চাঁপাইনবাবগঞ্জ সদরে আউশ প্রণোদনা পাচ্ছেন সাড়ে সাত হাজার কৃষক

চাঁপাইনবাবগঞ্জ সদরে আউশ প্রণোদনা পাচ্ছেন সাড়ে সাত হাজার কৃষক চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় ৭ হাজার ৫শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন সরকারের কৃষি প্রণোদনার উচ্চ ফলনশীল উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার| প্রত্যেককে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেয়া হচ্ছ| কৃষি বিভাগের ২০২৫-২৬ অর্থবছরে খরিপ ১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার দেয়া হচ্ছে| আজ সকালে বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল| সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান| অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ| সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে| আলোচনা শেষে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুল| তিনি তার বক্তব্যে জানান, গতকাল ঢাকায় জ্বালানি বিষয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে| সভায় আমাদের জানানো হয়েছে জ্বালানির কোনো সংকট নেই| আমি চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পগুলোর ল¤^ালাইনের কথা বলেছি| তারা বলেছে ব্যবস্থা নেয়া হবে| আমি জ্বালানি প্রতিমন্ত্রির সঙ্গে কথা বলব| নূরুল ইসলাম বুলবুল বলেন-চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল ও রাসায়নিক সার নিয়ে সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করলে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব| এসময় তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করার জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেন|

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিয়ে মোকাবেলায় ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্প, World Vision Bangladesh -এর আয়োজনে এবং UNICEF -এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালাটি ২ থেকে ৪ মে পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ আলীনগরে অনুষ্ঠিত হয়| কর্মশালায় ইমাম, কাজী, মাওলানা, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন| এতে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে করণীয় এবং সামাজিক আচরণ পরিবর্তনে ধর্মীয় নেতাদের ভূমিকা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়| কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ.বি.এম. জি. কিবরিয়া, দ্বিতীয় দিনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, এবং তৃতীয় দিনে নবাবগঞ্জ থানার নারী ও শিশু সেল এর এসআই মোসা. রক্সি খাতুন| এছাড়াও কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ| প্রশিক্ষণে বক্তারা বলেন, ধর্মীয় নেতারা সমাজে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেন| তাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করলে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ অনেকাংশে সম্ভব| বিশেষ করে খুতবা, ওয়াজ-মাহফিল এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সহজ হয়| বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে| তাই এ বিষয়ে সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে| প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল কর্মশালায় বাল্যবিবাহের বর্তমান পরিস্থিতি, এর কারণ ও প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরেন| তিনি সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান| কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিবাহ ও সহিংসতামুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন|
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রোগীদের জন্য ‘স্বপ্ন’র উপহার

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রোগীদের জন্য ‘স্বপ্ন’র উপহার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জনবল ও বিভিন্ন সেবা সামগ্রীর সংকটের মধ্যে রোগীদের সহায়তায় এগিয়ে এসেছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’। সংগঠনটির পক্ষ থেকে হাসপাতালটিকে উপহার হিসেবে প্রদান করা হয়েছে ১ হাজার ৫০০ ভিএ ক্ষমতাসম্পন্ন একটি আইপিএস, ৪টি হুইলচেয়ার এবং ১০টি চার্জার লাইট। রোববার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চিকিৎসা সহায়ক সামগ্রী গ্রহণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুস সামাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাবুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, ‘স্বপ্ন’র স্বেচ্ছাসেবক ডা. মুশফিকুর রহমান তামিম, আসিফ রেজা, আবু রায়হান, খাইরুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীরা আশা প্রকাশ করেন, তীব্র গরম ও চলমান লোডশেডিংয়ের সময়ে এসব সামগ্রী রোগীদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। বিশেষ করে শিশু, বৃদ্ধ, প্রসূতি এবং দুর্ঘটনায় আহত রোগীদের সেবায় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকায় আইপিএসটি সেখানে স্থাপন করা হবে। তারা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান হলেও হাসপাতালের উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন রয়েছে। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ‘স্বপ্ন’র তরুণদের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জ শহরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন শহরের আরামবাগ মহল্লার মানিক মিয়ার ছেলে মো. মুসা, একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আব্দুল আলিম এবং শফিকুল ইসলামের ছেলে রিফাত। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে শহরের বাতেন খাঁ মোড় এলাকায় একটি চায়ের দোকানে ‘আমার দেশ’ ও ‘চ্যানেল ওয়ান’-এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং ‘মাই টিভি’র জেলা প্রতিনিধি তারেক আজিজ সন্ত্রাসী হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ থেকে ১০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়। তাদের মধ্যে ২-৩ জন দুই সাংবাদিককে রাস্তায় ফেলে চায়ের ভাঙা কাপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে প্রাথমিকভাবে দেখা গেছে, চায়ের দোকানে বসা ও ‘তাকানো’ নিয়ে তর্কের জেরে এ ঘটনার সূত্রপাত। হামলাকারীরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে রাব্বি নামে একজনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতিসহ মোট ৯টি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১৮ শিশু হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১৮ শিশু হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন আরো ১৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, পূর্বে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ৫৪ জন, নতুন ভর্তি ১৮ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে অবস্থার অবনতি হওয়ায় আরো ২ জন শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬১ জন রোগী ভর্তি আছে। প্রতিবেদনে আরো জানানো হয়, এখন পর্যন্ত ২০৩ জনের স্যাম্পল পরীক্ষা করে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর হাম সন্দেহভাজন ৭ জনের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উদযাপিত হয়েছে| দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংহঠনসহ বিভিন্ন সামজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে| দিবসের প্রধান অনুষ্ঠান ছিল, জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে সমšি^ত বর্নাঢ্য শোভাযাত্রা ও পরে আলোচনা সভা| আজ সকালে জেলা প্রশাসক কার্যারয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধণ করা হয়| এরপর শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভয় মিলিত হয়| কর্মসূচীতে অংশ নেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাজশাহীর উপমহাপরিদর্শক জাহাঙ্গীর আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান, শিল্প উদ্যোক্তা আকবর আলী, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক দেলায়ার হোসেন সবুজসহ অন্যরা|
চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার সদর উপজেলা থেকে শাকিল নামে একজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ| নিহত শ্রমিক রানীহাটী ইউনিয়নের হাটরামচন্দ্রপুর গ্রামের মো. জাকারিয়ার ছেলে| স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে পরিবারের সকলের অগোচরে কীটনাশক পান করেন শাকিল| বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে জেলা হাসপাতালে নিয়ে আসলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন| সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে| এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি|
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক ২

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক ২ চাঁপাইনবাবগঞ্জ শহরে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ| আজ দুপুরে তাঁদের আটক করা হয়| তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ| এর আগে গতকাল রাত সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে একটি চায়ের দোকনে ৮/১০ জন সন্ত্রাসীর অতর্কিত আক্রমনের শিকার হন ‘আমার দেশ পত্রিকা ও ‘চ্যানেল ওয়ান এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং ‘মাই টিভি’র জেলা প্রতিনিধি তারেক আজিজ| সন্ত্রাসীদের মধ্যে ২/৩ জন দুই সাংবাদিককে রাস্তায় ফেলে ও চায়ের ভাঙ্গা কাপ দিয়ে বেধড়ক মারধর করে আহত করে| সন্ত্রাসীরা চলে যাবার পর দুজনকে হাসপাতালে নেয়া হয়| এ ঘটনায় ওই রাতেই সদর থানায় হামলার নেতৃত্ব দেয়া স্থানীয় সন্ত্রাসী রাব্বি ও সোহেলের নামোল্লখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেন সাংবাদিক তারেক রহমান|
মহানন্দা সেতুর টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

মহানন্দা সেতুর টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতু (বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এই সেতু জনগণের স্বার্থে টোলমুক্ত করা প্রয়োজন। কারণ, এই সেতু দিয়ে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক কৃষকের গরুর গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচল করে। সাধারণ মানুষ আর কতদিন টোল দিয়ে চলাচল করবে। দ্রুত সময়ের মধ্যে সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করার দাবি জানান তিনি। মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট নূর এ আলম সিদ্দিক আসাদ, শফিক এনায়েতুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
রাজধানীতে আমচাষিদের সমস্যা সমাধানে চার দফা দাবি পেশ

রাজধানীতে আমচাষিদের সমস্যা সমাধানে চার দফা দাবি পেশ রাজধানীতে আমচাষিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খামারবাড়ীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এ সভা আয়োজন করা হয়। সভায় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. দেলওয়ার হোসেন, আমচাষি ও গণমাধ্যমকর্মী আহসান হাবিব, নওগাঁর সাপাহারের সোহেল রানা, এনামুল হক স্বপনসহ প্রায় ১৫ জন আমচাষি অংশ নেন। আলোচনায় আমচাষিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে চার দফা দাবি জানান। দাবিগুলো হলো— সারাদেশে আমের সঠিক ওজন নির্ধারণে অভিন্ন নীতিমালা প্রণয়ন, সেচ ব্যয় কমাতে সোলার সেচ প্যানেল স্থাপন, চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণা কেন্দ্র পুনঃস্থাপন এবং একটি স্বতন্ত্র আম বোর্ড বা অধিদপ্তর গঠন। কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ মনোযোগ সহকারে দাবিগুলো শোনেন এবং সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের সঙ্গে ফোনে কথা বলে বিষয়গুলো দ্রুত সমাধানের নির্দেশনা দেন। তিনি বলেন, আমচাষিদের স্বার্থ রক্ষায় সোলার সেচ প্যানেল সরবরাহ এবং চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ডিজিটাল ওজন পদ্ধতি চালুর ওপর গুরুত্বারোপ করেন, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান। এছাড়া আম গবেষণা কেন্দ্র পুনঃস্থাপন এবং একটি আম ব্যবস্থাপনা বোর্ড গঠনের বিষয়টি প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান সচিব। আমের ওজন নির্ধারণে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সভায় আমচাষিরা জানান, দেশের আম উৎপাদন খাত প্রতিবছর হাজার হাজার কোটি টাকার সম্পদ সৃষ্টি করছে। তবে এ খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য এখনো কোনো বিশেষায়িত বোর্ড বা অধিদপ্তর না থাকা দুঃখজনক। এ সময় কৃষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কৃষি সচিব বলেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।