অস্ট্রেলিয়ার বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার হলেন লাবুশান

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার হলেন লাবুশান কুইন্সল্যান্ডের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর মার্নাস লাবুশান অস্ট্রেলিয়ার বর্ষসেরা একদিনের ঘরোয়া খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি নিউ সাউথ ওয়েলসের ব্যাটসম্যান কার্টিস প্যাটারসনের চেয়ে তিনি এক ভোট পেয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান একদিনের এক মৌসুমে চারটি সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ব্যাটসম্যান। বাকি তিন ব্যাটসম্যান হলেন, ফিল জ্যাকস, ব্র্যাড হজ এবং ড্যানিয়েল হিউজেস। লাবুশান মাত্র ছয় ইনিংসে ৪৬৮ রান করে ৪টি সেঞ্চুরি করেছেন। তিনি ৯৬.৪৯ স্ট্রাইক রেট নিয়ে ৭৮ গড়ে ব্যাট করেছেন। ফাইনালিস্ট তাসমানিয়া এবং নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছেন। এছাড়াও বোল হাতে তিনি নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন এবং ভিক্টোরিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও দুটি সেঞ্চুরি করেছেন। ভোটে লাবুশান ২০ ভোট এবং নিউ সাউথ ওয়েলসের কার্টিস প্যাটারসনের পেয়েছেন ১৯ ভোট। সাত ইনিংসে তিনি তিনটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতক করেছেন। তাসমানিয়ার বিউ ওয়েবস্টার ১২টি ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন, যেখানে টিম ওয়ার্ড এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জোয়েল কার্টিস ১০টি করে ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন। মাঠের উভয় আম্পায়ারই ভোট দেন, যারা প্রত্যেকে ৩-২-১ ভোট দেন। একজন খেলোয়াড় প্রতি ম্যাচে সর্বোচ্চ ছয়টি ভোট পেতে পারেন, আগের বছরগুলোতে আম্পায়াররা একসঙ্গে ভোট দেওয়ার সময় এর বিপরীতে।

ইডেনে ফাইনালের টিকিট পেতে প্রোটিয়া বনাম কিউই দ্বৈরথ

ইডেনে ফাইনালের টিকিট পেতে প্রোটিয়া বনাম কিউই দ্বৈরথ দেখতে দেখতে শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্ব ও সুপার এইট পর্ব মিলিয়ে ম্যাচ হয়েছে ৫২টি। আসর শেষ হতে বাকি আর মাত্র তিন ম্যাচ। দুটি সেমিফাইনাল ও ফাইনাল। প্রথম সেমিফাইনাল আজ ভারতের ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে। যেখানে মাঠে নামবে চলতি বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একবার করে ফাইনাল খেলেছে এই দুই দল। ২০২১ সালে নিউ জিল্যান্ড এবং ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলেছিল। কোনো দলই জিততে পারেনি ফাইনাল। দ্বিতীয়বারের মত ফাইনালে ওঠার সুযোগ হাতছানি দিচ্ছে দু’দলকে।  টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে তিনবার সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। দু’বার হারলেও, একবার জয় পায় প্রোটিয়ারা। চারবার সেমিফাইনাল খেলেছে নিউ জিল্যান্ড। এর মধ্যে মাত্র একবার সেমিফাইনালে জিততে পারে কিউইরা। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ১২টিতে এবং নিউ জিল্যান্ড ৭টিতে জিতেছে। গ্রুপ পর্বে দুই দলের দেখা হয়েছিল। আহমেদাবাদে নিউ জিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা মাঠে নেমেছিল। নিউ জিল্যান্ডের ৭ উইকেটে করা ১৭৫ রান দক্ষিণ আফ্রিকা তাড়া করে জিতেছিল ৭ উইকেটে। দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল। ৭ ম্যাচের ৭টিতেই তারা জিতেছে। গ্রুপ পর্বে কানাডা, আফগানিস্তান, নিউ জিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেরা দল হিসেবে সুপার এইটে উঠে প্রোটিয়ারা। সুপার এইটে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। এবার ফের তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। নিজেদেরকে ফেভারিট মনে করেন দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড, ‘‘আমরা বিশ্বকাপের ফেভারিট। আমার সবসময়ই মনে হয়, দল হিসেবে ফেভারিট হয়েই খেলতে চায় দক্ষিণ আফ্রিকা। আন্ডারডগ হওয়া খুব সহজ। বড় কোনো প্রত্যাশা থাকে না। এখন পর্যন্ত যা করছি, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অনেক কিছুই সম্ভব। সামনের পথচলায় ভাগ্যের সহায়তাও প্রয়োজন। আশা করি, সামনের ম্যাচগুলোর পারফরম্যান্স ছেলেরা ধরে রাখতে পারবে এবং দলের জন্য সাফল্য বয়ে আনবে।’’ গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার এইটে উঠে নিউ জিল্যান্ড। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হার মানে কিউইরা। সুপার এইটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় পায় নিউ জিল্যান্ড। এরপর তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় সুপার এইট থেকে ছিটকে যাবার শঙ্কায় পড়ে তারা। কিন্তু ভাগ্যের সহায়তায় শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নেয় নিউ জিল্যান্ড। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী নিউ জিল্যান্ড কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা দল দক্ষিণ আফ্রিকা। খুব ভাল ক্রিকেট খেলছে তারা। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার সাথে আমরা খেলেছি। ৭ উইকেটে ঐ ম্যাচ হারি আমরা। এবার আমরা প্রতিশোধ নিতে চাই এবং জয় নিয়ে মাঠ ছাড়তে মুখিয়ে আছে সবাই।’’ বিশ্বকাপের মঞ্চে নিউ জিল্যান্ডের কাছে কখনো হারেনি দক্ষিণ আফ্রিকা। আগের পাঁচবারের মোকাবেলায় সবগুলোতেই জয় পেয়েছে প্রোটিয়ারা। এবার লড়াইটা সেমিফাইনাল। ফাইনাল থেকে দুই দল এক কদম দূরে। ইডেনে আজ কার মুখে ফুটবে হাসি? শেষ ম্যাচে শিশির ম্যাচে বড় প্রভাব রেখেছিল। তাইতো দুই দলের ভাবনাতে আজ টস ভাগ্য পরীক্ষাও কাজ করছে। সব প্রতিকূলতা পেরিয়ে ব্যাট-বলের লড়াইয়ে কে ফাইনালের টিকিট পায় সেটাই দেখার।

ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের

ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সফরকারী দলকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। দলে আছে ছয় নতুন মুখ। তারা হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘুরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হোসেন। পাকিস্তান দল ঢাকায় পা রাখবে ৮ মার্চ। ১১, ১৩ আর ১৫ মার্চ তিনটি ওয়ানডে। সবকটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তান স্কোয়াড শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘুরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা এবং শামিল হোসেন।

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: অনিশ্চয়তার মুখে আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: অনিশ্চয়তার মুখে আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত লড়াই ‘ফিনালিসিমা’ নিয়ে ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ। আগামী ২৭ মার্চ কাতারের দোহায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার রাজা আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ইরানি হামলার প্রেক্ষাপটে কাতার সব ধরনের খেলাধুলা স্থগিত ঘোষণা করায় এই মেগা ম্যাচটি এখন ভেস্তে যাওয়ার উপক্রমে। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটিতে সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট, প্রতিযোগিতা এবং ম্যাচ স্থগিত থাকবে। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় লিগের পাশাপাশি দোহায় নির্ধারিত হাই-প্রোফাইল আন্তর্জাতিক ম্যাচগুলোও সরাসরি প্রভাবের মুখে পড়েছে। অ্যাথলেট এবং দর্শকদের নিরাপত্তাকেই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আয়োজক দেশটি। ম্যাচ শুরু হতে হাতে আছে মাত্র ২৬ দিন। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশপথ সংকুচিত করায় স্পেন ও আর্জেন্টিনা দলের কাতার পৌঁছানো নিয়ে বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হয়েছে। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন অভ্যন্তরীণ বিষয়গুলো তদারকি করলেও, ফিনালিসিমার মতো বড় আসরের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির ‘সুপ্রিম কমিটি’। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ম্যাচটি বাতিল ঘোষণা করা ছাড়া আর কোনো পথ থাকবে না তাদের সামনে। স্পেন দলের প্রস্তুতি পরিকল্পনাও এতে বড় ধাক্কা খেয়েছে। এই উইন্ডোতে মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তাদের। বর্তমান পরিস্থিতিতে পুরো আন্তর্জাতিক সূচিই এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর ঝুলে আছে। পরিস্থিতির অবনতি হওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উভয় সংস্থাই বর্তমানে তাদের অংশগ্রহণ চুক্তির শর্তাবলি এবং বীমা পলিসিগুলো পর্যালোচনা করছে। সাধারণত বড় ম্যাচের ক্ষেত্রে অপ্রত্যাশিত নিরাপত্তা ঝুঁকি বা বাতিলের কারণে আর্থিক ক্ষতি এড়াতে এ ধরনের শক্তিশালী বীমা সুরক্ষা নিশ্চিত করা থাকে। আয়োজক দেশ কাতার থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বাতিলের নোটিশ পায়নি ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ও কনমেবল। ফুটবল নিয়ন্ত্রক এই দুই সংস্থার নীরবতা ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার আড়ালে হয়তো বিকল্প ভেন্যু বা নতুন কোনো তারিখ নিয়ে আলোচনা চলছে। তবে হাতে সময় খুব কম থাকায় শেষ মুহূর্তে কী ঘটে, তা নিয়ে উদ্বেগ কাটছে না ফুটবল ভক্তদের।

জুনে ভারত সফরে যাবে আফগানিস্তান

জুনে ভারত সফরে যাবে আফগানিস্তান চলতি বছরের জুনে ভারত সফরে যাবে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে থাকছে তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচ। সূচি অনুযায়ী, চণ্ডগড়ে ৬ জুন শুরু হবে একমাত্র টেস্টটি। এরপর ১৪, ১৭ ও ২০ জুন হবে তিনটি ওয়ানডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ধরমশালা, লখনৌ ও চেন্নাইয়ে।টেস্ট ম্যাচটি দুদলের মধ্যে মাত্র দ্বিতীয় ম্যাচ। প্রথম টেস্ট হয়েছিল ২০১৮ সালে। বেঙ্গালুরুতে সেই ম্যাচে ভারত ইনিংস ও ২৬২ রানে জিতেছিল। নতুন টেস্টটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ নয়। আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। বিশ্বের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল এই টুর্নামেন্ট শেস হওয়ার ছয় দিন পরই শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান সিরিজ। এটিই ভারত-আফগানিস্তানের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে দুই দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল শুধু এশিয়া কাপ ও বিশ্বকাপে। এদিকে ভারত সফরের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে আফগানরা। লঙ্কান বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ও ওয়ানডে সিরিজে মাঠে নামবে নবী-রশিদরা। এদিকে বিশ্বকাপের পর খানিকটা অলস সময় পার করবে ভারত ক্রিকেট দল। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ খেলার আগ পর্যন্ত অবসর সময়ই কাটাবে ভারতীয় ক্রিকেটাররা। তবে আফগান সিরিজটি ব্যস্ত সূচির শুরু মাত্র। রশিদ খানদের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলার পরের মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত।

নতুন ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত

নতুন ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত চলতি বছরের আইপিএল শেষে আফগানিস্তানকে স্বাগত জানিয়ে নতুন টেস্ট ভেন্যুর পথচলা শুরু করবে ভারত। আগামী জুনে এক টেস্ট ও তিন ওয়ানডের জন্য আফগানদের স্বাগত জানাবে তারা। দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি হবে নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে। ওই ম্যাচ দিয়ে ভারতের ৩১তম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু হবে মাঠের। চলমান টি-টোয়েন্টি এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয়ের এই খবর দিয়েছে ভারত। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও তিন ওয়ানডের সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিউ চণ্ডীগড়ে আগামী ৬ জুন শুরু হবে আফগানিস্তান ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট। এরপর ধর্মশালা (১৪ জুন), লখনৌ (১৭ জুন) ও চেন্নাইয়ে (২০ জুন) তিন ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। নিউ চণ্ডীগড়ে হতে যাওয়া ম্যাচটি আফগানিস্তান ও ভারতের মধ্যে মাত্র দ্বিতীয় টেস্ট হতে চলেছে। এর আগে বেঙ্গালুরুতে ২০১৮ সালে খেলা একমাত্র টেস্টে ইনিংস ও ২৬২ রানে জিতেছিল ভারত। আগামী ৩১ মে শেষ হবে আইপিএলের ২০২৬ সালের আসর। এর পাঁচদিন পর লাল বলের লড়াইয়ে নেমে যাবে ভারত ও আফগানিস্তানের ক্রিকেটাররা।

বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা

বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা বিশ্বকাপ শেষ হতে না হতেই কঠোর বার্তা পেল পাকিস্তান ক্রিকেট দল। হতাশাজনক পারফরম্যান্সের জেরে দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। টিম ম্যানেজমেন্টের অসন্তুষ্টি ছিল চোখে পড়ার মতো। টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা তো দূরের কথা, সুপার এইটে হেরে হেরে একটি মাত্র ম্যাচ জিতেছিল পাকিস্তান। গ্রুপপর্বে যে তিনটি ম্যাচে পয়েন্ট পেয়েছে, সেগুলোর প্রতিপক্ষ ছিল আইসিসির সহযোগী দেশ। ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের কাছে সব সময়ই বাড়তি গুরুত্ব পায়। সেই ম্যাচেও ৬১ রানে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই হারের পরপরই আর্থিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের বরাতে বলা হয়েছে, এখন থেকে ক্রিকেটাররা পারফরম্যান্স অনুযায়ী সুবিধা পাবেন। ভালো খেললে পুরস্কার, খারাপ খেললে জরিমানা। কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন, পুরস্কার যেমন থাকবে, তেমনি শাস্তিও এড়ানোর সুযোগ নেই। তবে ব্যক্তি পারফরম্যান্সের বিচারে সাহিবজাদা ফারহান, ফখর জামান, উসমান তারিক আলাদা করে নজর কাড়েন। ফারহান হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি করেছেন ৩৮৩ রান। এর মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের করে নিয়েছেন। ২০১৪ সালে ৬ ম্যাচে ৩১৯ রান করা বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি। ফখর জামান মাত্র দুই ম্যাচ খেলেই ১৮৭ স্ট্রাইকরেটে ১০৯ রান করেছেন। উসমান তারিক পাঁচ ম্যাচে ১৪.১০ গড়ে নিয়েছেন ১০ উইকেট। অন্যদিকে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শাদাব খান, ছয় ইনিংসে করেছেন ১১৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ আটটি উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। বাকি ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

সরে দাঁড়াচ্ছেন শ্রীলঙ্কার কোচ জয়াসুরিয়া

সরে দাঁড়াচ্ছেন শ্রীলঙ্কার কোচ জয়াসুরিয়া শ্রীলঙ্কার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। সুপার এইটে পাকিস্তানের বিপক্ষে ৫ রানের পরাজয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয় শ্রীলঙ্কার। এরপর তিনি এই সিদ্ধান্ত জানান। আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে তিনি কিছু না জানালেও তিনি বলেন, কোচ হিসেবে বিশ্বকাপ পর্যন্ত থাকার সিদ্ধান্ত তিনি নিয়ে রেখেছিলেন। পাকিস্তানের বিপক্ষে মাত্র ৫ রানে পরাজয়ের পর এই সিদ্ধান্ত জানাতে গিয়ে জয়াসুরিয়া বলেন, ‘আমি মনে করেছি দায়িত্বটা অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় হয়েছে। প্রায় দুই মাস আগে ইংল্যান্ড সিরিজ চলাকালেই বলেছিলাম, আমি দীর্ঘদিন এই পদে থাকার আশা করছি না। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম বিশ্বকাপে ভালো ফল করে ইতিবাচকভাবে বিদায় নিতে পারব। কিন্তু সেটা আমার প্রত্যাশামতো হলো না, এ নিয়ে আমি দুঃখিত। তবে তিনি এখনও পদত্যাগ করছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। আগামী ১৩ মার্চ থেকে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সাদা বলের সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে (যদিও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সিরিজটি অনিশ্চয়তার মুখে)। বোর্ড চাইলে ওই সিরিজ পর্যন্ত তাকে দায়িত্বে রাখতে পারে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার চুক্তির মেয়াদ জুন পর্যন্ত। আমি এখনো আনুষ্ঠানিকভাবে বোর্ডকে কিছু জানাইনি। তারা জানেও না যে আমি এমন ঘোষণা দিতে যাচ্ছি। আমাকে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। যদি তারা অন্য কাউকে দায়িত্ব দিতে পারে, তাহলে অবশ্যই সেটাই করা উচিত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই জয়াসুরিয়া প্রধান কোচের দায়িত্ব নেন। শুরুর কয়েক মাসেই আসে কিছু উল্লেখযোগ্য সাফল্য। সে বছরের আগস্টেই ২৭ বছর পর শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে দ্বিপাক্ষিক সিরিজ জয় করে। এরপর সেপ্টেম্বরে দ্য ওভালে একটি টেস্ট জয় এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারানোর কৃতিত্বও অর্জন করে। জয়াসুরিয়া বলেন, ‘গত দেড় বছরে আমি দলকে অনেকটা এগিয়ে নিতে পেরেছি। ওয়ানডেতে আমরা ছিলাম অষ্টম বা নবম স্থানে, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারিনি। এখন আমরা চতুর্থ স্থানে উঠে এসেছি। টেস্ট দলকে ছয়ে এবং টি-টোয়েন্টি দলকে ছয় বা সাত নম্বরে নিয়ে এসেছি (বর্তমানে অষ্টম স্থানে)। তবে এই সাফল্যের পেছনে যে তিনি একা কাজ করেছেন এমনটা নয়। কৃতিত্ব দিয়েছেন নিজের সহকর্মীদেরুও, ‘আমি একা এটা করিনি। আমার সহকারী কোচিং স্টাফ অসাধারণ সহযোগিতা করেছে। শুরু থেকেই তাদের সহায়তা চেয়েছিলাম, কারণ কোচ হিসেবে আমার অভিজ্ঞতা বেশি ছিল না। তবে খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি দায়িত্ব সামলাতে পেরেছি। তবে তার দায়িত্বের শেষ বছরে সংক্ষিপ্ত সংস্করণে ব্যর্থতাই বেশি চোখে পড়েছে। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চার ম্যাচ হেরে বিদায় নেওয়া ছিল সবচেয়ে বড় ধাক্কা। এছাড়া ২০২৫ এশিয়া কাপে মাঝারি মানের পারফরম্যান্স এবং গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। এর আগে জয়াসুরিয়া দুই দফায় প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেছিলেন।

আনুষ্ঠানিকতা পেরিয়ে প্রধান নির্বাচক পদে হাবিবুল পাবেন দায়িত্ব!

আনুষ্ঠানিকতা পেরিয়ে প্রধান নির্বাচক পদে হাবিবুল পাবেন দায়িত্ব! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হয়েছে গতকাল। আজ থেকে এই পদে দায়িত্ব নেওয়া প্রায় চূড়ান্তই হয়েছিল হাবিবুল বাশার সুমনের! আলোচনা গড়িয়েছিল অনেকদূর। বেতন, বাড়তি সুযোগ সুবিধা, ছুটি-ছাটা সেসব নিয়েও কথাবার্তা হয়ে গিয়েছিল। কিন্তু দুজন পরিচালকের অনিচ্ছায় তা পিছিয়ে যায়। সিদ্ধান্ত হয় সকল আনুষ্ঠানিকতা মেনেই নিয়োগ দেয়া হবে প্রধান নির্বাচক। বিসিবি কাউকে প্রস্তাব দেবে না। বিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি দেবে। আগ্রহীরা সেই বিজ্ঞপ্তির পর আবেদন করবেন। এরপর সাক্ষাৎকার শেষে নিয়োগ চূড়ান্ত হবে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এই প্রক্রিয়ায় যেতে রাজী হন। তাতে পিছিয়ে যায় হাবিবুলের নিয়োগ। নতুন নির্বাচক খুঁজে পেতে বিসিবি আজ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিতে দুজন নতুন নির্বাচক নেওয়ার কথা জানায় বিসিবি। গাজী আশরাফ সরে যাওয়ার পর হাসিবুল হোসেন শান্ত আপাতত একা। তিন সদস্যর নির্বাচক প্যানেল চাইছে বোর্ড। এজন্য দুজনকে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে একজনকে প্রধান করা হবে। আগ্রহীরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচক নিয়োগের প্রক্রিয়ায় থাকবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীনসহ বিসিবির আরও দুই পরিচালক খালেদ মাসুদ ও আবদুর রাজ্জাক। নিয়োগ প্রাপ্ত নির্বাচকদের সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি করবে বিসিবি। এরপর পারফরম্যান্সের মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মেয়াদ শেষ হওয়ার আগেই গাজী আশরাফকে আরও কয়েক মাস দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। ব্যক্তিগত কারণে বিসিবির অনুরোধ রাখতে পারেননি তিনি। তবে সামনে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে কাজ করবেন তিনি। এটাই হতে যাচ্ছে তার শেষ অ্যাসাইনমেন্ট। নিয়োগ প্রক্রিয়ায় হাঁটলেও হাবিবুলের প্রধান নির্বাচক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি একটি জায়গায় জন্য সাক্ষাৎকারের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন এক বোর্ড পরিচালক। ভবিষ্যতের কথা ভেবে আগ্রহীদের সম্পর্কে ধারণা পেতেই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করেছে বিসিবি। নিয়োগের জন্য বেশ কিছু ক্রাইটেরিয়াও ঠিক করে দিয়েছে বিসিবি। যেখানে উল্লেখযোগ্য শর্ত হলো, সাবেক আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে বা লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় নির্বাচক প্যানেলকে জাতীয় দল, বাংলাদেশ ‘এ’ দল, এইচপি ইউনিট, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং অনান্য স্কোয়াড তৈরি করার কাজ করতে হবে। এছাড়া ঘরোয়া ক্রিকেট চলাকালীন মাঠে গিয়ে খেলা দেখার শর্তও এবার জুড়ে দেওয়া হয়েছে।

যুদ্ধে দুবাইয়ে আটকা পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা

যুদ্ধে দুবাইয়ে আটকা পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা   ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। এমন বৈরি পরিস্থিতির মধ্যে দুবাইয়ে আটকা পড়েছেন ইংল্যান্ড লায়ন্সের ক্রিকেটাররা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টে হামলা চালিয়েছে দেশটি। এমন অবস্থায় নিরাপত্তা শঙ্কায় আবুধাবিতে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের ৫০ ওভারের দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে ইসিবি বলেছে, ‘আমাদের দল ও স্টাফদের সুরক্ষা ও নিরাপত্তা সবার আগে। মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতির কারণে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের নির্দেশনা মানা হচ্ছে। ইংল্যান্ড লায়নসের ২৫ জনের বহর আটকা পড়েছে দুবাইয়ে। কারণ, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আমিরাতের আকাশপথ বন্ধ করা হয়েছে। যাদের মধ্যে আছেন কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ ও ইংল্যান্ডের সাদা বলের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো।