ভোলাহাটে বিজিবির দুটি বিওপি উদ্বোধন

ভোলাহাটে বিজিবির দুটি বিওপি উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের লক্ষে আরো দুটি বিওপি চালু করল বিজিবি। মঙ্গলবার ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধীন সুরানপুর ও খড়কপুর নামক স্থানে নতুন এই বিওপি দুটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন- বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুর, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। প্রথমে খড়কপুর বিওপি ও পরে সুরানপুর বিওপির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে-এ রউফ, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়াসহ স্টাফ অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিওপি দুটির উদ্বোধন শেষে বিজিবির কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণসহ সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিজিবি সদস্যরা সর্বদা সীমান্তে অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভোলাহাটে ১১৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ভোলাহাটে ১১৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ভোলাহাট উপজেলায় পুলিশ অভিযানে ১১৪ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি ভোলাহাটের রাধানগর কলোনি গ্রামের কুদ্দুস আলীর ছেলে। পুলিশ জানায়, আজ দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীরের বসত বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
জেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন যথাযথ মর্যাদায় ও ভাবগার্ম্ভীর্যের সাথে এবং বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ভাষা শহিদদের সম্মান ও স্মৃতির উদ্দেশ্যে পূস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এরপর পুলিশ কর্মকর্তাদের নিয়ে পূষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রেজউল করিম। এরপর বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও নেতৃবন্দ এবং সকল স্তরের ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আজ সকালে বিভিন্ন ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলণ করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’-অমর এই গান গাইতে গাইতে খালি পায়ে প্রভাত ফেরী করে শহিদ মিনারে ফুল দেয় বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিক্ষক-শিক্ষার্থীরা। দিবসটি উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন,আবৃত্তি, সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন ষ্টেডিয়ামে শহিদ দিবসের তাৎপর্য, মহান মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের চেতনার ভূমিকা তুলে ধরে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে, শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষা শহীদের সম্মান জানাতে এ সময় তারা কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা ও ভাষা শহীদের প্রতীক শোক পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, ও ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌসসহ অন্যরা। অন্যদিকে শিবগঞ্জ পৌরসভা, কানসাট, চককীর্তি, ছত্রাজিতপুর, দূর্লভপুর, মনাকষা, বিনোদপুর, শ্যামপুর, পাঁকা ও দাইপুখুরিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পৃথক পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, গোমস্তাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল ২১শের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ২১শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন , উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আজ সকালে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। পরে আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া দেন অতিথিরা। এছাড়া,নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপিত হয়েছে। ২১ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নীলুফারসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুস্পস্থাবক অর্পন করেন। সকালে প্রভাত ফেরীর মাধ্যমে নাচোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পস্থাবক অর্পন করে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের সর্বত্রই আজ সীমিতভাবে প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদদের স্মৃতির প্রতি। এদিকে, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে প্রভাত ফেরি, পুষ্পার্ঘ্য অর্পণের আয়োজন করা হয়। জেলা শহরের বেলেপুকুর থেকে প্রভাত ফেরি শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। প্রভাতফেরিতে অংশ নেন, প্রয়াসের কণিষ্ঠ সহকারি পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, রেডিও মহানন্দার সহকারি ষ্টেশন ম্যানেজার রেজাউল করিম, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরাসহ প্রয়াসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট, বিশেষ অভিযান সহ নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৯

চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট, বিশেষ অভিযান সহ নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৯ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’, বিশেষ অভিযান, নিয়মিত মামলা ও ওয়ারেন্টে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে। আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো। এর মধ্যে সদরে ১, গোমস্তাপুরে ১৬, নাচোলে ১ ও ভোলাহাটে ১ জন গ্রেপ্তার হয়েছে। জেলার শিবগঞ্জ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানে কেউ গ্রেপ্তার হয় নি। গতকাল রাত ১০টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ’লীগ সহ-সভাপতি মো. বাবলু অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হন বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি রইস উদ্দিন। জেলায় ডেভিল হান্টে এটাই প্রথম গ্রেপ্তার। এদিকে, গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে মাদকসহ নিয়মিত মামলা ও ওয়ারেন্টের আসামীরা রয়েছে বলে জানিয়েছেন ওসি খাইরুল বাশার। নাচোলে নিয়মিত মামলায় একজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম। ভোলাহাটে নিয়মিত মামলায় একজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহীনুর রহমান।
ভোলাহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলাহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘রক্তদানে হয় না ক্ষতি, রক্ত দিব চার মাস প্রতি’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এ ক্যাম্পেইনের আয়োজন করে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ভোলাহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফাহাদ হোসেন শুভর সভাপতিত্বে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা মু. ফুয়াদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা নূর জালাল, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ওয়াল্টন ভোলাহাট শাখার পরিচালক জাহাঙ্গীর আলম, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, কার্যনিবাহী কমিটির সহসভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম শান্ত, মো. ওলিউল্লাহসহ আরো অনেকে।
ভোলাহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভোলাহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভোলাহাট উপজেলার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে গাপিনাথপুর জনকল্যাণ সমিতির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোপিনাথপুর জনকল্যাণ সমিতি ও বরগাছী অনির্বান যুব সমিতি অংশগ্রহণ করেন। ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), যুগ্ন-আহ্বায়ক এ্যাড. মো. রফিকুল ইসলাম (টিপু), সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম তুহিন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান, ভোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, জেলা বিএনপির সদস্য মো. গনি হামিদ চৌধরী, মো. ইসমাইল বিশ^াস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মো. এনামুল হক, ভোলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমানসহ অন্যরা। খেলার নির্ধারিত সময়ে ফলাফল সমতা থাকলে টাইব্রেকারের মাধ্যমে গোপিনাথপুর জনকল্যাণ সমিতি বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা।
ভোলাহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

ভোলাহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে কলেজ মোড়ের অফিসে বিভিন্ন এলাকার শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি আনোয়ারু হক, বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওলানা আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আখতারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, দপ্তর সম্পাদক নুরুল হোদাসহ অন্যরা।
বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাজীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত রস্তুম আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পোল্লাডাঙ্গা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাহমিদা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। জানাজায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল হক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমানসহ এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ভোলাহাট সদর ইউপিতে কম্বল বিতরণ

ভোলাহাট সদর ইউপিতে কম্বল বিতরণ ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এ ইউনিয়নে সরকারি ভাবে মোট ৫’শ ৩৫ জন শীতার্তদের কম্বল দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজাম্মুল হক আরাফাত, অনলাইন বরেন্দ্র নিউজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জামিল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোলাহাট সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক

ভোলাহাট সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক ভোলাহাট উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে। আটক যুবক ভোলাহাটের ফুটানীবাজার আলালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নাজমুল হোসেন নাজিম। আজ সকালে মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোররাতের ভোলাহাট বিওপির একটি টহলদল গোয়েন্দা সূত্রের খবরে সীমান্তের ভেতরে ভোলাহাট ইউনিয়নের হাউসপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক হয় নাজিম। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এঘটনায় আটক যুবককে জব্দ মালামালসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।