শিবগঞ্জে ২ প্রার্থীর আচরণবিধি লংঘন, প্রার্থীদের সতর্কীকরণ

শিবগঞ্জে ২ প্রার্থীর আচরণবিধি লংঘন, প্রার্থীদের সতর্কীকরণ শিবগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লংঘন করে ৩ মিটার বা প্রায় ১০ ফুট অধিক উচ্চতার প্রচারণার প্রতীক ঝোলানো টাওয়ার সদৃশ স্তম্ভ ও বাঁশ নির্মিত উঁচু প্রতীক অপসারণ শুরু করেছে নির্বাচনী দায়িত্ব পালনে নিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণ। আজ সকাল ১১টার দিক থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত শিবগঞ্জ পৌর এলাকা ও উপজেলার কানসাট, ছত্রাজিতপুরসহ বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী নিয়ে নিয়মিত নজরদারির সময় নির্বাচনী প্রচারণার প্রতীক নজরে এলে তা অপসারণ করা হয় এবং অবশিষ্টগুলো নিজ উদ্যোগে অপসরানের জন্য সংশ্লিস্টদের নির্দেশনা দেয়া হয়। এ অভিযানে শিবগঞ্জ পৌরসভার কর্মীরা সহায়তা করেন। অভিযানে শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদ রোবেল বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ৭(জ) ধারা লংঘন হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত কোন প্রতীক ৩ মিটারের অধিক দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতায় নির্মাণ করা যাবে না। চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সকল প্রার্থীসহ সংশ্লিস্টদের এ ব্যাপারে সতর্ক করে নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে বলা হয়েছে। শিবগঞ্জের সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ম্যাজিষ্টেট সাব্বির আরও বলেন, এর আগে ওই আইনের ১৩(ক) ধারা লংঘিত হওয়ায় গত ৪ জানুয়ারী বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিশ্বরোড মোড় ও নতুন ষ্টেডিয়াম এলাকায় একটি প্রতীকের ২ টি তোরণ ভেঙ্গে দেয়া হয়। এছাড়া ওই রাতে বিধি ভেঙ্গে প্রচারণার প্রতীক আলোকসজ্জা করায় জেলা শহরের ২টি প্রতীকের ২জন কর্মীকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়।
শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক পিপিএমসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। কর্মশালায় প্রধান অতিথি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, এবারের নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচন আগামী দিনে যেনো স্মরণীয় ও ইতিহাস হয়ে থাকে সেদিক ভেবে সকল কর্মকর্তা-কর্মচারীদের সজাগ থাকতে হবে। আমরা চাই, একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যিদয়ে নির্বাচন শেষ করতে। আর শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে একমাত্র প্রার্থীরা। আমরা চাই, প্রার্থীগণ সেদিক বজায় রাখবেন। তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৫ লাখ ১৮১জন ভোটার। ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ করতে এই আসনে ১৫৯ টি ভোট কেন্দ্রে জন্য ১৬৭ জন প্রিজাইডিং অফিসার, ৯৮৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৯৬৪জন পোলিং অফিসার ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন। উল্লেখ, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন গঠিত। এই আসনে মোট ৫ লাখ ১৮১ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫৫ হাজার ৩১৬জন পুরুষ ও ২ লাখ ৪৪ হাজার ৮৬৫জন নারী ভোটার রয়েছে। এই আসনে ৬জন প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করছেন। বিএনপির মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিঞা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর কেরামত আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক আফজাল হোসেন( লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী নবাব মোঃ শামসুল হোদা (মমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তজোট এর মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হালিম (ছড়ি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম (হাতপাখা)।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ ভারতীয় গরু ও নেশাকারক সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ ভারতীয় গরু ও নেশাকারক সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি’র পৃথক ৩টি অভিযানে চোরাচালানকৃত ৭টি ভারতীয় গরু ও ৩৫ বোতল নেশাকারক সিরাপ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল দিবাগত রাত ১টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ৩টি বিশেষ টহল দল অভিযানগুলো পরিচালনা করে। বিজিবি আরও জানায় সদরের চরাবাগডাঙ্গা বিওপি হতে চরবাগডাঙ্গা ইউনিয়নের রানীনগর গ্রামে অভিযানে জব্দ হয় ২টি গরু। সদরের বাখের আলী বিওপি হতে সদরের নারায়ানপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর চর হতে জব্দ হয় ৫টি গরু। এছাড়া শিবগঞ্জের মনোহরপুর বিওপির টহল দল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে জব্দ করে ৩৫ বোতল সিরাপ। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, জব্দ সিরাপ শিবগঞ্জ থানায় ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
শিবগঞ্জে গান পাওডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ

শিবগঞ্জে গান পাওডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ শিবগঞ্জে উপজেলায় র্যাবের অভিযানে ৩ কেজি ৩শ ৬ গ্রাম সাদা, কালো ও হলুদ বর্ণের গান পাওডার ও বোমা তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করেছে র্যাব। বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে ৮৫৫ গ্রাম কাঁচের গুড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ৬টি গ্যাস লাইটার ও ২টি লাল রং এর স্কচটেপ। র্যাব জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের বেড়ি বাঁধ সংলগ্ন একটি লিচু বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব সামগ্রী জব্দ করা হয়। আজ সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে দুটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভেতরে গান পাওডার এবং বোমা তৈরির সরজ্ঞাম জব্দ হয়। জব্দ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শিবগঞ্জে নেশাজাতীয় ট্যালট ও সিরাপ জব্দ করেছে বিজিবি

শিবগঞ্জে নেশাজাতীয় ট্যালট ও সিরাপ জব্দ করেছে বিজিবি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের একটি আমবাগানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেছে বিজিবি। রবিবার ভোরে এগুলো জব্দ করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, বাগিচাপাড়ায় আমবাগানে নেশাজাতীয় ট্যালেট ও সিরাপ মজুত করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জায়গাটি সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের ভেতরে। আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়। অভিযানে ৩ হাজার ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন ও ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। তবে চোরাকারবারিরা পালিয়ে যায়। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম ভাদুর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম ভাদুর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাররশিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম ভাদু (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকাল সোয়া ৫টায় বাররশিয়া জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে গ্রামের ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে গ্রামের সরকারি কবরস্থানে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, আব্দুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিবগঞ্জ সীমান্তে বোনের মরদেহ দেখলেন চাচাতো ভাইসহ স্বজনরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রেজিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ দেখার সুযোগ পেয়েছেন ভারতে বসবাসকারী স্বজনরা। শনিবার দুপুর পৌনে ১টার দিকে আজমতপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ১৮০/১০-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি স্বজনদের দেখানো হয়। মৃত রেজিয়া বেগম শিবগঞ্জ উপজেলার রিফুজিপাড়া গ্রামের মৃত সেতাব উদ্দিনের স্ত্রী। তিনি শনিবার সকাল সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরদেহ দেখার অনুমতির জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে আবেদন করেন রেজিয়া বেগমের চাচাতো ভাই মো. সোবাহান। তিনি ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শ্বশানী গ্রামের বাসিন্দা এবং ওমর আলীর ছেলে। আবেদনের পর বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সীমান্তে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
র্যাবের পৃথক অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র্যাবের পৃথক অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় র্যাবের দুটি পৃথক অভিযানে ২৯৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দাড়িগাছা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল লতিফ এবং একই গ্রামের মৃত সেকেন্দারের ছেলে আবু সায়েদ আলী। র্যাব জানায়, গতকাল সন্ধ্যায় নিজ বসত বাড়ি থেকে সায়েদকে ১২০ বোতল এবং এর আগে বিকেলে আবু আব্দুল লতিফকে ১৭৭ বেতাল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রির গোপন খবরে অভিযান চালিয়ে ২৯৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, এসব ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে।
একটি শোক সংবাদ———- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমানের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

একটি শোক সংবাদ———- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমানের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন – ইন্না লিলাøহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর টিকোশ গ্রামের বাসিন্দা। আজ সকাল সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৪টায় নিজ গ্রামের পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) আশিক আহমেদ, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা শিবগঞ্জে আমকেন্দ্রিক সমস্যা, সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত গতকাল রাতে শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিব। এতে বক্তব্য দেন— শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সহসভাপতি কেতাবুল আলম, দপ্তর সম্পাদক আবদুল আখের, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল মান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, আম উদ্যোক্তা এনামুল হক স্বপন, শিবগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মমিনুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক আতিক ইসলাম সিকো, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ফরহাদ হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যরা। বক্তারা শিবগঞ্জে আমচত্বর নির্মাণ, আমের সমস্যা-সম্ভাবনা, প্রি-পেইড মিটার বাতিল, শিবগঞ্জকে যানজটমুক্ত, আম গবেষণা কেন্দ্র পুনর্নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ, পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য আলোচনা করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিস হতে কানসাটে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় পুনঃস্থাপনের দাবি তুলে মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক কমিটির মাধম্যকে সবাইক সাথে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চাঁপাই উৎসবে গুণীজন হিসেবে সম্মাননা পাওয়ায় আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিবকে সংবর্ধনা দেয়া হয়।