চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরচালানকৃত ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরচালানকৃত ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে চোরচালানকৃত ৩২ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং ৫৪০ পিস ভারতীয় মলম জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় বাখের আলী বিওপির একটি টহল দল বিড়ি ও মলম জব্দ করে। বিজিবি আরও জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল মদ জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়েছে। জব্দকৃত ৩২ বোতল মদ শিবগঞ্জ থানায় এবং ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস ভারতীয় মলম চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা করা হবে। সীমান্তে চোরচালান বিরোধী টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন অধিনায়ক।
পোলবাহী ট্রলিকে অটোরিক্সার ধাক্কা, অটোচালক নিহত, আহত ৫

পোলবাহী ট্রলিকে অটোরিক্সার ধাক্কা, অটোচালক নিহত, আহত ৫ শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোলবাহী একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোর মধ্যে পোল ঢুকে অটোচালক শরিফুল আলম নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত টানু ইসলামের ছেলে। একই ঘটনায় অটোর আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন নারী ও ১ জন ৮ বছরের শিশু রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত সাড়ে ৯টার দিকে ভারি বৃষ্টিপাতের সময় মহদিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ সময় শিবগঞ্জ সদরগামী অটোরিক্সাটি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ইলেকট্রিক পোল অটোরের সামনে দিয়ে ভিতরে ঢুকে যায়। স্থানীয়রা দ্রুত অটোরিক্সাটিকে উদ্ধার করে আহত চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পথেই তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লিটন সরকার জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিনোদপুর ডিগ্রী কলেজে তিন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিনোদপুর ডিগ্রী কলেজে তিন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিনোদপুর ডিগ্রী কলেজে ৩ জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষকগণ হলো, মোহাঃ মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, মহাঃ শাহজাহান, সহকারী অধ্যাপক জীব বিজ্ঞান বিভাগ ও মহাঃ তৌহিদ উল আলম ,সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ । বৃহস্পতিবার সকালে বিনোদপুর কলেজে অবসর জনিত বিদায় সংবর্ধনা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মুহাঃ সেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মহাঃ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মহা তোহরুল আমীন এবং সহকারী অধ্যাপক মোঃ আলমগীর প্রমূখ। দোয়া ও মোনাজাত শেষে অধ্যক্ষ সাহেব বিদায়ী শিক্ষকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ও মিষ্টিমুখ করেন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোলাই মদসহ চোরচালানকৃত ভারতীয় পন্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোলাই মদসহ চোরচালানকৃত ভারতীয় পন্য জব্দ শিবগঞ্জ ও ভোলাহাট সীমা„ন্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ১৪০ বোতল ভারতীয় মদ, ১২টি অবৈধ চোরাই স্মার্ট ফোন সেট ও ২৭২টি ভারতীয় কসমেটিকস জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আজ ভোর ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ফতেপুর বিওপি পরিচালিত অভিযানে জব্দকৃত ৪৭ বোতল চোলাই মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত শিবগঞ্জের শিয়ালমারা সীামন্তে এবং সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট এলাকায় পৃথক অভিযানে ১২টি ফোন ও ২৭২টি কসমেটিকস জব্দ করে বিজিবি। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রাম থেকে জবাদকৃত ফোন ও কমমেটিকস কাস্টমস অফিসে জমা করা হয়েছে। এছাড়া, গতকাল বিকেলে বিশেষ অভিযানে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চামুচা গ্রামের ধানক্ষেত থেকে ৯৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি। স্থানটি ১৯৭/৩ মেইন আন্তর্জূাতিক সীমান্ত পিলার থেকে বাংলাদেশের ৪০০ গজ ভেতরে ফরেষ্ট ক্যানালের নিকট অবস্থিত বলেও জানান অধিনায়ক।
অলিম্পিয়াডে অংশ নিলেন দুই সহস্রাধিক শিক্ষর্থী

অলিম্পিয়াডে অংশ নিলেন দুই সহস্রাধিক শিক্ষর্থী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে এ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৫৯৭ জন রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর মধ্যে ২ হাজারের অধিক পরীক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইসলামিক জ্ঞান ও পরিবেশ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে একযোগে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তাদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হবে। অভিভাবকরা জানান, অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতসহ অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহী করবে বিশেষ করে তাদের গাণিতিক দক্ষতা যাচাই করা সম্ভব হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী বলেন, বাংলা, ইংরজি, বিজ্ঞান ও গণিতসহ বিভিন্ন বিষয়ে চর্চা বাড়াতে ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করতে অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিগগির ফলাফল প্রস্তুত করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বাইসাইকল ও স্কুল ব্যাগ দেয়া হবে।
শিক্ষকতা কোনো চাকরি নয়, মহান পেশা : মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

শিক্ষকতা কোনো চাকরি নয়, মহান পেশা : মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেছেন, শিক্ষকতা কোনো চাকরি নয়, এটি একটি মহান পেশা। তাই শিক্ষকতার সময় নির্ধারণ করে দিলেই যে শিক্ষার মান বাড়বে এমনটা নয়। বরং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষকরা পাঠদান করলেই শিক্ষার্থীরা শিখতে পারবেন এবং শিক্ষার মান বাড়বে। শিক্ষার্থীদের সমস্যাগুলো একজন শিক্ষককে বুঝতে হবে। তবেই শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বাড়বে। তারা প্রতিষ্ঠানমুখী হবে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা বিভাগকে ধ্বংস করে দেয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু আজ যখন দ্বীনি শিক্ষার পরিবেশ ফিরে এসেছে, তখন এই সুযোগকে কাজে লাগিয়ে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদাহরণ টেনে বলেন, মানসম্মত শিক্ষায় পারে একটা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ধরে রাখতে। অন্যথায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা বা উপবৃত্তি দিয়েও কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থী খরায় ভুগছে। বাংলাদেশের বেশকিছু প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর অভাবে একটি অন্যটির সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে। অপরদিকে মানসম্মত শিক্ষা প্রদানের কারণে কিছু নূরানী মাদ্রাসাসহ বেসরকারি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীর চাপে কোটা পূরণ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। তাই আমাদের এমপিওভুক্ত এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান আরো বাড়াতে হবে। পাশাপাশি আমরা চেষ্টা করছি, মানসম্মত শিক্ষা প্রদানকারী কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়ার। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন— রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের আমির মাওলানা ড. মো. কেরামত আলী, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জোবদুল হক, সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. এনামুল হকসহ মাদ্রাসাটির শিক্ষক-কর্মচারীগণ। শেষে মাদ্রাসার বিভিন্ন স্তরের ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষাবিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান। এর আগে তিনি সড়কপথে সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসায় পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তাকে মাদ্রাসার পক্ষ থেকে একটি আম খোদাই করা কাঁসার থালা উপহার দেয়া হয়।
শিবগঞ্জে শেষ হয়েছে বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড

শিবগঞ্জে শেষ হয়েছে বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘উপজেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা’র দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। গতকাল সকালে শিবগঞ্জ পৌরসভা হলরুমে শুরু হওয়া এ প্রতিযোগিতা আজ শেষ হয়। প্রতিযোগিতায় উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিতর্কের বিষয় ছিল— ‘উচ্চশিক্ষা নয়, একমাত্র কারিগরি শিক্ষাই পারে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে বিষয়ের পক্ষে ও বিপক্ষে প্রাণবন্ত উপস্থাপনা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তাশক্তিকে বিকশিত করতে বিতর্কের ভূমিকা অপরিসীম।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, পুকুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিব, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি এ.কে.এস. রোকন। উপজেলা নির্বাহী অফিসার জানান, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল এবং ২৭ অক্টোবর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
শিবগঞ্জে সংগীত পরীক্ষার সনদ বিতরণ

শিবগঞ্জে সংগীত পরীক্ষার সনদ বিতরণ শিবগঞ্জে ধ্রুব পরিষদ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সংগীত পরীক্ষায় বিভিন্ন বর্ষে উত্তীর্ণ ৫০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে এই সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আকতার। সভাপতিত্ব করেন শিবগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা সংগীত শিক্ষার গুরুত্ব ও তরুণ প্রজন্মের সাংস্কৃতিক বিকাশে ধ্রুব পরিষদের ভূমিকা তুলে ধরেন। পরে অতিথিবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শিবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আজ সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে, এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হারুন অর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মান্নান। বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া ও সঠিক স্যানিটেশন চর্চার বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
শিবগঞ্জে ৮ রশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট এর শুভ উদ্বোধন

শিবগঞ্জে ৮ রশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট এর শুভ উদ্বোধন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন এর ৮ রশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান এবং আট-রশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজরিয়া মোস্তফাসহ অন্যান্য ।