মনাকষা সীমান্তে বিজিবি’র হাতে ফেনসিডিলসহ যুবক আটক

মনাকষা সীমান্তে বিজিবি’র হাতে ফেনসিডিলসহ যুবক আটক শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ সাহারুল ইসলাম নামে এক যুবক আটক হয়েছে। তিনি শিবগঞ্জের সাহপাড়া পন্ডিতপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজ দুপুরে ৫৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৮টার দিকে মনাকষা বিওপির একটি একটি বিশেষ টহলদল শিবগঞ্জের মনাকষা ই্উনিয়নের সীমান্তবর্তী রাঘববাটি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। অভিযানে পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ আটক হন সাহারুল। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল-ইমরানের মতবিনিময় সভা অনু্ষ্িঠত হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাব প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে। শিবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সাংবাদিক আমিনুল হক সোনা প্রমূখ সাংবাদিক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করে বস্তুনিষ্ঠ ও নিরেপক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে সীমান্তে ভারতীয় মদ সহ এক যুবক আটক

শিবগঞ্জে সীমান্তে ভারতীয় মদ সহ এক যুবক আটক শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ সহ নাজির হোসেন নামে এক যুবক আটক হয়েছে। তিনি শিবগঞ্জের শাহপাড়া রামনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। আজ দুপুর দেড়টায় ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে দূর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী রামনাথপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল। অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদসহ আটক হন নাজির। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি সীমান্তে কড়া নজরদারি অব্যহত রেখেছে বলেও জানান অধিনায়ক।

শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: চালকের মৃত্যু

শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: চালকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেলের (বাইক) নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে আব্দুর রহিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আয়নাল হকের ছেলে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ও স্থানীয় সূত্র জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে ইটভাটা হতে বাড়ি ফিরছিলেন আব্দুর রহিম। পথে একলাশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। আজ সকালে শিবগঞ্জের মিলিক মোড়ে এক পথচারী বৃদ্ধা নিহত হন এবং গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুরে এক মটরসাইকেল চালক নিহত হন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার জানান, আজ সকাল ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক ধরে হেঁটে যাবার সময় মিলিক মোড় নামক স্থানে পেছন থেকে সোনামসজিদগামী একটি ট্রাক জাহানারাকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নারী শিবগঞ্জের কানসাট সেলিমাবাদ খানপাড়া গ্রামের মৃত ওয়াজেদ খানের স্ত্রী। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুর হাতাপাড়া এলাকায়, একটি মোটরসাইকেল ধান ও খড় বোঝাই ট্রলিটিকে ওভারটেক করার সময় ট্রলিতে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি দক্ষিনপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে নাহিদ। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা আব্দুল হাই।

শিবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপারকালে ৪ চোরাকারবারি আটক

শিবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপারকালে ৪ চোরাকারবারি আটক শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ফতেপুর সীমান্তে অবৈধভাবে পারপারের সময় ৪ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, আটকরা গরু ও মাদক চোরাচালানে জড়িত। আজ দুপুরে ফতেপুর বিওপির একটি টহলদল ৪ ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টাকালে টহল দল তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটকরা হলেন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের রানীনগর হাটপাড়া গ্রামের ফজলুর ছেলে নুহ নবী, একই গ্রামের পারুল আলীর ছেলে সুমন, আব্দুল মালেকের ছেলে এম ও সাহাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন শেখ। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা গতকাল চোরচালাদের উদ্দেশ্যে অবৈধধভাবে ভারতে প্রবেশ করে। এ ঘটনায় আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীণ। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, সীমান্তে বিজিবির জোর নজরদারি অব্যহত রয়েছে।  

শিবগঞ্জে একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

শিবগঞ্জে একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শিবগঞ্জে একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্িঠত হয়েছে। আজ বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ৬ উইকেটে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্রিকেট একাডেমী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজ কমিউনিটি ক্লাব ক্রিকেট দল। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারুক হোসেন, সদস্য মাহমুদুর রশিদ তুহিন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আল বসরী সোহান ও তারিক মাহমুদ ও সাইমুন সাদাবসহ অন্যরা।

শিবগঞ্জে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

শিবগঞ্জে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা শিবগঞ্জে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান-আল-ইমরান। এতে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমসহ অন্যরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

শিবগঞ্জ পৌরসভায় টিসিবির পণ্য বিক্রি শুরু

শিবগঞ্জ পৌরসভায় টিসিবির পণ্য বিক্রি শুরু শিবগঞ্জ পৌরসভা এলাকায় নিম্নআয়ের ৩ হাজার ৪২৯টি পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। আজ সকালে পৌরসভা চত্বরে বিক্রয় কার্যক্রম শুরু হয়। কার্ডধারী প্রত্যেক পরিবারকে ২৭০ টাকা মূল্যে ৫ কেজি চাল ও ২ কেজি মসুর ডাল দেয়া হচ্ছে। শিবগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতি কেজি চাল ৩০ টাকা ও ডাল ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ৯টি ওয়ার্ডে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ স্বল্পমূল্যে এই খাদ্য কিনতে পারছেন।  

শিবগঞ্জে পদ্মায় ডুবে যুবক নিখোঁজ

শিবগঞ্জে পদ্মায় ডুবে যুবক নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে ডলার (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ডলার উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে। বুধবার সকালে পাঁকার চর এলাকা থেকে বগলাউড়ির দিকে আসার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরী দল রাজশাহী থেকে এসে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, সকালে একটি নৌকায় ডলারসহ ৭-৮ জন যাত্রী পাঁকার চর এলাকা থেকে বগলাউড়ি ঘাটে আসছিলেন। এ সময় দশ রশিয়া এলাকায় পৌঁছালে চলন্ত নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে গেলে নিখোঁজ হন ডলার। পরে ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালালেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। ডুবুরিদল অভিযান স্থগিত করেছেন। আজ আবারো উদ্ধার অভিযান চালানো হবে।