চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে নানান কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদসহ আরো অনেকে। শহীদদের শ্রদ্ধা জানিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনসহ প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার

বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় “কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ঝিলিম ইউনিয়নের বাবুডাইং বিল বৈল্ঠা আদিবাসী আদর্শ বে-সরকারি বিদ্যালয়ে এই লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হয়। উই-কলিফ ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সাঁওতাল ফ্রেন্ডস আয়োজনে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুয়েশন (এনজিআর)। এনজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অস্ট্রেলিয়ার পরিদর্শক এলিজাবেথ বাকের ও ড্যানিয়েল বাকের এবং রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, এনজিআর এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম। এসময় আরো উপস্থিত ছিলেন, ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য শওকতারা বেগম (সুইটি), বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল সহ কোল সম্পদের লোকজন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তবে স্টেফান সরেন বলেন, আমরা কোল কমিউনিটির জন্য কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করছি। আমরা(এনজিআর) সবসময় চিন্তা করি কোল সম্প্রদায়ের জন্য। যে আগামীতে এই কোল কমিউনিটি যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, উঠে দাড়াতে পারে, তাদের অধিকারের কথা বলতে পারে, নিজের কথা বলতে পারে। এটা আমাদের স্বপ্ন ছিল। আগামীতে আমাদের আরো পরিকল্পনা আছে। তিনি আরো বলেন, এই লাইব্রেরীতে বই থাকবে। আমাদের স্বার্থকতা তখনি আসবে যখন এই কোল কমিউনিটির সদস্যরা লাইব্রেরীর বই গুলো পড়বে, জানবে, শিখবে। শুধু লাইব্রেরীতে বই সাজানো থাকলে হবে না। সেই বিদ্যাগুলো যখন মস্তিস্কে ধারণ করবে, সেইদিনই আমাদের স্বার্থকতা আসবে। বিশেষ অতিথির বক্তবে এলিজাবেথ ও ডেনিয়েল বাকের বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। কোল সম্প্রদায়ের জন্য আমরা একটা জায়গা তৈরি করতে পারলাম। যেখান থেকে তারা তাদের সম্প্রদায় সম্পর্কে আরো বেশি জানতে পারবে। তাদের সংস্কৃতিকে ধারণ করতে পারবে এবং এটা তাদেরকে আগামীতে আরো সুসংগঠিত হতে সহায়তা করবে। রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম বলেন, এই রকম প্রত্যান্ত অঞ্চলে কোল সম্প্রদায়ের জন্য লাইব্রেরী ও রিসার্চ সেন্টার। এটা তাদেরকে জ্ঞান অর্জন ও সংস্কৃতি চর্চায় সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। অনুষ্ঠানে বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল বলেন, এখানকার যে যুবক যুবতীরা আছে স্কুল-কলেজে যায় পড়াশোনা করতে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে, তাদের জন্য একটি জায়গা হলো। আমি আশা করি এখানকার কোল ভাষার কমিউনিটি এটার মাধ্যমে উপকৃত হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬৬ ডেঙ্গু রোগি সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬৬ ডেঙ্গু রোগি সনাক্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গ পরিস্থিতির উন্নতি হয়নি। একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৬৬ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন ৩৩ জন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ৩৩ জন। তবে অন্যান্য উপজেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬৭ জন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, ৩৮ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে। এই ২৩ জনের মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া শিবগঞ্জে একজন রোগী ভর্তি আছেন। আর জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্তরা নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪১৪ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৬৩ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ১২টায় চাঁড়ালডাঙ্গা গ্রামে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দারেশ আলী, মঞ্জুর হোসেন, বজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আটক

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আটক সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামের শিশ মোহাম্মদের ছেলে মাদকাসক্ত যুবক মাহাবুব ইসলাম বাবু গত ৯ জুলাই টাকার জন্য তাঁর বাবা ও মাকে হত্যা চেষ্টা করলে স্বজন ও প্রতিবেশীদের মারধরে নিহত হয়। এঘটনায় নিহতের বোন সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর ২ নং এজাহারনামীয় পলাতক আসামী নিহতের চাচাতো ভাই মাসুদকে ঢাকার সাভার থেকে আটক করেছে র্যাব। তিনি একই গ্রামের আনসার আলীর ছেলে। আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গভীর রাতে সাভারের আকরান বউ বাজার এলাকা হতে র্যাব-৪ ব্যাটালিয়ন মিরপুর ও চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের যৌথ অভিযানে মাসুদ আটক হন। মাসুদকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।
নাচোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নাচোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নাচোলে ২৪জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা ম্যাধমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্টারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)এর আওতায় ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায়২৪জন শিক্ষার্থীকে সম্মানা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা: আছাদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক আলমাছ উদ্দিন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ১২জন শিক্ষার্থীকে ১০হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের ১২জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ১ দিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫৮ জন : হাসপাতালে ভর্তি ৪৯

চাঁপাইনবাবগঞ্জে ১ দিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫৮ জন : হাসপাতালে ভর্তি ৪৯ চাঁপাইনবাবগঞ্জে ১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৫৮ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন ২৬ জন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ৩২ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়েছে, বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৪৯ জন। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ১৬ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে। এই ২৩ জনের মধ্যে ৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ৩ জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর বহির্বিভাগে শনাক্তরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৫২ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৯৯ জনে।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষক-কর্মকর্তাদের ইন-হাউস প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষক-কর্মকর্তাদের ইন-হাউস প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দিনব্যাপী শিক্ষক-কর্মকর্তাদের জন্য ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজের শিক্ষক মিলনায়তনে প্রশিক্ষণটিতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির সম্মানিত মহাপরিচালক প্রফেসর ড. মোঃ জুলফিকার হায়দার। প্রশিক্ষণ প্রোগ্রামে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি তার বক্তব্যে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং অন্যান্য কলেজকেও তা অনুসরণ করার পরামর্শ দেন। কলেজের ৩২ জন শিক্ষক-কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মজুমদার বলেন তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে এ ধরনের ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে। এ ধরনের উদ্যোগ শুধুমাত্র শিক্ষক-কর্মকর্তার মাঝেই সীমাবদ্ধ না রেখে কলেজের শিক্ষার্থী এবং কর্মচারীদের অন্তর্ভুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন। প্রশিক্ষণ কার্যক্রমটি প্রাণবন্ত করার স্বার্থে কলেজের কর্মচারীদের সহযোগিতাও ছিল অসামান্য।
প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেয়া হয়। সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে বক্তারা বলেন, “আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। কিন্ডারগার্টেন স্কুলে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিয়ে সরকার শিশুদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।” তারা বলেন, দেশে প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ১ কোটি শিক্ষার্থী লেখাপড়া করছে এবং শহরাঞ্চলের ৬০-৭০ শতাংশ শিশুই এ ধরনের প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। বক্তারা আরো জানান, গত ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পুনরায় চালু হওয়া বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, যা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রতি স্পষ্ট বৈষম্যের বহিঃপ্রকাশ। অথচ ২০০৯ সাল থেকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও সমাপনী পরীক্ষার মাধ্যমে বৃত্তির জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের নজির রেখেছে। মানববন্ধনে বক্তারা দাবি করেন, শিক্ষা কোনো শ্রেণী বিভাজনের বিষয় নয়, এটি সকল শিশুর মৌলিক অধিকার। তারা বলেন, “বৈষম্যবিরোধী সরকার ক্ষমতায় থেকেও যদি শিশুদের এমন বৈষম্যের মধ্যে ফেলে, তবে তা সরকারের নীতির সঙ্গেও সাংঘর্ষিক।” বক্তারা চলতি বছর থেকেই বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার সকল কার্যক্রমে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীর অভিভাবক প্রকৌশলী শফিকুল ইসলাম, অভিভাবক উম্মে রায়হান, শিক্ষার্থী ফাতেমা জামান ও হাসিবা খাতুন, প্যারামাউন্ট স্টান্ডার্ড স্কুলের শিক্ষার্থী আব্দুর রহমান। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। মানববন্ধনে শহরের বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
গোমস্তাপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ গোমস্তাপুরে পিবিজিএসআই স্কিমের আওতায় ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপণী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ যহুর আলী প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহীর মনিটরিং অফিসার শাহাদাত হোসেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, অভিভাবক রুহুল আমিন, রহনপুর ইউসুফ আলী কলেজের শিক্ষার্থী মনোয়ার হোসেন মুন্না ও চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নিশাত আনজুম। উল্লেখ্য, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৩৯ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।