টাকা পাচ্ছে বিপিএলের ফ্রাঞ্চাইজিরা

৩ কোটি ৫৫ লাখ টাকা পাচ্ছে বিপিএলের ফ্রাঞ্চাইজিরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই ঘোষণা দিয়েছিল বিপিএলের টিকিট বিক্রি থেকে আয়ের একটি অংশ দেওয়া হবে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে আয়ের ভাগ চূড়ান্ত করেছে সংশ্লিষ্টরা। সব মিলিয়ে সাতটি দলকে ৩ কোটি ৫৫ লাখ টাকা দেওয়া হবে। প্লে-অফে ওঠা চার দলের জন্য বরাদ্দ ৫৫ লাখ টাকা করে, অন্য তিন দলের জন্য ৪৫ লাখ টাকা করে। তবে এই অর্থ প্রাপ্তির জন্য বিসিবি শর্ত জুড়ে দিয়েছে। তা হলো, যেসব দল খেলোয়াড়দের শতভাগ পাওনা পরিশোধ করেছে, তাদেরই দেওয়া হবে বিপিএলের টিকিট বিক্রি থেকে আয়ের এই অংশ। এছাড়া একাধিকবার নোটিশ দেওয়ার পরও যেসব ফ্র্যাঞ্চাইজি এখনো খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেনি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি।  সবশেষ বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে কম জল ঘোলা হয়নি। খেলোয়াড়দের চেক বাউন্স, অনুশীলন বয়কট, ম‌্যাচ না খেলার হুমকি, বিদেশীদের ম‌্যাচ বয়কট…কত কিছু হয়েছে।  এতো কিছুর মাঝেও বিসিবি এবার ফ্রাঞ্চাইজিদের পাশে দাঁড়িয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, এবারের বিপিএলে টিকিট বিক্রি ও টিকিটের স্বত্ব বিক্রি মিলিয়ে মোট সোয়া ১৩ কোটি টাকার মতো আয় হয়েছে। সেখান থেকেই এবার ফ্র্যাঞ্চাইজিগুলোকে অর্থ বরাদ্দ দিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ঈদুল আজহার আগেই এই টাকা দেওয়া হবে। তবে খেলোয়াড়েরা তাদের পারিশ্রমিক পেয়েছেন বলে প্রমাণ দেওয়ার পরই দলগুলো এই টাকা পাবে।

শেষ ম্যাচে চেন্নাইর দাপুটে জয়, গুজরাটের আত্মবিশ্বাসে চিড়

শেষ ম্যাচে চেন্নাইর দাপুটে জয়, গুজরাটের আত্মবিশ্বাসে চিড় আইপিএল ২০২৫-এর লিগ পর্ব চেন্নাই সুপার কিংস (সিএসকে) শেষ করলো দারুণ এক জয় দিয়ে। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে হারিয়েছে ৮৩ রানে। এই জয় চেন্নাইয়ের জন্য মর্যাদার হলেও, গুজরাটের জন্য এটি প্লে-অফের আগে সতর্কবার্তা হয়ে উঠলো। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেটে ২৩০ রান সংগ্রহ করে। ডেভিড কনওয়ে ও ডেভাল্ড ব্রেভিসের হাফ সেঞ্চুরিতে চেন্নাই শক্তিশালী স্কোর গড়ে তোলে। এই ইনিংসটি গুজরাটের বোলারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স ১৮.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায়। সাই সুদর্শন ৪১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলের বাকিরা ব্যর্থ হন। চেন্নাইয়ের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে গুজরাটের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন। এই জয় চেন্নাই সুপার কিংসের জন্য মর্যাদার হলেও, তারা পয়েন্ট টেবিলের নিচে থেকেই মৌসুম শেষ করেছে। তবে এই জয় ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে। অন্যদিকে, গুজরাট টাইটান্সের জন্য এই পরাজয় প্লে-অফের আগে আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে। এই ম্যাচটি প্রমাণ করলো যে, আইপিএলে কোনো দলকেই হালকাভাবে নেওয়া যায় না। চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রমাণ রেখে ও ভবিষ্যতের স্বপ্ন বুনে শেষ করলো।

দাপুটে জয়ে চ্যাম্পিয়ন রিশাদ-সাকিবদের লাহোর

দাপুটে জয়ে চ্যাম্পিয়ন রিশাদ-সাকিবদের লাহোর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। কোয়েটা গ্ল্যাডিয়েটরকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজদের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার (২৫ মে) রাতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে লাহোর। সাকিব আল হাসানের পরিবর্তে খেলা সিকান্দার রাজা শেষ দিকে মাত্র ৭ বলে ২২ রান করে জয়ে বড় অবদান রাখেন। তার সঙ্গে কুশল পেরেরা খেলেন ৩১ বলে ৬২ রানের এক অনবদ্য ইনিংস! ফখর জামান শুরুতে ফিরলেও মোহাম্মদ নাঈম ২৭ বলে ৪৬ ও আব্দুল্লাহ শফিক ২৮ বলে ৪১ রান করে ভিত গড়ে দেন। মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, আবরার আহমেদ ও উসমান তারিক ১টি করে উইকেট নেন। এর আগে হাসান নাওয়াজের ৪৩ বলে ৭৬ রানের ইনিংসে ভর করে বড় লক্ষ্য দিতে পারে। লাহোরের একমাত্র সফল বোলার শাহীন শাহ আফ্রিদি। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ফাইনালে ৩১ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন লাহোরের কুসল পেরেরা। আর পুরো টুর্নামেন্ট জুড়ে ৩৯৯ রান করে সিরিজ সেরা হন কোয়েটার হাসান নাওয়াজ।

ভারতের নতুন টেস্ট অধিনায়ক ২৫ বছর বয়সী শুভমান গিল

ভারতের নতুন টেস্ট অধিনায়ক ২৫ বছর বয়সী শুভমান গিল সদ্য বিদায়ী রোহিত শর্মার জায়গায় ৫ দিনের ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুভমান গিল। আজ ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে গিলের অধিনায়কত্বের খবর জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দলের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্তকে। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজটি শুরু হবে জুন মাসে। সেই গুরুত্বপূর্ণ সফরের দল ঘোষণার সঙ্গে সঙ্গেই আসে আরও এক চমক-রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন এই সিরিজের দলে নেই, কারণ ৩ জনই ইতোমধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২৫ বছর ২৫৮ দিন বয়সে ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন শুভমান গিল। বয়সের হিসাবে তিনি ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। তার চেয়ে কম বয়সে ভারতের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন কেবল মনসুর আলি খান পতৌদি ২১ বছর, শচীন টেন্ডুলকার ২৩ বছর, কপিল দেব ২৪ বছর ও রবি শাস্ত্রী ২৫ বছর ২২৯ দিন।

সাকিবের উইকেট পাওয়ার দিনে লাহোরের জয়

  সাকিবের উইকেট পাওয়ার দিনে লাহোরের জয় দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় পর গত ১৮ মে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ – পিএসএল-এ পেশোয়ার জালমির বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে লাহোর কালান্দাসেঅর হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার। দল জিতলেও সেদিন নিজেকে মেলে ধরতে পারেনি। ব্যাটিয়ে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরে যান তিনি। বল হাতেও কোনো উইকেট পাননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন সাকিব। গতকাল রাতে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর খেলতে নামে লাহোর। করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়ে দলটা জায়গা করে নিয়েছে পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে। লাহোর দলে বাংলাদেশি ছিলেন ৩ জন। সাকিব ছাড়াও অন্য ২ জন ছিলেন রিশাদ হোসেন আর মেহেদি হাসান মিরাজ, যারা আবার সাকিবের মতোই স্পিনার। অভিজ্ঞতার বিচারে তাই সাকিব একাই জায়গা পেয়েছেন একাদশে।  

নজিরবিহীন পরিণতির শিকার দিল্লি

নজিরবিহীন পরিণতির শিকার দিল্লি আইপিএলের এবারের আসরে শুরুটা দেখে কেউই বুঝে উঠতে পারেনি শেষটা এতটা বেদনাদায়ক হবে দিল্লি ক্যাপিটালসের জন্য। সিজনের শুরুতে যেভাবে দলটি একের পর এক জয় তুলে নিচ্ছিল, তাতে প্লে-অফ নয়, বরং ট্রফির সম্ভাবনাই বড় করে দেখা যাচ্ছিল। কিন্তু ক্রিকেটের এই অনিশ্চয়তার খেলায় মে মাসে এসে রীতিমতো ছন্দপতন ঘটে দিল্লির। প্রথম ছয় ম্যাচের মধ্যে দিল্লির পাঁচটি জয় দর্শকদের আশাবাদী করে তোলে। কিন্তু এরপর যেন একেবারে অন্য এক চিত্র দেখা দিলো দলটির শিবিরে। বাকি সাত ম্যাচে মাত্র একটি জয়। ধারাবাহিক ব্যর্থতার চূড়ান্ত রূপ দেখা গেল বুধবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে। এই ম্যাচে ৫৯ রানের বড় ব্যবধানে হেরে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নেয় দিল্লি। এই ব্যর্থতার সঙ্গে যুক্ত হলো এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডও। আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো দল নিজেদের প্রথম চার ম্যাচ জিতে শেষ চারে উঠতে পারেনি। এমন পরিণতির কথা কল্পনাও করেনি দলটির সমর্থকরা। অন্যদিকে ভিন্ন চিত্র মুম্বাই শিবিরে। তারা এবারের আসরে প্রথম ৯ ম্যাচের ৮টিতেই হেরেছিল। জিতেছিল মাত্র একটি। এরপর অবশ্য ঘুরে দাঁড়িয়ে টানা কয়েক ম্যাচ জিতে প্লে-অফের সম্ভাবনা জাগিয়ে তোলে। আর বুধবার রাতে দিল্লিকে বিদায় করে পাঁচবারের চ্যাম্পিয়নরা জায়গা করে নেয় শেষ চারে। তাদের আগে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্লে-অফ নিশ্চিত করে রেখেছিল।

রিশাদকে উড়িয়ে নিলো লাহোর

রিশাদকে উড়িয়ে নিলো লাহোর বুধবার (২১ মে) রাতে জাতীয় দলের জার্সিতে রিশাদ হোসেন খেলেছেন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালেই রিশাদ উড়ে গেছেন পাকিস্তানের লাহোরে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ লাহোর কালান্দার্সের ডু অর ডাই ম্যাচ। এলিমিনেটর ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় খেলবে করাচি কিংসের বিপক্ষে। ম্যাচটি জিততে পারলে টুর্নামেন্টে টিকে থাকবে লাহোর। নয়তো বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জরুরিভিত্তিতে লাহোর নিজেদের দলে আবার যুক্ত করেছে লেগ স্পিনার রিশাদকে। লাহোরের জার্সিতে এর আগে ৫ ম্যাচ খেলেছেন রিশাদ। ১৬.৪৪ গড় ও ৮.৭০ ইকোনমিতে ৯ উইকেট পেয়েছিলেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধর কারণে পিএসএল স্থগিত হয়েছিল। রিশাদ তখন পাকিস্তানেই ছিলেন। পিএসএল কর্তৃপক্ষ তাকে সুরক্ষিত অবস্থায় দেশে ফেরত পাঠিয়েছিল। এরপর জাতীয় দলের খেলা থাকায় পিএসএল আবার শুরু হলে রিশাদ যেতে পারেননি। গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচ খেলে আজই উড়ে যান পাকিস্তানে। লাহোর দলে এই মুহূর্তে রয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান আগে থেকেই ছিলেন। মিরাজ গতকাল যোগ দিয়ে অনুশীলন করেছেন। রিশাদ হোসেন যোগ দিলেন আজ। তিনজনকে একই সঙ্গে মাঠে পাওয়া গেলে তা নিশ্চিতভাবে ক্রিকেটপ্রেমিদের জন্য বাড়তি পাওয়া হবে।