জেলা কারাগারে অবৈধ, বেআইনী লেনদেন ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ

জেলা কারাগারে অবৈধ, বেআইনী লেনদেন ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দী সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অবৈধ ও বেআইনী লেনদেন হচ্ছে এবং কারাগারে বিভিন্ন অনিয়ম চলছে দাবি করে এর প্রতিবাদে জেল গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে ‘সাধারণ ছাত্র-জনতা, চাঁপাইনবাবগঞ্জ জেলা’ ব্যানারে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরা কর্মসূচীতে যোগ দেন। কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের মূখপাত্র মুত্তাসিন বিশ^াস, নুর আশিক তানভীর, সাদ হোসেন মুজাহিদ, গণ অধিকার পরিষদের ওয়ালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের মাহিন খানসহ অন্যরা। বক্তরা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মাদক ব্যবসায়ীসহ কিছু বন্দী টাকার বিনিময়ে কারাগারে বেশি সুবিধা পেলেও সাধারণ বন্দীরা অবহেলিত। কারাগারে চলছে ঘুষ বানিজ্য, সিট বানিজ্য। মোবাইল ফোন ও ক্যান্টিন সুবিধা নিতে অনেক বেশী টাকা লাগে। বন্দীদের সাথে দেখা করিয়ে দেয়ার জন্য প্রচুর টাকা নেয়া হয় স্বজনদের নিকট থেকে। কারা হাসপাালে চলছে সিট বানিজ্য। অথচ যে সব অসুস্থ সাধারণ কয়েদী ও হাজতীর চিকিৎসা প্রয়োজন তাঁরা তা পায় না। মাদক ব্যবসায়ীরা বিশেষ সুবিধা পায়। জামিন হওয়া আসামী ছাড়তেও টাকা নেয়া হয় নতুবা তাঁদেও মুক্তি বিলম্বিত হয়। এমনকি বন্দীদের দিয়ে বর্জ্য পরিস্কার ও পশু পালণের মত কাজও করানো হয় এই কারাগারে। এসব গোপন কিছু নয়। বিভিন্ন উদহারণ তুলে ধরে তাঁরা বলেন,সকলেই এখন এসব অবৈধ কারবার সম্পর্কে জানে। বক্তরা এসব বেআইনী লেনদেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে এসব কারবার বন্ধ করতে হবে। জেল কর্তৃপক্ষকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে ছাত্র নেতারা বলেন, এ সব বন্ধ না হলে জেলখানা ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচী দেয়া হবে। কর্তৃপক্ষ কোনভাবেই ছাড় পাবেন না। এব্যাপারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ বলেন, অভিযোগকারীরা যদি লিখিত আকারে কোন সুনির্দিষ্ট অভিযোগ দেয় তবে তা তদন্ত করে দেখা হবে। তদন্তেই প্রকৃত অবস্থা উঠে আসবে। সেই অনুযাযী ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে-স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। আজ সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বচান অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক গোলাম মোস্তফা, এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) মুসা নাজুল বাপ্পি, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিকসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকেন। তাই ভোটার হওয়ার সময় সঠিক তথ্য ও নির্ভূল তথ্য দেয়া উচিত। গোমস্তাপুর:  গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনার সভার আয়োজন করা হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, আনসার ও ভিডিও কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল, ডিএসবির উপপরিদর্শক আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। শিবগঞ্জ:  শিবগঞ্জেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা রোভার স্কাউটের সহসভাপতি রবিউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শাহাদাত ও উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলমসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ২২ জনকে নতুন ভোটারের ছবি তোলাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।

শিবগঞ্জে কিশোরি গৃহবধুকে হত্যার অভিযোগ, আটক ৩

শিবগঞ্জে কিশোরি গৃহবধুকে হত্যার অভিযোগ, আটক ৩ শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোট মহেষপুর গ্রামে  স্বামীর বাড়িতে আনিলা খাতুন সাথী নামে নববিবাহিতা এক কিশোরি গৃহবধুকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার  স্বামীর পরিবারের বিরুদ্ধে। সাথীর পরিবার দাবি করেছে, স্বামীর পরিবারের হাতে খুন হয়েছে সাথী। তবে  সাথীর স্বামীর পরিবার পুলিশের নিকট দাবি করেছে যে,সাথী আত্মহত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে স্বামী আশিক আলীর বাড়িতে এ ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাথীর স্বামী,শ্মশুর আনারুল ইসলাম ও শাশুড়ি তাকলিমা খাতুনকে আটক করেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, শনিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঘটনাটি ঘটে বলে সাথীর স্বামীর পরিবার পুলিশকে জানিয়েছে।  সে সময় বাড়িতে সাথীর শাশুড়ি তাকলিমা খাতুন ও ননদ আসিফা(৭) ছাড়া আর কেউ ছিল না। সাথীর স্মামী ও শ্মশুর কাজের জন্য বাইরে ছিল। তারা কৃষিকাজে জড়িত। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে  সাথীর গলাকাটা মরদেহ  এবং গলাকাটায় ব্যবহৃত হাসুয়াটি উদ্ধার করে।  পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। মাত্র ২ মাস পূর্বে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের আনিকুল ইসলামের মেয়ে সাথীর  বিয়ে হয়। ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা সাখীকে হত্যা করা হতে পারে। কাজে যাবার আগে  আশিকের পরিবারের একাধিক সদস্য  মিলে  সাথীকে হত্যা করে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে। সাথীর কোন পরকীয়া প্রেমিক ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ও ইউপি সদস্য আব্দুল মালেক বলেন,সকাল ১০টার পর বিষয়টি জানজানি হয়। বাল্যবিয়ের শিকার মেয়েটি বাকবিতন্ডার এক পর্যায়ে শাশুড়ির হাতে খুন হন, আবার নিজ্ইে আত্মহত্যা করেছে, এমন দুরকমই শোনা গেছে। মেয়েটির পরকীয়া প্রেমের ব্যাপারেও শোনা গেছে।

শিবগঞ্জ বিজিবি’র অভিযানে স্মার্টফোন জব্দ

শিবগঞ্জ বিজিবি’র অভিযানে স্মার্টফোন জব্দ   শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ও চোারাচালানকৃত ৩০টি ভারতীয় স্মার্টফোন সেট জব্দ করা হয়েছে। তবে এই অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া এলাকায় সীমান্তবর্তী পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা স্মার্টফোনগুলো জব্দ করা হয়। আজ দুপুর সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে জানানো হয়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানা, চোরাচালানের জন্য আনা স্মার্টফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রাধাকান্ত পুর ফাজিল মাদ্রাসায় বিদায়বরণ অনুষ্ঠিত

রাধাকান্ত পুর ফাজিল মাদ্রাসায় বিদায়বরণ অনুষ্ঠিত শিবগঞ্জে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসায় দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার্থীদের বিদায় এবং আলিম প্রথম বর্ষ ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ হাসান আলীর সভাপতিত্বে এবং বাংলা প্রভাষক নুরতাজ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইকতেখারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার উপাধ্যক্ষ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক সামশুল ইসলাম, সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, আনারূল ইসলাম, স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য একরামুল হক, অভিভাবক এবং ছাত্র ছাত্রীবৃন্দ।

শিবগঞ্জে ৩২টি মোবাইল জব্দ

শিবগঞ্জে ৩২টি মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত হতে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোর ৫টা ৩৫ মিনিটে মনাকষা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সকালে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাবেক সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক নাদিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়। এতে ফরহাদ হোসেন (কালের কন্ঠ ডিজিটাল) আহবায়ক, মামুনুর রশিদ (দৈনিক খোলা কাগজ) উপজেলা প্রতিনিধি ও শরিফুল ইসলাম শিমুল (দৈনিক ভোরের দর্পণ) উপজেলা প্রতিনিধি কে সম্মানিত সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য প্রভাষক নুরতাজ আলম, জিয়াউল হক,আল আমিন ও প্রফুল্ল কুমার রবিদাসসহ অন্যরা। গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে প্রেসক্লাবের নিয়মিত পূর্নাঙ্গ কমিটি গঠন করার ব্যবস্থা করবেন।

শিবগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

শিবগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ শিবগঞ্জে গরুভর্তি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাবিবুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো দুজন। নিহত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ধুমপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। আজ বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উত্তর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে গরুভর্তি একটি ভটভটি দাইপুখুরিয়া থেকে কানসাট বাজার আসছিল। এসময় উত্তর ফতেপুর এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিবুল ইসলাম। আহত হন দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জে বিদায়ী সংবর্ধনায় ফুলেল শুভেচছায় সিক্ত হলেন সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস

শিবগঞ্জে বিদায়ী সংবর্ধনায় ফুলেল শুভেচছায় সিক্ত হলেন সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস শিবগঞ্জে বদলি জনিত বিদায সংবর্ধনায ফুলেল শুভেচছায় সিক্ত হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। আজ সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনগণের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় ফুলেল শুভেচছায় ভরে ওঠে উপজেলা চত্বর। সবার চোখে পানি আসে বিদায়ের কান্নায়। বিদায় মুহুর্তে শৃতিচারন করে বীরমুক্তিযোদ্ধা মোঃ তরিকুল আলম বলেন, সমাজসেবা কর্মকর্তা হিসেবে কাঞ্চন কুমার দাস ছিলেন একজন অন্যন্য ব্যক্তি। তিনি সমাজের প্রত্যেকটা অসহায় দরিদ্র মানুষের সাহায্যর জন্য কাজ করেছেন। একই সুরে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ (সোনু), সাবেক অধ্যক্ষ মোঃ আতাউর রহমান বিনোদপুর ইউনিযন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহল আমিন সহ উপস্থিত অনেকেই। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ফুলেল শুভেচছা জানানো হয়। উল্লেখ্য যে, কাঞ্চন কুমার দাস গত ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কমকর্তা হিসেবে যোগদান করে সুনামের সাথে কাজ করে বদলি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করে।

শিবগঞ্জে একুশে বইমেলার উদ্বোধন

শিবগঞ্জে একুশে বইমেলার উদ্বোধন ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপী একুশে বইমেলা ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থা। বুধবার বেলা ১২টায় উপজেলা চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকতেখারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, ‘ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে।’ উদ্বোধন শেষে অতিথিরা বইমেলা পরিদর্শন করেন। আগামীকাল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে।