চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির ছয় মাসের অগ্রগতি পর্যালোচনা এবং পরিকল্পনা বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং দিকনির্দেশনা প্রদান করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন— প্রয়াসের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম ও শাহাদাত হোসেন, জোনাল ম্যানেজার তরিকুল ইসলাম। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জোনের সকল জোনাল ম্যানেজার, আঞ্চলিক ম্যানেজার, ইউনিট ম্যানেজারসহ সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন মাঠকর্মী ও ম্যানেজারগণ। সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিকনির্দেশনা দেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। সভায় মোট ৯ জনকে উৎসাহমূলক পুরস্কার দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’র অংশ হিসেবে শনিবার সকালে এই সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন— জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এতে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, জুলাইযোদ্ধা লিমা আকতার। সূচনা বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। সমাবেশে জুলাইয়ের মায়েরা, ঢাকায় নিহত চাঁপাইনবাবগঞ্জের শহীদ তারেক হোসেনের বাবা-মা, জুলাইযোদ্ধাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাবেশে জুলাই আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় সকলের চোখ ছলছল করে ওঠে। বক্তারা শহীদ আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।
শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার শিবগঞ্জে পদ্মা নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিজিবির সহযোগিতায় নিশিপাড়া বিশরশিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে নৌপুলিশ। উদ্ধারকৃত মরদেহ দুটি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়ার বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও একই গ্রামের মোরতুজা রেজার ছেলে সেলিম রেজার (৩৫)। মনাকষা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন তাদের নাম-ঠিকানা নিশ্চিত করে বলেন— শুক্রবার সম্ভবত মাছ ধরতে গিয়ে তারা নিখোঁজ ছিল। আজ (গতকাল) শনিবার প্রথমে সেলিমের এবং পরে শফিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, শনিবার বিকেলে মাসুদপুর বিওপিতে স্থানীয়রা জানায় শিবগঞ্জ উপজেলার চৌধুরী স্মরণ এলাকায় সীমান্ত পিলার ৪/২-এস হতে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে ২টি মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে। এমন সংবাদ পেয়ে মাসুদপুর বিওপির টহলদল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি দেখতে পায়। বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলে থানা পুলিশ মৃতদেহ দুটি নিয়ে যায়। তবে এ বিষয়ে মৃত ব্যক্তিদের পরিবার বিজিবির সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনটি পদ্মা নদীতে হওয়ায় গোদাগাড়ীতে কর্মরত নৌপুলিশ বিষয়টি দেখভাল করছে। গোদাগাড়ী নৌপুলিশের ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের শরীর ঝলসানো আছে, আরেকজনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তাদের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তারা দুজন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭১ জন ডায়রিয়া আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭১ জন ডায়রিয়া আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১ জন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৮ জন, শিবগঞ্জে ৯ জন, গোমস্তাপুরে ৪ জন, নাচোলে ৪ জন ও ভোলাহাটে ৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৪২ জন, শিবগঞ্জ থেকে ১০ জন, গোমস্তাপুরে ৫ জন, নাচোল থেকে ১ জন ও ভোলাহাট থেকে ৩ জন রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৬ জন রোগী।
ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ৪৬ জন

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ৪৬ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১৬ জন। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন। অন্যদিকে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বহির্বিভাগে পরীক্ষা না হওয়ায় কেউ শনাক্ত হয়নি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ২৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ জনকে। এই ১৭ জনের মধ্যে ১ জন পুরুষ, ১৬ জন নারী রয়েছেন। এছাড়া শিবগঞ্জে একজন পুরুষ রোগী ভর্তি আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৫১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮০ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
একদিনে পানি বেড়েছে পদ্মায় ১৫, মহানন্দায় ১১ ও পুনর্ভবায় ৬ সে.মি.

একদিনে পানি বেড়েছে পদ্মায় ১৫, মহানন্দায় ১১ ও পুনর্ভবায় ৬ সে.মি. জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় বেড়েছে ১৫ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১১ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পাঁকা পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৭ সেমিন্টমিটার। যা গতকাল সকাল ৯টা পর্যন্ত ছিল ১৯ দশমিক ৬২ সেন্টিমিটার। অন্যদিকে ১ আগস্ট সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৭ দশমিক ৮২ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯৩ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে ১ আগস্ট সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮ দশমিক ০৪ সেন্টিমিটার। যা শনিবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮ দশমিক ১০ সেন্টিমিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২ দশমিক ০৫, মহানন্দার ২০ দশমিক ৫৫ ও পুনর্ভবার ২১ দশমিক ৫৫ মিটার।
জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময়

জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার) এর সচিব জাহেদা পারভীন। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আব্দুল আজিম ও মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মুর্শিদা শারমিন। চাঁপাইনবাবগঞ্জে জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহেদা পারভীন বলেন, চলতি বছরের শুরুর দিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম ১০ জেলার মধ্যে একটি ছিল চাঁপাইনবাবগঞ্জ। চলতি মাসে সেটি অনেক পিছিয়ে গেছে। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারো চাঁপাইনবাবগঞ্জের আবারো ভালো দেখতে চান প্রধান অতিথি। এটি বাস্তবায়নে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।
সোনামসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে- নৌ পরিবহন উপদেষ্টা

সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে- নৌ পরিবহন উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন, সোনামসজিদ অনেক পুরোনো ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ২০০৬ সালে এই বন্দর প্রতিষ্ঠিত হয়। ভবিষ্যতে এই বন্দর আন্ত:দেশীয় বানিজ্যের সংযোগও হতে পারে। কাজেই এটি সম্প্রসারণ করা দরকার। পরিধী বাড়ানো দরকার। আমরা বিশ^ব্যাংককে দিয়ে কয়েকটি বন্দর করিয়েছে। যদি সম্ভব হয়, পরবর্তীতে যদি বিশ^ব্যাংকের নতুন প্রকল্প থাকে, তবে তারা নিলে সোানামসজিদের সম্প্রসারণ সহজ হবে। উপদেষ্টা আরও বলেন, বন্দরে কিছু সমস্যা রয়েছে। এসব দেখার জন্য জেলা প্রশাসককে বলা হয়েছে। একটি ৩ কিলোমিটার সড়ক করতে হবে। বন্দরের ইয়ার্ড তৈরির জন্য জায়গা জমি দেখা হচ্ছে। কিছু জমি রয়েছে খাস। আবার কিছু ব্যাক্তি মালিকানাধীণ। সেগুলো নিলে খরচ হবে। জেলা প্রশাসন সকল সমস্যা চিহ্নিত করে উন্নয়নের জন্য যতটুকু জমি দরকার সেটি সহ পরিকল্পনা পাঠালে ব্যয় বোঝা যাবে। তখন এ ব্যাপারে উদ্যোগ নেয়া যাবে। শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের কথাও বলেন তিনি। তিনি বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন দাবির কথাও তুলে ধরেণ। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শণে এসে বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড সভাকক্ষে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এবং সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থালবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্তান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা চেয়ারম্যান আতিকুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা সহ প্রশাসন, কাস্টমস ও বন্দর কর্মকর্তা এবং ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে, বিকেলে উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। চিকিৎসা এবং শিক্ষার জন্য ১৫ জনের মাঝে চেক বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে নানান কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদসহ আরো অনেকে। শহীদদের শ্রদ্ধা জানিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনসহ প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার

বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় “কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ঝিলিম ইউনিয়নের বাবুডাইং বিল বৈল্ঠা আদিবাসী আদর্শ বে-সরকারি বিদ্যালয়ে এই লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হয়। উই-কলিফ ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সাঁওতাল ফ্রেন্ডস আয়োজনে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুয়েশন (এনজিআর)। এনজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অস্ট্রেলিয়ার পরিদর্শক এলিজাবেথ বাকের ও ড্যানিয়েল বাকের এবং রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, এনজিআর এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম। এসময় আরো উপস্থিত ছিলেন, ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য শওকতারা বেগম (সুইটি), বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল সহ কোল সম্পদের লোকজন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তবে স্টেফান সরেন বলেন, আমরা কোল কমিউনিটির জন্য কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করছি। আমরা(এনজিআর) সবসময় চিন্তা করি কোল সম্প্রদায়ের জন্য। যে আগামীতে এই কোল কমিউনিটি যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, উঠে দাড়াতে পারে, তাদের অধিকারের কথা বলতে পারে, নিজের কথা বলতে পারে। এটা আমাদের স্বপ্ন ছিল। আগামীতে আমাদের আরো পরিকল্পনা আছে। তিনি আরো বলেন, এই লাইব্রেরীতে বই থাকবে। আমাদের স্বার্থকতা তখনি আসবে যখন এই কোল কমিউনিটির সদস্যরা লাইব্রেরীর বই গুলো পড়বে, জানবে, শিখবে। শুধু লাইব্রেরীতে বই সাজানো থাকলে হবে না। সেই বিদ্যাগুলো যখন মস্তিস্কে ধারণ করবে, সেইদিনই আমাদের স্বার্থকতা আসবে। বিশেষ অতিথির বক্তবে এলিজাবেথ ও ডেনিয়েল বাকের বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। কোল সম্প্রদায়ের জন্য আমরা একটা জায়গা তৈরি করতে পারলাম। যেখান থেকে তারা তাদের সম্প্রদায় সম্পর্কে আরো বেশি জানতে পারবে। তাদের সংস্কৃতিকে ধারণ করতে পারবে এবং এটা তাদেরকে আগামীতে আরো সুসংগঠিত হতে সহায়তা করবে। রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম বলেন, এই রকম প্রত্যান্ত অঞ্চলে কোল সম্প্রদায়ের জন্য লাইব্রেরী ও রিসার্চ সেন্টার। এটা তাদেরকে জ্ঞান অর্জন ও সংস্কৃতি চর্চায় সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। অনুষ্ঠানে বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল বলেন, এখানকার যে যুবক যুবতীরা আছে স্কুল-কলেজে যায় পড়াশোনা করতে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে, তাদের জন্য একটি জায়গা হলো। আমি আশা করি এখানকার কোল ভাষার কমিউনিটি এটার মাধ্যমে উপকৃত হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।