আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি : এনসিপি’র আহ্বাক নাহিদ ইসলাম

আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি : এনসিপি’র আহ্বাক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ‘বিচার, সংস্কার, ও দেশ পূনর্গটনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুরে জেলা শহরে শান্তিমোড় থেকে পদযাত্রা শুরু হয়। এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা শহর। পদযাত্রাটি বাতেন খাঁর মোড়-নিমতলা-বড়ইন্দারা মোড় ও গাবতলা হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আমের রাজধানী উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন-এটি একটি ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্বেও এই জেলার আম শিল্পকে বিশ্বাজারে তুলে ধরতে অতীতে কোনো সরকারই উদ্যোগ গ্রহণ করেনি। তা ছাড়া আমরা জানি এই চাঁপাইনবাবগঞ্জ রেশমশিল্পের জন্য বিখ্যাত। কিন্তু দিনে দিনে এই রেশম শিল্প হারিয়ে যাচ্ছে। আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে কোনো ধরনের উদ্যোগই নেয়া হয়নি। আমরা চাই বাংলাদেশের যেসব শিল্প রয়েছে সেগুলোগে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। আমরা জানি আপনারা দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেনের জন্য আন্দোলন করছেন। আমরা এই সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাই সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এই দাবি মেনে নেয়। এনসিপি নেতা নাহিদ বলেন—চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্তের প্রতিরোধের প্রতীক। সীমান্ত মানে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান। বুক পেতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, বুলেট গুলি বুক পেতে নিয়েছি। এই মঞ্চে শহিদ তাকের হোসেনের পরিবার উপস্থিত রয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের দুইজন সন্তান শহিদ হয়েছেন। জুলাই গণঅথুত্থানে যারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সেদিন দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, আমরা যেন সেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণঅভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি।’ নাহিদ বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের একটা বার্তা নিয়ে এসেছি, যে বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায়, যে বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি।’ নাহিদ ইসলাম আরো বলেন, ‘সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা এইসব আগ্রাসন আর মেনে নিব না। সীমান্তে অনেক বাহাদুরি করেছে দাদারা। সীমান্তে আর যদি কোনো দাদাগির করতে দেয়া হবে না। সীমান্তে আর যদি আগ্রসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের ওপর হত্যা চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।’ সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশকে নতুন কাঠামোতে, নতুন কায়দায় পরিচালনার জন্য নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশের মৌলিক সংস্কারকে কেউ যদি বাধাগ্রস্থ করে, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রকেকেউ যদি আটকে রাখতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জ এনসিপি’র প্রধান সমন্বয়কারী আলাউল হকের সভাপতিত্বে এবং এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, এনসিপি’র যুগ্ম আহবায়ক তাসনুভা জারিন, এনসিপি’র কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল। কর্মসূচিতে এনসিপি’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটওয়ারী, তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এনসিপি নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানে শহিদ চাঁপাইনবাবগঞ্জের তারেকের পরিবারের সঙ্গে দেখা করেন এবং এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন।
নাচোলে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

নাচোলে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক নাচোল উপজেলা থেকে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক তিনি নাচোল পৌর শ্রীরামপুর মহল্লার শামিমের ছেলে রকি। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে নাচোল রেলওয়ে স্টেশন এলাকা সংলগ্ন শ্রীরামপুর এলাকা থেকে রকিকে আটক করা হয়। গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ রকিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, রকির নামে পূর্বের একটি মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের ডেঙ্গু সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের ডেঙ্গু সনাক্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত কিছুটা কমলেও হাসপাতালে ভর্তি ৫০ জন রোগী। গত শুরুবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১৭ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ১৫ জনের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। অন্যদিকে শিবগঞ্জে আক্রান্ত হয়েছেন ২ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে গতকাল শনিবার বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৩৮ জন। তাদের মধ্যে ৬ পুরুষ ও ২০ জন মহিলা এবং ১২ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৪ জনকে। এই ৪ জনের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৪৯ জন। এই ৪৯ জনের মধ্যে ১০ জন পুরুষ, ২৪ জন মহিলা ও ১৫ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১২ জন।
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর থাবা : জেলায় নতুন আক্রান্ত ৬২

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর থাবা : জেলায় নতুন আক্রান্ত ৬২ চাঁপাইনবাবগঞ্জে সদর, গোমস্তাপুর, শিবগঞ্জের পর এবার নাচোল ও ভোলাহাটেও ডেঙ্গু দেখা দিয়েছে। অধিক বর্ষা ও রাস্তাঘাট, ড্রেন, খাল, ডোবা অপরিষ্কার থাকায় নীরবে ডেঙ্গুর বিস্তার ঘটছে। ইতোমধ্যে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও শিবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর বিস্তার ঠেঁকাতে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় করা হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৬২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৬ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ১৬জনের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। এছাড়া বহির্বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২২ জন রোগী। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যদিকে শিবগঞ্জে আক্রান্ত হয়েছেন ৮ জন, গোমস্তাপুরে ১১ জন, নাচোলে ৫ জন ভোলাহাটে২ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৫৭ জন। তাদের মধ্যে ১২ পুরুষ ও ৩৪ জন মহিলা এবং ৯ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৯ জনকে। এই ২৯ জনের মধ্যে ১১ জন পুরুষ, ১৭ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৩৮ জন। এই ৩৮ জনের মধ্যে ৬ জন পুরুষ, ২০ জন মহিলা ও ১২ জন শিশু রয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ৬জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১২ জন।
নাচোলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত

নাচোলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত নাচোল উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় এবং রেলওয়ে সূত্র এবং পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে কসবা ইউনিয়নের কালইর এলাকায় রাজশাহী থেকে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনগামী ১২৫ আপ পূর্ণভবা কমিউটার ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। সদর উপজেলার আমনুরা জংশন স্টেশন রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইনুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশহাী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে রাজশাহী জিআপি থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ। সিআইডি, পিবিআইসহ পুলিশের বিভিন্ন টিম মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে। জিআরপি কর্মকর্তা স্থানীয় সূত্রের বরাতে আরও বলেন, ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ষ্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম এবং আমনুরা জংশন ষ্টেশন মাস্টার হাসিবুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন।
ভোলাহাটে প্রকৃত ভিডব্লিউবি উপকারভোগীদের তালিকা প্রকাশ

ভোলাহাটে প্রকৃত ভিডব্লিউবি উপকারভোগীদের তালিকা প্রকাশ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সচিবদের হাতে এই তালিকা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। প্রকৃত উপকারভোগীদের খুঁজে বের করতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দফায় দফায় যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে নিজ নিজ কার্যালয়ে নোটিশ বোর্ডে ঝুলিয়ে রাখতে এই তালিকা হস্তান্তর করা হয়। সরকারি নির্দেশনা অনুসারে, নির্বাচিতদের নামের তালিকা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। আবেদনপত্র যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র ও অসহায় নারীদের অগ্রাধিকার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি প্রকাশিত তালিকায় কোনো সচ্ছল, স্বাবলম্বী কিংবা অনুপযুক্ত ব্যক্তি অনুপ্রবেশ করে থাকেন তথ্য-প্রমাণসহ অভিযোগ দাখিলের জন্য আহ্বান জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান জানান, সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীরা পান সেজন্যই এমন খোলামেলা প্রক্রিয়ার মাধ্যমে তালিকা প্রকাশ এবং আপত্তি গ্রহণের সুযোগ রাখা হয়েছে।
শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার এলাকা থেকে ৬ মাসের সাজপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের সাদিকুল আলমের ছেলে রাজীবুল আলম রাজীব (৩৩)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, রাজীবুল আলম রাজীবের বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় আদালতে মামলা হয়। মামলা হওয়ার পর তিনি আত্মগোপন করে পলাতক থাকেন। পরবর্তীতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে বর্ণিত অর্থদণ্ড প্রদান করে সাজা দেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর তাকে গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে রানীহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময়

শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার প্রশাসক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন— শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী হারুণ অর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেনসহ অন্যরা। সভায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং জ্বর হলে হাসপাতালে আসার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
এবার শিবগঞ্জেও ডেঙ্গুর হানা : চাঁপাইনবাবগঞ্জে নতুন আক্রান্ত ৫০

এবার শিবগঞ্জেও ডেঙ্গুর হানা : চাঁপাইনবাবগঞ্জে নতুন আক্রান্ত ৫০ চাঁপাইনবাবগঞ্জে সদর ও গোমস্তাপুরের পর এবার শিবগঞ্জেও ডেঙ্গু দেখা দিয়েছে। অধিক বর্ষা ও রাস্তাঘাট, ড্রেন, খাল, ডোবা অপরিষ্কার থাকায় নীরবে ডেঙ্গুর বিস্তার ঘটছে। গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ২৫ জনের মধ্যে ৯ জন পুরুষ, ১১ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছেন। এছাড়া বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ২২ জন রোগী। তারা হাসপাতালে ভর্তি হননি। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ২ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১ জন রোগী। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৫৩ জন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ৩০ জন মহিলা ও ৬ জন শিশু রোগী ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২১ জনকে। এই ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন মহিলা রয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৫৭ জন। এই ৫৭ জনের মধ্যে ১২ পুরুষ ও ৩৪ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯০ জন।
বাবুডাইংয়ে কাব স্কাউট প্যাক মিটিং

বাবুডাইংয়ে কাব স্কাউট প্যাক মিটিং রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় কাব ইন স্কাউটিং এর আওতায় প্রথমবারের মতো কাব স্কাউট প্যাক মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মিটিংয়ের আয়োজন করা হয়। এতে ১৫ জন কাব বালক ও ২৬ জন কাব বালিকা অংশ নেয়। ঘণ্টাব্যাপী প্যাক মিটিংয়ের মাধ্যমে কাব শিক্ষার্থীদের মহাবৃত্ত তৈরি, গ্র্যান্ড ইয়েল প্রদান, স্কাউট সালাম, স্কাউট পতাকা উত্তোলন ও নামানো, প্রার্থনা সংগীত এবং প্যাক মিটিং কিভাবে পরিচালনা করতে হয় তা হাতে কলমে শেখানো হয়। এছাড়াও প্যাক মিটিংয়ের নিয়ম অনুযায়ী স্কাউটিং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কাবদের ধারণা প্রদান করা হয়। কাব শিশুরা এই অনুষ্ঠানটিতে অত্যান্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে মনোযোগ সহকারে প্রতিটি সেশনে অংশ নেয়। উল্লেখ্য বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব ইন স্কাউটিং কার্যক্রম চালু করতে হবে। এরই অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় পাঁচদিন ব্যাপী ৬৯৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। যেখানে বাবুডাইং আলোর পাঠশালার সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ ও কম্পিউটার অপারেটর মেহদী হাসান প্রশিক্ষণ গ্রহণ করেন। মূলত তাদের পরিলানায় এই প্যাক মিটিং অনুষ্ঠিত হয়। সবশেষ স্কাউট পতাকা নামানোর মধ্যদিয়ে আজকের প্যাক মিটিং সমাপ্ত হয়।