শিবগঞ্জে ১১ হাজার ৮৭০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

শিবগঞ্জে ১১ হাজার ৮৭০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১১ হাজার ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষি উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব সময় কৃষকদের পাশে থেকে বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ নানা সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করতে প্রশাসন এবং কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে। পাশাপাশি কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে সরকারের বিভিন্ন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারসহ অন্যরা। এর মধ্যে সরিষা ৪ হাজার ২০০ জন, গম ৭ হাজার জন, চিনাবাদাম ৫০ জন, শীতকালীন পেঁয়াজ ১০০ জন, মসুর ২০০ জন, খেসারি ৩০০ জন ও অড়হর ২০ জনকে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর বিশ^াসপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৪টায় বাবুপুর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে বাবুপুর বিশ^াসপাড়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভুমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহববুর রহমান মিজানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩৫৫পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। আটক যুবক উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহিদ। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে জাহিদের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবাসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জাহিদকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্টু আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্টু আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এবং সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী মন্টু আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায় দূর্লভপুর কেন্দ্রীয় গোরস্থানে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জ উপজলোর সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামসহ অন্যরা।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রোজবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রোজবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নর বাররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রোজবুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে বাররশিয়া ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্য়াদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, বজলার রশিদ সনু, সাবেক শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ অন্যরা।

শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন

শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন   শিবগঞ্জ উপজেলার কালুপুরে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সুবিধাভোগী কালুপুর গ্রামের খামারী আশরাফুল আলম রশিদের বাড়িতে এই সেড উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি থেকে সেডের উদ্বোধন ও হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এতে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, কৃষি অফিসার নয়ন মিয়া এবং ভেটেনারি সার্জন ডাঃ আবু ফেরদৌসসহ অন্যরা। এসময় প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদৎ হোসেন বলেন, মাংস দুধ উৎপাদনের লক্ষ্যে ১০টি গাভী পালনের জন্য সেড নির্মাণ করে দেয়া হয়। এতে করে খামারিরা গাভী পালনে উদ্বুদ্ধ হবে।

শিবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত

শিবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত শিবগঞ্জ উপজেলায় অটোরিক্সার ধাক্কায় আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর খড়কপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৭টার দিকে বাড়ির নিকটেই সোনামসজিদ মহাসড়ক পার হবার সময় একটি অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হন হামিদ। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ সকাল পৌনে ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) ইমরান হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য সবুজ আলী সুজন বলেন, গতকাল সন্ধ্যায় সড়ক পারারপারের সময় দৌড় দিলে অটোরিক্সার ধাক্কায় মাথায় আঘাত পেয়ে রক্তাত্ব হন বৃদ্ধ হামিদ। ঘটনার পর অটোরিক্সাটি পালিয়ে যায়। আজ সকালে আব্দুল হামিদ মারা যান।

শিবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার

শিবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার শিবগঞ্জে চোরাকারবারীদের ফেলে যাওয়া নেশাজাতীয় ট্যাবলেট, নগদ ১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা এবং মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। বিজিবির পাঠানো প্রেস নোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৫টার দিকে বিনোদপুর ইউনিয়নের বটতলী ঘাটে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তেলকুপি বিওপির হাবিলদার মো. ইখতিয়ার হোসেন। প্রেস নোটে আরো জানানো হয়, তেলকুপি বাজার থেকে কানসাটগামী রাস্তায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পওে মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় সিট কভারের নিচে লুকানো ১০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং হাতলে বাঁধা গামছার ভেতর থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত ট্যাবলেট, নগদ টাকা ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা “আমার উপজেলা, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে আবারও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাল্যবিয়ে থেকে ফিরে আসা এক শিশু তার অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিতদের আবেগাপ্লুত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশন উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিও। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও অংশ নেন। এ সময় বাল্যবিয়ে মুক্ত উপজেলা গঠনের শপথ গ্রহণ ও ঘোষণাপত্র পাঠ করা হয়। এর আগে বাল্যবিয়ে মুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণার ফলক উন্মোচন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শিবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শিবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার শিবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামে আব্দুস সাত্তারের ছেলে মিলন বাবু ওরফে মিলন মিয়া। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-৪ মানিকগঞ্জের যৌথ অভিযানে গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তর্ত্তিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলনের বিরুদ্ধে ২০১৮ সালে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার রায় অনুযায়ী চলতি বছরের ২৮ এপ্রিল আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-ে দ-িত করে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গ্রেপ্তারের পর মিলনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।